শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ আপডেট: ০২:০৩, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

চাপা আতঙ্কে ঢাকা ফাঁকা

সক্রিয় ছিল জামায়াত-শিবির ও এনসিপি
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
চাপা আতঙ্কে ঢাকা ফাঁকা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি ঘিরে গতকাল রাজধানীজুড়ে ছিল চাপা আতঙ্ক। তবে জননিরাপত্তায় বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানও ছিল। এ অবস্থায় সড়কে যান চলাচল ছিল একেবারে কম। যদিও বিকালের পর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণের দিন ছিল গতকাল। এর বিপরীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ লকডাউন কর্মসূচি ঘোষণা করেছিল। তবে এদিন কার্যত উধাও ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। অবশ্য ভোর থেকে রাত পর্যন্ত মাঠে সক্রিয় ছিলেন জামায়াত-শিবির, এনসিপিসহ ৮-দলীয় জোটের নেতা-কর্মীরা। ফজরের নামাজের পরপরই জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে থাকেন। সরেজমিন রাজধানীর মিরপুর, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয়সরণি, ফার্মগেট, খামারবাড়ি, মহাখালী ও কুড়িল বিশ্বরোড এলাকা ঘুরে দেখা গেছে, সপ্তাহের শেষ কর্মদিবসে এদিন সড়কে যানবাহনের সংখ্যা কম ছিল। রাস্তায় যাতায়াতকারী মানুষের সংখ্যাও ছিল কম। যারা এর মধ্যেও বের হয়েছেন, তাদের চোখমুখে ছিল ভয়ের ছাপ। অবশ্য সড়কের বিভিন্ন স্থানে ছোট ছোট দলে মোতায়েন ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। এদিকে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর প্রতিবাদে গতকাল দুপুরে গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় বিক্ষুব্ধ লোকজন। এ সময় তারা কার্যালয়ের দেয়ালে থাকা শেখ মুজিবুর রহমানের গ্রাফিতি ভাঙচুর করে। ভবনের নিচতলা ও চতুর্থ তলায় কিছু ব্যানার ও ময়লা জড়ো করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। আর কার্যালয়ের সামনে তারা স্লোগান দিতে থাকে, ‘আওয়ামী লীগের আস্তানা ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ‘গোপালগঞ্জের গোলাপি আর কতকাল জ্বালাবি’ ‘যুবলীগের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি। ‘বিক্ষুব্ধ জনতা’ ছাড়াও কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইনকিলাব মঞ্চের নেতা-কর্মীরা। ঘটনাস্থল থেকে শরীফ ও ইসমাইল নামে দুই ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে পুলিশের হাতে তুলে দেন তারা। পল্টন মডেল থানার এসআই নিশাত সুলতানা জানান, আটক দুই ব্যক্তির সঙ্গে আওয়ামী লীগের কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

এদিন রাস্তায় সাধারণ মানুষের চলাচল কম হলেও কর্মজীবীদের নিজ নিজ কর্মস্থলে যেতে দেখা গেছে। গণপরিবহন কম থাকায় তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, আবার ভিড়ের মধ্যেও কেউ কেউ গন্তব্যে যান। যেসব স্কুল-কলেজে ক্লাস চলেছে, সেখানে শিক্ষার্থী উপস্থিতির হার ছিল স্বাভাবিকের চেয়ে কম। মিরপুর থেকে অছিম পরিবহনের যাত্রী জাহিদ বলেন, কয়েক দিন ধরে ককটেল বিস্ফোরণ আর বাসে আগুনের ঘটনা ঘটছে। অনেকে ভয় পেয়ে বের হচ্ছে না। কাউকে কাউকে চাকরির জন্য বের হতেই হয়।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন ঘিরে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বাড়ানো হয় নিরাপত্তাব্যবস্থা। বিমানবন্দর, রেলস্টেশন, মেট্রোরেল স্টেশন, নৌ, বাস টার্মিনালসহ সব গণপরিবহন কেন্দ্র কঠোর নজরদারিতে রাখা হয়। বিশেষ করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, কমলাপুর রেলস্টেশন ও উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল বেশি। পুলিশ বলছে, কোনো সুনির্দিষ্ট হুমকি না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্যগুলোকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং সে অনুযায়ী সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।

কয়েক দিনে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনে ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় ও ঝটিকা মিছিল করতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকালও মিরপুর ১৪ এলাকা থেকে দুটি ককটেলসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ। সকালে ধানমন্ডি ৩২ নম্বর থেকে সন্দেহভাজন এক কিশোর এবং দুপুরে এক যুবককে আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, আটক কিশোরের পরনে ছিল প্যান্ট, কোট ও টাই, হাতে একটি ব্যাগ, যা থেকে কিছু কাগজপত্র ও আলামত জব্দ করা হয়। পরে যাচাই-বাছাই শেষে তাকে ছেড়ে দেওয়া হয়। এর আগে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, কিশোরের আচরণ সন্দেহজনক এবং জিজ্ঞাসাবাদের সময় তার বক্তব্যে অসংগতি পাওয়া গেছে। আটক যুবকের পরিচয় ও উদ্দেশ্য যাচাইয়ে গোয়েন্দা সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে।

‘উধাও’ আওয়ামী লীগ, মাঠে জামায়াত-শিবির-এনসিপি : লকডাউন ডেকে কার্যত ‘উধাও’ ছিলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে ভোর থেকে রাত পর্যন্ত মাঠ ছিল জামায়াত-শিবির ও এনসিপির নেতা-কর্মীদের দখলে। ফজরের নামাজের পরপরই জামায়াত-শিবির নেতা-কর্মীদের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা যায়। সকাল সাড়ে ৬টার দিকে রামপুরা বাজারে দলটির নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়। এ সময় তারা আওয়ামী লীগের ‘নাশকতা’ প্রতিরোধে বিভিন্ন স্লোগান দেন। সকালে রাজধানীর পল্টন-গুলিস্তান জিরো পয়েন্ট-জাতীয় প্রেস ক্লাব এলাকায় বড় বিক্ষোভ মিছিল বের করে জামায়াত ঢাকা মহানগর দক্ষিণ শাখা। আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে রাজধানীর ১৪ পয়েন্টে অবস্থান নেয় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এলাকাগুলো হলো শাহবাগ, রামপুরা, মহাখালী, গুলিস্তান, বাহাদুরশাহ পার্ক, চিটাগাং রোড, যাত্রাবাড়ী, গাবতলী, ধানমন্ডি-৩২, মিরপুর ১০, সায়েন্সল্যাব, উত্তরা বিএনএস, খিলক্ষেত। ভোরেই ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামের নেতৃত্বে ঢাকা কলেজ থেকে একটি মিছিল শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। নাশকতা ঠেকাতে অবস্থান নিতে দেখা গেছে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শরিক এনসিপি, ইনকিলাব মঞ্চ, জুলাই ঐক্যের মতো সংগঠনগুলোকে। মাঠে ছিল ইসলামী আন্দোলনসহ অন্য ইসলামি দলগুলোও। অন্যদিকে বিএনপিকে মাঠে সক্রিয় দেখা যায়নি। তবে মেরুল বাড্ডা, কারওয়ান বাজার এলাকায় ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মিছিল করতে দেখা গেছে স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মীকে।

বিভিন্ন স্থান থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো আরও খবর-

বরিশাল : বরিশালের উজিরপুর উপজেলায় ওয়ার্ড বিএনপি কার্যালয়ে ও নগরীতে পরিত্যক্ত ট্রাকের চাকায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তে পটকা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটেছে। বুধবার রাত ১০টার দিকে পটকা ফাটানো হয়। পুলিশ বলছে, আতঙ্ক সৃষ্টির জন্য কে বা কারা পটকা ফাটিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়া : ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে দুর্বৃত্তদের দেওয়া আগুনে চট্টগ্রামগামী তূর্ণা নিশীথা এক্সপ্রেস, বিজয় এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন প্রায় এক ঘণ্টা রেলস্টেশনে আটকা পড়ে। বুধবার রাত ২টার দিকে সদর উপজেলার দুবলা এলাকায় এ ঘটনা ঘটে।

কক্সবাজার : কক্সবাজার শহরে দুটি অগ্নিকাণ্ড ঘটেছে। এর মধ্যে বুধবার রাতে বাজারঘাটা এলাকার একটি বহুতল মার্কেট ও বাস টার্মিনালসংলগ্ন রেললাইনে আগুন লাগে। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক তানহারুল ইসলাম জানান, মার্কেটের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। তবে কীভাবে লেগেছে তা নিশ্চিত নই।

যশোর : যশোর শহরের উপশহর পার্কসংলগ্ন এলাকায় পার্কিং করে রাখা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

খুলনা : খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সেরেস্তায় আগুনের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। এতে কয়েকটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায়।

শরীয়তপুর : গতকাল ভোরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠন জাজিরায় পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে। এ সময় একটি ট্রাকে আগুন দেওয়া হয়। এতে পদ্মা সেতুর যান চলাচল প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকে। শরীয়তপুর বাসস্ট্যান্ড থেকে সীমিত আকারে বাস চলাচল করে।

গোপালগঞ্জ : আওয়ামী লীগের ডাকা লকডাউন কেন্দ্র করে গোপালগঞ্জ শহরের গণপূর্ত ভবনের পার্কিং এলাকায় রাখা মিতসুবিশি কোম্পানির এল ২০০ ডাবল কেবিন একটি পিকআপে (গোপালগঞ্জ-ঠ-১১-০০২৯) দুর্বৃত্তরা পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দিয়েছে। সদর উপজেলার উলপুর গ্রামীণ ব্যাংকেও গভীর রাতে পেট্রোলবোমা নিক্ষেপ করা হয়েছে। একই রাতে জেলার বিভিন্ন সড়কে গাছ কেটে অবরোধ সৃষ্টি করেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা। গতকাল সকাল থেকেই ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদি, হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ, ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার মানিকদহ ইউনিয়নের পুখুরিয়া বাসস্ট্যান্ড, ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের চান্দ্রা ইউনিয়নের পুলিয়া নামক স্থানে বিক্ষোভকারীরা গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এ সময় মহাসড়কে তাদের বিক্ষোভ করতে দেখা যায়। ভাঙ্গা থানা পুলিশ দুপুরে মুনসুরাবাদে মহাসড়কের পাশ থেকে ৩২ বোতল পেট্রোলবোমা উদ্ধার করে।

ঝিনাইদহ : ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি শিল্পপতি নাসের শাহরিয়ার জাহেদী মহুলের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে ছাত্র-জনতা। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদশী সূত্রে জানা গেছে, সন্ধ্যায় মাগরিবের আজানের পর ছাত্র-জনতা ঝিনাইদহ শহরের বঙ্গবন্ধু সড়কে মহুলের মালিকানাধীন কিংশুক বিপণি ও দোতলায় অবস্থিত বসতবাড়ি লক্ষ করে হামলা চালায়। এ সময় ইটপাটকেল নিক্ষেপ করে বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের আসবাব, জানালার কাচ ও একটি মোটসাইকেল ভাঙচুর করা হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

রাজশাহী : রাজশাহী মহানগরীতে বিশেষ অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও যুবলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, নগরীর কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

বগুড়া : বগুড়ার গাবতলীতে রেললাইনের ফিশপ্লেট খুলে নাশকতার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। গতকাল ভোরে রেললাইন রক্ষণাবেক্ষণ দলের নজরে আসে লাইনের দুটি ফিশপ্লেট খোলা অবস্থায় রয়েছে।

বান্দরবান : বান্দরবানের লামায় মশালমিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা। বুধবার রাত ১০টা ৫০ থেকে ১১টা ১০ মিনিট পর্যন্ত লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকায় এ মশালমিছিল করা হয়। পুলিশ অভিযান চালিয়ে রফিক আলম (৪২) নামে একজনকে গ্রেপ্তার করেছে।

এছাড়া গাজীপুর, নরসিংদী ও রংপুরে লকডাউনের প্রভাব পড়েনি বলে জানান জেলা প্রতিনিধিরা।

এই বিভাগের আরও খবর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ
সর্বশেষ খবর
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট
বিগ ব্যাশে রিশাদের অভিষেক, বোলিংয়ে হোবার্ট

২ মিনিট আগে | মাঠে ময়দানে

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

৩ মিনিট আগে | দেশগ্রাম

বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

৮ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে গোপালগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

৯ মিনিট আগে | দেশগ্রাম

১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান
১৬ মাসে দেখেছি আওয়ামী লীগের পুনর্বাসন করা হয়েছে: রাশেদ খান

৯ মিনিট আগে | রাজনীতি

ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর
ভেনেজুয়েলা থেকে নরওয়ে যাওয়ার পথে ‘মেরুদণ্ড ভেঙেছে’ মাচাদোর

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৩ মিনিট আগে | নগর জীবন

সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন
সোনারগাঁয়ে মহান বিজয় দিবস উদযাপন

১৬ মিনিট আগে | দেশগ্রাম

নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ
নারায়ণগঞ্জে বিএনপি নেতা বাবুলের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ

১৭ মিনিট আগে | নগর জীবন

লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’
লাখো বছর পর জেগে উঠেছিল যুক্তরাষ্ট্রের ‘ম্যানলি লেক’

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা
মহান বিজয় দিবসে বীর শহীদদের প্রতি ডিআরইউ’র শ্রদ্ধা

২০ মিনিট আগে | জাতীয়

কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক
কুমিল্লা কারাগারের সামনে থেকে সুব্রত বাইনের মেয়ে আটক

২৩ মিনিট আগে | দেশগ্রাম

মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত
মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত

২৪ মিনিট আগে | দেশগ্রাম

কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা
কোটালীপাড়ায় মহান বিজয় দিবসে আলোচনা সভা

২৭ মিনিট আগে | দেশগ্রাম

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

৩১ মিনিট আগে | ভোটের হাওয়া

লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত

৩২ মিনিট আগে | দেশগ্রাম

রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন
রুপায়ণ লেক ক্যাসেলে ‘রুপায়ণ বিজয় আলো ২০২৫’ উদযাপন

৩৫ মিনিট আগে | কর্পোরেট কর্নার

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

৩৯ মিনিট আগে | ক্যাম্পাস

কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের
কাভার্ডভ্যানের চাপায় প্রাণ গেল দুই পুলিশ সদস্যের

৪১ মিনিট আগে | দেশগ্রাম

আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি
আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেব : চট্টগ্রামের ডিসি

৪১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন
যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন

৪৩ মিনিট আগে | ক্যাম্পাস

অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন
অস্ট্রেলিয়ায় বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন
নানা আয়োজনে নেত্রকোনায় মহান বিজয় দিবস উদযাপন

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ
৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, নিরাপত্তা নিশ্চিতে মমতার কড়া নির্দেশ

৪৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ
তাসকিনের প্রথম উইকেটের ম্যাচে জয় পেল শারজাহ

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন
ভালুকায় নানা আয়োজনে বিজয় দিবস উদযাপন

৫২ মিনিট আগে | দেশগ্রাম

কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন
কেরানীগঞ্জে মহান বিজয় দিবস উদযাপন

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে
বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন
নরসিংদীতে মহান বিজয় দিবস উদযাপন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাবিতে বিজয় দিবস উদযাপিত
রাবিতে বিজয় দিবস উদযাপিত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সর্বাধিক পঠিত
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

২২ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার
ওসমান হাদিকে হত্যাচেষ্টা: শ্যুটার ফয়সালের সহযোগী গ্রেপ্তার

১৩ ঘণ্টা আগে | জাতীয়

৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের
৩ দফা দাবিতে সরকারকে আল্টিমেটাম সাদিক কায়েমের

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ
বিজয় দিবসে বিশ্ব রেকর্ড গড়তে যাচ্ছে বাংলাদেশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?
অস্ট্রেলিয়ায় হামলাকারীর বন্দুক ছিনিয়ে নেওয়া হিরো কে এই আহমেদ?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার
মোহাম্মদপুরে মা-মেয়েকে হত্যা, গৃহকর্মীর স্বামীর দায় স্বীকার

২১ ঘণ্টা আগে | নগর জীবন

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের বিরুদ্ধে কঠোর অবস্থান প্রেস সচিবের

১৫ ঘণ্টা আগে | জাতীয়

আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর
আদানি-আম্বানির লড়াইয়ে দীর্ঘায়িত হল মেসির ভারত সফর

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা বিএনপির মনোনীত প্রার্থীর

২৮ মিনিট আগে | ভোটের হাওয়া

আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম
আমরা নিরাপদ না থাকলে শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না : মাহফুজ আলম

১৮ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে
হাদিকে হত্যাচেষ্টা : ফয়সালের স্ত্রী-বান্ধবীসহ ৩ জন রিমান্ডে

২০ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন
হাদির ওপর হামলার বিষয়ে সিইসির বক্তব্যের যে ব্যাখ্যা দিলো কমিশন

১৭ ঘণ্টা আগে | জাতীয়

'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা
'মানসিকভাবে মরে' গেছে বহু ইসরায়েলি সেনা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

২৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম
১৬ বছর রাতে ঘুমাননি মির্জা ফখরুল: রাহাত আরা বেগম

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার
মনোনয়নপত্র সংগ্রহ করে ফেরার পথে সাবেক যুবলীগ নেতা গ্রেফতার

১৯ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা
দেশে ফিরলেই গ্রেফতার হবেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গা

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান
আজ লন্ডনে দলীয় শেষ কর্মসূচি পালন করবেন তারেক রহমান

৪ ঘণ্টা আগে | রাজনীতি

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন
১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ আর বেদনার এক মহাকাব্যিক দিন

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর
হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স পৌঁছেছে সিঙ্গাপুর

১৮ ঘণ্টা আগে | জাতীয়

রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
হাদিকে হত্যাচেষ্টাকারীদের সম্পর্কে এখনই সবকিছু বলা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা
আফগানিস্তানে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না, তেহরান সম্মেলনের ঘোষণা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ
আইজিপি বাহারুলকে বরখাস্ত ও গ্রেফতারের রিট খারিজ

২১ ঘণ্টা আগে | জাতীয়

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

২৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ
রাজনৈতিক ব্যক্তি ও এমপি প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের নীতিমালা প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি
বদলাতে পারে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ
দিনাজপুরে যমজ বোনের সাফল্য, মেডিক্যাল কলেজে ভর্তির সুযোগ

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?
চীনের নতুন ট্যাঙ্ক যাচ্ছে ভারত সীমান্তে?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’
খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘আনপ্রেডিকটেবল’

প্রথম পৃষ্ঠা

আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের
আগের রাতে রিসোর্টে মাস্তি ফয়সাল ও আলমগীরের

প্রথম পৃষ্ঠা

সবার ওপরে মুক্তিযুদ্ধ
সবার ওপরে মুক্তিযুদ্ধ

প্রথম পৃষ্ঠা

আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে
আমি এবং শহীদ জিয়া বিজয়ের খবর পেয়েছিলাম চা-বাগানে বসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

মহান বিজয় দিবস আজ
মহান বিজয় দিবস আজ

প্রথম পৃষ্ঠা

হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ
হাদির ওপর গুলিতে আক্রান্ত বাংলাদেশ

প্রথম পৃষ্ঠা

ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা

প্রথম পৃষ্ঠা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো
পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোকদেখানো

প্রথম পৃষ্ঠা

হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ
হাদিকে গুলির ঘটনা নির্বাচনে বিঘ্ন সৃষ্টির ষড়যন্ত্রের অংশ

প্রথম পৃষ্ঠা

সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে
সংসদ-গণভোট ও ফল প্রকাশ যেভাবে

প্রথম পৃষ্ঠা

বিজয় দিবস : হরিষে বিষাদ
বিজয় দিবস : হরিষে বিষাদ

সম্পাদকীয়

স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে
স্বতন্ত্র প্রার্থী হতে এক ভাগ ভোটারের সমর্থন লাগবে

নগর জীবন

জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি
জামায়াত কখনো ফ্যাসিবাদের সঙ্গে আপস করেনি

প্রথম পৃষ্ঠা

জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান
জামায়াত বাদে অন্য ইসলামি দলগুলো নিয়ে বিএনপিকে জোট গঠনের আহ্বান

নগর জীবন

বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে
বিজয় দুর্বল হয়ে পড়বে, যদি জাতীয় মুক্তি না আসে

মহান বিজয় দিবস-এর বিশেষ আয়োজন

হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল
হাসিনা-কামালের সাজা বাড়াতে আপিল

প্রথম পৃষ্ঠা

হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই
হাদির ঘটনা বিচ্ছিন্ন, নির্বাচন নিয়ে শঙ্কা নেই

প্রথম পৃষ্ঠা

আবার শোভিবে সুষমা ভরে
আবার শোভিবে সুষমা ভরে

সম্পাদকীয়

মহান বিজয় দিবস
মহান বিজয় দিবস

সম্পাদকীয়

‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন
‘আকিজ ফার্মেসি’র প্রথম ফ্ল্যাগশিপ আউটলেট উদ্বোধন

নগর জীবন

নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
নির্বাচন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

প্রথম পৃষ্ঠা

বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম
বিজয়ের ৫৪ বছরেও উপেক্ষিত আলী ইমাম

মাঠে ময়দানে

গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার
গৃহকর্মীর স্বামী রাব্বির দায় স্বীকার

খবর

স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশের বাধা

নগর জীবন

সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার
সোনার দাম ফের বেড়েছে, ভরি ২ লাখ ১৭ হাজার

খবর

বই ও নারী
বই ও নারী

সম্পাদকীয়

পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর
পাঁচ দিনের রিমান্ডে আনিস আলমগীর

খবর

আতিফ আসলামের কনসার্ট বাতিল
আতিফ আসলামের কনসার্ট বাতিল

নগর জীবন

যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ
যুব এশিয়া কাপ সেমিতে বাংলাদেশ

মাঠে ময়দানে

বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস
বাংলাদেশে অবস্থানরত নাগরিকদের সতর্ক করল মার্কিন দূতাবাস

খবর