নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘একটি সুখী-সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার। পার্টি ভালো না হলে সরকার ভালো হবে না। আমি অন্য পার্টির সঙ্গে ঐক্য করেছি। আমি বিএনপির সঙ্গে কথা বলেছি, আমরা যৌথভাবে নির্বাচন করব। আওয়ামী লীগ ভালো কাজ না করার কারণে আমি দল ছেড়েছিলাম। পরিবর্তিত বাংলাদেশে জনগণের ভাগ্য বদলাতে তাদের কথা শুনতে হবে। এখন রাজনীতির সঙ্গে জনগণের সম্পর্ক থাকবে।’ বুধবার সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার কিচক বন্দরে ইউনিয়ন নাগরিক ঐক্য ও যুব নাগরিক ঐক্যের আয়োজনে গণসংযোগ শেষে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘আমাদের ভোট নিয়ে যারা মন্ত্রী হয়েছিল তারা দেশের বাইরে বাড়ি বানিয়েছে। তাদের সন্তানদের বিদেশে লেখাপড়া করিয়েছে। ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। দিনের ভোট রাতে হয়ে গেছে। এবার সুযোগ এসেছে মানুষের ভোট দেওয়ার। তাই দেখে, বুঝে ভালোমানুষকে ভোট দিতে হবে।’ কিচক ইউনিয়ন নাগরিক ঐক্যের সভাপতি খোকার সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, জেলা নাগরিক ঐক্যের সমন্বয়ক সাইদুর রহমান সাগর, উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রমুখ।
শিরোনাম
- মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ
- নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
- মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
- ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
- বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে: এ্যানি
- নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
- একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু
- কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন
- কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত: জিল্লুর রহমান
- ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার
- রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
- ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
- বিদেশে শ্রমশক্তি রফতানিতে বড় বাধা দালাল চক্র: প্রধান উপদেষ্টা
- মিয়ানমারে বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন
- গাজায় ধ্বংসস্তূপে মিলল একই পরিবারের ৩০ জনের মরদেহ
- পাকিস্তান যাওয়ার প্রশ্নে আলিয়ার চমকপ্রদ উত্তর
সুন্দর দেশ গড়তে দরকার ভালো সরকার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর