শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

সাংঘর্ষিক পরিস্থিতি চায় না কমিশন : সিইসি

ভোটের পরিবেশ নিয়ে ইসিতে শঙ্কা জানাল দলগুলো

নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
ভোটের পরিবেশ নিয়ে ইসিতে শঙ্কা জানাল দলগুলো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটের অনুকূল পরিবেশ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে রাজনৈতিক দলগুলো। সেই সঙ্গে নির্বাচনি আইনে এখনো কিছু সংস্কার চায় কয়েকটি দল। দলের সব স্তরের কমিটিতে নারী প্রতিনিধিত্ব কমানোরও সুপারিশ এসেছে দুটি দলের তরফ থেকে। এ ছাড়া সংসদ নির্বাচনের জামানত কমানো, নির্বাচনি ব্যয় মনিটরিং এবং প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য সংলাপে সুপারিশ করেছে রাজনৈতিক দলগুলো। এদিকে আচরণবিধি প্রতিপালনে দলগুলোর সহায়তা চেয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেছেন, ইসি সাংঘর্ষিক পরিস্থিতি চায় না; বরং সহায়তা প্রত্যাশা করছে। গতকাল সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে সংলাপে বসে ইসি। প্রথম দিনের প্রথম পর্বে ছয়টি দলের প্রতিনিধি অংশ নিয়ে ভোটের প্রাক পরিবেশ, শঙ্কা, ইসির আন্তরিকতা, আইন সংস্কার নিয়ে আলোচনা করেছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চৌধুরী হাসান সারওয়ার্দী বলেন, এখনো পর্যন্ত যথেষ্ট নিরাপত্তা সংকট বিরাজ করছে। গত দুই তিন দিনের ঘটনা অবশ্যই বিবেচনায় নেব। তিনি বলেন, কোনো কোনো দল কর্তৃত্ব প্রমাণে ডাকাত থেকে শুরু করে চিহ্নিত সন্ত্রাসীদের ব্যবহার করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে হয়তো তালিকা রয়েছে। আমার মনে হয়, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে এখনো পর্যন্ত যথেষ্ট পরিমাণে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল সেটা শুরু হয়নি। আমরা সঠিক সময়ে নির্বাচন চাই। তফসিল ঘোষণার পূর্বে অবশ্যই সিকিউরিটি অপারেশন করা উচিত, যাতে জনগণের আস্থা ফিরে আসে। জোটে ভোট করলে নিজ দলের প্রতীকে ভোট করার বিধান করায় ‘এতে বৈষম্যের সৃষ্টি হয়েছে’ বলে মন্তব্য করেন তিনি। আগে যেমন ছিল তেমন থাকলে সবচেয়ে ভালো হয়। প্রতীক জোটের ওপর, দলের ওপর ছেড়ে দিতে হবে আগের মতো। আরপিও সংশোধন করা ও লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির দাবি রেখেছেন দলের প্রেসিডিয়াম সদস্য নিয়ামুল বশীর ও আওরঙ্গজেব বেলাল।

বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদেক হক্কানী বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য কালো টাকা রোধ, প্রভাবমুক্ত পরিবেশ তৈরি করতে হবে। সাংগঠনিক সম্পাদক সুলতান মহিউদ্দিন বলেন, ইসির প্রতি আস্থাহীনতা রয়েছে। আস্থা তৈরি করবে বর্তমান ইসি। ভোটের পরিবেশ সৃষ্টির আগে নির্বাচন হওয়া উচিত নয়।  বাংলাদেশ মুসলিম লীগের উপদেষ্টা জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, সঠিক সময়ে নির্বাচন চাই। নির্বাচনি পরিবেশের যেন উন্নতি হয় সে ব্যবস্থা নিতে দৃষ্টি আকর্ষণ করছি।

সংসদ ও স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের দাবি জানান দলটির আকবর হোসেন পাঠান। তিনি বলেন, এমপি প্রার্থী হতে ন্যূনতম মাস্টার্স এবং উপজেলা নির্বাচনে স্নাতক, ইউপি চেয়ারম্যানে এইচএসসি, মেম্বারে এসএসসি নির্ধারণ করার আবেদন থাকবে।

সংলাপে এ দুজনের বক্তব্যের পর প্রেসিডেন্ট জুবেদা কাদের চৌধুরী ভিন্ন বক্তব্য দিলেন। প্রত্যেক দল নারীদের কেন সংলাপে আনেনি সে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজ আমাদের এখানে ওয়ান থার্ড মহিলা আসেনি। মহিলারা ভালো শিক্ষিত। প্রত্যেক পার্টি কেন আনলেন না, তাদের সচেতন হতে হবে।

ন্যাশনাল পিপলস পার্টি-এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জামানতের টাকার পরিমাণ কমাতে হবে। নিবন্ধন দেওয়ার বিষয়ে সতর্ক হতে হবে। ইসি নিবন্ধন না দিলেও আদালত থেকে নিবন্ধন নিয়ে আসছে। তাহলে ইসি কাগজপত্র ঠিকমতো দেখছে না? এ বিষয়টি কমিশনের ভালোভাবে দেখতে হবে। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রতিনিধি বলেন, সবাই এসে সর্বোচ্চ নিরপেক্ষ নির্বাচন করার কথা বলে। কিন্তু সব নির্বাচনই নিরপেক্ষতা হারানো হয়, এটা প্রসিদ্ধ হয়ে গেছে।

বাংলাদেশ কংগ্রেসের পক্ষ থেকে জামানতের ২০ হাজার টাকা পুনর্নির্ধারণ, নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং অফিসার নিয়োগসহ ১০ দফা দাবি তুলে ধরা হয়। দলের সুপারিশগুলো পর্যালোচনা করে কমিশন দেখবে বলে ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন।

নির্বাচন কমিশনার মো. আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, ৩১ অক্টোবর পর্যন্ত যারা ১৮ বছর বয়সি তাদের অন্তর্ভুক্তের সময়সীমা রাখা হয়েছে। এবার নির্বাচন সামনে রেখে প্রবাসে যারা অন্তর্ভুক্ত হচ্ছেন তাদের বিষয়ে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তিনি জানিয়েছেন, ভোটার হালনাগাদ কার্যত্রম উন্মুক্ত রয়েছে। দেশের ভেতরে বাদ পড়া ভোটারদের তফসিল ঘোষণার আগেও তাদের অন্তর্ভুক্ত করা হবে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, আচরণবিধি প্রতিপালনে সবার সহযোগিতা দরকার। সবাই মানলে নির্বাচনি পরিবেশ ভালো হতে বাধ্য।

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেছেন, ইসি ভোটে রেফারির ভূমিকায় থাকবে। দলগুলো মাঠে থাকলে, সবার সহযোগিতা পেলে রেফারিগিরি সম্ভব।

সমাপনী বক্তব্যে সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, আচরণবিধি প্রতিপালনে সহায়তা করতে হবে। পাশাপাশি সবার কাছে ব্যাপক প্রচারণা দরকার। আচরণবিধি মানতে ও মানাতে সবাইকে সহযোগিতা করতে হবে।

আচরণবিধি প্রচারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে দলগুলোর প্রতি সিইসি বলেন, আপনারা কেউ গোঁ ধরে বসে থেকে আরণবিধি মানবই না বলেন, তাহলে তো সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হবে। আমরা সংঘর্ষ চাই না। কাউকে মোকাবিলা করতে চাই না; সবাইকে সঙ্গে নিয়ে আচরণবিধি প্রতিপালনে এগিয়ে নিতে চাই।

এদিকে নির্বাচন সামনে রেখে আচরণবিধি প্রতিপালনে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ভোটের তফসিল ঘোষণার আগে সব ধরনের আগাম পোস্টার সরিয়ে ফেলার আহ্বান জানিয়ে সতর্ক করে তিনি বলেছেন, আচরণবিধি লঙ্ঘন করলে ‘কোনো ছাড় দেওয়া হবে না’। এ ছাড়া  নিজেদের নিরপেক্ষ রেফারির ভূমিকায় দেখতে চান মন্তব্য করে সিইসি বলেন, ‘মূল প্লেয়ারদের সহযোগিতা না পেলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়ে যাবে।’ এক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেছেন নাসির উদ্দিন। গতকাল সকালে রাজনৈতিক দলের সঙ্গে সংলাপের শুরুত্বে সভাপতি হিসেবে স্বাগত বক্তব্য দেন সিইসি।

জামানত কমানো, ব্যয় মনিটরিং, প্রশাসনে নিয়ন্ত্রণ আনার দাবি : নির্বাচনের জামানত কমানো, নির্বাচনি ব্যয় মনিটরিং এবং প্রশাসনের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য বিকালের সংলাপে সুপারিশ করেছে রাজনৈতিক দলগুলো। গতকাল বিকালে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনে আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিভিন্ন দলের নেতারা এমন সুপারিশ করেন।

বিকালে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম)-এর প্রতিনিধিরা অংশ নেন।

সংলাপে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রার্থীদের ব্যয়সীমা। নির্বাচন কমিশন প্রার্থীদের জন্য একটি নির্ধারিত ব্যয়সীমা নির্ধারণ করেছে। কিন্তু বাস্তবে এই ব্যয়সীমা কতটা নিয়ন্ত্রণ করা সম্ভব তা প্রশ্নসাপেক্ষ। ইতোমধ্যেই আমরা দেখছি, কিছু রাজনৈতিক দল কোটি কোটি টাকা খরচ করে ব্যাপক প্রচারণা চালাচ্ছে, যা নির্বাচনের তফসিল ঘোষণার আগেই হচ্ছে। এ সময় তিনি জামানত কমিয়ে ৫ হাজার টাকা করার দাবি তোলেন। সিপিরি সাধারণ সম্পাদক আবদুল্লাহ কাফি রতন বলেন, এক উপজেলা ভোটে অন্য উপজেলা থেকে ভোট কর্মকর্তা নিয়োগ দেওয়া, নির্বাচনে কালো টাকার খেলা, পেশি শক্তির খেলা, ধর্মের অপব্যবহার এবং প্রশাসনিক কারসাজি বন্ধে পদক্ষেপ নিতে হবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দরকার সরকার, নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলসমূহের সদিচ্ছা। এ ছাড়া টাকা, পেশিশক্তি, সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা ও প্রশাসনিক কারসাজিমুক্ত নির্বাচনি পরিবেশ নিশ্চিত করা এবং সবার ভোট দেওয়া ও প্রার্থী হওয়ার সমান অধিকার নিশ্চিত করা জরুরি। কিন্তু এগুলো নিয়ে আলোচনা, মতামত গ্রহণ ও বাস্তবায়ন পরিকল্পনা কী হয়েছে তা এখনো আমরা নিশ্চিত হতে পারিনি। জাতীয় সমাজতান্ত্রিক দল (জিএসডি) দলের সিনিয়র সভাপতি তানিয়া রব বলেন, স্থানীয় পর্যায়ে আমরা যখন নির্বাচন করতে যাই, তখন প্রশাসনিক কিছু অসামঞ্জস্যতা ও জটিলতা লক্ষ্য করি। বলা হয়, নির্বাচনকালে প্রশাসন সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের আওতাধীন থাকবে। কিন্তু বাস্তবে তা দেখা যায় না। ফলস্বরূপ, নির্বাচনের দিন প্রার্থী এবং প্রার্থীর কর্মীরা প্রায়ই হয়রানির শিকার হন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক বলেন, কোনো অযৌক্তিক চাপের কাছে আপনারা নতি স্বীকার করবেন না। দৃঢ়চিত্ত, বলিষ্ঠ ভূমিকা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা দেখতে চাই। জামানত ৫ হাজার টাকার মধ্যে রাখা উচিত। তিনি বলেন, প্রার্থীর সর্বোচ্চ ব্যয়সীমা প্রায় দ্বিগুণ (৫০ লক্ষ টাকার বেশি) করার প্রস্তাব এসেছে। আমরা মনে করি, এটি সংসদকে ধনী, বিত্তবান, লুটেরা ও মাফিয়াগোষ্ঠীর ক্লাবে পরিণত করবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে সংলাপে অন্য নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন।

ভোটের দিনে গণভোট : ‘আলোচনা করে’ মত জানাবে ইসি : একই দিনে সংসদ নির্বাচন ও জুলাই সনদ নিয়ে গণভোট আয়োজনের যে ঘোষণা প্রধান উপদেষ্টা দিয়েছেন, সে বিষয়ে ‘আলোচনা করে’ নিজেদের মত জানানোর কথা বলেছে নির্বাচন কমিশন। গতকাল বিকালে সংলাপের সমাপনী বক্তব্যে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা আনুষ্ঠানিকভাবে বিষয়গুলো জানলে তখন আমরা বিচার-বিশ্লেষণ করে কমিশনে বসে আলাপ-আলোচনা করে একটা মতামত দিতে পারব। এ বিষয়ে এ মুহূর্তে কোনো মতামত দেওয়া যথার্থ হবে না।

১৬ নভেম্বর আরও ১২ দলের সঙ্গে ইসির সংলাপ : আগামী ১৬ নভেম্বর রবিবার আরও ১২টি দলের সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ১৬ নভেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) ও বাংলাদেশ জাতীয় পার্টি। এ ছাড়া দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। গতকাল (বৃহস্পতিবার) ১২ দলের সঙ্গে সংলাপ করেছে ইসি।

এই বিভাগের আরও খবর
১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি
১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি
বিবিসির বিরুদ্ধে মামলা ট্রাম্পের
বিবিসির বিরুদ্ধে মামলা ট্রাম্পের
নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার
নৌবাহিনীকে জড়িয়ে ভিত্তিহীন সংবাদ প্রচার
১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়
১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়
মুক্তিযুদ্ধ জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ
মুক্তিযুদ্ধ জুলুম ও বঞ্চনার বিরুদ্ধে সশস্ত্র প্রতিবাদ
হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন
হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন
স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়
স্বাধীনতাবিরোধীরা আবার মাথা চাড়া দিয়ে উঠতে চায়
বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে
বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি
নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত
নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা
তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির
তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির
সর্বশেষ খবর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য বিজয় উৎসব
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য বিজয় উৎসব

এই মাত্র | বসুন্ধরা শুভসংঘ

শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬.৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত
শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬.৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত

৩ মিনিট আগে | জাতীয়

হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার
হাদিকে গুলি: ব্যবহৃত মোটরসাইকেল, হেলমেট ও ভুয়া নম্বর প্লেট উদ্ধার

৪ মিনিট আগে | জাতীয়

পোস্টাল ভোট: এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা
পোস্টাল ভোট: এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিবন্ধন করেছেন সৌদি প্রবাসীরা

৮ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত
বাংলাদেশ সীমান্তের ৮০ শতাংশে কাঁটাতার বসিয়েছে ভারত

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চাই না
ফ্যাসিবাদী দেশ হিসেবে বিশ্বে আবারও পরিচিত হতে চাই না

১০ মিনিট আগে | রাজনীতি

খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে: ডা. জাহিদ
খালেদা জিয়ার শরীর ওষুধ গ্রহণে ইতিবাচক দিকে এগোচ্ছে: ডা. জাহিদ

১২ মিনিট আগে | রাজনীতি

সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির

১৫ মিনিট আগে | জাতীয়

কুমিল্লা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ
কুমিল্লা-৫ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

১৫ মিনিট আগে | ভোটের হাওয়া

ভারতীয় সাজিদের কাণ্ডে অস্ট্রেলিয়া তোলপাড়
ভারতীয় সাজিদের কাণ্ডে অস্ট্রেলিয়া তোলপাড়

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বিদায়ী সংবর্ধনা কাল

২২ মিনিট আগে | জাতীয়

‘দুই নয়নের আলো’ শাবনূরকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার
‘দুই নয়নের আলো’ শাবনূরকে এনে দিয়েছিল জাতীয় পুরস্কার

২৭ মিনিট আগে | শোবিজ

কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
কেরানীগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

৩১ মিনিট আগে | নগর জীবন

জকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ
জকসু নির্বাচন কমিশনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩২ মিনিট আগে | ক্যাম্পাস

মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ
মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ নৌকা-জালসহ ১৬ জেলে আটক
সেন্টমার্টিনের ছেঁড়া দ্বীপে অবৈধ নৌকা-জালসহ ১৬ জেলে আটক

৩৬ মিনিট আগে | দেশগ্রাম

শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ
শ্রীলঙ্কাকে ২২৬ রানের টার্গেট দিল বাংলাদেশ

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

শুটিং সেটে আহত জিৎ
শুটিং সেটে আহত জিৎ

৫২ মিনিট আগে | শোবিজ

জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ
জামালপুরে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরামের সম্প্রীতি সংলাপ

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

মেসির স্মৃতিচারণা থেকে বাদ দুঃস্বপ্নের যুবভারতী!
মেসির স্মৃতিচারণা থেকে বাদ দুঃস্বপ্নের যুবভারতী!

৫৩ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা
প্রত্যেক নাগরিকের জন্য ডিজিটাল ওয়ালেট চালুর পরিকল্পনা

৫৫ মিনিট আগে | জাতীয়

নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন
সিরাজগঞ্জে ছাত্রনেতা জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
নোয়াখালীতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট

১ ঘণ্টা আগে | নগর জীবন

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

অভিনেত্রীকে নিয়ে ‌‘আপত্তিকর’ মন্তব্য ভারতীর, গাইলেন সাফাই
অভিনেত্রীকে নিয়ে ‌‘আপত্তিকর’ মন্তব্য ভারতীর, গাইলেন সাফাই

১ ঘণ্টা আগে | শোবিজ

সর্বাধিক পঠিত
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি
আইপিএলে মুস্তাফিজ ঝড়, পড়ে গেলো কাড়াকাড়ি

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার
হাদিকে হত্যাচেষ্টা মামলার মূল অভিযুক্ত ফয়সালের মা-বাবা গ্রেফতার

১১ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?
আইপিএল নিলাম শেষে কে কত টাকায় কোন দলে?

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার
হাদিকে হত্যাচেষ্টায় ব্যবহৃত অস্ত্র নরসিংদী থেকে উদ্ধার

১২ ঘণ্টা আগে | জাতীয়

৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা
৭ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা
১ ডলার= ৯১ রুপি, ভারত ছাড়ছে বিনিয়োগকারীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি
গুরুত্বপূর্ণ চার অধিদপ্তরে নতুন ডিজি

২০ ঘণ্টা আগে | জাতীয়

যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা
যে ১১ পেশায় যুক্ত হতে পারবেন না এমপিও শিক্ষকরা

৬ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ
ওসমান হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালো ইনকিলাব মঞ্চ

২ ঘণ্টা আগে | জাতীয়

বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের
বিদায় দিতে লন্ডন এয়ারপোর্টে না যেতে প্রবাসীদের অনুরোধ তারেক রহমানের

৪ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন: ইনকিলাব মঞ্চ
হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল, আরেকটি অস্ত্রোপচার প্রয়োজন: ইনকিলাব মঞ্চ

২২ ঘণ্টা আগে | রাজনীতি

নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা
নতুন নীতিমালায় ছেঁড়া-ফাটা নোট নিতে অনীহা দেখালে ব্যবস্থা

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ
ঢাকায় ভারতীয় ভিসা কেন্দ্র সাময়িক বন্ধ

৩ ঘণ্টা আগে | জাতীয়

৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!
৩০ বছর যুক্তরাষ্ট্রে বসবাস, তবুও গ্রিন কার্ডের সাক্ষাৎকারে গিয়ে আটক ভারতীয় নারী!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত
বাংলাদেশের হাইকমিশনারকে তলব করেছে ভারত

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ
বিএনপির রিল-মেকিং প্রতিযোগিতা, জয়ীরা পাবেন তারেক রহমানের সাক্ষাৎ

২১ ঘণ্টা আগে | রাজনীতি

ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

১ ঘণ্টা আগে | জাতীয়

বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম
বিজয় দিবসে নরেদ্র মোদির পোস্ট, নেই বাংলাদেশের নাম

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা
ভয় দেখিয়ে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধান উপদেষ্টা

২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর
ট্রাইব্যুনালে নিজের বিচার সরাসরি সম্প্রচার করার আবেদন ইনুর

৩ ঘণ্টা আগে | জাতীয়

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা
সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা

২১ ঘণ্টা আগে | জাতীয়

ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
ইনশাআল্লাহ, ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান

১২ ঘণ্টা আগে | রাজনীতি

আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন
আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বিদেশি খেলোয়াড় গ্রিন

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা
সীমান্ত হত্যা বন্ধের বার্তা দিতেই বিজয় দিবসে ‘ফেলানী এভিনিউ’ উদ্বোধন : গণপূর্ত উপদেষ্টা

১৮ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রেলিয়ায় হামলা, ভারতীয় হামলাকারী সম্পর্কে যা জানাল তেলেঙ্গনা পুলিশ
অস্ট্রেলিয়ায় হামলা, ভারতীয় হামলাকারী সম্পর্কে যা জানাল তেলেঙ্গনা পুলিশ

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি

২ ঘণ্টা আগে | রাজনীতি

রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী
রায়হান রাফির ‘প্রেশার কুকার’-এ বুবলী

১৩ ঘণ্টা আগে | শোবিজ

আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন
আইপিএল নিলামে ইতিহাস, ২৫ কোটিতে কলকাতায় গ্রিন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড
আইপিএলের নিলামে প্রশান্ত ও কার্তিকের রেকর্ড

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ
কাড়াকাড়ির পর রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা
কবরের দাম সাড়ে ৪ কোটি টাকা

প্রথম পৃষ্ঠা

‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’
‘আমার আর সংসারী হওয়ার কোনো ইচ্ছা নেই’

শোবিজ

নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত
নারী প্রার্থী নিয়ে চ্যালেঞ্জে জামায়াত

প্রথম পৃষ্ঠা

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নতুন কর্মসূচি

প্রথম পৃষ্ঠা

দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই
দ্রুত কমছে অতিরিক্ত সচিবের পদ, সংকট তীব্র হলেও পদোন্নতি নেই

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ
সুষ্ঠু ভোটের যত চ্যালেঞ্জ

প্রথম পৃষ্ঠা

ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত
ছয় আসনেই বিএনপি বনাম জামায়াত

পেছনের পৃষ্ঠা

১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি
১৬ ডিসেম্বর শুধু ভারতের বিজয় দাবি

প্রথম পৃষ্ঠা

১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়
১২ কোটি টাকায় মুস্তাফিজ কলকাতায়

প্রথম পৃষ্ঠা

প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ
প্রধান উপদেষ্টার সামনে ৫৭ দিনের দুর্গম পথ

প্রথম পৃষ্ঠা

হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন
হাদির শারীরিক অবস্থা এখনো সংকটাপন্ন

প্রথম পৃষ্ঠা

আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব
আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামীণ বিপ্লব

পেছনের পৃষ্ঠা

তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির
তারুণ্যের আকাঙ্ক্ষায় অগ্রাধিকার বিএনপির

প্রথম পৃষ্ঠা

পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না
পরাজিত ফ্যাসিস্ট এই পবিত্র মাটিতে আর ফিরবে না

প্রথম পৃষ্ঠা

আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ
আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে হত্যা করবে : রাশেদ

খবর

আবেগী নাবিলা
আবেগী নাবিলা

শোবিজ

নতুন রূপে মোনালিসা
নতুন রূপে মোনালিসা

শোবিজ

কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস
কিংবদন্তি অরবিন্দের জুলকান অ্যারেনায় ফ্রি কমব্যাট স্পোর্টস ক্লাস

মাঠে ময়দানে

বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়
বিবিসির যে ভুলে মুক্তিযুদ্ধে পাকিস্তানের পরাজয়

সম্পাদকীয়

সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই
সে যাত্রায় অলৌকিকভাবে বেঁচে যাই

শোবিজ

গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের
গোপালগঞ্জে লাক্ষা পোকায় ভাগ্যবদল ৪০০ মানুষের

পেছনের পৃষ্ঠা

বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে
বাংলাদেশ চলবে নতুন ব্যবস্থার রাজনীতিতে

প্রথম পৃষ্ঠা

বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য
বরাদ্দে শীর্ষে খরচে তলানিতে স্বাস্থ্য

পেছনের পৃষ্ঠা

মধুমিতার পরিকল্পনা
মধুমিতার পরিকল্পনা

শোবিজ

গ্রুপসেরার ম্যাচ আজ
গ্রুপসেরার ম্যাচ আজ

মাঠে ময়দানে

স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন
স্বাধীনতার পর যেভাবে সরব ক্রীড়াঙ্গন

মাঠে ময়দানে

বিজয় দিবস ক্রিকেট ফুটবল
বিজয় দিবস ক্রিকেট ফুটবল

মাঠে ময়দানে

নতুন দেশ গড়ার প্রত্যয়
নতুন দেশ গড়ার প্রত্যয়

প্রথম পৃষ্ঠা

শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র
শিগগিরই প্রকাশ আইসিটি খাতে দুর্নীতির শ্বেতপত্র

পেছনের পৃষ্ঠা