শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৩ জুলাই, ২০২৫ আপডেট: ০১:৪৯, রবিবার, ১৩ জুলাই, ২০২৫

নৃশংস হত্যায় তোলপাড়

ক্ষোভ বিক্ষোভ সারা দেশে, দোষীদের শাস্তি চায় সবাই
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
নৃশংস হত্যায় তোলপাড়

রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে গতকাল উত্তাল ছিল সারা দেশ। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন কর্মসূচি পালন করা হয় দেশের বিভিন্ন স্থানে। হত্যায় জড়িতদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন, বিক্ষোভ মিছিল, সভা-সমাবেশ হয়েছে রাজধানীসহ বিভিন্ন জেলায়। প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হয়েছে দেশের ক্যাম্পাসগুলোতেও। বিক্ষোভ মিছিল করে হত্যাকাণ্ডের বিচার দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনও। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেছে- রাজনৈতিক শেল্টার ছাড়া খুন-হামলা হচ্ছে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গতকাল সন্ধ্যায় বের করা হয় মশাল মিছিল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ। এতে বক্তব্যকালে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর মানুষ নিশ্চিত হয়েছে, সন্ত্রাসীদের হাতে আর কাউকে জীবন দিতে হবে না, কাউকে চাঁদা দিতে হবে না। কিন্তু দেখা গেছে আওয়ামী লীগের মতোই আরেক দল সন্ত্রাসী, চাঁদাবাজি শুরু করেছে।

তেজগাঁও সাতরাস্তায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জমায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতের উত্তরা পশ্চিম জোন। বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ শাখা ছাত্রশিবির। গতকাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে শুরু হয় এ বিক্ষোভ মিছিল। সমাবেশে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সাদিক কায়েম বলেন, একটি দল প্রকাশ্যে সারা দেশে সন্ত্রাসী কার্যক্রম করছে। প্রকাশ্যে খুন, ছিনতাই, চাঁদাবাজিসহ গণধর্ষণ করে যাচ্ছে। মিটফোর্ডের সামনে এক ব্যবসায়ীকে হত্যার ঘটনায় জরুরি সংবাদ সম্মেলন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশীদ বলেন, রাজনৈতিক শেল্টার ছাড়া এসব ঘটনা ঘটছে না। এ রাজনৈতিক শক্তিগুলোই হায়েনা-দানব তৈরি করছে। গতকাল রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। গণফোরাম বিকালে পল্টন মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে প্রেস ক্লাবের সামনে শেষ করে প্রতিবাদ সভা করেছে। প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, সোহাগ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সব খুনিকে দ্রুত সময়ের মধ্য গ্রেপ্তার করে বিচার করতে হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় : চাঁদাবাজিকে কেন্দ্র করে ব্যবসায়ী হত্যার প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনে এ প্রতিবাদ জানানো হয়।

রাজধানীর চকবাজার ও খুলনার দৌলতপুরে খুনের প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রদল। শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী চত্বরে এ কর্মসূচি পালিত হয়।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় : বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতা-কর্মীরা। সন্ধ্যায় মশাল মিছিল করেছেন প্রগতিশীল শিক্ষার্থীরা। নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর-এর ব্যানারে তারা এ মিছিল করেন। এতে জাবি ছাত্র ইউনিয়ন একাংশের নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তারা ঢাকায় নৃশংস সোহাগ হত্যাকা , খুলনায় গুলি করে ও রগ কেটে যুবদল নেতাকে খুন এবং চাঁদপুরে ধর্ম অবমাননার অভিযোগ এনে মসজিদের খতিবের ওপর প্রাণঘাতী হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়ক হয়ে শহীদ মিনারসংলগ্ন সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় : পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল। সমাবেশে বক্তারা বলেন, এ দেশে মানুষকে হত্যা করার অধিকার কাউকে দেওয়া হয়নি। আমরা কোনো সন্ত্রাসীর পক্ষে নেই।

বেসরকারি বিশ্ববিদ্যালয় : সারা দেশে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ আয়োজন করা হয়। বিক্ষোভ করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের ৮ নম্বর গেট এলাকায় আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এ ঘটনার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার দাবি জানিয়েছেন তারা। শিক্ষার্থীদের নেতৃত্বে একটি মিছিল বসুন্ধরা আবাসিক এলাকা প্রদক্ষিণ করে এনএসইউর ১ নম্বর গেট এলাকায় এসে শেষ হয়। মিছিলে অংশ নেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীরাও। এ ছাড়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়, মানারাত ইউনিভার্সিটি, মেরিটাইম ইউনিভার্সিটি, নর্দান ইউনিভার্সিটিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নেন। আশুলিয়ায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরাও বিক্ষোভ মিছিল করেছেন।

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর সদরঘাট এবং কোতোয়ালি এলাকায় মিছিল-সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা।

রাজশাহী : নগরীর দুটি স্থানে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেন শিক্ষার্থীরা। একদল শিক্ষার্থী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে বিক্ষোভ সমাবেশ করেন। এ ছাড়া দুপুর ১টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট থেকে মিছিল বের করা হয়। এ ছাড়া গৌরহাঙ্গা রেলগেট এলাকায় বিক্ষোভ করেন পলিটেকনিক শিক্ষার্থীরা।

রংপুর : জিলা স্কুল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে বিক্ষোভ সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। প্রায় একই সময়ে কারমাইকেল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেন।

মাগুরা : সোহাগ হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে মাগুরায় বিক্ষোভ মিছিল, সমাবেশ হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী ও সাধারণ জনগণের ব্যানারে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বর থেকে শুরু হয়ে মিছিলটি শহরের ভায়না মোড়ে গিয়ে সমাবেশ করে।

কুড়িগ্রাম : কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সর্বস্তরের ছাত্ররা।

পিরোজপুর : সারা দেশে ক্রমবর্ধমান আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পিরোজপুরে ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে এ বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাবের সামনে সমাবেশ করে।

টঙ্গী : গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জাতীয় যুব শক্তি গাজীপুর মহানগরীর নেতা-কর্মীরা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর চেরাগআলী এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি সড়কের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে কলেজগেট বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করেন।

বিভিন্ন সংগঠনের প্রতিবাদ : সোহাগ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডেমরা, যাত্রাবাড়ী ও কদমতলী থানার সামাজিক সংগঠন। মাতৃভূমি সামাজিক সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক হাজী মো. ইব্রাহিম এবং ডেমরা-যাত্রাবাড়ী জুলাই আন্দোলন সফলকারীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এ বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন। যাত্রাবাড়ী জুলাই চত্বর থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার জুলাই চত্বরে এসে শেষ হয়।

দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে : আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনার দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। গতকাল সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে করা পোস্টে তিনি এ মন্তব্য করেন। আসিফ নজরুল লিখেছেন, এ ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করেছে। দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইন-২০০২ এর ধারা-১০ এর অধীনে দ্রুত সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করা হবে।

জড়িতদের ছাড় নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। কাউকে ছাড় দেওয়া হবে না। গতকাল পুরান ঢাকার মিল ব্যারাকে রেঞ্জ রিজার্ভ ফোর্স ও ঢাকা জেলা পুলিশ লাইন পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

অপরাধী কোন দলের নেতা সেটি বিবেচ্য নয় : অপরাধী কোন দলের কোন মাপের নেতা, সেটি আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের কাছে অপরাধীর পরিচয় শুধুই অপরাধী। আমাদের কাছে অপরাধী যে দলেরই হোক, প্রভাবশালীই হোক, কোনো ছাড় নেই। আমরা অপরাধীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। গতকাল দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে এসব কথা বলেন সংস্থাটির মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান। তিনি বলেন, মিটফোর্ড এলাকায় সোহাগ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে দুজনকে র‌্যাব ও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গণসংহতি আন্দোলন : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, জনসম্মুখে পাথর দিয়ে মানুষ হত্যা অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণহীনতার বহিঃপ্রকাশ। চাঁদাবাজি ও দখলবাজির কাঠামোকে অবিকল বহাল রেখে এ কাঠামোকে কেন্দ্র করে চলা সন্ত্রাসী কার্যক্রম থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব নয়। ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের মেজর হায়দার মিলনায়তনে এক অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টি : বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মো. মামুনূর রশিদ বলেছেন, পুরান ঢাকার এই হত্যাকা জাহিলিয়াতের বর্বরতাকে হার মানিয়েছে। সরকার ক্ষমতায় থাকার নৈতিক অধিকার হারিয়েছে। গতকাল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি : বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী সভাপতি মাওলানা এ কে এম আশরাফুল হক বলেছেন, দেশজুড়ে খুন-রাহাজানি, সন্ত্রাস-চাঁদাবাজিসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি মারাত্মক আকার ধারণ করেছে। মিটফোর্ডে দিবালোকে ব্যবসায়ীকে হত্যা, ব্রাহ্মণবাড়িয়াতে ময়নার নির্মম হত্যাকা , চাঁদপুরে খতিবের ওপর নৃশংস হামলাসহ অসংখ্য ঘটনা সংঘটিত হচ্ছে। এমনসব ভয়ংকর ঘটনা প্রতিরোধে সরকারের ব্যর্থতা চরমভাবে ফুটে উঠেছে।

জাতীয় সংস্কার জোট : ৩৫টি দল ও সংগঠন নিয়ে গঠিত জাতীয় সংস্কার জোটের সদস্য সচিব মো. আবদুর রহিম বলেছেন, পুরান ঢাকায় সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দেশের মানুষ স্তব্ধ, ব্যথিত ও ক্ষুব্ধ। একটি স্বাধীন রাষ্ট্রের রাজধানীতে একজন নিরীহ নাগরিককে জনসম্মুখে এভাবে জীবন দিতে হবে এটা কল্পনাতীত। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, একটি দল এখনো ক্ষমতায় যায়নি অথচ ভয়ের রাজত্ব কায়েম করছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পরিণতি এই দলটি ভুলে গেছে। জাতি আর কোনো ফ্যাসিস্টকে ক্ষমতায় বসাবে না।

এই বিভাগের আরও খবর
হামের উপসর্গে মৃত্যু আরও ৯ শিশুর
হামের উপসর্গে মৃত্যু আরও ৯ শিশুর
ছুটির ঘোষণা
ছুটির ঘোষণা
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব
অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণুর প্রাদুর্ভাব
সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সকে আহ্বান
সহযোগিতা অব্যাহত রাখতে ফ্রান্সকে আহ্বান
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা পাবেন আধুনিক অস্ত্র
মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তা পাবেন আধুনিক অস্ত্র
ভাবনায় এখন নকআউট পর্ব
ভাবনায় এখন নকআউট পর্ব
১১-দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
১১-দলীয় ঐক্যের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা
আগে চড়তেন রিকশায় এখন প্রাডোতে জুলাই চেতনা বিক্রি করেন
আগে চড়তেন রিকশায় এখন প্রাডোতে জুলাই চেতনা বিক্রি করেন
রবিবার থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
রবিবার থেকে চালু ভারতের ট্যুরিস্ট ভিসা
পবিত্র আশুরা আজ
পবিত্র আশুরা আজ
দুর্নীতি ও ঘুষের শীর্ষে পাসপোর্ট অফিস দ্বিতীয় বিআরটিএ
দুর্নীতি ও ঘুষের শীর্ষে পাসপোর্ট অফিস দ্বিতীয় বিআরটিএ
দিনদুপুরে চার খুন
দিনদুপুরে চার খুন
সর্বশেষ খবর
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা
বর্ষার প্রভাবে ঢাকার বায়ুমানে উন্নতি, দূষণে শীর্ষে জাকার্তা

এই মাত্র | নগর জীবন

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি
হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭  বাংলাদেশি

৯ মিনিট আগে | ইসলামী জীবন

মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ
মৎস্যচাষে বৈশ্বিক স্বীকৃতি, শীর্ষ পাঁচে বাংলাদেশ

১০ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান
ভারতের জন্য তালিকাচ্যুত মোংলা অর্থনৈতিক অঞ্চল এবার গড়ে তুলবে চীনা প্রতিষ্ঠান

৩৬ মিনিট আগে | অর্থনীতি

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৪২ মিনিট আগে | জাতীয়

পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
পাগলা মসজিদে এবার মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম
নিউজিল্যান্ডের বিপক্ষে এগিয়ে গেল বেলজিয়াম

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত
বনানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’
যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’

১ ঘণ্টা আগে | শোবিজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১ ঘণ্টা আগে | জাতীয়

রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর
রাজস্ব-জিডিপি অনুপাত ১০.৭ শতাংশে নিতে চায় এনবিআর

১ ঘণ্টা আগে | অর্থনীতি

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬
আজকের নামাজের সময়সূচি, ২৭ জুন ২০২৬

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু
রাজধানীর কাঁটাবনে আবাসিক ভবনের আগুন, দুজনের মৃত্যু

২ ঘণ্টা আগে | জাতীয়

পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া
পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
কাঁটাবনের আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

৩ ঘণ্টা আগে | নগর জীবন

দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে
দ্বিতীয়ার্ধে গোলকিপার বদলাল উরুগুয়ে

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি
দুপুরের মধ্যে ৬ জেলায় ঝড়ের শঙ্কা, সতর্কতা জারি

৩ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা
ইতিহাস গড়া সাফল্যে ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান: কবে, কখন এবং কোথায়
নকআউটে ব্রাজিলের মুখোমুখি জাপান: কবে, কখন এবং কোথায়

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও
দোষী হলে সিয়ার ফাঁসি চান তার বাবা-মাও

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস
আগামী পাঁচ দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আভাস

২২ ঘণ্টা আগে | জাতীয়

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?
স্পেন-উরুগুয়ে ম্যাচেই মিলবে উত্তর, নকআউটে কার মুখোমুখি আর্জেন্টিনা-ইংল্যান্ড?

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?
দুবাই কবে বেনজীরকে ফিরিয়ে দিচ্ছে?

২০ ঘণ্টা আগে | জাতীয়

আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান
আসিমকে হত্যার কথিত পরিকল্পনা ঘিরে বিতর্ক, কী বলছে পাকিস্তান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?
ইরানি হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি, মধ্যপ্রাচ্যের কয়েকটি ঘাঁটি সরিয়ে নিচ্ছে আমেরিকা?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১ ঘণ্টা আগে | জাতীয়

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?
শেষ দেখায় জয় পেয়েছিল জাপান, এবারও কি ব্রাজিল হারবে?

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৪ ঘণ্টা আগে | জাতীয়

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

১৮ ঘণ্টা আগে | জাতীয়

রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়
রাম মন্দিরে দানের কোটি কোটি রুপি আত্মসাৎ, ভারতজুড়ে তোলপাড়

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প
এবার ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি কেপ ভার্দে-সৌদি আরব
নকআউটের স্বপ্ন বাঁচাতে মুখোমুখি কেপ ভার্দে-সৌদি আরব

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের প্রক্সি ও ক্ষেপণাস্ত্র সমস্যার সমাধান চায় উপসাগরীয় দেশগুলো
ইরানের প্রক্সি ও ক্ষেপণাস্ত্র সমস্যার সমাধান চায় উপসাগরীয় দেশগুলো

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক