শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫ আপডেট: ০০:২৩, রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

বাড়ছে ভোটের উত্তাপ

নির্বাচনি প্রচারে সব দল

শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
নির্বাচনি প্রচারে সব দল

নির্বাচনি প্রচারে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের সময় নিয়ে দলগুলোতে মতভেদ থাকলেও অন্তর্বর্তী সরকার ঘোষিত আগামী ফেব্রুয়ারির নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে পিছিয়ে নেই কোনো দলই। বিশেষ করে বিএনপি তাদের ২৩৭ আসনে প্রার্থীর প্রাথমিক তালিকা ঘোষণার পর রাজধানী থেকে তৃণমূলে বদলে গেছে প্রচারণার দৃশ্যপট। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসসহ প্রায় সব দলই প্রার্থী তালিকা অনেক আগেই ঘোষণা করে জনসংযোগ শুরু করেছে। আলোচিত রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দলীয় মনোনয়ন বিক্রি করছে। প্রচারণায় রয়েছেন তাদের প্রার্থীরাও। প্রায় প্রতিটি দলের চেয়ারম্যান বা আমির, সাধারণ সম্পাদক বা মহাসচিব প্রত্যেকে নিজ নিজ আসনে প্রচারণায় ব্যস্ত। সব মিলিয়ে দেশে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে।

এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, মূলত প্রধান উপদেষ্টার ঘোষণার পর সারা দেশে নির্বাচনি আমেজ দেখা দিয়েছে। অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি বিএনপি তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করায় নির্বাচনি মাঠে ভোটের উত্তাপ বাড়তে শুরু করেছে। সময় যত গড়াবে এটি আরও বাড়বে। এবার সারা দেশে উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সংশ্লিষ্টরা বলছেন, জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করা হয়েছে। এরপর প্রার্থীর নাম ঘোষণা করে মাঠের তৎপরতায় রাজনীতিতে ভোটের আমেজ চলে এসেছিল। যেটুকু সংশয় ছিল তা জুলাই জাতীয় সনদ নিয়ে। সনদ নিয়ে মতপার্থক্যে কোনো দল না শেষ পর্যন্ত বেঁকে বসে! তবে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির পর দলগুলোর মনোভাব এখন পর্যন্ত মোটাদাগে ইতিবাচক বলেই মনে হচ্ছে। দলগুলোও মনোযোগী হয়েছে ভোটের প্রচারে।

সরকার জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ জারি করে বৃহস্পতিবার। বিএনপির দাবি অনুযায়ী, জাতীয় নির্বাচন ও সনদ নিয়ে গণভোট একই দিনে হবে বলে সেখানে জানানো হয়েছে। অন্য কিছু বিষয়ে সামান্য আপত্তি থাকলেও দলটির পক্ষ থেকে সরকারের পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে। বিএনপি এখন ভোটে পুরোদমে মনোযোগী। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সব প্রার্থী নিজ নিজ এলাকায় প্রচারণা চালাচ্ছেন। জামায়াতে ইসলামী ভোটের আগেই গণভোট চেয়েছিল। তাদের সে দাবি পূরণ হয়নি। কিন্তু দলটির অন্য বড় দাবি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে (পিআর) সংসদের উচ্চকক্ষ গঠনের কথা আছে জুলাই সনদে। তাই কিছুটা আপত্তি জানালেও ভোটের মাঠে প্রচারণায় দেখা গেছে দলটির নেতাদের। তাদের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের শুক্রবার নির্বাচনি জনসভা করেছেন কুমিল্লার চৌদ্দগ্রামে। জারি হওয়া জুলাই সনদের বাস্তবায়ন আদেশ নিয়ে এখন পর্যন্ত বড় কোনো আপত্তি তোলেনি অপর দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদ আদেশ জারি, নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে দুই মাস ধরে আন্দোলনে আছে জামায়াতে ইসলামীসহ আটটি সমমনা দল। তবে নির্বাচনের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেছেন, ‘আমরা এ মুহূর্তে স্পষ্টভাবে ঘোষণা দিতে চাই, আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। এ ব্যাপারে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। সেজন্যই আমাদের সব প্রস্তুতি সম্পন্ন করার জন্য মাঠে কাজ করছি।’

পর্যবেক্ষক মহল মনে করছে, রাজনৈতিক দলগুলোর প্রার্থীর নাম ঘোষণা, ইসির প্রস্তুতি এবং সরকারের পক্ষ থেকে নির্বাচনের নির্দিষ্ট সময়সীমা ঘোষণার ফলে ভোট গ্রহণ এখন শুধু সময়ের অপেক্ষা। রাজনৈতিক দলগুলো বলছে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আর নির্বাচন কমিশন বলেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে। দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। এখন ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে জয়ী করতে উন্মুখ হয়ে আছে।

প্রাথমিকভাবে ঘোষিত বিএনপি ও জামায়াতের শীর্ষ নেতারা জেলায় জেলায় করছেন পথসভা, জনসভা। প্রতিটি আসনেই বিএনপির একাধিক প্রার্থী মনোনয়নপ্রত্যাশী ছিলেন। সম্ভাব্য প্রার্থী ঘোষণার পর দলের নির্দেশ অনুযায়ী মনোনয়ন না পাওয়া প্রার্থীসহ অনেক আসনেই সবাই মিলে ঘোষিত প্রার্থীর পক্ষে জনসংযোগে নেমেছেন।

এতে তৃণমূলে জনসংযোগ ভিন্নমাত্রা যোগ করেছে। ধানের শীষের প্রার্থীর পক্ষে গণজোয়ার দেখা যাচ্ছে। বিএনপির সম্ভাব্য মনোনয়নপ্রাপ্ত অনেক আসনেই চূড়ান্ত মনোনয়ন লাভের জন্য অন্য প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এদিকে বিএনপির আন্দোলনের শরিক দলগুলোর জন্য আসন চূড়ান্ত না হওয়ায় ওইসব আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি শরিক দলগুলোর প্রার্থীরাও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

৩০০ আসনে প্রাথমিকভাবে নিজ দলের প্রার্থী ঘোষণা করে প্রচারকাজ চালাচ্ছে জামায়াতে ইসলামী। এ ছাড়া ইসলামপন্থি দলগুলোর সঙ্গে আসন সমঝোতা করে প্রার্থী দেওয়ারও পরিকল্পনা রয়েছে তাদের। দলটি বলছে, দাঁড়িপাল্লার বার্তা পৌঁছে দিতে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন তাদের প্রার্থী ও নেতা-কর্মীরা।

অন্যদিকে এনসিপি, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ ও জোনায়েদ সাকির গণসংহতি আন্দোলনসহ অন্য দলগুলোর সম্ভাব্য প্রার্থীরাও নিজ নির্বাচনি এলাকায় গণসংযোগ শুরু করেছেন। শিগগিরই আসনগুলোতে দলের সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে এনসিপি। তবে দলটির সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ আসনে জনসংযোগ অব্যাহত রেখেছেন। মনোনয়ন বিক্রি চলছে। দলের নেতারা বলছেন, ৩০০ আসনেই একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তারা। প্রার্থী তালিকা প্রকাশের পর জনসংযোগ আরও জোরালো হবে।

এই বিভাগের আরও খবর
গলদ আছে, তাই দরিদ্রতা বাড়ছে
গলদ আছে, তাই দরিদ্রতা বাড়ছে
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই
হাসিনাকে তৃতীয় দেশে পাঠানোর তথ্য নেই
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ ও আসিফ
সর্বশেষ খবর
ব্রিটিশ লেখিকা সোফি কিনসেলা আর নেই
ব্রিটিশ লেখিকা সোফি কিনসেলা আর নেই

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চিডোর ক্ষত না শুকাতেই বর্ষা শুরু হওয়ায় বিপাকে মায়োত বাসিন্দারা
চিডোর ক্ষত না শুকাতেই বর্ষা শুরু হওয়ায় বিপাকে মায়োত বাসিন্দারা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে: শামা ওবায়েদ
আসন্ন নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিক ভোট হবে: শামা ওবায়েদ

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১১ ডিসেম্বর)

৩ ঘণ্টা আগে | জাতীয়

‘আমি চাই অবসরের পরও মিয়ামিতেই থাকুক মেসি’
‘আমি চাই অবসরের পরও মিয়ামিতেই থাকুক মেসি’

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামিক ফ্রন্ট প্রার্থী ওয়াহেদ মুরাদের নির্বাচনী প্রচারণা শুরু
ইসলামিক ফ্রন্ট প্রার্থী ওয়াহেদ মুরাদের নির্বাচনী প্রচারণা শুরু

৫ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়নের দোয়া মাহফিল
খালেদা জিয়ার সুস্থতা কামনায় শিল্পকলা একাডেমি কর্মচারি ইউনিয়নের দোয়া মাহফিল

৫ ঘণ্টা আগে | নগর জীবন

প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প
প্রেস সেক্রেটারি লেভিটকে প্রশংসায় ভাসালেন ট্রাম্প

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘সত‍্যি বলতে আমিও চমকে গেছি’
‘সত‍্যি বলতে আমিও চমকে গেছি’

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘৫ আগস্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে’
‘৫ আগস্ট হাসিনার রাজনীতির কফিনে শেষ পেরেক ঠুকে দিয়েছে’

৬ ঘণ্টা আগে | রাজনীতি

আমদানি করা এলএনজি একটি আর্থিক ফাঁদ : একশনএইড বাংলাদেশ
আমদানি করা এলএনজি একটি আর্থিক ফাঁদ : একশনএইড বাংলাদেশ

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

গ্রেফতারি পরোয়ানার আসামিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত
গ্রেফতারি পরোয়ানার আসামিদের হামলায় দুই পুলিশ সদস্য আহত

৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুষ্টিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ
কুষ্টিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

‘লিজেন্ডারি খেলোয়াড়’ সম্মাননা পেলেন পেসার মারুফা
‘লিজেন্ডারি খেলোয়াড়’ সম্মাননা পেলেন পেসার মারুফা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি
ব্রাকসু নির্বাচন ২১ জানুয়ারি

৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলেই আমাদের সংগ্রাম শেষ হবে : ​মামুনুল হক
২৪-এর বিপ্লবের ফসল ঘরে তুলেই আমাদের সংগ্রাম শেষ হবে : ​মামুনুল হক

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হ্যাঁ, পা পুড়েছিল, এখন ভালো আছি : আরিফিন শুভ
হ্যাঁ, পা পুড়েছিল, এখন ভালো আছি : আরিফিন শুভ

৭ ঘণ্টা আগে | শোবিজ

মেসি জ্বরে কাঁপছে কলকাতা
মেসি জ্বরে কাঁপছে কলকাতা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের নদী থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার
ভারতের নদী থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা
গোপালগঞ্জে বিএনপি প্রার্থীর নির্বাচনী সভা

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাজারো প্রদীপে আলোকিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির
হাজারো প্রদীপে আলোকিত ঐতিহাসিক কান্তজিউ মন্দির

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল
ফরিদপুরে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

১৬ বছর ধরে অধিকার আদায়ের লড়াই করেছে বিএনপি: অনিন্দ্য ইসলাম
১৬ বছর ধরে অধিকার আদায়ের লড়াই করেছে বিএনপি: অনিন্দ্য ইসলাম

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গভীর সমুদ্রে নৌবাহিনীর অভিযানে ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২২
গভীর সমুদ্রে নৌবাহিনীর অভিযানে ১৫০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ২২

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২
মাদারীপুরে কাভার্ডভ্যান চাপায় নিহত ২

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

চীনের অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু
চীনের অগ্নিকাণ্ডে ১২ জনের মৃত্যু

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা

৮ ঘণ্টা আগে | জাতীয়

মানবাধিকার দিবসে ‌‘মানবিক আন্দোলন বাংলাদেশ’র শোভাযাত্রা
মানবাধিকার দিবসে ‌‘মানবিক আন্দোলন বাংলাদেশ’র শোভাযাত্রা

৮ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার
রাজধানীতে মা-মেয়ে হত্যার ঘটনায় সেই গৃহকর্মী গ্রেফতার

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্বামীর দেওয়া তথ্যেই গ্রেফতার আয়েশা, জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য
স্বামীর দেওয়া তথ্যেই গ্রেফতার আয়েশা, জানা গেল আরও চাঞ্চল্যকর তথ্য

১৩ ঘণ্টা আগে | জাতীয়

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি
১২৫ আসনে প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা
সচিবালয়ে অবরুদ্ধ অর্থ উপদেষ্টা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

সকালে মেথি ভেজানো পানি পানের উপকারিতা
সকালে মেথি ভেজানো পানি পানের উপকারিতা

২০ ঘণ্টা আগে | জীবন ধারা

ঢাকায় বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম
ঢাকায় বিএনপির যে প্রার্থীর বিপক্ষে লড়বেন নাহিদ ইসলাম

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
শিগগিরই নরসিংদীর পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী নামবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে দুই ধাপের পরীক্ষার তারিখ ঘোষণা

১৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ
প্রাথমিকের ছুটি বাতিল করে বার্ষিক পরীক্ষা নেওয়ার নির্দেশ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব
আওয়ামী লীগকে নিয়ে জরিপ চালানোয় প্রশ্ন তুললেন প্রেস সচিব

১৫ ঘণ্টা আগে | জাতীয়

ঢাকার তিন আসনে তাসনিম জারা-নাহিদ-পাটওয়ারী
ঢাকার তিন আসনে তাসনিম জারা-নাহিদ-পাটওয়ারী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সুখবর পেলেন প্রাথমিকের ৬৫৫০২ প্রধান শিক্ষক
সুখবর পেলেন প্রাথমিকের ৬৫৫০২ প্রধান শিক্ষক

১৩ ঘণ্টা আগে | জাতীয়

পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ

১১ ঘণ্টা আগে | জাতীয়

আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা

১০ ঘণ্টা আগে | জাতীয়

দেশে ফিরতে চান অভি
দেশে ফিরতে চান অভি

৮ ঘণ্টা আগে | নগর জীবন

বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ

১১ ঘণ্টা আগে | জাতীয়

আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ১০ আমল
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ১০ আমল

২১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

ঢাকা-৮ আসনে প্রার্থী দেয়নি এনসিপি, অপেক্ষায় সেই সুজন
ঢাকা-৮ আসনে প্রার্থী দেয়নি এনসিপি, অপেক্ষায় সেই সুজন

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’
‘নির্বাচন করব, কোন দল থেকে করব পরে জানানো হবে’

১৩ ঘণ্টা আগে | জাতীয়

তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়
তফসিল ঘোষণা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায়

১২ ঘণ্টা আগে | জাতীয়

ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা
ভারত হাসিনাকে ফেরত না দিলে কিছুই করার নেই : পররাষ্ট্র উপদেষ্টা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ
পদত্যাগ প্রশ্নে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা

৯ ঘণ্টা আগে | জাতীয়

আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা

৯ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড

এনসিপির প্রার্থী ঘোষণা, যে আসন থেকে লড়বেন সারজিস
এনসিপির প্রার্থী ঘোষণা, যে আসন থেকে লড়বেন সারজিস

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে
স্কুল ভর্তির লটারি বৃহস্পতিবার, ফল জানবেন যেভাবে

১৮ ঘণ্টা আগে | ক্যাম্পাস

৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা
৩৫ ফুট গভীর নলকূপে পড়ে গেছে দুই বছরের শিশু, জীবিত উদ্ধারের চেষ্টা

১২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভ্যাকসিনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেও বাঁচানো গেল না শিশুকে
ভ্যাকসিনের খোঁজে হাসপাতাল থেকে হাসপাতালে ছুটেও বাঁচানো গেল না শিশুকে

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন ও নুসরাত
এনসিপির প্রার্থী তালিকায় নেই সামান্তা শারমিন ও নুসরাত

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ

৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না
এমন খাবার দেওয়া হতো, যা পশুপাখিকেও দেওয়া হয় না

পেছনের পৃষ্ঠা

চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন
চুরি ধরতে চাওয়ায় মা-মেয়ে খুন

প্রথম পৃষ্ঠা

সবার নজর ইসির দিকে
সবার নজর ইসির দিকে

প্রথম পৃষ্ঠা

আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ
আন্দোলনের সঙ্গী হচ্ছে প্রতিপক্ষ

প্রথম পৃষ্ঠা

পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা
পুলিশি পাহারায় সচিবালয় ছাড়েন অর্থ উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

মার্কিন ভিসায় আসছে নয়া বিধি
মার্কিন ভিসায় আসছে নয়া বিধি

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্বাচনি ট্রেনের গন্তব্য যেন ফেব্রুয়ারিই হয়
নির্বাচনি ট্রেনের গন্তব্য যেন ফেব্রুয়ারিই হয়

সম্পাদকীয়

প্রতি মাসে নিখোঁজ ১৫ নারী-শিশু
প্রতি মাসে নিখোঁজ ১৫ নারী-শিশু

প্রথম পৃষ্ঠা

নড়াইলে হাড্ডাহাড্ডি বিএনপি জামায়াত
নড়াইলে হাড্ডাহাড্ডি বিএনপি জামায়াত

পেছনের পৃষ্ঠা

এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে
এখনই মাঠে নেমে পড়ুন নইলে দেশ ধ্বংস হয়ে যাবে

প্রথম পৃষ্ঠা

শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা
শত শত নিরীহ ও মুক্তিকামী মানুষকে জেলখানায় হত্যা

প্রথম পৃষ্ঠা

আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা
আইনের শাসন প্রতিষ্ঠায় যথাসাধ্য চেষ্টা

প্রথম পৃষ্ঠা

মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটে বন্দি
মালয়েশিয়ার শ্রমবাজার সিন্ডিকেটে বন্দি

প্রথম পৃষ্ঠা

আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে
আগামী নির্বাচন স্মরণীয় করে রাখতে হবে

প্রথম পৃষ্ঠা

ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল
ঢাকা ও চট্টগ্রামে পতাকামিছিল

প্রথম পৃষ্ঠা

ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক
ভিন্নমত ও নারীদের হেনস্তার প্রবণতা উদ্বেগজনক

প্রথম পৃষ্ঠা

নির্বাচনের আগে শওকত মাহমুদকে গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাত
নির্বাচনের আগে শওকত মাহমুদকে গ্রেপ্তার গণতন্ত্রের ওপর কুঠারাঘাত

নগর জীবন

দৃশ্যমান সুপ্রিম কোর্ট সচিবালয়
দৃশ্যমান সুপ্রিম কোর্ট সচিবালয়

পেছনের পৃষ্ঠা

নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা
নির্বাচন কতটা সুষ্ঠু হবে তা নিয়ে শঙ্কা

প্রথম পৃষ্ঠা

তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু
তেজগাঁও কলেজে সংঘর্ষে আহত শিক্ষার্থীর মৃত্যু

পেছনের পৃষ্ঠা

সিলেটে আইফোনের জন্য যুবক খুন
সিলেটে আইফোনের জন্য যুবক খুন

পেছনের পৃষ্ঠা

আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাই কোর্টে রিট
আইজিপি বাহারুল আলমকে বরখাস্ত ও গ্রেপ্তার চেয়ে হাই কোর্টে রিট

নগর জীবন

চোর সন্দেহে পিটিয়ে হত্যা একজনকে
চোর সন্দেহে পিটিয়ে হত্যা একজনকে

পেছনের পৃষ্ঠা

পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের
পেশাগত দক্ষতা বৃদ্ধির আহ্বান সেনাপ্রধানের

প্রথম পৃষ্ঠা

জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
জয়কে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি প্রচার
নির্বাচনি প্রচার

নগর জীবন

১৯ বেসরকারি ডিপো রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত
১৯ বেসরকারি ডিপো রপ্তানি বন্ধের সিদ্ধান্ত এক মাসের জন্য স্থগিত

নগর জীবন

দিনভর মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ
দিনভর মুঠোফোন ব্যবসায়ীদের বিক্ষোভ, অবরোধ

পেছনের পৃষ্ঠা

ঝুঁকিপূর্ণ ভবন
ঝুঁকিপূর্ণ ভবন

নগর জীবন