শিরোনাম
প্রকাশ: ০৯:৪২, শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

অস্থিরতার ফাঁদে দেশ!

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
অস্থিরতার ফাঁদে দেশ!

দেশের বিভিন্ন স্থানে এক সপ্তাহের বেশি সময় ধরে যানবাহন ও স্থাপনায় অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। গতকাল শুক্রবারও একাধিক যানবাহনে আগুন লাগানো হয়। গত চার দিনে প্রায় ৩২ যানবাহন ও প্রতিষ্ঠানে আগুন দেওয়া হয়। এতে জনমনে উদ্বেগ ও আতঙ্ক কাটছে না।

যানবাহনে চড়তে, কর্মস্থল ও শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে এক ধরনের অস্বস্তি ও ভীতি কাজ করছে। অস্থিরতার আবর্তে ঘুরপাক খাচ্ছে পরিস্থিতি। গতকাল রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় ১২ প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) মোতায়েন করা হয়েছে। সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা নিশ্চিত করতে এসব এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

আগামী সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করা হবে। গত বৃহস্পতিবার রায় ঘোষণার এই তারিখ জানানো হয়। এই মামলার অন্য দুজন আসামি হচ্ছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এর মধ্যে আবদুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গতকাল রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ‘সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলার রায় ঘোষণাকে ঘিরে রাজধানীতে উত্তেজনা বেড়েছে। রায়কে সামনে রেখে রাজধানীতে হামলার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চার শতাধিক সদস্য রাজধানীতে মোতায়েন করা হয়েছে। তল্লাশি চৌকি বাড়ানো হয়েছে এবং জনসমাগমের ওপর কড়া বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।’

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, ‘শুধু ১২ নভেম্বরই আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ৩২টি ককটেল বিস্ফোরণের ঘটনা নথিভুক্ত করেছে, পাশাপাশি ঢাকা ও অন্যান্য জেলায় বহু বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। বোমা হামলা ও নাশকতায় জড়িত থাকার অভিযোগে সাম্প্রতিক দিনগুলোতে আওয়ামী লীগ সম্পৃক্ত বহু কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্তর্বর্তী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা এবং ঢাকা রেলস্টেশনে একটি ট্রেনের বগিতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।’

শেখ হাসিনার রায় ঘোষণার দিনটিকে কেন্দ্র করে নানা জল্পনাকল্পনা শুরু হয়েছে। প্রতিবেশী দেশের গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের প্রচার চলছে। সেসব মাধ্যমে গত বৃহস্পতিবার লকডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়। আগামী রবি ও সোমবার শাটডাউন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে বলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে।

গত বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এরপর ওই দিনই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, ২০২৫-এর গেজেট প্রকাশ করে সরকার। প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে জুলাই জাতীয় সনদ বা সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি সম্পর্কে বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। সংসদ হবে দুই কক্ষবিশিষ্ট, যেখানে নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে সেই উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ অনুমোদন লাগবে।

প্রধান উপদেষ্টার ভাষণের পর বিএনপি আনুষ্ঠানিকভাবে সরকারকে ধন্যবাদ জানিয়েছে। আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে গণভোট ও জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি আহবান জানিয়েছে। অন্যদিকে জামায়াতে ইসলামী বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে ‘পক্ষপাতদুষ্টতা’ রয়েছে বলে অভিযোগ করেছে। পাঁচ দফা দাবিতে জামায়াতসহ আট দলের কর্মসূচি চলমান রয়েছে।

গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে দেশবাসী একটি আতঙ্কের দিন পার করেছে। বিভিন্ন স্থানে বাস, মহাসড়ক, রেলপথ ও বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লাগানোর পাশাপাশি গাছের গুঁড়ি ফেলে সড়ক-মহাসড়ক-রেলপথ অবরোধে পরিবহনব্যবস্থা ভেঙে পড়ে। ভয়ে বেশির ভাগ যাত্রী পরিবহনে যাতায়াত করেননি। যাত্রীর অভাবে দূরপাল্লার বাস চলাচল দেশের প্রায় ৩০০ রুটেই ছিল একেবারে সীমিত।

বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পাঁচটি স্থানে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ চলে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা লাঠিসোঁটা, রামদা, ঢাল ও সড়কি হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নেন। এতে দক্ষিণাঞ্চলের ২১টি জেলার যান চলাচল বন্ধ থাকে। পদ্মা সেতু এলাকায় সৃষ্টি হয় তীব্র যানজট। দেশের আরো বেশ কিছু স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধের খবর পাওয়া যায়।

রাজধানীর অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে ছিল অঘোষিত ছুটি। বিশেষ করে স্কুলবাসগুলো চলেনি। এ ছাড়া অভিভাবকদের অনেকে আতঙ্কে সন্তানদের স্কুলে পাঠাননি। অনেক প্রতিষ্ঠান সরাসরি ক্লাসের বদলে অনলাইনে ক্লাস নিয়েছে।

গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় রেললাইনে আগুন দেওয়া হয়েছে। আশুলিয়ায় পিকআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। মানিকগঞ্জে বাসে আগুন দেওয়ায় ঘুমন্ত চালক দগ্ধ হয়েছেন। পটুয়াখালী ও বরগুনায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বরগুনায় একটি বাসেও আগুন দেওয়া হয়েছে। রাজধানীর মিরপুরে একটি বাসেও আগুন দেওয়া হয়।

সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করতে পারে আওয়ামী লীগ। এতে মানুষও স্বাভাবিকভাবেই আতঙ্কিত। বিশেষ করে যানবাহনে চলাচল, সন্তানকে স্কুলের পাঠানোর ব্যাপারে মানুষ বেশি সতর্ক। ফলে আগামী রবি ও সোমবার ঘিরে মানুষের মনে উদ্বেগ রয়েছে। অফিস, কলকারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এর প্রভাব পড়তে পারে। দেশে নতুন করে কোনো অরাজকতা সৃষ্টি হয় কি না, তা নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষ। 

গত বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এক অনুষ্ঠানে বলেছেন, ‘আগুনে মানুষ পোড়ানোর এসব কালচার যে আওয়ামী লীগের, সেটার আবার আমরা প্রমাণ পাচ্ছি এখন। তখন তো রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে বিরোধী দলের বিরুদ্ধে তারা অপপ্রচার চালিয়ে গেছে, কিন্তু ওরাই যে অগ্নিসন্ত্রাস করেছে, তার প্রমাণ এখন বিভিন্ন বাসে আগুন দেওয়া।’

রুহুল কবীর রিজভী বলেন, ‘যারা গুপ্তঘাতক, যারা দেশের রাষ্ট্র ক্ষমতায় থাকা অবস্থায় জনগণের টাকা লুট করে, নিজের এলাকায় যারা একেকটা সাদ্দাদের বেহেশত তৈরি করেছে, তাদের তো জনগণের প্রতি কোনো দরদ থাকবে না। ওই সময় লুটের যে আনন্দ, ভোগের যে আনন্দ, বিলাসের যে আনন্দ, এই ভোগ-বিলাসের আনন্দের কথা শেখ হাসিনা ভুলতে পারছেন না। আওয়ামী নেতারা ভুলতে পারছেন না। এ কারণে তাঁরা অবৈধ সন্ত্রাসী পন্থা অবলম্বন করে একেবারে চোরাগোপ্তাভাবে জনগণের ওপর আক্রমণ করছে। তার নমুনা আজ দুই-তিন দিন ধরে আমরা দেখছি।’

গতকাল এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, ‘আমার তো মনে হয় আওয়ামী লীগের লকডাউনের সঙ্গে, অগ্নিসংযোগের সঙ্গে যারা নির্বাচন চায় না তারাও জড়িত হয়ে যেতে পারে। সামনে রায়ের দিনগুলোতে আওয়ামী লীগ তো কর্মসূচি দেবে, দিতে পারে। তখন তাদের সঙ্গে কোনো একটি মহল দেশের ভেতর নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে।’

সূত্র : কালের কণ্ঠ।

এই বিভাগের আরও খবর
প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল
প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আর নেই
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আর নেই
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ইসির চিঠি
নির্বাচনী পরিবেশ বজায় রাখতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ইসির চিঠি
নিরাপত্তাহীনতায় শুধু ভোটার নয়, রাজনীতিবিদরাও
নিরাপত্তাহীনতায় শুধু ভোটার নয়, রাজনীতিবিদরাও
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ ডিসেম্বর)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৫ ডিসেম্বর)
ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে আজ
ঢাকার আকাশ পরিষ্কার থাকতে পারে আজ
সর্বশেষ খবর
পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর
পুষ্পা টু ছাড়িয়ে গেল রণবীরের ধুরন্ধর

১০ মিনিট আগে | শোবিজ

প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল
প্রবাসীদের নিবন্ধন ৪ লাখ ছাড়াল

১৩ মিনিট আগে | জাতীয়

নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার
নিজ বাড়ি থেকে অভিনেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬ মিনিট আগে | শোবিজ

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

১৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট
সাবেক বিচারপতি মেজবাহ উদ্দিনের মৃত্যুতে আধাবেলা বন্ধ থাকবে সুপ্রিম কোর্ট

২০ মিনিট আগে | জাতীয়

'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড
'৪ ব্যক্তির ভুলে' দাবানলে জ্বলছে ভারতের নাগাল্যান্ড

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

৩০ মিনিট আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার উদ্বোধন
মুন্সীগঞ্জে ত্রিবেনী চিত্র প্রদর্শনী ও জনস্বাস্থ্য মেলার উদ্বোধন

৩১ মিনিট আগে | দেশগ্রাম

মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ
মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি
আলাভেসকে হারিয়ে আপাতত রক্ষা আলোনসোর চাকরি

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াতের নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৪১ মিনিট আগে | দেশগ্রাম

শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি ভারতীয় অলরাউন্ডারের
শততম উইকেট নিয়ে অনন্য কীর্তি ভারতীয় অলরাউন্ডারের

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত
আজ থেকে সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশ সীমিত

৪৪ মিনিট আগে | জাতীয়

হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত
হংকংয়ে জাতীয় নিরাপত্তা মামলায় জিমি লাই দোষী সাব্যস্ত

৪৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থি কাস্ত
চিলির নতুন প্রেসিডেন্ট হলেন ডানপন্থি কাস্ত

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পঞ্চগড়ে সকালের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে
পঞ্চগড়ে সকালের তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে

৫৬ মিনিট আগে | দেশগ্রাম

যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ
যে দামে কেনা যাবে প্রতি ভরি স্বর্ণ

৫৯ মিনিট আগে | অর্থনীতি

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ
পিসিএল শুরু হচ্ছে ২৬ মার্চ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রিয়ালের স্বস্তির জয়
রিয়ালের স্বস্তির জয়

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জকসু নির্বাচনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৮ প্রার্থী
জকসু নির্বাচনে শেষ দিনে মনোনয়ন প্রত্যাহার করলেন ৮ প্রার্থী

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় রায়েদ সাদসহ নিহত ৩৮৬
যুদ্ধবিরতির পর ইসরায়েলি হামলায় রায়েদ সাদসহ নিহত ৩৮৬

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আর নেই
সুপ্রিম কোর্ট বারের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন আর নেই

১ ঘণ্টা আগে | জাতীয়

কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০
কলম্বিয়ায় শিক্ষার্থীদের বাস খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল
পিঁয়াজ আমদানির অনুমতি আরও বাড়ল

১ ঘণ্টা আগে | অর্থনীতি

হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক
হাবিবুরসহ ৮ আসামির বিরুদ্ধে আজ শুরু হচ্ছে যুক্তিতর্ক

১ ঘণ্টা আগে | জাতীয়

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

১ ঘণ্টা আগে | জাতীয়

লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ
লাতিন আমেরিকায় মার্কিন বাহিনীর নেতৃত্বে থাকা অ্যাডমিরালের পদত্যাগ

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অঙ্গীকার অটুট থাকবে: পররাষ্ট্র উপদেষ্টা

২ ঘণ্টা আগে | জাতীয়

ওয়াংখেড়ে দুই কিংবদন্তি এক ফ্রেমে
ওয়াংখেড়ে দুই কিংবদন্তি এক ফ্রেমে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?
হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক কে এই হান্নান?

২২ ঘণ্টা আগে | নগর জীবন

সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর
সুদানে হতাহত বাংলাদেশি শান্তিরক্ষীদের পরিচয়সহ সর্বশেষ তথ্য জানাল আইএসপিআর

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ
হাদিকে গুলি: সন্দেহভাজন মাসুদ ও তার প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

১৫ ঘণ্টা আগে | জাতীয়

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন বিডার আশিক
ওসমান হাদির ছবি আঁকা হেলমেট পরে জাম্প করবেন বিডার আশিক

২০ ঘণ্টা আগে | জাতীয়

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১৭ ঘণ্টা আগে | জাতীয়

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

১৯ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য
আইপিএলে মুস্তাফিজের সম্ভাব্য গন্তব্য

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)
হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)

১৭ ঘণ্টা আগে | জাতীয়

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১২ ঘণ্টা আগে | জাতীয়

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

১৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ট্যাপ আউটে থামল ম্যাচ, রেসলিং থেকে জন সিনার বিদায়
ট্যাপ আউটে থামল ম্যাচ, রেসলিং থেকে জন সিনার বিদায়

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি
হাদির হামলাকারীরা ভারতে পালিয়েছে এমন কোনো তথ্য নেই: ডিএমপি

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে গুলির ঘটনায় আরও দু’জন গ্রেফতার
হাদিকে গুলির ঘটনায় আরও দু’জন গ্রেফতার

১৮ ঘণ্টা আগে | জাতীয়

আইপিএল নিলামে বড় তারকাদের আড়ালে যাদের দিকে তাকিয়ে দলগুলো
আইপিএল নিলামে বড় তারকাদের আড়ালে যাদের দিকে তাকিয়ে দলগুলো

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

টিউমার ভেবে অস্ত্রোপচার, বেরিয়ে এল জীবিত পরিণত শিশু
টিউমার ভেবে অস্ত্রোপচার, বেরিয়ে এল জীবিত পরিণত শিশু

২০ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

খাঁচা থেকে কীভাবে বের হলো সিংহী, জানা গেল তদন্তে
খাঁচা থেকে কীভাবে বের হলো সিংহী, জানা গেল তদন্তে

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির সবশেষ যে অবস্থা জানালেন চিকিৎসক
ওসমান হাদির সবশেষ যে অবস্থা জানালেন চিকিৎসক

২০ ঘণ্টা আগে | জাতীয়

সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

১৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ফ্রান্সে গরু নিধনের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ
ফ্রান্সে গরু নিধনের প্রতিবাদে কৃষকদের সড়ক অবরোধ

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

১৩ ঘণ্টা আগে | জাতীয়

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১১ ঘণ্টা আগে | শোবিজ

আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার
আইপিএল নিলাম থেকে বাদ পড়লো ৯ ক্রিকেটার

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ
খুব অভিজ্ঞ না হলে এভাবে গুলি করা সম্ভব নয়: চিকিৎসক আব্দুল আহাদ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

চুপিসারে বাগদান সারলেন অর্জুন
চুপিসারে বাগদান সারলেন অর্জুন

১৯ ঘণ্টা আগে | শোবিজ

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

টি    স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে