শিরোনাম
প্রকাশ: ০০:০০, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫ আপডেট: ০০:৫২, মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

পাঁচ বছরে ২০২৯ কোটি ডলারের তুলা আমদানি

যুক্তরাষ্ট্র শীর্ষ রপ্তানিকারক
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন
পাঁচ বছরে ২০২৯ কোটি ডলারের তুলা আমদানি

বাংলাদেশ তুলা আমদানিতে গত পাঁচ বছরে (২০২০-২০২৪) ব্যয় করেছে প্রায় ২ হাজার ২৯ কোটি মার্কিন ডলার। বিশ্বের ৩৬টি দেশ থেকে ৩ কোটি ৯৬ লাখ বেল তুলা আমদানি করা হয়। তুলা তৈরি পোশাক খাতের প্রধান কাঁচামাল বলেই এ খাতের ওপর দেশের রপ্তানিনির্ভরতা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। বিশ্বের সবচেয়ে বড় তুলা রপ্তানিকারক দেশ যুক্তরাষ্ট্র থেকেই এসেছে সবচেয়ে বেশি তুলা প্রায় ২৮ লাখ ৪০  হাজার বেল, যার মূল্য ১৮৭ কোটি ডলার। এ ছাড়াও অস্ট্রেলিয়া, ভারত, ব্রাজিল, চীন এবং আফ্রিকার একাধিক দেশ থেকেও উল্লেখযোগ্য পরিমাণ তুলা এসেছে। আমদানিকারকরা জানিয়েছেন, ২০২০ সালে আমদানি হয়েছে ৩২৯ কোটি ডলারের তুলা। এ ছাড়াও ২০২১ সালে ৪৭২ কোটি ডলার, ২০২২ সালে ৫০৪ কোটি ডলার, ২০২৩ সালে ৩৩২ কোটি ডলার ও ২০২৪ সালে আমদানি হয়েছে ৩৯২ কোটি ডলারের তুলা। বিশ্ববাজারে তুলার মূল্য ওঠানামা, সরবরাহ সংকট এবং বাংলাদেশের নিজস্ব উৎপাদন কাঠামোর দুর্বলতা সব মিলিয়ে তুলার আমদানির ওপর নির্ভরতা আরও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, যুক্তরাষ্ট্রের তুলা আন্তর্জাতিক মানসম্পন্ন, সহজলভ্য এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল হওয়ায় এটি বাংলাদেশের জন্য অন্যতম নির্ভরযোগ্য উৎস হয়ে উঠেছে।

বিজিএমইএর একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তৈরি পোশাক রপ্তানির ক্ষেত্রে তুলা আমাদের প্রধান কাঁচামাল। তবে কেবল আমদানির ওপর নির্ভরশীল না থেকে বিকল্প উৎস খুঁজে বের করাও এখন সময়ের দাবি। ২০২৫ সালের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে পরিবর্তন আনা হয়েছে, যেখানে আমদানি পণ্যের অন্তত ২০ শতাংশ মূল্য ‘যুক্তরাষ্ট্রে উৎপাদিত’ উপাদান থেকে এলে তা শুল্ক ছাড় পাবে। ফলে বাংলাদেশের তৈরি পোশাক প্রস্তুতকারকরা এখন যুক্তরাষ্ট্র থেকে তুলা আমদানি দ্বিগুণ করার পরিকল্পনা করছেন। উদাহরণস্বরূপ, ক্যালভিন ক্লেইনের এক জোড়া ডেনিম প্যান্ট যার ফ্রি অন বোর্ড মূল্য আট ডলার, সেখানে কাপড়ের উপাদান মূল্য ৪ দশমিক ১২৫ ডলার এবং তুলার অবদান প্রায় ৩৩ দশমিক ২৫ শতাংশ। অর্থাৎ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত তুলা ব্যবহারে এ শুল্ক সুবিধা গ্রহণ সম্ভব।

এবিষয়ে এনভয় টেক্সটাইলের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কুতুবউদ্দিন আহমেদ বলেন, আমরা বছরে প্রায় ৫ কোটি ৪০ লাখ গজ ডেনিম ফ্যাব্রিক উৎপাদন করি, যার ৬০ শতাংশ রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এখন আমরা যুক্তরাষ্ট্র থেকে তুলার আমদানি ১৫ শতাংশ থেকে ৬০ শতাংশে উন্নীত করার পরিকল্পনা নিয়েছি। একইভাবে, জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ জাবের জানান, তারা বর্তমানে ৩০ শতাংশ আমেরিকান তুলা ব্যবহার করছেন, যা ২০২৫ সালের শেষে ৫০ শতাংশে পৌঁছাবে বলে আশা করছেন। এ ছাড়াও বিপুল পরিমাণ তুলা আমদানি করে মতিন স্পিনিং ও হামীম গ্রুপের প্রতিষ্ঠান।  উদ্যোক্তারা মনে করছেন, আমেরিকান তুলা তুলনামূলক ব্যয়বহুল হওয়ায় সরকারের সহায়তা প্রয়োজন।

বিটিএমএ সভাপতি শওকত আজিজ রাসেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, আমেরিকান তুলা আমদানিতে ইডিএফ ঋণের সুদহার ২ শতাংশে নামিয়ে আনার পাশাপাশি প্রতি পাউন্ডে ৩-৪ সেন্ট হারে নগদ প্রণোদনা ও ১ শতাংশ অগ্রিম আয়ের কর (এআইটি) মওকুফ করার। বাংলাদেশ সরকার এখন একটি রোডম্যাপ তৈরি করছে, লক্ষ্য ২০২৮ সালের মধ্যে আমেরিকান তুলা আমদানির হার ২৫ শতাংশে নিয়ে যাওয়া। একই সঙ্গে ২০২৫ সালে আমেরিকা থেকে আমদানি করা হয় ১০০ কোটি বেল, ২০২৮ সালে তা বেড়ে হবে ২১০ কোটি বেল। দামও ৪৭ কোটি ৩৮ লাখ ডলার থেকে বেড়ে ৯৮ কোটি ৭০ লাখ ডলার পর্যন্ত হতে পারে। এ লক্ষ্যে একটি বিশেষ বন্ডেড ওয়্যারহাউস চালু করার প্রক্রিয়াও চলছে, যাতে আমেরিকান তুলা শুল্কমুক্তভাবে আমদানি করা সম্ভব হয়। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের পূর্বাভাস অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিশ্বের শীর্ষ তুলা আমদানিকারক দেশ হিসেবে অবস্থান ধরে রাখবে, যেখানে আমদানির পরিমাণ হবে ৮৫ লাখ বেল।

অন্যদিকে, চীনের তুলা আমদানি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে ২০২৪ সালে যেখানে ছিল ১ কোটি ৫০ লাখ বেল, তা ২০২৬ সালে নেমে আসবে ৭০ লাখ বেলে। এতে বাংলাদেশের তুলা আমদানির বিশ্বভিত্তিক অবস্থান আরও জোরদার হবে। যুক্তরাষ্ট্রের বাজারে প্রতিযোগিতা ধরে রাখতে হলে কাঁচামাল হিসেবে আমেরিকান তুলার ব্যবহার বাড়ানো ছাড়া উপায় নেই। সরকারের সহায়তা, বন্ডেড সুবিধা ও দীর্ঘমেয়াদি কৌশল ছাড়া এ লক্ষ্যে পৌঁছানো কঠিন। তবে সঠিক সিদ্ধান্ত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করতে পারলে বাংলাদেশ তৈরি পোশাক খাতে বিশ্বে নেতৃত্ব আরও সুদৃঢ় করতে পারবে।

এই বিভাগের আরও খবর
রেমিট্যান্সের মাইলফলক অতিক্রম ব্র্যাক ব্যাংকের
রেমিট্যান্সের মাইলফলক অতিক্রম ব্র্যাক ব্যাংকের
এআইবিএলের টাউন হল মিটিং
এআইবিএলের টাউন হল মিটিং
জুয়া ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধে বিকাশের মতবিনিময় সভা
জুয়া ও সন্দেহজনক লেনদেন প্রতিরোধে বিকাশের মতবিনিময় সভা
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদ প্রতিনিধির মতবিনিময়
ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে পর্ষদ প্রতিনিধির মতবিনিময়
মো. ফজলুর রহমান এবি ব্যাংকের চেয়ারম্যান
মো. ফজলুর রহমান এবি ব্যাংকের চেয়ারম্যান
বাবা দিবসে গ্রি এসির নতুন ওভিসি
বাবা দিবসে গ্রি এসির নতুন ওভিসি
অ্যাসেট কোয়ালিটিতে পূবালী ব্যাংকের সাফল্য
অ্যাসেট কোয়ালিটিতে পূবালী ব্যাংকের সাফল্য
ব্যাংকাস্যুরেন্সে বাড়ছে আগ্রহ
ব্যাংকাস্যুরেন্সে বাড়ছে আগ্রহ
বিইউএফটিতে আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণসভা
বিইউএফটিতে আব্দুল্লাহ হিল রাকিবের স্মরণসভা
প্রাইম ব্যাংক-সমাধান সার্ভিসেস চুক্তি
প্রাইম ব্যাংক-সমাধান সার্ভিসেস চুক্তি
ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের ১২৩৫তম শাখা উদ্বোধন
ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের ১২৩৫তম শাখা উদ্বোধন
এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
এভারেস্টজয়ী কর্মকর্তা নুরুননাহার নিম্নিকে পূবালী ব্যাংকের সংবর্ধনা
সর্বশেষ খবর
বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!
বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ
অতিরিক্ত সময়ে গড়াল অস্ট্রেলিয়া ও মিসরের ম্যাচ

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে বাগড়া দিতে পারে বৈরী আবহাওয়া

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা
বঙ্গোপসাগরে লঘুচাপ, পাঁচ দিনজুড়ে বৃষ্টি; আট জেলায় ঝোড়ো হাওয়ার সতর্কতা

৩৫ মিনিট আগে | জাতীয়

আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া
আত্মঘাতী গোলে সমতায় অস্ট্রেলিয়া

৩৬ মিনিট আগে | মাঠে ময়দানে

শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ
শক্তিশালী এল নিনোর আশঙ্কা, সতর্ক করলো জাতিসংঘ

৫০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা
আর্জেন্টিনার সামনে সেমিফাইনালের 'সহজ' রাস্তা, কেপ ভার্দে পার করলেই অপেক্ষা করছে যারা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর
প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে মিসর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী
খামেনির পাশে ছোট কফিনে ১৪ মাসের নাতনি জাহরা মোহাম্মাদী

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব
ইসলামের দৃষ্টিতে দায়িত্ববোধের গুরুত্ব

১ ঘণ্টা আগে | ইসলামী জীবন

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

১ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

পোশাক খাতের রপ্তানি আয় কমেছে
পোশাক খাতের রপ্তানি আয় কমেছে

১ ঘণ্টা আগে | অর্থনীতি

শনির দশা কাটছে না
শনির দশা কাটছে না

১ ঘণ্টা আগে | অর্থনীতি

নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট
নকআউটে অস্ট্রেলিয়ার সামনে বড় চ্যালেঞ্জ, মিসরের দাপট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আশুরের গোলে মিসরের লিড
আশুরের গোলে মিসরের লিড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার
নাওডোবা বাসস্ট্যান্ডে চাঁদাবাজির অভিযোগে পাঁচজন গ্রেপ্তার

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু
চলন্ত অটোরিকশা থেকে পড়ে দোকানির মৃত্যু

২ ঘণ্টা আগে | নগর জীবন

পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা
পুঁচকে কেপ ভার্দের সমর্থনে 'পর্তু-জিল' জোট: মেসিদের বিদায় দেখতে একাট্টা যারা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার
লাকসামে চুরি হওয়া ২ লাখ টাকা উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের
ফাঁদে আটকে ছটফট করা হরিণকে উদ্ধার বন বিভাগের

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত
কোটচাঁদপুরে মামার লাঠির আঘাতে ভাগ্নে নিহত

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত
গাইবান্ধায় নদ-নদীর পানি কমছে, নদীভাঙন অব্যাহত

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল
জামায়াত গণতান্ত্রিক রাজনৈতিক দল নয় : মির্জা ফখরুল

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ ভেবে সব দেশের জন্য সমান নীতি চায় ইউরোপ

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা
দক্ষিণ গফরগাঁও উপজেলা অনুমোদনে আনন্দ মিছিল ও গণসংবর্ধনা

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের
৪৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে এমবাপেদের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪
রাজধানীর মিরপুর ও মুগদায় বিশেষ অভিযানে গ্রেফতার ৫৪

৪ ঘণ্টা আগে | নগর জীবন

সর্বাধিক পঠিত
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

১৬ ঘণ্টা আগে | শোবিজ

ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের
ভারতীয় ভিসা নিয়ে বিশেষ বার্তা হাইকমিশনের

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?
কোথায় ছিল খামেনির লাশ, কেন এত দেরিতে দাফন প্রক্রিয়া?

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!
কুমিরকে বিয়ে করলেন মেক্সিকোর মেয়র!

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী
বৃদ্ধকে রাস্তায় ফেলে গেল স্বজনরা, উদ্ধার করে দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন
অস্ট্রিয়াকে ৩-০ গোলে উড়িয়ে শেষ ষোলোয় স্পেন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা
ম্যাচ শুরুর আগেই আজ যে কারণে জিতে গেছে আর্জেন্টিনা

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব
ঢাবির আট বিভাগ একীভূত করে তিনটি করার প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | ক্যাম্পাস

ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর
ব্রাজিলের জন্য যে কারণে এই নরওয়ে আরও ভয়ংকর

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

১৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান
গুঞ্জনের অবসান, খামেনিকে শেষ শ্রদ্ধা জানাতে প্রকাশ্যে এলেন আইআরজিসি প্রধান

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১২ ঘণ্টা আগে | অর্থনীতি

১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো
১০০০ গোলের মাইলফলকের আরও কাছে ক্রিশ্চিয়ানো রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী
ক্যামেরায় ধরা পড়ল রহস্যময় বন্যপ্রাণী

১০ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে
‘মাইক্রোচিপ’ বাঁচিয়ে দিল পর্তুগালকে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী
শনিবার বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে ১৮ এইচএসসি পরীক্ষার্থী

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা
সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের, ইরানের বিমান ঘিরে উত্তেজনা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো
মদ্রিচকে নিয়ে যা বললেন রোনালদো

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি
খামেনিকে চিরবিদায়ের জন্য প্রস্তুত করা হচ্ছে, জানাজা ঘিরে নজিরবিহীন প্রস্তুতি

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি
ফিফা কি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দেয়— কী বললেন স্কালোনি

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ
এখনো হৃতিকের পরিবারের প্রিয়পাত্র সুজান, আসল সত্য ফাঁস করলেন বোন ফারাহ

১৬ ঘণ্টা আগে | শোবিজ

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের
আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১৮ ঘণ্টা আগে | জাতীয়

অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন রোনালদো

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা
চট্টগ্রামে অধরা দুর্ধর্ষ অস্ত্রধারীরা

পেছনের পৃষ্ঠা

স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা
স্কুলছাত্রীকে দল বেঁধে ধর্ষণের পর হত্যা

দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ
যুক্তরাষ্ট্রে পালালেন দক্ষিণ কোরিয়ার কোচ

মাঠে ময়দানে

স্পেন যে আছে ভুলতে বসেছিলাম
স্পেন যে আছে ভুলতে বসেছিলাম

প্রথম পৃষ্ঠা

শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী

শোবিজ

বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?
বিগ ব্যাং-এর পরেই কি জ্বলে উঠেছিল এই নক্ষত্ররা?

টেকনোলজি

প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’
প্রিয়াঙ্কা চোপড়ার  ‘সামার স্যালাড’

শোবিজ

নাটক ‘আমাদের বিশ্বকাপ’
নাটক ‘আমাদের বিশ্বকাপ’

শোবিজ

জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট
জগৎজুড়ে মনুষ্যত্বের সংকট

সম্পাদকীয়

ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না
ল’ রিপোর্টার্স ফোরামের সভাপতি ইয়াছিন সম্পাদক মুন্না

নগর জীবন

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

নগর জীবন

আলুবোখারা চাষে বাজিমাত
আলুবোখারা চাষে বাজিমাত

শনিবারের সকাল

তিমির মহাসমাবেশ
তিমির মহাসমাবেশ

পরিবেশ ও জীবন

আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স
আকিজ সিমেন্টের বার্ষিক বিজনেস কনফারেন্স

নগর জীবন

চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম
চীনের শিলিন : পাথরের বনে প্রকৃতির শিল্পকর্ম

পরিবেশ ও জীবন

খান আতা জোর করেই সিনেমায় আনেন
খান আতা জোর করেই সিনেমায় আনেন

শোবিজ

জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প
জল ও যানজটমুক্ত করতে আরও ১২ প্রকল্প

নগর জীবন

ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও
ই-বর্জ্যরে বিষে ঝুঁকিতে গর্ভের শিশুও

পরিবেশ ও জীবন

গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার
গাছ পেল জীবন্ত সত্তা ও আইনি অধিকার

পরিবেশ ও জীবন

১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস
১৭১তম মহান সাঁওতাল বিদ্রোহ (হুল) দিবস

নগর জীবন

চিকিৎসক-রোগী সম্পর্ক
চিকিৎসক-রোগী সম্পর্ক

সম্পাদকীয়

টি স্পোর্টস
টি স্পোর্টস

মাঠে ময়দানে

ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!
ভর্তি স্থগিত হচ্ছে রাজশাহীর ১৫৪ কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের!

নগর জীবন

ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার
ছয় পেশাদার ছিনতাইকারী গ্রেপ্তার

দেশগ্রাম

জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’
জোভান-তটিনীর ‘কাজল চোখের মেয়ে’

শোবিজ

একসঙ্গে পাঁচ শিশুর জন্ম
একসঙ্গে পাঁচ শিশুর জন্ম

দেশগ্রাম

মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ
মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

দেশগ্রাম

ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা
ট্রেনে পাথর নিক্ষেপ বন্ধে জনসচেতনতামূলক সভা

দেশগ্রাম

সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি
সড়কে চাচি-ভাতিজিসহ ছয়জনের প্রাণহানি

দেশগ্রাম