শিরোনাম
প্রকাশ: ১২:১৯, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ আপডেট: ১২:২৩, শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৮২৮ সিনিয়র স্টাফ নার্স

সিনিয়র স্টাফ নার্স পদে ৮২৮ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অধীন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের আওতাধীন সরকারি হাসপাতালে তাদের পদায়ন করা হবে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর ২০২৫।
অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
নন-ক্যাডারে নিয়োগ পাবেন ৮২৮ সিনিয়র স্টাফ নার্স

যাঁরা সুযোগ পাবেন

প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নার্সিংয়ে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট পাস হতে হবে। এ ছাড়া বাংলাদেশ নার্সিং কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে। ১ আগস্ট ২০২৫ তারিখে বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর।

বিপিএসসির পরীক্ষা পদ্ধতি

পিএসসির নবম থেকে ১৩তম গ্রেডের নন-ক্যাডার পদের নিয়োগ পরীক্ষা নীতিমালা অনুসারে নেওয়া হবে। সিনিয়র স্টাফ নার্সের পদটি দশম গ্রেডের। তাই পরীক্ষাও হবে এই গ্রেডের মান অনুযায়ী। আবেদনকারীর সংখ্যা বেশি হলে অনলাইনে আবেদনের পর ১০০ নম্বরের এক ঘণ্টার এমসিকিউ পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। লিখিত পরীক্ষা হবে রচনামূলক পদ্ধতিতে ২০০ নম্বরের, সময় চার ঘণ্ট। লিখিত পরীক্ষায় পাস করলে ডাকা হবে ৫০ নম্বরের মৌখিক পরীক্ষার জন্য। উল্লেখ্য, প্রার্থী সংখ্যা কম হলে সরাসরি ২০০ নম্বরের লিখিত রচনামূলক পরীক্ষা নেওয়া হবে।

পরীক্ষা ও বিষয়ভিত্তিক নম্বর বণ্টন

পিএসসির নিয়োগ পরীক্ষা পদ্ধতি অনুযায়ী প্রশ্নপত্রে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। এক ঘণ্টার এমসিকিউ পদ্ধতির পরীক্ষায় বাংলায় ২০ নম্বর, ইংরেজিতে ২০ নম্বর, সাধারণ জ্ঞানে (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ২০ নম্বর এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয় বা প্রফেশনাল বিষয়ে ৪০ নম্বরের প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের মান ১। অর্থাৎ ১০০ প্রশ্নে ১০০ নম্বর। পরীক্ষায় নেগেটিভ মার্কিং থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।

এ ছাড়া লিখিত (রচনামূলক) পরীক্ষায় বাংলায় ৪০, ইংরেজিতে ৪০, সাধারণ জ্ঞানে ৪০, প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ে ৮০ নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ মোট ২০০ নম্বর। পিএসসির নন-ক্যাডারের নিয়োগ পরীক্ষার বিধি অনুসারে কোনো প্রার্থীকে লিখিত পরীক্ষায় পাস করার জন্য বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান প্রতিটি বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে ২৫ শতাংশ এবং প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ে ৪০ শতাংশ এবং সামগ্রিকভাবে ন্যূনতম ৪৫ শতাংশ নম্বর পেতে হবে। মৌখিক পরীক্ষায়ও পাস করার জন্য প্রাসঙ্গিক টেকনিক্যাল বা প্রফেশনাল বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেতে হবে। পরীক্ষার বিষয়ভিত্তিক সিলেবাস ও নম্বর বণ্টনের দরকারি তথ্য পাওয়া যাবে পিএসসির ওয়েবসাইটে (http://bpsc.gov.bd) প্রকাশিত বিজ্ঞপ্তিতে। 

দুই ধরনের পরীক্ষার প্রস্তুতি

এমসিকিউ ও রচনামূলক দুই ধরনের প্রস্তুতি রাখতে হবে। টেকনিক্যাল বা প্রফেশনাল বেশির ভাগ প্রশ্ন আসবে নার্সিং বিষয়ক পাঠ্যবই থেকে।  ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটের টেকনিক্যাল/প্রফেশনাল বিষয়ের পাঠ্যবইয়ের সিলেবাস অনুযায়ী প্রস্তুতি নিতে হবে। কারণ এসব বিষয়ের ওপর এমসিকিউ পরীক্ষায় ৪০ নম্বর এবং লিখিত রচনামূলক পরীক্ষায় ৮০ নম্বর থাকবে। এর পাশাপাশি বাংলা, ইংরেজি বিষয়ের প্রস্তুতির জন্য অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞানের (বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি) ওপর সম্প্রতি প্রকাশিত বই পড়তে হবে। সংবাদপত্র ও অন্যান্য অনলাইন মাধ্যমেও নিয়মিত চোখ রাখতে হবে, যাতে হালনাগাদ তথ্য সম্পর্কে জানাশোনা থাকে।

নার্সিং-সংশ্লিষ্ট টেকনিক্যাল বিষয়

সিনিয়র স্টাফ নিয়োগ পরীক্ষায় কমন কিছু প্রশ্ন প্রায় পরীক্ষায়ই আসতে দেখা গেছে। যেমন—রোগীর শারীরিক অবস্থা মূল্যায়ন, ওষুধ প্রয়োগ, জীবনরক্ষাকারী যন্ত্রপাতি পরিচালনা কিভাবে করা হয়। কমন কিছু বিষয়ে স্বচ্ছ ধারণা রাখতে হবে। পাশাপাশি নার্সিং শিক্ষাকালে মৌলিক বিষয়গুলো সম্পর্কে পরিচ্ছন্ন জ্ঞান থাকতে হবে। পেশার ক্ষেত্রে যেসব ব্যাবহারিক কাজের দরকার হয় বা যেসব কাজ বেশি বেশি করতে হয়, সেসব বিষয়ে স্পষ্ট ব্যাবহারিক জ্ঞান থাকতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়বস্তু—মিডওয়াইফারি, ফার্মাকোলজি, অর্থোপেডিক, সাইকোলজিক্যাল সায়েন্স, মেন্টাল হেলথ, অ্যানাটমি, ফিজিওলজি, কমিউনিটি অব নার্সিং, অ্যাডাল্ট নার্সিং, ফান্ডামেন্টাল নার্সিং, ক্লিনিক্যাল প্র্যাকটিস, পেডিয়াট্রিক অ্যান্ড নিউ বর্ন নার্সিং, ইন্টার্নশিপ নার্সিং ও পেশাগত ক্লিনিক্যাল দায়িত্ব সম্পর্কিত বিষয়গুলোতে। বিশেষ গুরুত্বপূর্ণ টার্মের মধ্যে আছে—অ্যান্ডোক্রাইন সিস্টেম, রিপ্রডাক্টটিভ সিস্টেম, রেনাল/ইউরিনারি সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম, কার্ডিয়াক সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, লিম্ফেটিক সিস্টেম, ইমিউন সিস্টেম, স্কেলেটাল সিস্টেম, অণুজীববিজ্ঞান ও ভ্যাকসিন, নিউট্রিশনসহ গুরুত্বপূর্ণ টার্মগুলো থেকে প্রশ্ন করা হয়। সুতরাং প্রস্তুতিতে টার্মগুলো অবশ্যই রাখতে হবে। 

বাংলা : বাংলা বিষয়ের রচনামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য রচনা, সারাংশ, পত্রলিখন, বঙ্গানুবাদ এবং রচনামূলক ও এমসিকিউ পরীক্ষার জন্য বাংলা ব্যাকরণের ভাষা, ধ্বনিতত্ত্ব, বাক্য প্রকরণ, সমাস, উপসর্গ, অনুসর্গ, ধাতু, বচন, পদ-প্রকরণ, কারক, সন্ধিবিচ্ছেদ, এককথায় প্রকাশ, বাগধারা, ক্রিয়া-বিভক্তি, উক্তি, শব্দ, যুক্তবর্ণ, প্রত্যয়, প্রবাদ-প্রবচনে বেশি জোর দিতে হবে। বাংলায় প্রস্তুতির জন্য অষ্টম, নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যবই ভালো ভূমিকা রাখবে।

ইংরেজি : রচনামূলক পরীক্ষার জন্য Essay, Letter, Comprehension এবং রচনামূলক ও এমসিকিউসহ উভয় পরীক্ষার জন্য ইংরেজি ব্যাকরণের Use of Verbs, preposition, Voice, Narration, Correction of errors in composition, Use of word having similar pronunciation but conveying different meaning, Use of Idioms & Phrases-সহ গুরুত্বপূর্ণ অধ্যায়গুলোতে ভালো প্রস্তুতি নিতে হবে। প্রস্তুতির জন্য নবম-দশম শ্রেণির ইংরেজি ব্যাকরণ পাঠ্যবই ভালো ভূমিকা রাখবে।

গণিত : পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি ও মানসিক দক্ষতা বা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি থেকে প্রশ্ন করা হয়। পাটিগণিতের সেট ও সংখ্যা, সরল, গড়, লাভ-ক্ষতি, শতকরা, সুদকষা, অনুপাত ও সমানুপাত অধ্যায়গুলো অনুশীলন করতে হবে। বীজগণিতের বর্গ ও ঘন এর সূত্র এবং ব্যবহার, লসাগু, গসাগু, উৎপাদকে বিশ্লেষণ, সমাধান, মান নির্ণয় ইত্যাদি অধ্যায়ে ভালো প্রস্তুতি থাকতে হবে। জ্যামিতির প্রাথমিক ধারণা ও সংজ্ঞা, রেখা, কোণ, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিকোণমিতি অধ্যায়গুলো আয়ত্তে রাখতে হবে। অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিতে উপস্থিত বুদ্ধিমত্তার প্রস্তুতি রাখতে হবে।

সাধারণ জ্ঞান : সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয়সহ আন্তর্জাতিক বিষয় যেমন—রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধ, ভারত, চীন ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক, বিশ্ববাণিজ্য, সামগ্রিক বিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার, ইতিহাস, বিশ্ব-সংস্কৃতির ওপর জোর প্রস্তুতি রাখতে হবে। বাংলাদেশ প্রসঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ঘটনাবলি, ইতিহাস-ঐতিহ্যসহ নানা বিষয়ে বিশদ জানাশোনা থাকতে হবে। সংবাদপত্র, টেলিভিশনসহ পাশাপাশি বিগত নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সংগ্রহ করতে পারলে ভালো ধারণা পাওয়া যাবে। বাজারে সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বেশ কিছু প্রকাশনীর প্রস্তুতিমূলক বই পাওয়া যায়। প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখতে পারে বইগুলো। 

আবেদন লিংক: http://bpsc.teletalk.com.bd

বিডি প্রতিদিন/নাজিম 

এই বিভাগের আরও খবর
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন
সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তায় সেন্ট্রো-এসওএস অংশীদারিত্ব নবায়ন
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার
ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি
বিশ্ব মোটরসাইকেল দিবসে রাজধানীতে ইয়ামাহা রাইডার্স ক্লাবের র‍্যালি
কুমিল্লায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন
কুমিল্লায় সিএফমোটো বাংলাদেশের নতুন শোরুম উদ্বোধন
ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু
ওয়ান ব্যাংক থেকে নগদে তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু
বর্ষাতেও স্টাইল হোক স্বাচ্ছন্দ্যে
বর্ষাতেও স্টাইল হোক স্বাচ্ছন্দ্যে
মেডিপ্যাক টেকনোলজিস-অ্যাবট ডায়াগনস্টিকসের আয়োজনে ডিজিটাল ডিসকভারি ডে
মেডিপ্যাক টেকনোলজিস-অ্যাবট ডায়াগনস্টিকসের আয়োজনে ডিজিটাল ডিসকভারি ডে
বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক
বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক
প্রাইম ব্যাংক ও গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’র মধ্যে চুক্তি সই
প্রাইম ব্যাংক ও গ্রান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট’র মধ্যে চুক্তি সই
ইউসিবির আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
ইউসিবির আয়োজনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি
সর্বশেষ খবর
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার
মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার

৭ মিনিট আগে | দেশগ্রাম

মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি
মধ্যপ্রাচ্য নিয়ে ফিফা সভাপতির ভয়াবহ রাজনীতি

৯ মিনিট আগে | মাঠে ময়দানে

নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১
নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় গ্রেফতার ১

১০ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬
চট্টগ্রামে পৃথক অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৬

১২ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা
ইংল্যান্ডের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ, সম্মান বাঁচাতে মাঠে নামবে পানামা

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান
অন্তর্বর্তী সরকারের বস্তুনিষ্ঠ মূল্যায়ন ও জবাবদিহির আহ্বান

২০ মিনিট আগে | মুক্তমঞ্চ

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ
ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলতে গিয়ে মা-ছেলে নিখোঁজ

২২ মিনিট আগে | দেশগ্রাম

পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১
পটিয়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু, আহত ১

২৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ইসরায়েল ও লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
ইসরায়েল ও লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর

২৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ডুয়েটে সিএসই কার্নিভাল সম্পন্ন
ডুয়েটে সিএসই কার্নিভাল সম্পন্ন

৩২ মিনিট আগে | ক্যাম্পাস

রোনালদো নাকি মেসি, কে বেশি ধনী?
রোনালদো নাকি মেসি, কে বেশি ধনী?

৩২ মিনিট আগে | মাঠে ময়দানে

মক্তবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন কারাগারে
মক্তবে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুয়াজ্জিন কারাগারে

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

সিরাজগঞ্জে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার
সিরাজগঞ্জে ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

৫৪ মিনিট আগে | দেশগ্রাম

এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় জর্ডান
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় জর্ডান

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

মুন্সীগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার
মুন্সীগঞ্জে গাঁজাসহ যুবক গ্রেফতার

৫৮ মিনিট আগে | দেশগ্রাম

ব্লু সামুরাইতে কাটা পড়বে ব্রাজিলের হেক্সা মিশন
ব্লু সামুরাইতে কাটা পড়বে ব্রাজিলের হেক্সা মিশন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রংপুরে পুকুরে মিললো তরুণীর মরদেহ
রংপুরে পুকুরে মিললো তরুণীর মরদেহ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ার, চাকরি পেলেন ১২৬ তরুণ
দিনাজপুরে আনসার-ভিডিপির জব ফেয়ার, চাকরি পেলেন ১২৬ তরুণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
গোবিন্দগঞ্জে পুকুরে গোসল করতে নেমে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
গাইবান্ধায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শেরপুরে হাজারো দরিদ্র পরিবার পেল গরুর মাংস
শেরপুরে হাজারো দরিদ্র পরিবার পেল গরুর মাংস

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণ ও যাকাত ব্যবস্থাপনা জোরদারের আহ্বান পার্থর

১ ঘণ্টা আগে | জাতীয়

বগুড়ায় সোরিয়াসিস সচেতনতা ক্লাব উদ্বোধন
বগুড়ায় সোরিয়াসিস সচেতনতা ক্লাব উদ্বোধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুপারমার্কেট কর্মী থেকে বিশ্বকাপের মঞ্চে, ড্যান বার্নের রূপকথার যাত্রা
সুপারমার্কেট কর্মী থেকে বিশ্বকাপের মঞ্চে, ড্যান বার্নের রূপকথার যাত্রা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেন অনেকে তাকে ‘অহংকারী’ ভাবেন, জানালেন সাবালেঙ্কা
কেন অনেকে তাকে ‘অহংকারী’ ভাবেন, জানালেন সাবালেঙ্কা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রখ্যাত চক্ষু চিকিৎসক রবিউল হোসেন আর নেই
প্রখ্যাত চক্ষু চিকিৎসক রবিউল হোসেন আর নেই

১ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী
ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর
এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১১ ঘণ্টা আগে | জাতীয়

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৪ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১০ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক