শিরোনাম
প্রকাশ: ১২:২৭, শনিবার, ১৩ জুন, ২০২০ আপডেট:

পিতার মতোই সাহসী ও আপোষহীন ছিলেন মোহাম্মদ নাসিম

রফিকুল ইসলাম রনি
অনলাইন ভার্সন
পিতার মতোই সাহসী ও আপোষহীন ছিলেন মোহাম্মদ নাসিম

পিতা শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর মতোই সাহসী ও আপোষহীন ছিলেন মোহাম্মদ নাসিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন শহীদ এম মনসুর আলীর যেমন ছিলেন বঙ্গবন্ধুর প্রশ্নে আপোষহীন, তেমনি মোহাম্মদ নাসিম ছিলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রশ্নে আপোষহীন। বার বার অগ্নিপরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তিনি। মাঠের রাজনীতিতে সাহসী ভূমিকা রেখেছেন তিনি।

১৯৮১ সালে প্রথমবারের মতো আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যুব সম্পাদক হওয়ার পর থেকেই দ্যুতি ছড়িয়েছেন মোহাম্মদ নাসিম। বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থাশীল হওয়ার কারণে কারাগারে ঘাতকের বুলেটে প্রাণ দিতে হয়েছিল বাবা মনসুর আলীর। তেমনি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার আস্থা ভাজন হিসেবে রাজনীতি করার কারণে ১/১১ সরকারের সময়ে চরম নির্যাতনের শিকার হয়েছেন তিনি। সে সময়ে বড় ধরনের স্ট্রোক করেন মোহাম্মদ নাসিম। নির্যাতনের শিকার হয়ে দলের অনেক নেতা সে সময়ে বঙ্গবন্ধুকন্যার বিরুদ্ধে নানা কথা বললেও নাসিমের মুখ থেকে কোন কথা বের করতে পারেনি সে সময়ের সরকার।

ছাত্রজীবন থেকে গণমানুষের জন্য রাজনীতি করেছেন মোহাম্মদ নাসিম। ছাত্র জীবনে ছাত্র ইউনিয়নের রাজনীতি করলেও পরে ছাত্রলীগ, যুবলীগের রাজনীতির পাঠ চুকিয়ে ১৯৮১ সালে আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনীতিতে পা রাখেন জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে নাসিম। প্রথমবারের মতো আওয়ামী লীগের যুব সম্পাদক নির্বাচিত হন। এরপর ১৯৮৭ সালের সম্মেলনে তিনি দলের প্রচার সম্পাদক মনোনীত হন।

২০০২ সালের সম্মেলনের আগ পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে সাংগঠনিক সম্পাদকের পদ ছিলো একটি। আর ওই সম্মেলনে বিভাগওয়ারী সাংগঠনিক সম্পাদকদের দায়িত্ব দেয়া হয়। এর আগে ১৯৯২ ও ১৯৯৭ সালের সম্মেলনে মোহাম্মদ নাসিমকে দলের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেয়া হয়। দায়িত্ব পালনে তিনি দক্ষতার পরিচয় দেন। এছাড়াও জাতীয় সংসদে হুইপ, বিরোধী দলীয় চিফ হুইপের দায়িত্ব পালন করেন মোহাম্মদ নাসিম। ২০০২ ও ২০১২ সাল দলের কার্যনির্বাহী কমিটির এক নম্বর সদস্য পদে রাখা হয়। এরপর ২০১২ সালের সম্মেলনে তাকে দলের প্রেসিডিয়াম সদস্য পদে পদোন্নতি দেয়া হয়। এরপর টানা তিন মেয়াদে তিনি এই দায়িত্ব পালন। ২০০১ সালে বিএনপি-জামায়াত জোট সরকার আমলে রাজপথে আন্দোলনে প্রথম সারির নেতা ছিলেন মোহাম্মদ নাসিম। পুলিশের নির্যাতন সত্ত্বেও রাজপথ ছেড়ে যাননি।  ২০০৪ সালের ৩ মার্চ কর্মসূচি চলাকালে পুলিশি অত্যাচার থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুব মহিলা লীগের নেত্রীদের বাঁচাতে গিয়ে তিনিই পুলিশের লাঠির আঘাতে রক্তাক্ত হয়েছিলেন। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। কর্মসূচি চলাকালে মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় দলীয় নেতাকর্মীদের জন্য রান্না করা হতো।

রাজনৈতিক মাঠে সুবক্তা হিসাবে পরিচিত মোহাম্মদ নাসিম ভোটের রাজনীতিতেও সফল হিসেবে পরিচিত। ১৯৮৬ সালে তিনি প্রথম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন। সিরাজগঞ্জ- ১ সংসদীয় আসন (কাজীপুর) থেকে পাঁচবার বিজয়ী হয়েছেন। ২০০৮ সালের নির্বাচনে তৎকালীন ১/১১ সরকারের দেয়া মামলার কারণে অংশগ্রহণ করতে পারেননি। ওই নির্বাচনে তার সন্তান তানভীর শাকিল জয়কে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর ২০১৪ সালের নির্বাচনে মোহাম্মদ নাসিমকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। বিজয়ী সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয় তাকে।

রক্তচাপজনিত সমস্যা নিয়ে গত ১ জুন হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তাঁর করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তাঁর অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে দ্রুত অস্ত্রোপচার করে তাঁকে আইসিইউতে রাখা হয়। এরপর দুই দফায় ৭২ ঘণ্টায় করে পর্যবেক্ষণে রাখে মেডিকেল বোর্ড। এর মধ্যেই পরপর তিনবার নমুনা পরীক্ষা করে করোনাভাইরাস পাওয়া যায়নি তাঁর শরীরে। কয়েক দিন স্থিতিশীল থাকলেও গত বৃহস্পতিবার রক্তচাপ অস্বাভাবিক ওঠানামা করতে থাকে নাসিমের। এরপর গতকাল শুক্রবার পরিস্থিতি আরও জটিল হতে থাকে। হৃদ্যন্ত্রে জটিলতা দেখা দেয়।

মৃত্যুকালে মোহাম্মদ নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

বিডি প্রতিদিন/ফারজানা 

এই বিভাগের আরও খবর
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ৩১ জুলাই পর্যন্ত ভোটার হওয়ার সুযোগ
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ জুলাই)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ জুলাই)
সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
সাইবার অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
দুপুরের মধ্যে ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
স্থানীয় নির্বাচন নিয়ে সংলাপে বসছে ইসি
টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের আভাস
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট
নৌবহরে যুক্ত হলো জাপানের ৫টি পেট্রোল বোট
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
প্রতিবন্ধীদের জন্য ‘ওয়ান-স্টপ সার্ভিস’ চালুর উদ্যোগ
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
বাংলাদেশ পুলিশের সঙ্গে পারস্পরিক সহযোগিতা জোরদারে আগ্রহী সৌদি আরব
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
নতুন ভিসানীতি করছে সরকার, খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন
সর্বশেষ খবর
কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়?
কি কি আনুষ্ঠানিকতা থাকছে খামেনির ৬ দিনের দাফন প্রক্রিয়ায়?

১ সেকেন্ড আগে | পূর্ব-পশ্চিম

রাজধানীতে অভিযান : ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেফতার
রাজধানীতে অভিযান : ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, একজন গ্রেফতার

১০ মিনিট আগে | নগর জীবন

কেপ ভার্দেকে কি সত্যিই ভয় পাচ্ছে মেসির আর্জেন্টিনা?
কেপ ভার্দেকে কি সত্যিই ভয় পাচ্ছে মেসির আর্জেন্টিনা?

১৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের ভেতর ৮ দিন: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক নিরাপত্তারক্ষীর গল্প
ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের ভেতর ৮ দিন: মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক নিরাপত্তারক্ষীর গল্প

১৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল
দেশজুড়ে সরকারি উদ্যোগে ছড়িয়ে দেওয়া হবে ‘সলেমানের সোলার সেচপাম্প’: মির্জা ফখরুল

২০ মিনিট আগে | মন্ত্রীকথন

শিশু ভক্তের ছবির আবদার, পুলিশের সঙ্গে মিশর দলের হাতাহাতি
শিশু ভক্তের ছবির আবদার, পুলিশের সঙ্গে মিশর দলের হাতাহাতি

২১ মিনিট আগে | মাঠে ময়দানে

‘ম্যাচে কোনো বাজে সিদ্ধান্ত ছিল না, আমরা ভাগ্যবান ছিলাম’
‘ম্যাচে কোনো বাজে সিদ্ধান্ত ছিল না, আমরা ভাগ্যবান ছিলাম’

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট
গোপনে বিয়ে সারলেন টেইলর সুইফট

৩০ মিনিট আগে | শোবিজ

‘যেখানে-সেখানে ময়লা না ফেলার প্রতিজ্ঞা করতে হবে’
‘যেখানে-সেখানে ময়লা না ফেলার প্রতিজ্ঞা করতে হবে’

৩৩ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন, চলছে ভোটগ্রহণ

৩৭ মিনিট আগে | শোবিজ

শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা
শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা

৩৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

স্কালোনির বড় দুশ্চিন্তা মায়ামির আবহাওয়া
স্কালোনির বড় দুশ্চিন্তা মায়ামির আবহাওয়া

৪২ মিনিট আগে | মাঠে ময়দানে

প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ?
প্যারাগুয়ের কাছে হেরে বিদায়, পদত্যাগ করলেন জার্মানির কোচ?

৪৫ মিনিট আগে | মাঠে ময়দানে

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তা নদীর পানি হ্রাস, বৃদ্ধি পেয়েছে করতোয়া নদীর পানি
গাইবান্ধায় ব্রহ্মপুত্র ঘাঘট ও তিস্তা নদীর পানি হ্রাস, বৃদ্ধি পেয়েছে করতোয়া নদীর পানি

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

বিশ্বকাপ থেকে ইরান বাদ হওয়ায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটির মামলা
বিশ্বকাপ থেকে ইরান বাদ হওয়ায় ফিফার বিরুদ্ধে ১০০ কোটির মামলা

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫৯৫

৫৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড
৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জয় পেল সুইজারল্যান্ড

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই
ইন্দোনেশিয়ায় ৬.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির শঙ্কা নেই

৫৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান
খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ
রেফারিং খুবই বাজে ছিল: ক্রোয়েশিয়া কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক
রোনালদোকে ম্যাচসেরা ঘোষণা, এমন সিদ্ধান্তে বিস্ময়-তীব্র বিতর্ক

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার
মেসিদের রুখে দেওয়ার রণহুংকার ভোজিনহার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার
নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ লাখ ৬১ হাজার ইয়াবা উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

অবসর প্রসঙ্গে রোনালদো বললেন ‘এখন সবকিছু খুব ভেবেচিন্তে করি’
অবসর প্রসঙ্গে রোনালদো বললেন ‘এখন সবকিছু খুব ভেবেচিন্তে করি’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শুভ কাজে সবার পাশে
শুভ কাজে সবার পাশে

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি
জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি

১ ঘণ্টা আগে | জাতীয়

আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড
আলজেরিয়াকে বিদায় করে শেষ ষোলোতে সুইজারল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে খেলায় টিকলেন রোনালদো, সেই খেলাতেই ডুবলেন মদ্রিচ
যে খেলায় টিকলেন রোনালদো, সেই খেলাতেই ডুবলেন মদ্রিচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে ডামুড্যায় বৃক্ষরোপণ কর্মসূচি

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার নিচে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল
আমির খানের বিয়ে রবিবার, অতিথি তালিকা নিয়ে যা জানা গেল

৩ ঘণ্টা আগে | শোবিজ

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম

২১ ঘণ্টা আগে | জাতীয়

বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি
বাবার জানাজায় থাকছেন না খামেনির ছেলে মোজতবা খামেনি

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার
সঞ্চয়পত্রের মুনাফা হার নির্ধারণ করলো সরকার

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল
নাটকীয় ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় পর্তুগাল

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এলপি গ্যাসের দাম কমল
এলপি গ্যাসের দাম কমল

২১ ঘণ্টা আগে | অর্থনীতি

বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার
বিয়ের দাবিতে ১২ দিন ধরে তরুণীর অবস্থান, প্রেমিকসহ আত্মগোপনে পরিবার

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ
বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

২২ ঘণ্টা আগে | জাতীয়

ব্রাজিলের সামনে কঠিন পথ
ব্রাজিলের সামনে কঠিন পথ

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান
স্বপ্নপূরণে যুক্তরাষ্ট্রে স্টেডিয়াম বানালেন শাহরুখ খান

১৪ ঘণ্টা আগে | শোবিজ

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১
মাঝরাতে বৃষ্টির মতো ছুটে এল রুশ ক্ষেপণাস্ত্র,  নিহত ২১

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?
ট্রাম্প থেকে মুখ ফেরালেন সৌদি যুবরাজ?

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা
নন-ক্যাডারে সহকারী সচিব হলেন ৩৪ কর্মকর্তা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন
অস্ট্রিয়ার বিপক্ষে ১ গোলে এগিয়ে থেকে বিরতিতে স্পেন

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে
১১ বছরের শিশুর চালানো পিকআপ পিষে মারল ৮ বৌদ্ধ ভিক্ষুকে

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু
মেসিকে চিঠি লিখে বিশ্বকাপে যাওয়ার সুযোগ পেল ছোট্ট মানু

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মেসির জন‍্য কেপ ভার্দের  বিশেষ উপহার
মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন
কাকতালীয়ভাবে ‘৮৬তম’ মিনিটেই ভাঙল তিন আফ্রিকান দলের বিশ্বকাপ স্বপ্ন

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?
ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে
ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার
মুখোমুখি পর্তুগাল-ক্রোয়েশিয়া, জিতবে কে জানালো সুপার কম্পিউটার

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হৃদয় জয় করা এক শিল্পী
হৃদয় জয় করা এক শিল্পী

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী
জুলাই শহীদদের স্মরণসভা শনিবার, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ধাপে ধাপে ইউপি নির্বাচন
ধাপে ধাপে ইউপি নির্বাচন

প্রথম পৃষ্ঠা

আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির
আর কোনো রেকর্ড বাকি আছে কি মেসির

মাঠে ময়দানে

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার
নির্মাণ ব্যয় কমাবে জাইকা নমনীয় হবে সুদহার

প্রথম পৃষ্ঠা

হাজার হাজার ভুয়া আসামি
হাজার হাজার ভুয়া আসামি

প্রথম পৃষ্ঠা

পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ
পেপারলেস হওয়ার পথে এগিয়েছে আরও এক ধাপ

পেছনের পৃষ্ঠা

আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে
আর্জেন্টিনার প্রতিপক্ষ অদম্য কেপ ভার্দে

প্রথম পৃষ্ঠা

শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা
শিক্ষার্থীদের বাড়ছে এআইনির্ভরতা

পেছনের পৃষ্ঠা

৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি
৮০ হাজার কোটি রাজস্ব ঘাটতি

পেছনের পৃষ্ঠা

ইংল্যান্ড যাবে কত দূর
ইংল্যান্ড যাবে কত দূর

মাঠে ময়দানে

সবার সঙ্গেই হিট শাবনূর
সবার সঙ্গেই হিট শাবনূর

শোবিজ

ভিটামাটি হারাচ্ছে মানুষ
ভিটামাটি হারাচ্ছে মানুষ

পেছনের পৃষ্ঠা

তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে
তিস্তা প্রকল্প বাংলাদেশ যত দ্রুত চাইবে, চীন তত দ্রুত এগোবে

প্রথম পৃষ্ঠা

মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান
মোদিকে আম উপহার পাঠালেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ
দাবার ঘুঁটি যখন জীবন্ত মানুষ

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রের সামনে বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে বেলজিয়াম

মাঠে ময়দানে

‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন
‘থ্রি লায়ন্স’ কিং হ্যারি কেইন

প্রথম পৃষ্ঠা

পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই
পদ্মা রেলসেতুর পিলারের নিচে মাটি অপসারণে ঝুঁকি নেই

প্রথম পৃষ্ঠা

২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর
২২ দিনেও সন্ধান মেলেনি গৃহবধূর

দেশগ্রাম

আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন
আমদানি ঋণে সুদের ঝুঁকি কমাতে ফরওয়ার্ড রেট চুক্তির অনুমোদন

নগর জীবন

সহজ হচ্ছে ভিসা নীতি
সহজ হচ্ছে ভিসা নীতি

প্রথম পৃষ্ঠা

উপকরণ আছে শুধু সেবা নেই
উপকরণ আছে শুধু সেবা নেই

নগর জীবন

কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত
কলেজছাত্রকে হত্যার পর ছুরিসহ থানায় অভিযুক্ত

পেছনের পৃষ্ঠা

শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে
শাপলার ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে

প্রথম পৃষ্ঠা

যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম
যুক্তরাষ্ট্রের সামনে চেনা বেলজিয়াম

প্রথম পৃষ্ঠা

সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ
সুকান্তর পৃথিবীতে নির্জন পদচারণ

সাহিত্য

মনে পড়ে সেই ক্যামেরুনের কথা
মনে পড়ে সেই ক্যামেরুনের কথা

মাঠে ময়দানে

ওরা বাড়ি ফিরছিলো
ওরা বাড়ি ফিরছিলো

সাহিত্য

মেঘমেদ
মেঘমেদ

সাহিত্য

বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া
বিশ্বকাপ ফুটবলে সেমিফাইনাল খেলেছে দক্ষিণ কোরিয়া

মাঠে ময়দানে