শিরোনাম
প্রকাশ: ১১:৩২, মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫ আপডেট: ১২:২৯, মঙ্গলবার, ০৪ মার্চ, ২০২৫

ভারতে চিকিৎসা পর্যটকদের ৭০ শতাংশই ছিল বাংলাদেশি

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ভারতে চিকিৎসা পর্যটকদের ৭০ শতাংশই ছিল বাংলাদেশি

বাংলাদেশিদের চিকিৎসার জন্য ভারত যাওয়ার প্রবণতা ব্যাপক মাত্রায় বেড়েছে। বেশ কয়েক বছর ধরেই দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে বাংলাদেশিরা।

ভারত সরকারের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশির সংখ্যা বেড়েছে ৪৮ শতাংশ। এর মধ্য দিয়ে দেশটিতে চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশীর মধ্যে বাংলাদেশির হার দাঁড়ায় ৭০ শতাংশের কাছাকাছিতে। এ বৃদ্ধির ধারা অব্যাহত ছিল ২০২৩ সালেও। দেশটির সরকারের এক প্রাক্কলিত তথ্য অনুযায়ী, ওই সময়ও দেশটিতে চিকিৎসা নিতে যাওয়া বিদেশীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ৭০ শতাংশের বেশি। একই সঙ্গে ছয় বছরের ব্যবধানে দেশটির চিকিৎসা পর্যটন খাতে (এমভিটি) বাংলাদেশি চিকিৎসাগ্রহীতার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দ্বিগুণের বেশিতে।

তথ্য অনুযায়ী, ২০১৭ সালে ভারতে চিকিৎসা নিতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল ৪ লাখ ৯৪ হাজার ৭৬৫ জন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ২ লাখ ২১ হাজার ৬৯৪ জন, যা ওই বছরের মোট চিকিৎসা পর্যটকের ৪৪ দশমিক ৮ শতাংশ। ২০২২ সালের মধ্যে চিকিৎসা পর্যটকের সংখ্যা কিছুটা কমে নেমে আসে ৪ লাখ ৭৪ হাজার ৬৮১ জনে। যদিও এ সময়ের মধ্যে দেশটিতে চিকিৎসার জন্য যাওয়া বাংলাদেশির সংখ্যা ব্যাপক মাত্রায় বেড়েছে। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৩ লাখ ২৭ হাজার ৫৫। চিকিৎসা পর্যটনে আসা মোট বিদেশীর মধ্যে এ হার দাঁড়ায় ৬৯ শতাংশে।

আর সর্বশেষ প্রাক্কলিত তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশটিতে মোট চিকিৎসাসেবা নিতে যাওয়া পর্যটকের সংখ্যা ছিল কমবেশি ৬ লাখ ৩৫ হাজার। এর মধ্যে বাংলাদেশি চিকিৎসা পর্যটক ছিলেন ৪ লাখ ৪৯ হাজার ৫৭০ জন, যা দেশটিতে চিকিৎসাসেবা নিতে যাওয়াদের মোট সংখ্যার প্রায় ৭০ দশমিক ৮ শতাংশ।

তবে এ চিত্রে আমূল পরিবর্তন দেখা দিয়েছে ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর। কূটনৈতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বাংলাদেশিদের ভিসা কার্যক্রম অত্যন্ত সীমিত হয়ে আসে। চিকিৎসা ভিসা চালু করা হলেও তা পাচ্ছে খুব কম সংখ্যক আবেদনকারী। এ অবস্থায় ভারতের পরিবর্তে বিদেশে চিকিৎসা গ্রহণের জন্য থাইল্যান্ড-সিঙ্গাপুরের মতো দেশগুলোকে বেছে নিচ্ছেন বাংলাদেশিরা।

এতে ভারতের চিকিৎসা পর্যটন খাতেও এখন দেখা দিয়েছে বড় ধরনের ধস। এ পরিস্থিতি মোকাবেলায় এখন চিকিৎসা পর্যটকদের উৎসে বৈচিত্র্যায়ণের পথ খুঁজছে দেশটি। গত বছরের শেষ দিকে ভারতীয় থিংকট্যাংক প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টারন্যাশনাল ইকোনমিক রিলেশনসের (আইসিআরআইইআর) পক্ষ থেকে এক পলিসি পেপার তৈরি করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ভারতের চিকিৎসা পর্যটন খাতের পরিকল্পনা নিয়ে নতুন করে ভাবনার অবকাশ তৈরি হয়েছে।

ওই পলিসি পেপারের তথ্য অনুযায়ী, চিকিৎসা পর্যটন খাতে উচ্চ প্রবৃদ্ধির সম্ভাবনাকে কাজে লাগাতে ২০২২ সালে ‘‌ন্যাশনাল স্ট্র্যাটেজি অ্যান্ড রোডম্যাপ ফর মেডিকেল অ্যান্ড ওয়েলনেস ট্যুরিজম’ প্রণয়ন করে ভারতের পর্যটন মন্ত্রণালয়। এতে দেশটির চিকিৎসা পর্যটন খাতকে একটি শক্তিশালী ব্র্যান্ড তৈরিতে অংশীজনদের দ্বারা মানসম্পন্ন পরিষেবা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় কাঠামোর বিষয়ে সুপারিশ করা হয়। আর এ পরিকল্পনার বড় অংশ জুড়ে ছিল বাংলাদেশি রোগীরা।

আইসিআরআইইআরের পর্যবেক্ষণ অনুযায়ী, বিগত বছরগুলোয় ভারতের চিকিৎসা পর্যটনে সবচেয়ে বড় অবদান রাখা দেশ হয়ে উঠেছে বাংলাদেশ। কিন্তু ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাবলি ভারতের এমভিটি খাতকে ব্যাপক মাত্রায় প্রভাবিত করেছে। ২০২৪ সালের আগস্টের প্রথম দিকে বাংলাদেশের পরিস্থিতির কারণে স্থল সীমান্ত দিয়ে যাত্রী চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। বাংলাদেশে ভারতীয় ভিসা কেন্দ্রগুলোও বন্ধ হয়ে যায়। এরপর ভিসা কেন্দ্রগুলো সীমিত আকারে কার্যক্রম আবার শুরু করলেও এখনো পরিস্থিতি স্বাভাবিক হতে অনেক সময় লাগবে। আর চিকিৎসার উদ্দেশে আসা পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পাওয়ায় ভারতে শুধু হাসপাতাল নয়, আনুষঙ্গিক আরো অনেক সেবা-পরিষেবায়ও (যেমন হোটেল-রেস্তোরাঁ, বিপণিবিতান, ওষুধের দোকান ইত্যাদি) নেতিবাচক প্রভাব পড়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর এমভিটি খাতে প্রভাব পড়েছে সবচেয়ে বেশি। কারণ স্থল সীমান্ত ও নৈকট্যের কারণে এ অঞ্চল চিকিৎসার জন্য বিপুলসংখ্যক বাংলাদেশী রোগীদের পছন্দের জায়গা হয়ে উঠেছিল।

খাতসংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের চাহিদা রয়েছে। কিন্তু মানুষের সেবা পাওয়ার অনিশ্চয়তা, চিকিৎসক ও চিকিৎসা কর্মীদের আন্তরিকতার অভাব, সময়স্বল্পতা ও রোগীবান্ধব পরিবেশের অনুপস্থিতিও প্রকট। দেশে চাহিদা অনুযায়ী চিকিৎসা পরিষেবা নিশ্চিত না হওয়ায় বাংলাদেশীরা বিদেশমুখী হচ্ছেন। ভারতে না পেলে অন্য দেশে যাচ্ছেন তারা। আর এতে লাভবান হচ্ছে বিদেশী চিকিৎসাসেবা খাত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সৈয়দ আব্দুল হামিদ বলেন, ‘নানাবিধ কারণে বাংলাদেশ থেকে ভারতে মানুষ চিকিৎসাসেবা গ্রহণের জন্য যায়। আমাদের দেশের চিকিৎসা সিস্টেমের ওপর মানুষের আস্থা কমে গেছে। সে আস্থা কমার পেছনে অনেক কারণ রয়েছে। আমাদের ডায়াগনস্টিক সেবার মান নিয়ে প্রশ্ন রয়েছে। যেখানে যাচ্ছে, সেখানে একটি জায়গায় গেলেই সেবাটা পেয়ে যাচ্ছে। আমাদের দেশে সেবা পেতে গিয়ে পদে পদে ঘুরতে হচ্ছে। আমাদের দেশে কোন জায়গায় কোন সেবাটা মানুষ পাবে, সে তথ্যটিও কোথাও ভালো করে নেই।’

তিনি বলেন, ‘আমাদের দেশে ডাক্তাররা রোগীদের পর্যাপ্ত সময় দিতে চান না। অথচ বাইরের দেশে সে সেবাটি পাওয়া যাচ্ছে। ভারত, সিঙ্গাপুর বা থাইল্যান্ডের হাসপাতালের চিকিৎসকরা বেশি পয়সা নিলেও রোগীকে বেশি সময় দিচ্ছেন। আমাদের দেশে সে সিস্টেম গড়ে ওঠেনি। অথচ বিদেশীরা বাংলাদেশের মানুষের সাইকোলজি স্টাডি করেছে। তারা জানে কী করলে বাংলাদেশিরা খুশি হন এবং তারা সেটাই করেন। ফলে রোগীরা বিদেশে যান।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ-ভারতের মধ্যে কূটনৈতিক টানাপড়েন তৈরি হয়। এমনকি বিভন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয় দেশের নাগরিক পর্যায়েও উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে। এমনকি ভারতের হাসপাতালগুলোয় বাংলাদেশি রোগী ভর্তি না করার অনানুষ্ঠানিক ঘোষণার কথাও শোনা গিয়েছিল। একই সময়ে অনেক হোটেল কর্তৃপক্ষ বাংলাদেশী নাগরিকদের হোটেলে থাকার অনুমতি দেয়াও বন্ধ করেছিল।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, ‘বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বস্তিদায়ক হলে এ দেশের রোগীরা যাবে, আর না হলে যাবে না। ওখানে গিয়ে যদি হোটেল না পায়, সেখানে গিয়ে যদি মানুষ নানা ধরনের বৈষম্যের শিকার হয় তাহলে যাবে না। কাজেই উভয় দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়ার ওপর নির্ভর করছে এ দেশের চিকিৎসা পর্যটকরা কতটা আস্থা নিয়ে সেখানে যাবেন।’

দেশের চিকিৎসা খাতে রোগীদের আস্থা ফেরানোর বিষয়ে সম্ভাব্য নীতিনির্ধারণী পদক্ষেপ সম্পর্কে জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।

সূত্র: বণিক বার্তা

এই বিভাগের আরও খবর
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে দেশ গঠনে তরুণদের পরামর্শ চায় বিএনপি
তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ
শহীদ আবু সাঈদ হত্যা মামলায় তৃতীয় দিনের যুক্তিতর্ক আজ
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
ঠাকুরগাঁওয়ে মৃদু ভূমিকম্প অনুভূত
ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ
ঋণখেলাপিদের নিয়ে ইসির আচরণ প্রশ্নবিদ্ধ
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৫ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২৫ জানুয়ারি)
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক
বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে আজ নির্বাচন কমিশনের বৈঠক
রবিবার ডিআরইউতে ‘সাংবাদিক সহায়তা ডেস্ক’ হস্তান্তর
রবিবার ডিআরইউতে ‘সাংবাদিক সহায়তা ডেস্ক’ হস্তান্তর
সারাদেশে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর
সারাদেশে তাপমাত্রা বাড়বে নাকি কমবে, যা জানালো আবহাওয়া অধিদপ্তর
সর্বশেষ খবর
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, আটক ৬
নওগাঁয় ধানবোঝাই ট্রাক ডাকাতি, আটক ৬

২ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাহ্মণড়িয়ায় নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা
ব্রাহ্মণড়িয়ায় নারীদের ভোটাধিকার ও নির্বাচনী অংশগ্রহণ নিয়ে আলোচনা

৮ মিনিট আগে | দেশগ্রাম

যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান
যেকোনো মূল্যে বিএনপি দুর্নীতির টুঁটি চেপে ধরবে : তারেক রহমান

২৩ মিনিট আগে | ভোটের হাওয়া

নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?
নবম পে-স্কেল: প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়বে কত?

২৬ মিনিট আগে | জাতীয়

এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!
এবার প্রকাশ্যে এল মাদুরোকে আটক অভিযানের রক্তচক্ষু কাহিনী!

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন
বগুড়ায় তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করতে আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন

৩০ মিনিট আগে | দেশগ্রাম

দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দুই দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে

৪২ মিনিট আগে | চায়ের দেশ

কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি
কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকরা শতভাগ আস্থা প্রকাশ করেছেন: সিইসি

৪৬ মিনিট আগে | জাতীয়

হবিগঞ্জ-৩ আসনে চলছে ধানের শীষের ব্যাপক গণসংযোগ
হবিগঞ্জ-৩ আসনে চলছে ধানের শীষের ব্যাপক গণসংযোগ

৪৭ মিনিট আগে | ভোটের হাওয়া

‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’
‘পাকিস্তান বিশ্বকাপে না গেলে সেখানে খেলবে উগান্ডা’

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম
যাকেই ভোট দেবেন বিবেচনা করে দেবেন: নাহিদ ইসলাম

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে ইমাম সম্মেলন
গণভোটের প্রচার ও ভোটে উদ্বুদ্ধকরণের লক্ষ্যে জয়পুরহাটে ইমাম সম্মেলন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হিমাচলে অতিরিক্ত তুষারপাত, বিপর্যস্ত জনজীবন
হিমাচলে অতিরিক্ত তুষারপাত, বিপর্যস্ত জনজীবন

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান
সমালোচনার মধ্যে থাকলে দেশের মানুষের কোনো উন্নয়ন হবে না: তারেক রহমান

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত
সিডনিতে চাঁদপুর অ্যাসোসিয়েশন অব অস্ট্রেলিয়ার অভিষেক ও মিলনমেলা অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | পরবাস

আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক
আমেরিকায় বিদ্যুৎহীন দেড় লাখের বেশি গ্রাহক

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়
বর্ডার ২-এর ধাক্কায় অবশেষে কমল রণবীরের ধুরন্ধরের আয়

১ ঘণ্টা আগে | শোবিজ

‘বয়কট’ গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান
‘বয়কট’ গুঞ্জনের মধ্যে বিশ্বকাপের দল ঘোষণা করলো পাকিস্তান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না’
‘বাপ-দাদাদের জমি বিক্রি করে রাজনীতি করি, আপনাদের আমানতের খেয়ানত করবো না’

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন করল বসুন্ধরা শুভসংঘ
মাইকেল মধুসূদন দত্তের ২০২তম জন্মবার্ষিকী উদযাপন করল বসুন্ধরা শুভসংঘ

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল
এমবাপ্পের জোড়া গোলে শীর্ষে রিয়াল

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প
আরও খারাপ কিছু হতে পারতো, কাজ করতে দিন: ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু, মঞ্চে তারেক রহমান
চট্টগ্রামে বিএনপির নির্বাচনী সমাবেশ শুরু, মঞ্চে তারেক রহমান

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ
তেঁতুলিয়ায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা শুভসংঘ

২ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি
নির্বাচন নিয়ে কূটনীতিকদের ব্রিফ করছে ইসি

২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

বান্দরবানে এনসিপি জেলা কমিটির সদস্য সচিবের পদত্যাগ
বান্দরবানে এনসিপি জেলা কমিটির সদস্য সচিবের পদত্যাগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প
সুরবদল, এবার ব্রিটিশ সেনাদের প্রশংসায় ভাসালেন ট্রাম্প

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক
অর্থ বিভাগের দায়িত্ব ফিরে পেলেন বিসিবির সেই পরিচালক

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

২ ঘণ্টা আগে | রাজনীতি

সর্বাধিক পঠিত
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি
আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়ে যা বললো বিসিবি

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা
হওয়ার কথা ছিল গণ-অভ্যুত্থানের নেতা, হয়ে গেছে ওবায়দুল কাদের : তাজনুভা

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের নতুন সূচি ঘোষণা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে
যুক্তরাষ্ট্র-রাশিয়া নয়, সবচেয়ে বেশি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যে দেশের হাতে

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে
কিডনির পাথর গলে যাবে যে পাতার রসে

২২ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি
বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ, আইসিসির আনুষ্ঠানিক বিবৃতি

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত
সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ নিশ্চিত

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ
নিরপরাধ আওয়ামী লীগ কর্মীরা ১০ দলীয় জোটে আসতে পারেন: হান্নান মাসউদ

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'
'শেখ হাসিনা ভারতে নিরাপদে থাকলে ক্রিকেটাররা কেন খেলতে পারবে না'

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি
এবার বিশ্বকাপ ইস্যুতে আন্তর্জাতিক আদালতের পথে বিসিবি

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস
মাদুরো অপহরণ, চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!
বাংলাদেশের পক্ষে দাঁড়ালে নিষেধাজ্ঞাসহ যে কঠিন শাস্তি পেতে পারে পাকিস্তান!

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি
বিশ্বকাপে বাংলাদেশের বদলে স্কটল্যান্ডকে নিলো আইসিসি

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
আমরা প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?
ইরানি আকাশ প্রতিরক্ষা কি ইসরায়েলি আক্রমণ ঠেকাতে পারবে?

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান
সরকার নির্দেশ দিলে বিশ্বকাপ খেলবে না পাকিস্তান

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের
ফের ১১ দলীয় জোট গঠন জামায়াতের

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের আরো এক প্রার্থী

২৩ ঘণ্টা আগে | রাজনীতি

চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের
চীন কানাডাকে জ্যান্ত গিলে খাবে, ১০০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ
তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাতে হবে, এটাই আমাদের স্বপ্ন: পার্থ

১৪ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’
‘মওদুদীবাদী জামায়াতের বিষয়ে জাতিকে সতর্ক করা আলেমদের ধর্মীয় দায়িত্ব’

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর
ওরা দেশকে ভালোবাসার নামে আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে: চরমোনাই পীর

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?
ভাঙনের মুখে ইরান, আরও বড় ধাক্কা আসছে?

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের
নাসীরুদ্দীন পাটওয়ারী নিজ স্বার্থে ওসমান হাদিকে বিক্রি করছেন : আবদুল কাদের

২ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা
বাংলাদেশ-ভারত অংশীদারিত্ব জনগণের জন্য সুবিধা বয়ে এনেছে : প্রণয় ভার্মা

১৭ ঘণ্টা আগে | জাতীয়

প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা
প্রজাতন্ত্র দিবসে ভারতের জনগণকে জামায়াতের শুভেচ্ছা

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির
বুলবুলের ওপর ক্ষোভ আইসিসির

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক
বিসিবিতে ছয় মাসের দুর্নীতি পাপন আমলের ১৫ বছরকেও ছাড়িয়ে গেছে : বোর্ড পরিচালক

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান
বিশ্বকাপ ইস্যু: বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন পিসিবি চেয়ারম্যান

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার
আর্থিক ক্ষতি হলেও পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান শেহবাজ শরিফের উপদেষ্টার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ
বিসিবি পরিচালক ইশতিয়াক সাদেকের পদত্যাগ

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না
সুষ্ঠু ভোট হলে জামায়াত জিততে পারবে না

প্রথম পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

গুইসাপের অভয়ারণ্য তীরচর
গুইসাপের অভয়ারণ্য তীরচর

পেছনের পৃষ্ঠা

লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি
লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে পাল্টাপাল্টি

প্রথম পৃষ্ঠা

উত্তপ্ত ভোটের মাঠ
উত্তপ্ত ভোটের মাঠ

প্রথম পৃষ্ঠা

একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন
একটি দল ইসলাম থেকে বিচ্ছিন্ন

প্রথম পৃষ্ঠা

নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত
নির্মাণাধীন ভবনের রড পড়ে পথচারী নিহত

প্রথম পৃষ্ঠা

তেলা মাথায় আর কত তেল দেবেন?
তেলা মাথায় আর কত তেল দেবেন?

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের
বাংলাদেশের শিক্ষার্থীদের গণিতে দুর্বলতা উদ্বেগের

প্রথম পৃষ্ঠা

ফুটসালে ইতিহাস গড়ার দিন
ফুটসালে ইতিহাস গড়ার দিন

মাঠে ময়দানে

সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা
সরকারে গেলে গুরুত্ব পাবে প্রাথমিক শিক্ষা

প্রথম পৃষ্ঠা

তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার
তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

পেছনের পৃষ্ঠা

বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই
বিভক্তির নয়, ঐক্যের বাংলাদেশ চাই

প্রথম পৃষ্ঠা

কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু
কেরানীগঞ্জে গুলিবিদ্ধ বিএনপি নেতার মৃত্যু

প্রথম পৃষ্ঠা

নানান কৌশলে প্রচার
নানান কৌশলে প্রচার

পেছনের পৃষ্ঠা

সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা
সিন্ডিকেট চক্রে জিম্মি প্রশিক্ষণার্থীরা

নগর জীবন

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল
ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল

প্রথম পৃষ্ঠা

আবারও হলো ‘১১-দলীয় জোট’
আবারও হলো ‘১১-দলীয় জোট’

পেছনের পৃষ্ঠা

নির্বাচনে চলছে টাকার খেলা
নির্বাচনে চলছে টাকার খেলা

প্রথম পৃষ্ঠা

ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু
ফ্যাসিবাদের যন্ত্রণার কারণেই কোকোর মৃত্যু

প্রথম পৃষ্ঠা

মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়
মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম অনুপ্রেরণা জোগায়

প্রথম পৃষ্ঠা

আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার
আইফোনের জন্য বন্ধুকে খুন অবশেষে গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

সভা-সম্মেলনে ফল শূন্য
সভা-সম্মেলনে ফল শূন্য

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড
বাংলাদেশের জায়গায় খেলবে স্কটল্যান্ড

প্রথম পৃষ্ঠা

বিদেশ সফরেও কমছে এফডিআই
বিদেশ সফরেও কমছে এফডিআই

প্রথম পৃষ্ঠা

বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের
বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি যুক্তরাজ্যের

পেছনের পৃষ্ঠা

সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ
সংসদের আগে শাকসু নির্বাচন দাবিতে বিক্ষোভ

পেছনের পৃষ্ঠা

পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির
পোস্টাল ব্যালটে ভোট দিয়ে দ্রুত পাঠানোর তাগাদা ইসির

পেছনের পৃষ্ঠা

নির্বাচনি প্রচার উৎসবে দেশ
নির্বাচনি প্রচার উৎসবে দেশ

পেছনের পৃষ্ঠা