শিরোনাম
প্রকাশ: ০০:৩৬, বুধবার, ১১ জুন, ২০২৫ আপডেট: ০০:৩৯, বুধবার, ১১ জুন, ২০২৫

ইউনূস-তারেক বৈঠক আয়োজনের নেপথ্যে!

বিশেষ প্রতিনিধি
অনলাইন ভার্সন
ইউনূস-তারেক বৈঠক আয়োজনের নেপথ্যে!

ঈদের ছুটিতে রাজনৈতিক অঙ্গন ও সারা দেশে সাধারণ মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন আগামী শুক্রবার লন্ডনে অনুষ্ঠেয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক। 

সংসদ নির্বাচনের তারিখ নির্ধারণ ও সম্ভাব্য রোডম্যাপ ঘোষণা নিয়ে জাতীয় রাজনীতিতে কয়েক সপ্তাহ ধরে চলমান আলোচনা ও বিরাজমান উত্তেজনার প্রেক্ষাপটে দেশের দুই শীর্ষনেতার এ বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 

বিশেষ করে আগামী এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের ঘোষণাকে কেন্দ্র করে বিএনপি ও সমমনা দলগুলোর সঙ্গে সরকারের যে দূরত্ব তৈরি হয়েছে, সেই কারণে সরকারপ্রধানের সঙ্গে প্রধান রাজনৈতিক দল বিএনপির শীর্ষনেতা তারেক রহমানের বৈঠক আয়োজন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না। 

সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আমন্ত্রণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন সিনিয়র নেতার সঙ্গে সরকারের তরফে বারবার যোগাযোগের পর শেষ পর্যন্ত সোমবার রাতে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ বৈঠকে রাজি হয়েছে। 

শুক্রবার লন্ডন সময় সকাল ৯টা থেকে বেলা ১১টার মধ্যে সেন্ট্রাল লন্ডনে হাইড পার্কের কাছে ডরচেষ্টার হোটেলে দুই শীর্ষনেতার ওয়ান-টু-ওয়ান এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। চার দিনের যুক্তরাজ্য সফরে প্রধান উপদেষ্টা ইতোমধ্যে লন্ডন পৌঁছে এ হোটেলে অবস্থান করছেন।

রাজনৈতিক ও কূটনৈতিক সূত্রে জানা যায়, ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে হারমোনি অ্যাওয়ার্ড নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের লন্ডন সফরের ঘোষণার পর থেকেই তাঁর সঙ্গে লন্ডনে নির্বাসিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক আয়োজনের আলোচনা শুরু হয়। 

গত বছরের ৮ আগস্ট প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর ড. মুহাম্মদ ইউনূস দেশের প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেও প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তাঁর এখনো সাক্ষাৎ হয়নি। তাই প্রধান উপদেষ্টা হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রথম যুক্তরাজ্য সফরে দুই নেতার দেখা-সাক্ষাতের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে জল্পনকল্পনা শুরু হয়।

সরকারের তরফে বিএনপি মহাসচিবসহ দায়িত্বশীল নেতাদের সঙ্গে প্রাথমিক যোগাযোগের পর প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সৌজন্য সাক্ষাতের আমন্ত্রণ জানানো হয়। সফরের শেষ দিনে ১৩ জুন শুক্রবার সকালে বৈঠকের সময় নির্ধারণ করে রাজনৈতিক ও কূটনৈতিক উভয় চ্যানেলে বিএনপির শীর্ষনেতার কাছে প্রস্তাব পাঠানো হয়। বিএনপিসূত্র বলছে, মূলত প্রধান উপদেষ্টার ব্যক্তিগত আগ্রহ এবং সরকারের সিনিয়র উপদেষ্টাদের জোর চেষ্টার কারণে শেষ পর্যন্ত এ বৈঠক আয়োজনের উদ্যোগ সফল হতে যাচ্ছে।

ওয়াকিবহাল সূত্র জানায়, নির্বাচনি রোডম্যাপ ঘোষণা নিয়ে অনিশ্চয়তার কারণে বিএনপি শুরু থেকেই এ বৈঠকে অংশ নেওয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করে আসছিল। তবু সরকারের কয়েকজন সিনিয়র ও প্রভাবশালী উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকটি আয়োজনের চেষ্টা অব্যাহত রাখেন। এ নিয়ে ঢাকা ও লন্ডনে কূটনৈতিক তৎপরতাও চলতে থাকে। আলোচনার মাধ্যমে বিদ্যমান ইস্যুগুলো সমাধানের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরে বৈঠকে রাজি করাতে চেষ্টা চালানো হয়। 

বিভিন্ন মহল থেকে বলা হয় যে এ বৈঠক একটি সুন্দর সুযোগ সৃষ্টি করতে পারে, যেখানে শুভেচ্ছাবিনিময় ছাড়াও প্রধান উপদেষ্টা আগামী নির্বাচন, সংস্কার ও বিচার নিয়ে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপগুলো এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরতে পারবেন, সরাসরি তারেক রহমানের মুখে শুনতে পারবেন এসব বিষয়ে তাঁর মতামত ও ভবিষ্যৎ পরিকল্পনা।

এ যোগাযোগের একপর্যায়ে ঈদের আগের দিন সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের ঘোষণা দেন। বিএনপি ও সমমনা দলগুলো এ ঘোষণা প্রত্যাখ্যান করে ডিসেম্বরে নির্বাচনের জোরালো দাবি জানায়। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে রোজা ও মার্চে ঈদের ছুটি, এসএসসি ও এইচএসসি পরীক্ষা, কালবৈশাখি ও ঝড়বৃষ্টির মৌসুমে নির্বাচনি কার্যক্রম ও প্রচারণা চালানোর অসুবিধার যুক্তি তুলে ধরে চলতি বছরের শেষে নির্বাচনের দাবি অব্যাহত রাখে। 

সূত্রমতে এই প্রেক্ষাপটে বিএনপির অসন্তোষের কারণে লন্ডনে দুই নেতার শীর্ষ বৈঠক আয়োজনে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়। এর মধ্যে সরকার বিএনপির অপছন্দের একজন উপদেষ্টা মর্যাদার কর্মকর্তাকে লন্ডন বৈঠক আয়োজনে মধ্যস্থতার দায়িত্ব দেওয়ায় দলটি এ আলোচনা থেকে পিছিয়ে যায়। 

দলীয় সূত্রমতে, ইতোপূর্বে বিএনপি সরকারের আরেকজন উপদেষ্টার পদত্যাগ দাবি জানানোর পর প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপি প্রতিনিধিদলের বৈঠকে সরকার পক্ষে ওই উপদেষ্টা উপস্থিত থাকায় দলটি অসন্তোষ প্রকাশ করে। ওই জটিল পরিস্থিতিতে কয়েকজন সিনিয়র উপদেষ্টা এগিয়ে আসেন এবং দ্রুত ব্যাংককে চিকিৎসাধীন বিএনপি মহাসচিবসহ সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ করে বৈঠকটি আয়োজনের অনুরোধ করেন। তাঁরা চলমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বৈঠকের গুরুত্ব তুলে ধরেন এবং আলোচনার সম্ভাব্য বিষয়ের ওপর জোর দেন।

ঈদের ছুটির মধ্যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ কূটনৈতিক মহলে এ বৈঠক আয়োজন নিয়ে নতুন করে চেষ্টা শুরু হয়। গত রবি ও সোমবার সম্ভাব্য বৈঠকের খবর বের হলেও সোমবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টা লন্ডনের উদ্দেশে যাত্রার আগপর্যন্ত বিএনপি আনুষ্ঠানিকভাবে এ বৈঠকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যোগদানের ব্যাপারে সম্মতি প্রকাশ করেনি। 

স্থায়ী কমিটির সূত্রে জানা যায়, স্থায়ী কমিটির সভায় তারেক রহমান লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের আমন্ত্রণ পাওয়ার বিষয় জানিয়ে এ ব্যাপারে দলের নীতিনির্ধারকদের মতামত জানতে চান। বিস্তারিত আলোচনার পর নির্বাচনের তারিখ নিয়ে সৃষ্ট জটিলতা ও আরও কয়েকটি স্পর্শকাতর ইস্যু সরকারপ্রধানের সঙ্গে সরাসরি আলাপ-আলোচনার মাধ্যমে সমাধানের আশায় কৌশলগত কারণে কমিটি দলের শীর্ষ নেতাকে এ বৈঠকে যোগ দেওয়ার অনুরোধ জানায়। স্থায়ী কমিটি একই সঙ্গে তারেক রহমানকে শুক্রবারের প্রস্তাবিত বৈঠকে দলের পক্ষে যে কোনো বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছে। 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে আশা প্রকাশ করেছেন যে এ শীর্ষ বৈঠক রাজনীতিতে নতুন ডাইমেনশন তৈরি করতে পারে। বর্তমান সরকারপ্রধানের সঙ্গে ভবিষ্যৎ সরকারের সম্ভাব্য প্রধানের বৈঠকটিকে তিনি সমকালীন রাজনীতির সবচেয়ে বড় ইভেন্ট বলে অভিহিত করে আশা প্রকাশ করেছেন, আলাপ-আলোচনার মাধ্যমে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানের পথ তৈরি হবে। তাঁর ভাষায়, এ বৈঠক হতে পারে রাজনীতির টার্নিং পয়েন্ট।

এই বিভাগের আরও খবর
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়
কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
এনআইডির মহাপরিচালককে বদলি
এনআইডির মহাপরিচালককে বদলি
পারভেজ হত্যা মামলা : মুন্না ও কামরুল রিমান্ডে
পারভেজ হত্যা মামলা : মুন্না ও কামরুল রিমান্ডে
মার্চে সাড়ে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক
মার্চে সাড়ে ২৮ কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ করলো দুদক
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ
দুই লাখ টন তেল নিয়ে দুটি জাহাজ বন্দরে নোঙর করেছে: চিফ হুইপ
পুলিশ সংস্কারে সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের
পুলিশ সংস্কারে সহায়তার আশ্বাস ব্রিটিশ হাইকমিশনারের
ওসমান হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুল রিমান্ডে
ওসমান হাদি হত্যা: অস্ত্র সরবরাহকারী মাজেদুল রিমান্ডে
‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে
‘প্যানিক বায়িং’ করতে থাকলে জ্বালানি তেলের সংকট হবে
সর্বশেষ খবর
ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম 'ব্যাপকভাবে' কমে যাবে: ট্রাম্প
ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম 'ব্যাপকভাবে' কমে যাবে: ট্রাম্প

২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক
মুন্সীগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক

৫ মিনিট আগে | দেশগ্রাম

ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে খুশি বেইজিং: ট্রাম্প
ইরানকে অস্ত্র দেবে না চীন, হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপে খুশি বেইজিং: ট্রাম্প

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১১ মিনিট আগে | জাতীয়

বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের
বিশ্বকাপ শেষ ফরাসি স্ট্রাইকারের

১৩ মিনিট আগে | মাঠে ময়দানে

নাসিরনগরে ঐতিহ্যবাহী শুটকি মেলায় ক্রেতাদের ভিড়, কমেছে পণ্য বিনিময় প্রথা
নাসিরনগরে ঐতিহ্যবাহী শুটকি মেলায় ক্রেতাদের ভিড়, কমেছে পণ্য বিনিময় প্রথা

২১ মিনিট আগে | দেশগ্রাম

নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন কার্গো উড্ডয়ন করল চীন
নিজস্ব প্রযুক্তিতে তৈরি প্রথম চালকবিহীন কার্গো উড্ডয়ন করল চীন

২১ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

সরকারের অর্থনৈতিক কৌশল হবে বাস্তবভিত্তিক : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা
সরকারের অর্থনৈতিক কৌশল হবে বাস্তবভিত্তিক : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

২৭ মিনিট আগে | মন্ত্রীকথন

গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান
গাজায় ৫৩০ টন মানবিক সহায়তা পাঠাল আফগানিস্তান

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প
ইরানকে অস্ত্র না দিতে শি জিনপিংকে চিঠি লিখেছেন ট্রাম্প

৩২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট
কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম, মালামাল লুট

৩৩ মিনিট আগে | নগর জীবন

চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রেফারিকে দুষলেন রাফিনহা
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর রেফারিকে দুষলেন রাফিনহা

৩৪ মিনিট আগে | মাঠে ময়দানে

লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত
লেবাননে ইসরায়েলি হামলায় সাড়ে ৩ লাখেরও বেশি শিশু বাস্তুচ্যূত

৩৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?
এক্সে ভিডিওর লিংক কপি করার সুবিধা কি সত্যিই বাতিল?

৪২ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার
অবৈধ মজুতকৃত ৫ লাখ ৪২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

৪৩ মিনিট আগে | জাতীয়

পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?
পৃথিবীকে বিপদমুক্ত করতে জোট বাঁধছে রাশিয়া-চীন?

৪৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প
‘মেলোনির সঙ্গে আগের সেই সম্পর্ক নেই’, ন্যাটোকেও কড়া বার্তা দিলেন ট্রাম্প

৫৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী
শিক্ষার্থীদের কাছ থেকে বিপুল অঙ্কের ফি নিচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল: শিক্ষামন্ত্রী

৫৫ মিনিট আগে | মন্ত্রীকথন

আইপিএলে দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন রোহিত শর্মা
আইপিএলে দুই ম্যাচের জন্য ছিটকে গেলেন রোহিত শর্মা

৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে

পাপের সবচেয়ে বড় শাস্তি কী
পাপের সবচেয়ে বড় শাস্তি কী

৫৭ মিনিট আগে | ইসলামী জীবন

ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু
ধানক্ষেত পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়
ইস্টার্ন রিফাইনারি ‘লো-ফিডে’ চালু, সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়বে না: জ্বালানি মন্ত্রণালয়

১ ঘণ্টা আগে | জাতীয়

‘ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে’
‘ফটো সাংবাদিকদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে’

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্রকে ইরানি জেনারেলের কড়া হুঁশিয়ারি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম
বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম

১ ঘণ্টা আগে | অর্থনীতি

সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
সদরঘাটে ৪০ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১

১ ঘণ্টা আগে | নগর জীবন

কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
কয়রায় নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

১ ঘণ্টা আগে | জাতীয়

হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | জাতীয়

হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু
হামের উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জে শিশুর মৃত্যু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত
গাকৃবিতে নিরাপদ ক্যাম্পাস বির্নিমাণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

সর্বাধিক পঠিত
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল
মার্কিন নৌ অবরোধ মোকাবিলায় ইরানের নতুন কৌশল

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম
এনসিপিতে যোগ দিয়ে মেয়র নির্বাচন করার বিষয়ে যা বললেন মনজুর আলম

৭ ঘণ্টা আগে | রাজনীতি

সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের
সৌদিসহ পাঁচ আরব দেশের কাছে ক্ষতিপূরণ দাবি ইরানের

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের
‘চীনা জাহাজের’ হরমুজ অতিক্রম নিয়ে কড়া সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
জ্বালানি সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা

৮ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী
ট্রাম্পের তোপের মুখে ইতালির প্রধানমন্ত্রী

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম
এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

৮ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের
ট্রাম্পের শুল্ক হুমকির মুখে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি চীনের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি
আন্দামান সাগরে নৌকাডুবিতে ২৫০ জন নিখোঁজ, রোহিঙ্গা ছাড়াও রয়েছেন বাংলাদেশি

২২ ঘণ্টা আগে | জাতীয়

১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব
১৮ মাস বন্ধ থাকবে বুর্জ আল আরব

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ
আগের চেয়ে সহজ কানাডার নাগরিকত্ব, নতুন আইনে বড় সুযোগ

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা
আগাম ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা

৭ ঘণ্টা আগে | জাতীয়

রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি
রেড গ্রাসের নামে ভারত থেকে ৮ কোটি টাকা মূল্যের জাফরান আমদানি

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী
বিতাড়িত স্বৈরাচারের ভূত বিরোধীদলের কাঁধে চেপেছে: প্রধানমন্ত্রী

২৩ ঘণ্টা আগে | জাতীয়

চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে
চীনা জাহাজে বিষাক্ত সায়ানাইড পেল ফিলিপাইন, উত্তেজনা তুঙ্গে

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়ার নতুন প্রস্তাব
ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে রাশিয়ার নতুন প্রস্তাব

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা
বেশি যোগ্য হয়েও কেন কম বেতনের চাকরি নিচ্ছেন কর্মীরা

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ
লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকার কয়েক হাজার অমুক্তিযোদ্ধা বাদ

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প
যুক্তরাষ্ট্র-ইরান ‘আগামী দুই দিনের মধ্যে’ বৈঠকে বসতে পারে: ট্রাম্প

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন
বাংলাদেশের প্রসঙ্গ টেনে ভারতকে ধুয়ে দিল উইজডেন

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের
শুটিং সেটে যে খাবার না দিলে ‘মাথা গরম’ হয়ে যায় জয়া আহসানের

৬ ঘণ্টা আগে | শোবিজ

পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?
পাকিস্তান কি যুক্তরাষ্ট্র-ইরান ও সৌদির প্রতিরক্ষা প্রতিশ্রুতির ভারসাম্য রক্ষা করতে পারবে?

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত
মগবাজারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী আহত

৭ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক
পাঁচ ম্যাচে জয়হীন কলকাতা, শাস্তি পেলেন অধিনায়ক

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো
ইন্টার মায়ামি ছাড়লেন মাসচেরানো

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ
নোয়াখালীতে চাঞ্চল্যকর স্কুলছাত্রী অদিতা হত্যা মামলার রায় আজ

৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন
৫ লাখ নথিবিহীন অভিবাসীকে বড় সুখবর দিলো স্পেন

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র
লেবানন-ইসরায়েল শান্তি আলোচনায় মধ্যস্থতা করবে যুক্তরাষ্ট্র

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রাশিয়ার ‘চুরি করা শস্য’বাহী জাহাজ ভিড়তে দিচ্ছে ইসরায়েল, ক্ষুব্ধ ইউক্রেন
রাশিয়ার ‘চুরি করা শস্য’বাহী জাহাজ ভিড়তে দিচ্ছে ইসরায়েল, ক্ষুব্ধ ইউক্রেন

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ
চট্টগ্রাম বন্দরে আসছে আরও দু’টি তেলবাহী জাহাজ

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক