দেশের ওয়েডিং ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি শিল্পের উন্নয়ন এবং পেশাগত সহযোগিতা বাড়াতে ‘সনি আলফা বাংলাদেশ ওয়েডিং স্টুডিও অ্যালায়েন্স’ চালু করেছে সনি। রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে নতুন এই উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সনি জানায়, এই অ্যালায়েন্সের মাধ্যমে দেশের ৯টি শীর্ষ ওয়েডিং স্টুডিওকে এক প্ল্যাটফর্মে আনা হয়েছে। এর ফলে ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে, যা শিল্পটির মানোন্নয়ন এবং নতুন সম্ভাবনা তৈরিতে ভূমিকা রাখবে।
প্রতিষ্ঠানটি আরও জানায়, সৃজনশীল পেশাজীবীদের সহযোগিতার অংশ হিসেবে আধুনিক ক্যামেরা প্রযুক্তি এবং বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে। পাশাপাশি পেশাদার ফটোগ্রাফার ও ভিডিওগ্রাফারদের অনুমোদিত ডিলারের কাছ থেকে ১৮ মাসের অফিসিয়াল ওয়ারেন্টিযুক্ত সনির আসল পণ্য কেনার আহ্বান জানানো হয়েছে। এতে গ্রাহকরা ওয়ারেন্টি সুবিধার পাশাপাশি প্রয়োজনীয় প্রযুক্তিগত সহায়তাও পাবেন।
বিডি প্রতিদিন/আশিক