শিরোনাম
প্রকাশ: ১৮:৫২, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ

তীব্র তাপপ্রবাহের কবলে পড়েছে ইউরোপ। ফ্রান্সেও চলছে ভয়াবহ তাপপ্রবাহ। এরই ধারাবাহিকতায় নতুন করে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। আসন্ন এই তীব্র তাপপ্রবাহকে ঘিরে এয়ার কন্ডিশনার (এসি) ও বৈদ্যুতিক ফ্যান কেনার হিড়িক পড়ে গেছে দেশটিতে। পরিস্থিতি এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যে, বিভিন্ন শহরে সুপারমার্কেটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন ক্রেতারা। কোথাও কোথাও এসি ও ফ্যান দখলকে কেন্দ্র করে হাতাহাতি, ধাক্কাধাক্কি এমনকি মারামারির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে একাধিক স্থানে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছে।

ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, জনপ্রিয় সুপারমার্কেট চেইন লিডল বৃহস্পতিবার দেশজুড়ে প্রায় দুই লাখ ফ্যান ও এয়ার কন্ডিশনার বিক্রির ঘোষণা দেয়। এই ঘোষণার পর ভোর হওয়ার আগেই বিভিন্ন শাখার সামনে দীর্ঘ লাইনে দাঁড়ান শত শত মানুষ।

দোকান খোলার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শুরু হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ক্রেতারা দৌড়ে দোকানে ঢুকে এসি ও ফ্যানের বাক্স হাতিয়ে নিচ্ছেন। অনেক নারী চিৎকার করছেন, কেউ কাঁদছেন, আবার কেউ পণ্য দখল করতে গিয়ে একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ছেন।

পুলিশি হস্তক্ষেপ
প্যারিসের উপকণ্ঠ নঁতের একটি লিডল শাখায় শতাধিক মানুষ একযোগে ঢুকে পড়লে প্রবেশদ্বার ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ফরাসি টেলিভিশন চ্যানেল ‘বিএফএমটিভি’র তথ্যানুযায়ী, ব্যাপক বিশৃঙ্খলার কারণে শেষ পর্যন্ত মাত্র ১০ জন ক্রেতা এসি বা ফ্যান নিয়ে দোকান থেকে বের হতে সক্ষম হন।

ইভলিন অঞ্চলের সাঁ-জার্মাঁ-আঁ-লায়ে শহরে দোকান খোলার কয়েক মিনিটের মধ্যেই ফ্যানের তাক খালি হয়ে যায়। সেখানে কোনও এসি ছিল না; মাত্র ৫০টি ফ্যান বিক্রির জন্য রাখা হয়েছিল।

সকাল সাড়ে ৭টার মধ্যেই দোকানের সামনে দীর্ঘ সারি তৈরি হয়। পরে শেষ কয়েকটি ফ্যানের বাক্স নিয়ে ক্রেতাদের মধ্যে সংঘর্ষ বাধলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়।

ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও খালি হাতে ফেরা
অনেক ক্রেতা অভিযোগ করেছেন, কয়েক ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা কোনও পণ্য পাননি।

ক্যারিয়ের-সু-পোয়াসি এলাকার বাসিন্দা হাইসাম বলেন, “এটা সত্যিই হাস্যকর। মানুষ যেন পুরোপুরি পাগল হয়ে গেছে।”

ভ্যাল-দ’ওয়াজ অঞ্চলের ট্যাক্সিচালক ওয়াকার বলেন, “লিডল আগে থেকেই জানতো এমন পরিস্থিতি তৈরি হবে, কিন্তু তারা কোনও প্রস্তুতিই নেয়নি।”

এসোন অঞ্চলের একটি শাখায় প্রায় ২০০টি গাড়ি জড়ো হওয়ায় আশপাশের সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানেও পুলিশ মোতায়েন করা হয়।

প্যারিসেও একই চিত্র
রাজধানী প্যারিসেও অনেক ক্রেতা এসি ও ফ্যান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

একজন ক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, “প্যারিসের একটি দোকানে মাত্র একটি এসি এসেছে, আরেকটিতে একটিও আসেনি। পুরো প্যারিসে হয়তো ১০০টির বেশি এসি সরবরাহই করা হয়নি।”

আরেকজন দাবি করেন, প্যারিসের ১৪তম অ্যারোন্ডিসমেন্টে দুটি এসির জন্য ৪০০-এর বেশি মানুষ জড়ো হয়েছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ব্যবহার করা হয় এবং কয়েকজন নারী পড়ে গিয়ে আহত হন।

আরেকজন ক্ষুব্ধ ক্রেতা লেখেন, “এটা যেন প্রতারণা ও জালিয়াতি ছাড়া আর কিছুই নয়।”

তবে কেউ কেউ এই বিশৃঙ্খলার মধ্যেও কাঙ্ক্ষিত পণ্য কিনতে সক্ষম হয়েছেন। একজন ক্রেতা নিজের কেনা ফ্যানের ছবি প্রকাশ করে রসিকতা করে লেখেন, “লিডলের পবিত্র যুদ্ধে আমি জয়ী হয়েছি। এটা আমার জীবনবৃত্তান্তে যোগ করার মতো একটি অর্জন।”

তাপপ্রবাহে বেড়েছে মৃত্যুর সংখ্যা
এদিকে ফ্রান্সের জাতীয় জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, গত সপ্তাহের তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনকভাবে বেড়েছে।

গত বুধবার, যেদিন ফ্রান্স ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড গড়ে, সেদিন দেশটিতে ১ হাজার ২০০ জনের বেশি মানুষের মৃত্যু হয়। পরদিন বৃহস্পতিবার ও শুক্রবার প্রতিদিন প্রায় ১ হাজার ৪০০ জন করে মারা যান।

তুলনামূলকভাবে এপ্রিল ও মে মাসে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল গড়ে ৯০০ থেকে ১ হাজার।

জনস্বাস্থ্য সংস্থার প্রাথমিক হিসাব অনুযায়ী, মাত্র তিন দিনের তাপপ্রবাহে অতিরিক্ত অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে। তবে বাড়িতে কিংবা বৃদ্ধাশ্রমে মারা যাওয়া অনেকের তথ্য এখনও নিবন্ধিত না হওয়ায় প্রকৃত সংখ্যা আরও বাড়তে পারে।

ইউরোপের ইতিহাসে ভয়াবহ তাপপ্রবাহ
বিজ্ঞানীদের মতে, ২০ জুন থেকে শুরু হওয়া এবারের তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে অন্যতম ভয়াবহ। অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে এবং রাতের সর্বোচ্চ তাপমাত্রারও নতুন রেকর্ড তৈরি হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আধানম গেব্রেয়েসুস সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বর্তমানে প্রায় ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহের মধ্যে বসবাস করছেন। ইতোমধ্যে শত শত মানুষের মৃত্যু হয়েছে, স্কুল বন্ধ রাখা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা চাপে পড়েছে এবং স্বাস্থ্যসেবাও ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে একসময় যে তাপপ্রবাহকে ‘প্রজন্মে একবার’ ঘটার মতো ঘটনা বলা হতো, এখন তা প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে।

সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের প্রস্তুতি
তীব্র তাপপ্রবাহ মোকাবিলায় সরকারের প্রস্তুতিকে অপর্যাপ্ত উল্লেখ করে ফ্রান্সের গ্রিন পার্টির আইনপ্রণেতারা প্রধানমন্ত্রী সেবাস্তিয়াঁ লেকর্নুর সংখ্যালঘু সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার ঘোষণা দিয়েছেন।

গ্রিন পার্টির সংসদীয় নেতা সিরিয়েল শাতেলাঁ বলেন, শুধু সাম্প্রতিক তাপপ্রবাহ নয়, সামনে আসতে থাকা নতুন তাপপ্রবাহ মোকাবিলায়ও সরকারের প্রস্তুতির ঘাটতির প্রতিবাদ জানাতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।

তবে সরকারের মুখপাত্র মড ব্রেজোঁ এই উদ্যোগকে ‘সম্পূর্ণ রাজনৈতিক কৌশল’ বলে মন্তব্য করেছেন। তার দাবি, সরকার সংকট মোকাবিলায় কাজ করছে, আর বিরোধীরা পরিস্থিতিকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে।

বিশ্লেষকদের মতে, অন্যান্য বিরোধী দলের সমর্থন না পেলে এই অনাস্থা প্রস্তাব পাস হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে জলবায়ু পরিবর্তন ও চরম আবহাওয়ার ঝুঁকি মোকাবিলায় সরকারের সক্ষমতা নিয়ে নতুন করে জাতীয় বিতর্ক শুরু হয়েছে। সূত্র: ডেইলি মেইল

বিডি প্রতিদিন/একেএ
 
এই বিভাগের আরও খবর
জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
ভূমিকম্পের আটদিন পর নিরাপত্তা রক্ষীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের আটদিন পর নিরাপত্তা রক্ষীকে জীবিত উদ্ধার
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর
বাদুড়ের স্পর্শই কাল হলো, জলাতঙ্কে প্রাণ গেল ১১ বছরের শিশুর
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
আত্মহত্যার ইচ্ছা ছিল পাইলটের, বেইজিংয়ে আকাশচুম্বী ভবনে বিমান বিধ্বস্ত
চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট
চীনের সবচেয়ে উঁচু ভবনে উড়োজাহাজ বিধ্বস্ত, মানসিক অবসাদে ভুগছিলেন পাইলট
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা ১৮ জুলাই
ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী আলোচনা ১৮ জুলাই
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
ফুটবলের বাইরে কেপ ভার্দে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা এক দেশের গল্প
সর্বশেষ খবর
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভ্যান ডাইককে দলে চায় এসি মিলান
বিশ্বকাপ থেকে বিদায়ের পর ভ্যান ডাইককে দলে চায় এসি মিলান

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার
বরফের ছোট চাঁদের চারপাশে বিশাল তরঙ্গের জাল আবিষ্কার

১ মিনিট আগে | বিজ্ঞান

ড্রেসিংরুমে অস্থিরতা, মুখ খুললেন সেনেগাল মিডফিল্ডার
ড্রেসিংরুমে অস্থিরতা, মুখ খুললেন সেনেগাল মিডফিল্ডার

৪ মিনিট আগে | মাঠে ময়দানে

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

৫ মিনিট আগে | জাতীয়

জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের
জাপানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি সই ভারতের

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার
কলেজছাত্র হত্যা মামলায় বাবা-ছেলে গ্রেফতার

১০ মিনিট আগে | দেশগ্রাম

ভূমিকম্পের আটদিন পর নিরাপত্তা রক্ষীকে জীবিত উদ্ধার
ভূমিকম্পের আটদিন পর নিরাপত্তা রক্ষীকে জীবিত উদ্ধার

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী
বগুড়ায় প্রবেশপত্র না পেয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননি ১০ শিক্ষার্থী

১৮ মিনিট আগে | দেশগ্রাম

মানুষের মতোই শেয়ার কেনাবেচা করবে এআই: রবিনহুড প্রধানের পূর্বাভাস
মানুষের মতোই শেয়ার কেনাবেচা করবে এআই: রবিনহুড প্রধানের পূর্বাভাস

১৯ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ
জুনে রপ্তানি আয় বেড়েছে প্রায় ২৬ শতাংশ

১৯ মিনিট আগে | অর্থনীতি

দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১
দামেস্কের ক্যাফেতে বোমা বিস্ফোরণ, হতাহত ২১

২২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ
গরমে ফ্রান্সে এসি কিনতে হুড়োহুড়ি, ভিড় সামলাতে নামল পুলিশ

২৩ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত
বগুড়ায় বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস পালিত

২৮ মিনিট আগে | দেশগ্রাম

আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা: তিন সন্দেহভাজন আটক

৩০ মিনিট আগে | নগর জীবন

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে গণমিছিল
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে যাত্রাবাড়ীতে গণমিছিল

৩৩ মিনিট আগে | নগর জীবন

সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট
সুইডেনে রুশ দূতাবাসে ড্রোন হামলা: রিপোর্ট

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী
টেকসই উত্তরণে এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়াতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী

৪০ মিনিট আগে | অর্থনীতি

চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার
চট্টগ্রামে কারাদণ্ডপ্রাপ্ত দুই আসামি গ্রেফতার

৪১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

কুড়িগ্রামে প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘আইস’ উদ্ধার, গ্রেপ্তার ১
কুড়িগ্রামে প্রথমবারের মতো ভয়ংকর মাদক ‘আইস’ উদ্ধার, গ্রেপ্তার ১

৪৪ মিনিট আগে | দেশগ্রাম

ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জনের সাজা
ভুয়া প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষাকেন্দ্রে আসায় ২ জনের সাজা

৪৬ মিনিট আগে | দেশগ্রাম

ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে
ব্রাজিল ম্যাচের আগে হালান্ডকে নিয়ে দুশ্চিন্তায় নরওয়ে

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

সিলেটে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত
সিলেটে বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ব্যবসায়ী নিহত

৫২ মিনিট আগে | নগর জীবন

মেসি নন, ওতামেন্দির জার্সি চান কেপ ভার্দের ডিফেন্ডার
মেসি নন, ওতামেন্দির জার্সি চান কেপ ভার্দের ডিফেন্ডার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুয়েটের শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন: প্রতিমন্ত্রী মীর হেলাল
চুয়েটের শিক্ষার্থীরা দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছেন: প্রতিমন্ত্রী মীর হেলাল

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বগুড়ায় মাঝি পাড়ায় নৌকা তৈরির ধুম
বগুড়ায় মাঝি পাড়ায় নৌকা তৈরির ধুম

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ
তীব্র তাপপ্রবাহে নাজেহাল ফ্রান্স, এসি-ফ্যান কিনতে হুড়োহুড়ি-সংঘর্ষ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান
খামেনির জানাজা : ‘রক্তের বদলা’ চাইতে ইরানিদের ঢল নামানোর আহ্বান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১
চাঁদা দাবির অভিযোগে যুবদল নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১১

১ ঘণ্টা আগে | নগর জীবন

হবিগঞ্জে মাছের পোনা ছাগল ও নগদ অর্থ বিতরণ
হবিগঞ্জে মাছের পোনা ছাগল ও নগদ অর্থ বিতরণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সিলেটের সাদাপাথরে পর্যটক নিখোঁজ
সিলেটের সাদাপাথরে পর্যটক নিখোঁজ

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

সর্বাধিক পঠিত
পেলেকে ছাড়িয়ে  নতুন উচ্চতায় হ্যারি কেইন
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

৮ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার
খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

১০ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

২৩ ঘণ্টা আগে | জাতীয়

ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…
ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ
‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা
এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা

২২ ঘণ্টা আগে | জাতীয়

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি
লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি

২২ ঘণ্টা আগে | রাজনীতি

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’
‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি
হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

১১ ঘণ্টা আগে | অর্থনীতি

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস
গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

৮ ঘণ্টা আগে | নগর জীবন

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম
প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

৮ ঘণ্টা আগে | জাতীয়

সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি
সকালে সেদ্ধ ডিম খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারি

১০ ঘণ্টা আগে | জীবন ধারা

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

২১ ঘণ্টা আগে | শোবিজ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!
থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!

২৩ ঘণ্টা আগে | শোবিজ

ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড
হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!
যুক্তরাষ্ট্রকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে আলাদা চুক্তির পথে উপসাগরীয় দেশগুলো!

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই

৯ ঘণ্টা আগে | জাতীয়

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত
তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

৭ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর
যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে ‘দ্বিতীয়বার ভাবার’ হুঁশিয়ারি ইরানি সেনাবাহিনীর

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম
দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ মনিরুল ইসলাম

৫ ঘণ্টা আগে | জাতীয়

রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের
রেকর্ড তাপমাত্রায় ফুটছে সমুদ্রের পানি, বড় বিপর্যয়ের সতর্কতা বিজ্ঞানীদের

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো
ব্রাজিল ম্যাচে হালান্ডকে বিশ্রাম নিতে বললেন রদ্রিগো

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?
পর্তুগাল বনাম ক্রোয়েশিয়া, পরিসংখ্যানে কে এগিয়ে?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী
‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৬ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
নতুন পোশাকে মাঠে পুলিশ
নতুন পোশাকে মাঠে পুলিশ

পেছনের পৃষ্ঠা

চার মেগা প্রকল্পের আশায় বরিশাল
চার মেগা প্রকল্পের আশায় বরিশাল

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু
পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু

প্রথম পৃষ্ঠা

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার
এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

পেছনের পৃষ্ঠা

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

প্রথম পৃষ্ঠা

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

প্রথম পৃষ্ঠা

নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে  মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স
নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

কালের সাক্ষী বলিহার হাউস
কালের সাক্ষী বলিহার হাউস

পেছনের পৃষ্ঠা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নগর জীবন

গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত
গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত

প্রথম পৃষ্ঠা

দুর্বলের ওপর সবলের অত্যাচার
দুর্বলের ওপর সবলের অত্যাচার

পেছনের পৃষ্ঠা

ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি
ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি

পেছনের পৃষ্ঠা

আলু চাষ এখন গলার কাঁটা
আলু চাষ এখন গলার কাঁটা

নগর জীবন

সেতুটি এখন গলার কাঁটা
সেতুটি এখন গলার কাঁটা

দেশগ্রাম

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি
প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

সম্পাদকীয়

পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স

প্রথম পৃষ্ঠা

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রকমারি নগর পরিক্রমা

কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে
কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে

পেছনের পৃষ্ঠা

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

প্রথম পৃষ্ঠা

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

নজরুল ইসলাম খান হাসপাতালে
নজরুল ইসলাম খান হাসপাতালে

নগর জীবন

রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি
রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি

নগর জীবন

গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক
গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক

শোবিজ

খেলার সময়সূচি
খেলার সময়সূচি

মাঠে ময়দানে

হলান্ড যেন গোলের গন্ধ পান
হলান্ড যেন গোলের গন্ধ পান

প্রথম পৃষ্ঠা

হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ

প্রথম পৃষ্ঠা

নেপালি যুবক রিয়ানের দেশে ফেরার অপেক্ষা
নেপালি যুবক রিয়ানের দেশে ফেরার অপেক্ষা

পেছনের পৃষ্ঠা

সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে
সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে

নগর জীবন

ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান
ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান

নগর জীবন