শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ আপডেট: ০০:৪৩, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

মাদারীপুরে ডাসার উপজেলার কর্ণপাড়ায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং চারজন আহত হন। ১৫ জুন এ দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে যান। অথচ দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় মাদারীপুরের শিবচরে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টার। উদ্বোধনের চার বছর পার হলেও চালু হয়নি সেন্টারটি।

শুধু এই ট্রমা সেন্টার নয়, দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচাতে ১৪০ কোটি টাকায় তৈরি ১৮টি ট্রমা সেন্টারের ১২টিই পড়ে আছে অচল অবস্থায়। চালু না হওয়ায় নষ্ট হচ্ছে, চুরি যাচ্ছে যন্ত্রপাতি, আসবাব। অচল পড়ে আছে বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, মুন্সিগঞ্জ, সাভার, চট্টগ্রামের হাটহাজারী ও রাউজান, ময়মনসিংহ, সুনামগঞ্জ ও হবিগঞ্জের ট্রমা সেন্টার। অন্য হাসপাতালের সঙ্গে সংশ্লিষ্ট করে, নয়তো কোনোরকম খুঁড়িয়ে চলছে গোপালগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, চট্টগ্রামের লোহাগাড়া ও কুমিল্লার ট্রমা সেন্টার।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিগত সরকারের সময়ে দুর্নীতি ও অনিয়মের কারণে ট্রমা সেন্টারগুলো চালু করতে পারিনি। সেবাবঞ্চিত হয়েছে মানুষ। আমরা অগ্রাধিকার ভিত্তিতে ট্রমা সেন্টারগুলো চালু করতে মন্ত্রণালয়ে আলোচনা করে ব্যবস্থা নেব।’

জানা গেছে, প্রতিটি ট্রমা সেন্টারে সাতজন পরামর্শক চিকিৎসক (কনসালট্যান্ট), তিনজন অর্থোপেডিকস সার্জন, দুজন অ্যানেসথেটিস্টসহ (অবেদনবিদ) মোট ১৪ জন চিকিৎসক এবং সব মিলিয়ে ৩৪টি পদ সৃজনের প্রস্তাব করা হয়েছিল। কিন্তু কোনো সেন্টারেই পদ অনুযায়ী জনবল নিয়োগ দেওয়া হয়নি। বেশির ভাগ ক্ষেত্রে সরঞ্জামও দেওয়া হয়নি। যে হাসপাতাল দুর্ঘটনায় আহতদের জীবন বাঁচানোর শেষ ভরসা হওয়ার কথা ছিল, তা পরিণত হয়েছে মাদকসেবীদের আস্তানায়। প্রাণ বাঁচাতে গুরুতর আহত রোগীদের নিয়ে ঢাকায় ছুটে আসতে হয় স্বজনদের। সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের উপজেলা হাসপাতালগুলোতে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার্ড করে দেওয়া হয়। অবস্থা গুরুতর হলে কিংবা আইসিইউ দরকার হলে জেলা হাসপাতালেও মেলে না সেবা। বিশেষায়িত হাসপাতালে আনতে গিয়ে পথেই প্রাণ যায় রোগীর।

ট্রমা সেন্টার নিজেই ট্রএ ব্যাপারে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের রোগতত্ত্ব ও গবেষণা বিভাগের প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, ‘হার্ট ফাউন্ডেশন ও সিআইপিআরবির ২০২৩ সালের জরিপে দেখা যায়, দেশের প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে রোড ক্র্যাশ রোগীরা জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন। এ ধরনের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে গাইনিসেবা ছাড়া দুর্ঘটনার জন্য যে ধরনের সেবা প্রয়োজন সেগুলো একেবারই অপ্রতুল। তার ওপর এ ধরনের ট্রমা সেন্টারগুলোর শুধু কাঠামো দাঁড়িয়ে আছে। নতুন কোনো ট্রমা হাসপাতাল কাঠামো না করে উপজেলা-জেলা পর্যায়ের হাসপাতাগুলোয় জরুরি সেবা প্রদানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। আমাদের দেশে জরুরি সেবা প্রদানের জন্য যে ধরনের ব্যবস্থা থাকা দরকার তা নেই।’ তিনি আরও বলেন, ‘জরুরি সেবা নিশ্চিত করতে হাসপাতালে অপারেশন থিয়েটার, ডাক্তার, নার্স প্রয়োজন। বিশেষায়িত হাসপাতালে পৌঁছাতে সময় নষ্ট হয়ে হতাহতের সংখ্যা ও জটিলতা বাড়ার শঙ্কা থাকে। তা ছাড়া আমাদের আইনি কাঠামোয় রোড ক্র্যাশ পরবর্তী রোগীদের চিকিৎসা নিশ্চিতে “গুড সামারিটান ল”র বিষয়টি নেই। এ আইন থাকলে রোড ক্র্যাশ ঘটার পর হতাহতদের সাহায্য করার কারণে সাহায্যকারী ব্যক্তিকে কোনো ধরনের হয়রানি বা  জিজ্ঞাসাবাদের সম্মুখীন হতে হবে না। এ ছাড়া একটি আইনি কাঠামোর প্রয়োজন যেখানে কোনো হাসপাতাল জরুরি সেবার ক্ষেত্রে অর্থের অভাবে রোগীকে ফিরিয়ে দেবে না।’ সিরাজগঞ্জ থেকে আব্দুস সামাদ সায়েম জানান, যমুনা সেতুর পশ্চিমপারে মহাসড়কের পাশে মুলিবাড়ীতে নির্মাণ করা হয়েছে ট্রমা সেন্টার। চিকিৎসকসহ প্রয়োজনীয় লোকবল, সরঞ্জামাদির অভাবে দীর্ঘ পাঁচ বছরেও ট্রমা সেন্টারটি চালু হয়নি। পড়ে থেকে অবকাঠামো নষ্ট আর ভবনের মালামাল চুরি হচ্ছে। যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিরুল ইসলাম জানান, হাইওয়েতে প্রায়ই দুর্ঘটনায় মানুষের হাত-পা ভেঙে যায়, গুরুতর আহত হন। এমনকি হাসপাতালে নেওয়ার পথে অনেকে মারা যান। সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, ‘প্রতিষ্ঠানটি চালু করার জন্য জনবল ও ওষুধের প্রয়োজনীয় চাহিদা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। নিরাপত্তাপ্রহরী থাকার পরও রক্ষা করা যাচ্ছে না মূল্যবান যন্ত্রপাতি।’

হবিগঞ্জ থেকে জাকারিয়া চৌধুরী জানান, ভবন নির্মাণের এক যুগ পেরিয়ে গেলেও চালু হয়নি বাহুবল ট্রমা সেন্টারটি। ফলে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় আহতদের সিলেট নয়তো ঢাকায় যেতে হচ্ছে। কিশোরগঞ্জ থেকে সাইফউদ্দীন আহমেদ লেনিন জানান, ভৈরবে নির্মিত ট্রমা সেন্টারটি ছয় বছরেও চালু হয়নি। অযত্নে নষ্ট হচ্ছে আসবাব ও যন্ত্রাংশ। ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার চৌধুরী বলেন, প্রতিদিনই কোথাও না কোথাও ছোটবড় দুর্ঘটনা ঘটছে। বেশির ভাগ ক্ষেত্রেই আহতদের ঢাকায় পাঠাতে হয়। মাদারীপুর থেকে বেলাল রিজভী জানান, মাদকসেবীরা ট্রমা সেন্টারের এসিসহ মূল্যবান জিনিসপত্র চুরি করেছে। মাদারীপুরের সিভিল সার্জন ডা. শরিফুল আবেদীন কমল বলেন, ‘হাসপাতালটি চালুর জন্য প্রয়োজনীয় জনবলের চাহিদা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।’ মুন্সিগঞ্জ থেকে আবু সাঈদ সৌরভ জানান, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার শোলঘরে ২০১৮ সালে নির্মিত ২০ শয্যার ট্রমা সেন্টারটি আট বছর পেরিয়ে গেলেও চালু হয়নি। ২ কোটি ২৯ লাখ টাকায় নির্মিত ভবন এখন পরিত্যক্ত, মাদকসেবীদের আড্ডাখানা। প্রতিনিয়ত ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত রোগীদের ঢাকার বিভিন্ন হাসপাতালে নিয়ে যেতে হয়। বগুড়া থেকে আবদুর রহমান টুলু জানান, শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ট্রমা সেন্টারের ভবন নির্মাণ করা হলেও দীর্ঘদিন ধরে সেখানে কোনো ধরনের চিকিৎসাসেবা চালু হয়নি। শেরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিরুল ইসলাম জানান, ট্রমা সেন্টারের ভবন নির্মিত হয়েছে। তবে সেখানে এখনো কোনো জনবল, প্রয়োজনীয় আসবাব ও চিকিৎসা যন্ত্রপাতি সরবরাহ করা হয়নি।

টাঙ্গাইল থেকে মো. নাসির উদ্দিন জানান, টাঙ্গাইলে ২০১১ সালে অত্যাধুনিক ট্রমা সেন্টার নির্মাণ করা হলেও লোকবল, চিকিৎসা সরঞ্জামের অভাবে অচল পড়ে আছে। জেলার একমাত্র ট্রমা সেন্টারে চলছে হাসপাতালের অন্য বিভাগের কাজ। শরীয়তপুর থেকে রোকনুজ্জামান পারভেজ জানান, জাজিরা উপজেলার একমাত্র ট্রমা সেন্টারটি এক যুগেও সরকারিভাবে গেজেটভুক্ত হয়নি ও অনুমোদন পায়নি। ফলে প্রয়োজনীয় জনবল ও পদ সৃষ্টি না হওয়ায় কাক্সিক্ষত চিকিৎসাসেবা পাচ্ছে না মানুষ। সুনামগঞ্জ থেকে মাসুম হেলাল জানান, সুনামগঞ্জের ট্রমা সেন্টার উদ্বোধনের দুই বছর পেরিয়ে গেলেও এখনো শুরু হয়নি সেবাকার্যক্রম। জেলা সিভিল সার্জন জসিম উদ্দিন বলেন, ‘প্রয়োজনীয় জনবল অনুমোদনের জন্য আমরা মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছি।’

সাভার থেকে নাজমুল হুদা জানান, নির্মাণের এক যুগেও চালু হয়নি ঢাকার ধামরাইয়ের ট্রমা সেন্টার। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস বলেন, ‘আমরা চিঠি পাঠিয়েছি।’ ময়মনসিংহের ভালুকা থেকে আসাদুজ্জামান সুমন জানান, ভালুকায় ১৯ বছরেও চালু হয়নি ট্রমা সেন্টার, নষ্ট হচ্ছে দামি যন্ত্রপাতি। মানিকগঞ্জ থেকে কাবুল উদ্দিন খান জানান, লোকবলের অভাবে ট্রমা সেন্টারে স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। সিভিল সার্জন আইভী ফেরদৌস জানান, শিবালয় কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করার সময় ট্রমা সেন্টারে সংযুক্ত করা হয়। চার পদ ফাঁকা থাকার কারণে সেবা কিছুটা ব্যাহত হচ্ছে। গোপালগঞ্জ থেকে আমিনুল হাসান শাহীন জানান, সাড়ে ছয় বছর কেটে গেলেও পরিপূর্ণভাবে চালু হয়নি ট্রমা সেন্টারের কার্যক্রম। কোনোরকমে চালু রাখা হয়েছে বহির্বিভাগ। কুমিল্লা থেকে মহিউদ্দিন মোল্লা জানান, দাউদকান্দির শহীদনগর ট্রমা সেন্টারটি দুই দশকেও পুরোপুরি চালু হয়নি। তিন তলা ভবনের নিচতলায় জরুরি বিভাগ এবং চিকিৎসক-নার্সদের কক্ষ মিলিয়ে সীমিত পরিসরে কিছু সেবা চলছে।

এই বিভাগের আরও খবর
চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রামে প্রকাশ্যে যুবককে গুলি করে হত্যা
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই
জমে উঠেছে গোল্ডেন বুটের লড়াই
এমবাপ্পে আগের চেয়েও ভয়ংকর
এমবাপ্পে আগের চেয়েও ভয়ংকর
৪০ বছরের আক্ষেপ ঘোচাল মেক্সিকো
৪০ বছরের আক্ষেপ ঘোচাল মেক্সিকো
যেন গোলের গন্ধ পান হলান্ড
যেন গোলের গন্ধ পান হলান্ড
দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
দমনের চেয়ে দুর্নীতি প্রতিরোধে গুরুত্ব দিতে হবে
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
শাইনপুকুর সিরামিকস সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি পেল
শাইনপুকুর সিরামিকস সোনালী ব্যাংকে এলসি খোলার অনুমতি পেল
দোহায় ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি আলোচনা
দোহায় ইরান-যুক্তরাষ্ট্র কারিগরি আলোচনা
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
সর্বশেষ খবর
টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

১০ মিনিট আগে | দেশগ্রাম

লেনদেনে নতুন সুবিধা: মাস্টারকার্ড-এমটিবি-জিপের নতুন প্রিপেইড কার্ড চালু
লেনদেনে নতুন সুবিধা: মাস্টারকার্ড-এমটিবি-জিপের নতুন প্রিপেইড কার্ড চালু

১২ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ভাঙ্গায় সুমন হত্যার বিচার দাবি
ভাঙ্গায় সুমন হত্যার বিচার দাবি

৩২ মিনিট আগে | দেশগ্রাম

দেশে শাইন ১০০ ডিএক্স উন্মোচন করল হোন্ডা বাংলাদেশ
দেশে শাইন ১০০ ডিএক্স উন্মোচন করল হোন্ডা বাংলাদেশ

৩৭ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা
ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

৪৮ মিনিট আগে | ইসলামী জীবন

শেষ ষোলোর লড়াইয়ের সেনেগাল-বেলজিয়ামের শুরুর একাদশ
শেষ ষোলোর লড়াইয়ের সেনেগাল-বেলজিয়ামের শুরুর একাদশ

৫৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে পুইশাকের বীজ চাষ
ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে পুইশাকের বীজ চাষ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
জামায়াত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বঞ্চিত বেসরকারি খাত
বঞ্চিত বেসরকারি খাত

১ ঘণ্টা আগে | অর্থনীতি

পাংশায় রোগীর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ
পাংশায় রোগীর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

পেলেকে ছাড়িয়ে  নতুন উচ্চতায় হ্যারি কেইন
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা হল, যুবকের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা হল, যুবকের কারাদণ্ড

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

রৌমারী সীমান্তে শূন্যরেখার সেই তিন যুবক ‘উধাও’
রৌমারী সীমান্তে শূন্যরেখার সেই তিন যুবক ‘উধাও’

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

নাসিরনগরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার
নাসিরনগরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড
হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকসহ ১৯ মহিষ লুট
পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকসহ ১৯ মহিষ লুট

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

জয়পুরহাটে ৫৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
জয়পুরহাটে ৫৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রি-ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান চট্টগ্রাম চেম্বারের
ফ্রি-ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান চট্টগ্রাম চেম্বারের

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হ্যারি কেইনের জোড়া গোল
হ্যারি কেইনের জোড়া গোল

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

হ্যারি কেইনের গোলে সমতায় ফিরলো ইংল্যান্ড
হ্যারি কেইনের গোলে সমতায় ফিরলো ইংল্যান্ড

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল
বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী
সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

অনলাইনে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬
অনলাইনে বিনিয়োগের নামে অর্থ আত্মসাৎ, গ্রেফতার ৬

২ ঘণ্টা আগে | নগর জীবন

সিংড়ায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা
সিংড়ায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবার পেল ঢেউটিন ও নগদ সহায়তা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রথমার্ধেই এগিয়ে কঙ্গো
প্রথমার্ধেই এগিয়ে কঙ্গো

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭ মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল
৭ মিনিটেই ইংল্যান্ডের জালে কঙ্গোর গোল

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক, সম্পাদক মাহফুজ আলম
ডুয়েট শিক্ষক সমিতির সভাপতি সিরাজুল হক, সম্পাদক মাহফুজ আলম

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত
চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

৩ ঘণ্টা আগে | শোবিজ

সর্বাধিক পঠিত
ফ্রান্সের দাপটে সুইডেনের জালে দুই গোল
ফ্রান্সের দাপটে সুইডেনের জালে দুই গোল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি

৬ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

১২ ঘণ্টা আগে | জাতীয়

ফুটবলে মাতলো লালমাইয়ের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা
ফুটবলে মাতলো লালমাইয়ের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা

১২ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও
পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব
ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা
রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ব্রাজিলের সামনে ঘোর বিপদ
ব্রাজিলের সামনে ঘোর বিপদ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

১৫ ঘণ্টা আগে | অর্থনীতি

সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের
সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে
৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট
হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!
৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!

৮ ঘণ্টা আগে | রাজনীতি

সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ
সংসদে অনুপস্থিত এমপিদের প্রতি প্রধানমন্ত্রীর ক্ষোভ, কারণ দর্শানোর নির্দেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন
আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

১১ ঘণ্টা আগে | জাতীয়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

১০ ঘণ্টা আগে | জাতীয়

ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয় : ইয়ামাল
ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয় : ইয়ামাল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিরুদ্ধে বিতর্কিত উদযাপন, মুখ খুললেন ব্রাজিলের কুনহা
জাপানের বিরুদ্ধে বিতর্কিত উদযাপন, মুখ খুললেন ব্রাজিলের কুনহা

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

১৪ ঘণ্টা আগে | জাতীয়

মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে
মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়
চাকা ঘুরছে না ৫৫০ কারখানায়

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক
বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক

১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফরাসি ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারবে কি?
ফরাসি ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারবে কি?

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল
ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা
ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু
পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু

প্রথম পৃষ্ঠা

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

প্রথম পৃষ্ঠা

নিখুঁত ও দ্রুতগতির ফুটবল খেলে নকআউটে ফ্রান্স
নিখুঁত ও দ্রুতগতির ফুটবল খেলে নকআউটে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

নতুন পোশাকে মাঠে পুলিশ
নতুন পোশাকে মাঠে পুলিশ

পেছনের পৃষ্ঠা

চার মেগা প্রকল্পের আশায় বরিশাল
চার মেগা প্রকল্পের আশায় বরিশাল

নগর জীবন

দুর্বলের ওপর সবলের অত্যাচার
দুর্বলের ওপর সবলের অত্যাচার

পেছনের পৃষ্ঠা

গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত
গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত

প্রথম পৃষ্ঠা

কালের সাক্ষী বলিহার হাউস
কালের সাক্ষী বলিহার হাউস

পেছনের পৃষ্ঠা

ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি
ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি

পেছনের পৃষ্ঠা

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

প্রথম পৃষ্ঠা

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার
এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

পেছনের পৃষ্ঠা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নগর জীবন

রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি
রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি

নগর জীবন

পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স

প্রথম পৃষ্ঠা

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রকমারি নগর পরিক্রমা

আলু চাষ এখন গলার কাঁটা
আলু চাষ এখন গলার কাঁটা

নগর জীবন

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি
প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

সম্পাদকীয়

সংবিধান সংস্কার না হলে জনগণের কাছে যাব
সংবিধান সংস্কার না হলে জনগণের কাছে যাব

নগর জীবন

এভারকেয়ারে নজরুল ইসলাম খান
এভারকেয়ারে নজরুল ইসলাম খান

নগর জীবন

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

প্রথম পৃষ্ঠা

সরকার জনগণের প্রতি আন্তরিক
সরকার জনগণের প্রতি আন্তরিক

নগর জীবন

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ

নগর জীবন

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ

প্রথম পৃষ্ঠা

গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক
গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক

শোবিজ

খেলার সময়সূচি
খেলার সময়সূচি

মাঠে ময়দানে

ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান