শিরোনাম
প্রকাশ: ০০:০০, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ আপডেট: ০০:৫৭, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পুরোনো ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত চাপ সামাল দিতে পারছে না
জয়শ্রী ভাদুড়ী
প্রিন্ট ভার্সন
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রাজধানীতে বর্ষা মৌসুম শুরু হলেই পুরনো সমস্যা নতুন করে মাথাচাড়া দিয়ে ওঠে। এক থেকে দুই ঘণ্টার মাঝারি বৃষ্টিতেই ডুবে যাচ্ছে গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকা। এতে যানজট, জনদুর্ভোগ ও অর্থনৈতিক ক্ষতির পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও বাড়ছে। এই জলজটে রাজধানীবাসীর দুর্ভোগ পৌঁছাচ্ছে চরমে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ধানমন্ডি ২৭, গ্রিন রোড, কাঁঠালবাগান, পল্টন, মগবাজার, মতিঝিল, ফকিরাপুল, মালিবাগ, শান্তিনগর, খিলগাঁও, বাসাবোসহ অন্তত ১১টি এলাকায় সামান্য বৃষ্টিতেই তৈরি হচ্ছে জলাবদ্ধতা।

সংশ্লিষ্টরা বলছেন, খাল-নালা ভরাট, অপরিকল্পিত নগরায়ণ, অপর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা, নিয়মিত পরিষ্কার-পরিচর্যার অভাব এবং জলবায়ু পরিবর্তনের কারণে স্বল্প সময়ে অতিবৃষ্টির প্রবণতা বাড়ায় রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে।

গত সোমবার বিকালের এক ঘণ্টার বৃষ্টিতে ধানমন্ডি ২৭ নম্বর এলাকা, গ্রিন রোড, কলাবাগান ও কাঁঠালবাগানের বিভিন্ন সড়কে হাঁটুপানি জমে যায়। মতিঝিল, ফকিরাপুল ও পল্টনের বিভিন্ন সড়কেও পানি জমে ধীরগতির যানজট তৈরি হয়। মালিবাগ, মগবাজারে রিকশা ও ব্যক্তিগত গাড়ি বিকল হয়ে পড়ার ঘটনাও ঘটে। অফিসফেরত মানুষকে দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হয়।

বৃষ্টির কারণে মিরপুর ১১ নম্বর এলাকার কালশী মোড়ে কোমরসমান পানি দেখা যায়। নিউমার্কেট এলাকা পুরো পানির নিচে চলে যায়। ধানমন্ডি হকার্স মার্কেটের দোকানগুলোতেও পানি ঢুকে পড়ে। গ্রিন রোডজুড়ে পানি থইথই করার মতো দৃশ্য দেখা দেয়। পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডও পানিতে তালিয়ে যায়। কারওয়ানবাজার, শান্তিনগর, মালিবাগ, মধ্যবাড্ডা, গ্রিন রোড, ধানমন্ডি ২৭, মিরপুরের কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর ১০, ১৩, ১৪ নম্বর, সায়েদাবাদ, শনিরআখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত বাইপাসসহ বিভিন্ন এলাকায় পানি জমে যায়।

কাঁঠালবাগানের বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, বৃষ্টি হলেই দোকানে পানি ঢুকে পড়ে। অনেক সময় পণ্য নষ্ট হয়। বাসাবো ও খিলগাঁওয়ের বাসিন্দাদের অভিযোগ, কয়েক ঘণ্টার বৃষ্টিতেই বাসার নিচ তলা ও গ্যারেজে পানি ওঠে। জলাবদ্ধতার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন পথচারী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং কর্মজীবী মানুষ। সড়কে জমে থাকা পানির কারণে কোথাও কোথাও ম্যানহোলের ঢাকনা দেখা যায় না, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছে। অনেক স্থানে নোংরা পানিতে মিশে যাচ্ছে ড্রেনের বর্জ্য। ফলে চর্মরোগ, ডায়রিয়া ও ডেঙ্গুসহ বিভিন্ন রোগের আশঙ্কাও বাড়ছে।

বৃষ্টির পানিতে সৃষ্ট জলজটে জনভোগান্তি চরমে। রাজধানীর ধানমন্ডি এলাকা ছবি : জয়ীতা রায়

বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতার কারণে শুধু যাতায়াত ব্যাহত হয় না, উৎপাদনশীল কর্মঘণ্টাও নষ্ট হয়। এতে নগর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়ে। নগর পরিকল্পনাবিদদের মতে, রাজধানীর প্রাকৃতিক জলাধার, খাল ও জলাশয় ভরাট হয়ে যাওয়ায় বৃষ্টির পানি দ্রুত নিষ্কাশনের পথ সংকুচিত হয়েছে। বহু এলাকায় নতুন সড়ক ও স্থাপনা নির্মাণ করা হলেও সেই অনুপাতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন হয়নি। এ ছাড়া প্লাস্টিক ও কঠিন বর্জ্যে ড্রেন বন্ধ হয়ে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে।

ইনস্টিটিউট অব প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক নগর পরিকল্পনাবিদ আদিল মোহাম্মদ খান বলেন, নিউমার্কেটসহ অন্য এলাকায় দেখা যাচ্ছে, বৃষ্টির পানি নামার ব্যবস্থা নেই। ড্রেনগুলো যে নালাতে যাবে, সেটার সঙ্গেও যোগাযোগের সমস্যা আছে। ড্রেন-বক্স কালভার্টে ময়লা আবর্জনায় পরিপূর্ণ। ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে।

নগর বিশেষজ্ঞরা মনে করেন, জলাবদ্ধতা সমস্যাকে শুধু মৌসুমি দুর্ভোগ হিসেবে দেখলে চলবে না। রাজধানীর টেকসই উন্নয়নের জন্য সমন্বিত পানি ব্যবস্থাপনা এবং প্রাকৃতিক জলাধার সংরক্ষণ জরুরি। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে গত এক দশকে বিভিন্ন সংস্থা হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করেছে।

খাল পুনরুদ্ধার, বক্স কালভার্ট সংস্কার, পাম্প স্থাপন ও ড্রেন নির্মাণের কাজ চলমান থাকলেও বাস্তবে কাক্সিক্ষত সুফল পাচ্ছেন না নগরবাসী। ২০২০ সালে রাজধানীর খাল ও জলাবদ্ধতা নিরসনের দায়িত্ব ঢাকা ওয়াসা থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হয়। এরপর বিভিন্ন খাল পুনরুদ্ধার ও ড্রেনেজ উন্নয়নের উদ্যোগ নেওয়া হলেও প্রতি বর্ষায় একই চিত্র দেখা যাচ্ছে।

আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে স্বল্প সময়ে ভারী বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। ফলে পুরনো ড্রেনেজ ব্যবস্থা অতিরিক্ত চাপ সামাল দিতে পারছে না।  ভবিষ্যতে এ ধরনের আকস্মিক ভারীবর্ষণ আরও বাড়তে পারে; যা রাজধানীর জলাবদ্ধতা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, শুধু ড্রেন পরিষ্কার বা নতুন নালা নির্মাণ করে স্থায়ী সমাধান সম্ভব নয়।  খাল ও জলাশয় পুনরুদ্ধার, বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, আধুনিক ড্রেনেজ নেটওয়ার্ক, কঠিন বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন এবং বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ ছাড়া রাজধানীকে জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্ত করা কঠিন হবে।

এই বিভাগের আরও খবর
তাঁতিপাড়ায় তাঁত নেই
তাঁতিপাড়ায় তাঁত নেই
পাঠাগারে বই বিস্তর, পাঠক কম
পাঠাগারে বই বিস্তর, পাঠক কম
বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কুমিল্লা!
বৃষ্টি হলেই তলিয়ে যাচ্ছে কুমিল্লা!
অটোরিকশার ভাড়া বাড়ানোর লিফলেট
অটোরিকশার ভাড়া বাড়ানোর লিফলেট
কেউ খোঁজ রাখে না নগরীর পাঁচ নদীর
কেউ খোঁজ রাখে না নগরীর পাঁচ নদীর
নিয়ন্ত্রণের বাইরে ব্যাটারিচালিত রিকশা
নিয়ন্ত্রণের বাইরে ব্যাটারিচালিত রিকশা
ফ্লাইওভারের নিচে অবৈধ দখল
ফ্লাইওভারের নিচে অবৈধ দখল
ফুটপাতে হাঁটাচলা দায়
ফুটপাতে হাঁটাচলা দায়
টেকসই অবকাঠামো বিনির্মাণে এগিয়ে আকিজ বিল্ডিং সলিউশনস
টেকসই অবকাঠামো বিনির্মাণে এগিয়ে আকিজ বিল্ডিং সলিউশনস
কুমিল্লা নগরীর আয়তন বৃদ্ধি সময়ের দাবি
কুমিল্লা নগরীর আয়তন বৃদ্ধি সময়ের দাবি
ব্যানার-পোস্টারে ঢাকা পড়ছে সৌন্দর্যের স্মারক
ব্যানার-পোস্টারে ঢাকা পড়ছে সৌন্দর্যের স্মারক
শঙ্কা নিয়ে আসছে বর্ষা
শঙ্কা নিয়ে আসছে বর্ষা
সর্বশেষ খবর
আবারও সেনেগালের গোল
আবারও সেনেগালের গোল

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

নাঙ্গলকোটে হাত-পা বেঁধে যুবককে হত্যা, বাবা-মা ও ভাই গ্রেফতার
নাঙ্গলকোটে হাত-পা বেঁধে যুবককে হত্যা, বাবা-মা ও ভাই গ্রেফতার

৪ মিনিট আগে | দেশগ্রাম

প্রথমার্ধে এগিয়ে সেনেগাল
প্রথমার্ধে এগিয়ে সেনেগাল

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অনুদান দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আবেদন শেষ ২০ জুলাই
সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে অনুদান দিচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আবেদন শেষ ২০ জুলাই

৩৬ মিনিট আগে | ক্যাম্পাস

সেনেগালের হয়ে গোল দিলেন দিয়ারা
সেনেগালের হয়ে গোল দিলেন দিয়ারা

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

ডিসেম্বরে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’, ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত
ডিসেম্বরে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট’, ছাড় মিলবে ৭৫ শতাংশ পর্যন্ত

১ ঘণ্টা আগে | অর্থনীতি

টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক
টেকনাফে এক লাখ ৭০ হাজার ইয়াবাসহ কারবারি আটক

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

লেনদেনে নতুন সুবিধা: মাস্টারকার্ড-এমটিবি-জিপের নতুন প্রিপেইড কার্ড চালু
লেনদেনে নতুন সুবিধা: মাস্টারকার্ড-এমটিবি-জিপের নতুন প্রিপেইড কার্ড চালু

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ভাঙ্গায় সুমন হত্যার বিচার দাবি
ভাঙ্গায় সুমন হত্যার বিচার দাবি

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশে শাইন ১০০ ডিএক্স উন্মোচন করল হোন্ডা বাংলাদেশ
দেশে শাইন ১০০ ডিএক্স উন্মোচন করল হোন্ডা বাংলাদেশ

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা
ইসলাম সর্বকালের সর্বাধুনিক ও চিরন্তন জীবনব্যবস্থা

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

শেষ ষোলোর লড়াইয়ের সেনেগাল-বেলজিয়ামের শুরুর একাদশ
শেষ ষোলোর লড়াইয়ের সেনেগাল-বেলজিয়ামের শুরুর একাদশ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে পুইশাকের বীজ চাষ
ঝিনাইদহে জনপ্রিয় হচ্ছে পুইশাকের বীজ চাষ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জামায়াত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে
জামায়াত এমপির বিশেষ বরাদ্দে প্রকল্প সভাপতি ভগ্নীপতি-ভাগনে

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বঞ্চিত বেসরকারি খাত
বঞ্চিত বেসরকারি খাত

২ ঘণ্টা আগে | অর্থনীতি

পাংশায় রোগীর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ
পাংশায় রোগীর মৃত্যু কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

পেলেকে ছাড়িয়ে  নতুন উচ্চতায় হ্যারি কেইন
পেলেকে ছাড়িয়ে নতুন উচ্চতায় হ্যারি কেইন

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা হল, যুবকের কারাদণ্ড
রোহিঙ্গা ক্যাম্পে সিনেমা হল, যুবকের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

রৌমারী সীমান্তে শূন্যরেখার সেই তিন যুবক ‘উধাও’
রৌমারী সীমান্তে শূন্যরেখার সেই তিন যুবক ‘উধাও’

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

নাসিরনগরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার
নাসিরনগরে বাসা থেকে নার্সের মরদেহ উদ্ধার

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড
হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকসহ ১৯ মহিষ লুট
পুঠিয়ায় মহাসড়কে ডাকাতি, ট্রাকসহ ১৯ মহিষ লুট

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

জয়পুরহাটে ৫৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ ধ্বংস
জয়পুরহাটে ৫৩ লাখ টাকার যৌন উত্তেজক সিরাপ ধ্বংস

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ফ্রি-ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান চট্টগ্রাম চেম্বারের
ফ্রি-ট্রেড জোনে মার্কিন বিনিয়োগের আহ্বান চট্টগ্রাম চেম্বারের

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

হ্যারি কেইনের জোড়া গোল
হ্যারি কেইনের জোড়া গোল

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস
ব্রাহ্মণবাড়িয়ায় অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

হ্যারি কেইনের গোলে সমতায় ফিরলো ইংল্যান্ড
হ্যারি কেইনের গোলে সমতায় ফিরলো ইংল্যান্ড

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল
বগুড়া মহানগর বিএনপির আনন্দ মিছিল

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি
কুড়িগ্রামে পানি কমলেও তীব্র নদীভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী
সুশাসন ও বৈষম্যহীন সমাজ গড়তে চাই: সমাজকল্যাণমন্ত্রী

৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

সর্বাধিক পঠিত
ফ্রান্সের দাপটে সুইডেনের জালে দুই গোল
ফ্রান্সের দাপটে সুইডেনের জালে দুই গোল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি

৭ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ফুটবলে মাতলো লালমাইয়ের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা
ফুটবলে মাতলো লালমাইয়ের বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা

১৪ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও
পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারাতে পারে কেপ ভার্দে!

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা
রোনালদো-মদ্রিচদের ম্যাচের টিকিটের মূল্য ২৬ লাখ টাকা

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব
ফিলিস্তিনে গণহত্যা চালানো ইসরায়েলকে আর এক পয়সাও নয় : রাশিদা তালিব

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের
পানি বন্ধ করলেই ‘হাত কেটে ফেলব’, ভারতকে কড়া বার্তা পাকিস্তানের

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?
দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত?

১৬ ঘণ্টা আগে | অর্থনীতি

ব্রাজিলের সামনে ঘোর বিপদ
ব্রাজিলের সামনে ঘোর বিপদ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের
সত্যিই কি ইরানের কৌশল বুঝে ফেলেছে যুক্তরাষ্ট্র? বিস্ফোরক মন্তব্য জেডি ভ্যান্সের

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে
৯০টিরও বেশি দেশের প্রতিনিধি যোগ দিচ্ছেন খামেনির বিদায় অনুষ্ঠানে

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি
মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট
হরমুজে যৌথভাবে শুল্ক আরোপ করতে যাচ্ছে ইরান-ওমান: রিপোর্ট

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!
৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!

১০ ঘণ্টা আগে | রাজনীতি

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা
হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন
আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

১২ ঘণ্টা আগে | জাতীয়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

১২ ঘণ্টা আগে | জাতীয়

ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয় : ইয়ামাল
ফ্রান্স কখনোই স্পেনের চেয়ে ভালো দল নয় : ইয়ামাল

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাপানের বিরুদ্ধে বিতর্কিত উদযাপন, মুখ খুললেন ব্রাজিলের কুনহা
জাপানের বিরুদ্ধে বিতর্কিত উদযাপন, মুখ খুললেন ব্রাজিলের কুনহা

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি
পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র : আইজিপি

১৫ ঘণ্টা আগে | জাতীয়

মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে
মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক
বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল
ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফরাসি ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারবে কি?
ফরাসি ঝড়ের সামনে কেউ দাঁড়াতে পারবে কি?

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা
ইরানের প্রেসিডেন্টকে মোদির ফোন, হরমুজ নিয়ে দিলেন গুরুত্বপূর্ণ বার্তা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন
আজ ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ‘খুবই সামান্য’, বলছেন হালান্ড
ব্রাজিলের বিপক্ষে নরওয়ের জয়ের সম্ভাবনা ‘খুবই সামান্য’, বলছেন হালান্ড

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী
রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী

১২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

প্রিন্ট সর্বাধিক
আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু
পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু

প্রথম পৃষ্ঠা

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

প্রথম পৃষ্ঠা

নতুন পোশাকে মাঠে পুলিশ
নতুন পোশাকে মাঠে পুলিশ

পেছনের পৃষ্ঠা

নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে  মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স
নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স

প্রথম পৃষ্ঠা

চার মেগা প্রকল্পের আশায় বরিশাল
চার মেগা প্রকল্পের আশায় বরিশাল

নগর জীবন

দুর্বলের ওপর সবলের অত্যাচার
দুর্বলের ওপর সবলের অত্যাচার

পেছনের পৃষ্ঠা

ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি
ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি

পেছনের পৃষ্ঠা

কালের সাক্ষী বলিহার হাউস
কালের সাক্ষী বলিহার হাউস

পেছনের পৃষ্ঠা

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার
এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

পেছনের পৃষ্ঠা

গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত
গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত

প্রথম পৃষ্ঠা

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

প্রথম পৃষ্ঠা

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রকমারি নগর পরিক্রমা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নগর জীবন

রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি
রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি

নগর জীবন

কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে
কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে

পেছনের পৃষ্ঠা

আলু চাষ এখন গলার কাঁটা
আলু চাষ এখন গলার কাঁটা

নগর জীবন

পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি
প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

সম্পাদকীয়

সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে
সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে

নগর জীবন

সরকার জনগণের প্রতি আন্তরিক
সরকার জনগণের প্রতি আন্তরিক

নগর জীবন

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

নজরুল ইসলাম খান হাসপাতালে
নজরুল ইসলাম খান হাসপাতালে

নগর জীবন

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ
প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ

নগর জীবন

হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ

প্রথম পৃষ্ঠা

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

প্রথম পৃষ্ঠা

গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক
গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক

শোবিজ

ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান
ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান

নগর জীবন

খেলার সময়সূচি
খেলার সময়সূচি

মাঠে ময়দানে

নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ
নিরাপত্তাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ

প্রথম পৃষ্ঠা