রাউন্ড অব ৩২-এ বেলজিয়ামের বিপক্ষে দ্বিতীয়ার্ধের শুরুতে দ্বিতীয় গোলও পেল সেনেগাল। ম্যাচের ৫১ মিনিটে গোল করেছেন ইসমাইলা সার। নিয়াখাতের লম্বা করে বল বাড়িয়েছিলেন, সেই বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন সার। এরপর জোরাল হাফ-ভলিতে পাঠিয়ে দেন বেলজিয়ামের জালে।
এতে ২-০ গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে আফ্রিকার দলটি। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে বেলজিয়ামকে আফ্রিকার দলটি। অন্যদিকে গোল আদায় করেতে রেড ডেভিলস আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে কাক্ষিত গোলের দেখা পায়নি তারা।
এর আগে প্রথমার্ধের ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় হাবিব দিয়ারা। মাঠের বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে যায় সেনেগাল।
বিডি প্রতিদিন/আরকে