বিশ্বকাপের রাউন্ড অব-৩২-এর ম্যাচে ইংল্যান্ড ও ডিআর কঙ্গোর মধ্যে জমজমাট লড়াই হচ্ছে। ম্যাচের ৭৫ মিনিট দুর্দান্ত হেড থেকে গোল করেন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন। বাম পাশ থেকে অ্যান্থনি গর্ডনের ক্রসে মাথা ছুঁইয়ে বল নিয়ে আছড়ে ফেললেন জালে। এর মধ্যে দিয়ে ম্যাচে ১-১ সমতায় ফিরল থ্রি লায়ন্সরা।
এর আগে ম্যাচের সপ্তম মিনিটে ডান দিক থেকে আসা একটি ক্রসে ইংল্যান্ডের রক্ষণভাগের খেলোয়াড় জেড স্পেন্স বলের বাউন্স ভুল বিচার করেন। সেই সুযোগে বক্সের ভেতরে একেবারে ফাঁকা অবস্থায় বল পেয়ে প্রথম নিয়ন্ত্রণেই জোরালো শটে জর্ডান পিকফোর্ডকে পরাস্ত করেন সিপেঙ্গা। তার গোলের পর থেকেই ইংল্যান্ড সমতায় ফিরতে মরিয়া ছিল ইংলিশরা।
বিডি প্রতিদিন/আরকে