ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিভিন্ন ধরনের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়েছে।
বুধবার সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিনের নেতৃত্বে তিতাসের শাখা নদী দুগাঙ্গীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, পৌর এলাকার আনন্দবাজার থেকে শিমরাইলকান্দি, ভাদুঘর এলাকা ও আশেপাশে অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাছ ধরার ৫০টি রিং জাল, ১০টি কারেন্ট জাল ও আটটি মাছ ধরার ফাঁদ জব্দ করা হয়।
পরে নদীর পাড়েই এসব জাল পুড়িয়ে দেওয়া হয়।
এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল রানী পাল, সদর থানার এসআই মো. রমজানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/এমই