জাতীয় বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বগুড়া মহানগর বিএনপি।
বুধবার (১ জুন) বিকেলে মহানগর বিএনপির উদ্যোগে মিছিলটি নগরীর কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ করে।
মিছিল পূর্ব সমাবেশে বিএনপি নেতারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশবাসীকে একটি জনবান্ধব বাজেট উপহার দিয়েছে। এর মাধ্যমে দেশের অর্থনীতি আরো শক্তিশালী হবে।
এ কর্মসূচিতে অংশ নেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, মহানগর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সহসভাপতি মশিউর রহমান শামীম, বিএনপি নেতা পরিমল চন্দ্র দাস, রোস্তম আলীসহ অন্য নেতাকর্মীরা।
বিডি-প্রতিদিন/এমই