আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি কর্কট রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ গ্রহমাতা চন্দ্র, ভাস্করদেব রবি ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ব্যবসা-বাণিজ্যে মজুতমালের দাম বাড়বে। নতুন দলিলপত্র হাতে আসবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। দূর থেকে অপ্রিয় সংবাদ আসবে। শিক্ষার্থীদের মন ভেঙে যাবে। মিথ্যা দুর্নাম বদনাম বাড়তে পারে। টাকা-পয়সা আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্মে সুনাম যশ অর্থ লাভ করবেন। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। ধার কর্জ ঋণমুক্ত করবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের স্বপ্ন পূরণ হবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আসবে।
মিথুন [২১ মে-২০ জুন]
কর্ম ও ব্যবসায় প্রচুর উন্নতি করবেন। গৃহবাড়ি যানবাহন লাভের পথ খুলবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। সন্তানরা আজ্ঞাবহ হয়ে থাকবে। শত্রু ও বিরোধীরা পরাস্ত হয়ে পড়বে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন। আয় বুঝে ব্যয় করুন নয়তো সঞ্চয়ে হাত পড়বে। শ্রমিক-কর্মচারীদের প্রতি তীক্ষè নজর রাখুন। সব ধরনের অনুচিত কাজ বর্জনীয়। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। বিষাক্ত কীটপতঙ্গের দর্শন থেকে বাঁচতে সতর্ক থাকুন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
প্রতিযোগিতায় জয়ী হবে। ডাকযোগে শুভ সংবাদ আসবে। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। নতুন আসবাবপত্রের পসরা সাজবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
ক্যারিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে উঠবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। সপরিবারে কাছে কোথাও ভ্রমণ হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। শিক্ষার্থীরা মৌজমাস্তিতে কাটাবেন। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। মামলা মোকদ্দমায় জয়ী করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
শূন্য পকেট পূর্ণ হবে। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। ব্যবসায় প্রচুর লাভবান হবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। মন ধর্মের প্রতি ঝুঁকবে। কোনো না কোনো পুরস্কার আসতে পারে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ডাকযোগে প্রাপ্ত সংবাদ গোটা পরিবারে খুশির বার্তা দেবে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। পাওনা টাকা আদায় হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
দাম্পত্য সুখশান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতকে গুরুত্ব দিন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। অংশীদারদের সঙ্গে সম্প্রীতি নষ্ট হবে। অযাচিত ব্যয় বাড়তে পারে। হঠকারী সিদ্ধান্ত বর্জনীয়। বাণিজ্যিক পরিকল্পনা নস্যাৎ হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
দুর্যোগের মেঘ সরে গিয়ে সুদিনের সূর্য ফোকাস মারবে। কর্ম অর্থ যশ খ্যাতি হাতের মুঠোয় আসবে। নিত্যনতুন স্বপ্ন পূর্ণ হবে। শিক্ষার্থীদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। সন্তানরা আজ্ঞাবহ থাকবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। আর্থিক ভিত মজবুত হয়ে উঠবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে। দাম্পত্য ঐক্য বজায় থাকবে। ধর্ম আধ্যাত্মিকতা ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
চতুর্দিক থেকে উন্নতির জোয়ার বইবে। পিতামাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে। ভাঙা বন্ধুত্ব জোড়া লাগবে।