রাউন্ড অব ৩২-র ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে ১-০ তে এগিয়ে গেল সেনেগাল। ম্যাচের ২৫ মিনিটে বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।
তবে তাতেও কোনো সমস্যা হয়নি। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে যায় সেনেগাল। অন্যদিকে ১৩ তম মিনিটে গোল প্রায় পেয়েই যাচ্ছিল তারা। তবে বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া বল ঠিকমতো বিপদমুক্ত করতে না পারায় সামনে পেয়ে গিয়েছিলেন ইসমাইলা সার। বল তার পা হয়ে পোস্টে লেগে ফিরে আসে। ফিরতি বলে পা ছোঁয়ালেও অবশ্য কাজ হয়নি, বাইরের জালে লেগেছে।
এবারের আসরে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে বেলজিয়ামের রেড ডেভিলরা নকআউটে জায়গা করে নেয়।
অন্যদিকে সেনেগাল নিজেদের গ্রুপে তৃতীয় স্থানে থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে।
বিডি প্রতিদিন/আরকে