শেষ ষোলোতে ওঠার লড়াইয়ের বেলজিয়ামকে চেপে ধরে গোল আদায় করেছে সেনেগাল। ফলে সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করলো আফ্রিকার দলটি। ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল সেনেগাল।
১৩তম মিনিটে ইসমাইলা সারের চেষ্টা ভেস্তে দেন বেলজিয়াম গোলকিপার থিবো কোর্তোয়া। তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি আফ্রিকার দলটির। ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় হাবিব দিয়ারা। মাঠের বাঁ দিক থেকে দুর্দান্ত এক বাঁকানো ক্রস বাড়ান সাদিও মানে। সেই বলে ইসমাইলা সারের হালকা ছোঁয়ায় নেওয়া হেড বেলজিয়ামের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে। ফিরে আসা বলে সবার আগে পৌঁছে সহজেই জালে পাঠিয়ে দেন হাবিব দিয়ারা, আর তাতেই কাঙ্ক্ষিত লিড পেয়ে গেছে যায় সেনেগাল।
অন্যদিতে গোল না পেলেও বেলজিয়াম অবশ্য খুব খারাপ খেলেনি। ৫১ শতাংশ বলে দখল, সেনেগালের বক্সে ১৬টি টাচ আর ৫টি শট মিলিয়ে যথেষ্টই আক্রমণাত্মক খেলেছে বেলজিয়াম। এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে।
বিডি প্রতিদিন/আরকে