শেষ ষোলোর লড়াইয়ের নির্ধারিত সময়ে ২-২ গোলে সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে বেলজিয়াম ও সেনেগালের ম্যাচ। সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচের ২৫ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেয় সেনেগালের হাবিব দিয়ারা।
এরপর দ্বিতীয়ার্ধে ৫১ মিনিটে গোল করেছেন ইসমাইলা সার। নিয়াখাতের লম্বা করে বল বাড়িয়েছিলেন, সেই বল বুক দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নেন সার। এরপর জোরাল হাফ-ভলিতে পাঠিয়ে দেন বেলজিয়ামের জালে। অনেকেই মনে করেছেন এ অবস্থায় ফিরে আসতে পারবে না বেলজিয়ামরা।
তবে ৮৬–৮৯ এই তিন মিনিটের মধ্যে দুই গোল শোধ করে ২–২ সমতা ফিরিয়েছে তারা। বেলজিয়ামের হয়ে দারুণ এক হেডে দ্বিতীয় গোলটি করেছেন ইউরি টিলেমান্স।এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে যুক্তরাষ্ট্র-বসনিয়া ম্যাচের জয়ী দলের মোকাবিলা করবে।
বিডি প্রতিদিন/আরকে