হবিগঞ্জে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ দুঃস্থ মানুষদের মধ্যে অর্থ ও চাল এবং ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা প্রকল্পের আওতায় মৎস্য, ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলা হল রুমে এসব বিতরণ করা হয়েছ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্জ জি কে গউছ।
ইউনিয়ন পর্যায়ে মৎস্য প্রযুক্তি সেবা প্রকল্পের আওতায় ২৫ জন মৎস্য চাষীকে মাছের পোনা বিতরণ করা হয়। এ ছাড়া ৪ হাজার ৯ শ ২৫ জনকে গাছের চারা ও নগদ ১ হাজার টাকা করে দেয় হয়।
প্রধান অতিথি হবিগঞ্জ-৩ আসনের এমপি হুইপ মো. আলহাজ্জ জি কে গউছ বলেন, অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করার জন্য মাছ, ছাগল, গাছের চারা তুলে দেওয়া হল। প্রধানমন্ত্রী তারেক রহমান অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
বিডি প্রতিদিন/এএম