শিরোনাম
প্রকাশ: ১৫:৩০, রবিবার, ০৫ জুলাই, ২০২০ আপডেট:

পথপ্রাণির সেবার নামে চাঁদাবাজি!

নিজস্ব প্রতিবেদক
অনলাইন ভার্সন
পথপ্রাণির সেবার নামে চাঁদাবাজি!

পথের কুকুর-বিড়ালের সেবার নামে চাঁদাবাজিতে মেতে উঠেছেন নিজেকে ‌'আদি গুরু' পরিচয় দেওয়া নাঈম ইবনে ইসলাম নামের এক ব্যক্তি। পথপ্রাণির সেবার নামে দেশ-বিদেশের পশুপ্রেমি সংগঠন ও মানুষের কাছ থেকে অনুদান নিয়ে তা আত্মসাৎ করে গড়ে তুলেছেন বিত্ত-বৈভব। পাশাপাশি সেবার নামে রাস্তা থেকে কুকুর-বিড়াল ধরে নিয়ে আটকে রেখে সেগুলোকে অনাহারে-বিনা চিকিৎসায় মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। কিছু সমমনা ব্যক্তির সহযোগিতায় নিজেকে সোশ্যাল মিডিয়ায় পশুপ্রেমী হিসেবে পরিচিত করে তোলা এই নাঈম ইবনে ইসলামের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরব হয়েছে পশুপ্রেমি সংগঠনগুলো। এমনকি ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংগঠনগুলো আইনের দ্বারস্থ হয়েছে।

পথপ্রাণিদের নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও কেয়ার ফর পজ দীর্ঘদিন ধরে নাইম ইবনে ইসলামের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পেয়েছে অমানবিক চিত্র। সংগঠন দুটি জানায়, নাঈম ইবনে ইসলাম গত তিন বছর ধরে ছদ্মনাম “আদি গুরু” ব্যবহার করে বাংলাদেশের প্রাণিকল্যাণের ক্ষেত্রে বিচরণ করছেন। এই সময় তিনি রাস্তার সুস্থ-অসুস্থ কুকুর-বিড়াল উদ্ধার করার নামে মূলত বাসায় ফেলে রাখছেন। কিন্তু ফেসবুকে বিভিন্ন প্রাণিপ্রেমী গ্রুপে পোস্ট দিয়ে নিজেকে প্রাণি উদ্ধারকারী এবং প্রাণিপ্রেমী হিসেবে পরিচিত করেছেন। ২০১৮ সালে রাজধানীর হাজারীবাগ থানায় তার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন ইসরাত জাহান এবং কিছু প্রাণী অধিকারকর্মী। একজন পুলিশ সদস্য তার জিগাতলার ফ্ল্যাটে গিয়ে ঘটনার সত্যতা পান। ভবিষ্যতে শুধরাবে এই মর্মে ক্ষমা পেলেও বর্তমানে জিগাতলা থেকে পালিয়ে রায়েরবাজারের বারুইখালি এলাকায় একটি জমি ভাড়া করে তার অবৈধ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এরই মাঝে প্রায় শতাধিক কুকুর-বিড়াল তুলে নিয়ে মানবেতরভাবে আটকে রাখেন। কিছুদিন পর পর এসব প্রাণির ওষুধ, খাবার, ইত্যাদি লাগবে বলে ফেসবুক গ্রুপের মাধ্যমে মোটা অঙ্কের অনুদান সংগ্রহ করছেন। স্বল্প খরচে কোন রকম ছাপড়া ঘর তুলে বিড়াল-কুকুর একসাথে রেখে এটাকে শেল্টার হিসেবে প্রচার করছেন। অসুস্থ-সুস্থ প্রাণিদের পঁচা-বাসি ছত্রাক পড়া রুটি-কেক খেতে দেন। নতুন টিন কেনার জন্য টাকা তুলেও সেগুলো পরিবর্তন করেননি। খাবারের জন্য ফান্ড তুলেও প্রাণিদের খাবার দেওয়া হয় না। সেখানে নেই কোন পশু চিকিৎসক। নিজেকে প্রাণিচিকিৎসক হিসেবে প্রমাণ দিতে নিজেই ভুল চিকিৎসা প্রয়োগ করে পরীক্ষা চালান। বাড়ি বাড়ি গিয়ে নিজেকে ভেট/প্যারাভেট নাম দিয়ে প্রাণিদের চিকিৎসা দিয়ে অর্থ আদায় করেন। নীলা হাবিবা নামের একজন প্রাণিপ্রেমীর কাছ থেকে কুকুর-বিড়ালের জন্য প্রতি মাসে অনুদান হিসেবে পাওয়া বিদেশি খাবার প্রাণিগুলোকে না খাইয়ে বাইরে বিক্রি করে দেন। 

তার সঙ্গে নারী স্বেচ্ছাসেবীরা কাজ করতে গেলে তাদেরকে শারীরিকভাবে হয়রানি করারও অভিযোগ করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন নারী স্বেচ্ছাসেবী। এছাড়াও একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থী তার শেল্টারে উদ্ধার করা চারটি কুকুর রাখার পর থেকে শুরু হয় মেসেঞ্জারে উত্যক্ত করা ও অশ্লীল ভয়েস রেকর্ড পাঠানো। জায়গার মালিক নাসিমা আক্তার গত ৭ জুন তাকে জায়গা ছাড়ার নোটিশ দিলে ১১ জুন রাতেই তিনি একটি ফেসবুক লাইভ করে নাহার চাকলাদার এবং হাবীব আহমেদ নামে দুই ব্যক্তির কাছে প্রাণীদের ওই শেল্টার ছেড়ে দিয়ে পালিয়ে যান। এরপর থেকে এই দুই ব্যক্তি শতাধিক প্রাণির দায়িত্ব নিতে অপারগ হন এবং প্রাণিকল্যাণ সংগঠনগুলোর সহায়তা চান। মানবেতর অবস্থায় ফেলে যাওয়া কুকুর-বিড়ালকে বাঁচাতে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং কেয়ার ফর পজসহ বেশকিছু প্রাণিপ্রেমী সংগঠন এগিয়ে যায়। গিয়ে দেখা যায়, প্রতিটি কুকুর-বিড়াল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এদিকে পলাতক নাঈম ইবনে ইসলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় থাকেন। এ সময় তিনি তার কিছু ফেসবুক ফলোয়ার নিয়ে সাইবার জগতে নোংরা খেলায় মেতে ওঠেন। প্রাণিগুলোর সাহায্যে এগিয়ে যাওয়া সংগঠন ও স্বেচ্ছাসেবীদের বিরুদ্ধে মিথ্যাচার এবং শেল্টার/ জমি দখলের অভিযোগ তোলেন, যদিও জমির মালিক তিনি নন। এছাড়া শেল্টারে শতাধিক অসুস্থ কুকুর-বিড়াল ছাড়া দখল করার মত কিছুই নেই। এ সময় পলাতক নাঈম ফেসবুকে বিভিন্ন লাইভে প্রচার করতে থাকেন, তিনি সংগঠনগুলোর চাপ, ছাত্রলীগ, যুবলীগের হুমকি এবং পুলিশের ভয়ে লুকিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির কাছে অনুনয় বিনয় করে তার অপরাধ ধামাচাপা দেবার চেষ্টা করতে থাকেন। এরপর গত ৪ জুলাই তিনি আবার অবৈধ শেল্টারে ফিরে আসেন।

সংগঠন দুটি'র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আদি গুরু নামধারী নাঈম ইবনে ইসলামের এসব কর্মকাণ্ড বাংলাদেশের প্রচলিত বিভিন্ন আইনে শাস্তিযোগ্য অপরাধ। প্রাণিদের প্রতি নিষ্ঠুর আচরণ প্রাণিকল্যাণ আইন-২০১৯ মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ। একই সাথে নিবন্ধিত ভেট না হয়ে অথবা সাধারণ ব্যক্তি হিসেবে ভেটেরিনারি চিকিৎসা প্রদান করা বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল আইন-২০১৯ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। সাধারণ মানুষের অনুভূতির সুযোগ নিয়ে নিবন্ধন বা লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠান দেখিয়ে প্রতারণা করে অর্থ সংগ্রহ করা বাংলাদেশ দণ্ডবিধি-১৮৬০ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এছাড়াও জঘন্য অপরাধ হচ্ছে নারীদের সাথে অশালীন ও যৌন হয়রানিমূলক আচরণ করা। নাঈম ইবনে ইসলামের এসব অবৈধ ও অনৈতিক কর্মকাণ্ড বন্ধ করতে সমাজের কয়েকজন সচেতন নাগরিক তার বিরুদ্ধে গত ১১ জুন হাজারীবাগ থানা এবং ১৫ জুন রমনা মডেল থানায় দুইটি সাধারণ ডায়েরি করেন। এছাড়াও নিয়ম অনুযায়ী উক্ত এলাকার থানা প্রাণিসম্পদ কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে তিনি সরেজমিনে অবৈধ শেল্টার পরিদর্শন করেন।  হাজারীবাগ থানায় প্রাণির প্রতি নিষ্ঠুরতাসহ নারী স্বেচ্ছাসেবীকে যৌন হয়রানি এবং রমনা মডেল থানায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন নারী স্বেচ্ছাসেবীকে অশ্লীল ভয়েস রেকর্ড পাঠানো হয়েছে এই মর্মে সাধারণ ডায়েরি লেখা হয়। 

তবে এ ব্যাপারে জানতে নাঈম ইবনে ইসলামকে ফোন দিলে তিনি তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, যারা অভিযোগ করেছেন, তারা মূলত আমার শেল্টার হোমটি দখলের চেষ্টা করছেন অনেক দিন ধরে। আমি কয়েকদিনের জন্য বিশ্রামে গিয়েছিলাম। এই সুযোগে তারা এসে এটার দখল নেয়। এরপর চারিদিক এলোমেলো করে ছবি ও ভিডিও ধারণ করে। আমি যাবার সময় কুকুর-বিড়ালগুলোর চেহারা এমন রুগ্ন ছিল না। 

শেল্টার ছেড়ে যাওয়ার কারণ জানতে চাইলে বলেন, এটারও কারণ আছে। আপনি এলে আমি সবকিছু দেখাতে পারব। এছাড়া রমনা থানায় আমার নামে যে নারী অভিযোগ করেছেন, তার সঙ্গে মেসেঞ্জারে আমার চ্যাট হিস্ট্রি দেখাতে পারব। তাতেই সব পরিষ্কার হয়ে যাবে। যারা আমার এই শেল্টারটি দখল করতে চেয়েছিল আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমি যাওয়ার পর এখান থেকে ৫৬টি বিড়াল ও ৪৫টি কুকুর উধাও হয়ে গেছে। ওই পোষ্যগুলো যারা এখানে রেখেছিল তারা মামলা করবে।

এ ব্যাপারে পিপল ফর এনিমেল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্থপতি রাকিবুল হক এমিল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, এদেশে প্রাণিকল্যাণের প্রাতিষ্ঠানিক ধারণা একেবারেই নবীন পর্যায়ে রয়েছে। প্রতিবেশী প্রাণিকূল নিয়ে কাজের ক্ষেত্র এবং বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তিকে ধরে রাখতে হলে যে কোন ধরণের অবৈধ ও প্রতারণামূলক কার্যক্রম বন্ধ করতে সবাইকে সতর্ক ভূমিকা নিতে হবে। একই সাথে প্রাণিসম্পদ অধিদপ্তরকে নতুন প্রাণিকল্যাণ আইন-২০১৯  প্রয়োগের ক্ষেত্রে সুদৃঢ় অবস্থান নিতে হবে। এই ধরণের অবৈধ কার্যক্রমকে প্রশ্রয় না দিয়ে মানসম্মতভাবে প্রাণিকল্যাণ কাজকে এগিয়ে নিতে সচেতন প্রাণিপ্রেমীদের ভূমিকাও অনস্বীকার্য।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস
ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস
খিলগাঁওয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
খিলগাঁওয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে আগুন লাগা ভবন থেকে ৪২ জন উদ্ধার
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
কেরানীগঞ্জে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে
ঢাকায় বাড়ছে শীতের আমেজ, তাপমাত্রা নেমেছে ১৬ ডিগ্রিতে
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের নুরুজ্জামানের বাবার ইন্তেকাল
বাংলাদেশ প্রতিদিনের বিজ্ঞাপন বিভাগের নুরুজ্জামানের বাবার ইন্তেকাল
৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
রাতেই চালু হচ্ছে মেট্রো রেল
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
রাজধানীর বাড্ডায় চলন্ত বাসে আগুন
সর্বশেষ খবর
বগুড়ায় সড়কে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী
বগুড়ায় সড়কে প্রাণ গেল অটোচালকের, আহত তিন যাত্রী

৩ সেকেন্ড আগে | দেশগ্রাম

ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি
ওসমান হাদি গুলিবিদ্ধ : স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি

৬ মিনিট আগে | জাতীয়

থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ
থাইল্যান্ড–কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষে নিহত বেড়ে ২৩, বাস্তুচ্যুত ৭ লাখ

৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের
আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের

৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি
হাদিকে গুলি করা সন্দেহভাজনের ছবি প্রকাশ, সন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে : ডিএমপি

১১ মিনিট আগে | নগর জীবন

নোয়াখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল
নোয়াখালীতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল

১২ মিনিট আগে | দেশগ্রাম

মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
মালয়েশিয়ায় বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

২৪ মিনিট আগে | পরবাস

মেসি নাকি হৃত্বিক রোশন, ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল
মেসি নাকি হৃত্বিক রোশন, ভাস্কর্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল

২৫ মিনিট আগে | মাঠে ময়দানে

ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস
ঝুট গোডাউন থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে: ফায়ার সার্ভিস

৪০ মিনিট আগে | নগর জীবন

এপস্টেইন এস্টেট থেকে নতুন ছবি প্রকাশ, ট্রাম্প-ক্লিনটনসহ আছেন যারা
এপস্টেইন এস্টেট থেকে নতুন ছবি প্রকাশ, ট্রাম্প-ক্লিনটনসহ আছেন যারা

৪২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘মেসি-রোনালদো বিশ্বের প্রতিটি ফুটবলারের জন্য অনুপ্রেরণা’
‘মেসি-রোনালদো বিশ্বের প্রতিটি ফুটবলারের জন্য অনুপ্রেরণা’

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনার পথে বিএনপির দুই নেতা

৫১ মিনিট আগে | রাজনীতি

জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি
জাপানে মেগা ভূমিকম্পের সতর্কতা জারি

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে
সচিবালয়ে ভাতা চালুর আন্দোলনে গ্রেফতার ১৪ জন রিমান্ডে

৫৭ মিনিট আগে | জাতীয়

সীমান্তের ওপারে ভোর থেকে বিস্ফোরণের শব্দ, টেকনাফে আতঙ্ক
সীমান্তের ওপারে ভোর থেকে বিস্ফোরণের শব্দ, টেকনাফে আতঙ্ক

৫৯ মিনিট আগে | দেশগ্রাম

তারেক রহমান ‘নিজে’ মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু
তারেক রহমান ‘নিজে’ মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু

১ ঘণ্টা আগে | রাজনীতি

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

১ ঘণ্টা আগে | জাতীয়

হাদির ওপর হামলার প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ
হাদির ওপর হামলার প্রতিবাদে সিডনিতে বিক্ষোভ

১ ঘণ্টা আগে | পরবাস

দেশের ৪ থেকে ৫ জেলা সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে
দেশের ৪ থেকে ৫ জেলা সপ্তাহজুড়ে শৈত্যপ্রবাহে কাঁপবে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

আলোচনার পর সালাহকে দলে ফেরালেন স্লট
আলোচনার পর সালাহকে দলে ফেরালেন স্লট

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দৌলত‌দিয়ায় বন্ধ ৭ নম্বর‌ ফেরিঘাট, সচল ৩ ও ৪ নম্বর
দৌলত‌দিয়ায় বন্ধ ৭ নম্বর‌ ফেরিঘাট, সচল ৩ ও ৪ নম্বর

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে
বিশ্বকাপে যে ম্যাচের টিকিটের চাহিদা তুঙ্গে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খিলগাঁওয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার
খিলগাঁওয়ে ইয়াবাসহ চার মাদক কারবারি গ্রেফতার

১ ঘণ্টা আগে | নগর জীবন

কলকাতায় পৌঁছালেন মেসি, গভীর রাতে বিমানবন্দরে ভক্তদের ঢল
কলকাতায় পৌঁছালেন মেসি, গভীর রাতে বিমানবন্দরে ভক্তদের ঢল

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

১ ঘণ্টা আগে | নগর জীবন

অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ
অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চুল পড়া কমানোর ঘরোয়া উপায়
চুল পড়া কমানোর ঘরোয়া উপায়

১ ঘণ্টা আগে | জীবন ধারা

ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন
ভোট দিতে ৩৪০৬৪৩ প্রবাসীর নিবন্ধন

১ ঘণ্টা আগে | জাতীয়

বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ
বিশ্বকাপ টিকিটের আকাশচুম্বী দামের পরও আবেদন ৫০ লাখ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা
বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে আজ বসবেন প্রধান উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার
হাদিকে গুলি করা সন্ত্রাসীরা শনাক্ত, যেকোনো সময় গ্রেফতার

৯ ঘণ্টা আগে | নগর জীবন

ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ
ইনকিলাব মঞ্চের ‍মুখপাত্র ও এমপি প্রার্থী ওসমান হাদি গুলিবিদ্ধ

২১ ঘণ্টা আগে | নগর জীবন

৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী

১২ ঘণ্টা আগে | রাজনীতি

২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল

১৪ ঘণ্টা আগে | জাতীয়

হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান

১৩ ঘণ্টা আগে | জাতীয়

ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী
ওসমান হাদি গুলিবিদ্ধ, যা বললেন ফারুকী

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ
ঢাকা-১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করবেন আসিফ মাহমুদ

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা
হাদির মাথায় গুলি ঢুকে বেরিয়ে গেছে, জানালেন চিকিৎসকরা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন
রিকশায় ছিলেন হাদি, মোটরসাইকেল থেকে গুলি চালায় দুইজন

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার
হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু: ডিএমপি কমিশনার

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার
ওসমান হাদির ওপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ প্রধান উপদেষ্টার

২০ ঘণ্টা আগে | জাতীয়

এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে
এভারকেয়ারে আনা হয়েছে হাদিকে

১৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল
প্রার্থীর ওপর হামলার প্রতিবাদে শনিবার ঢাকাসহ সারাদেশে বিএনপির প্রতিবাদ মিছিল

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে
হাদির প্রাথমিক অস্ত্রোপচার সম্পন্ন, নেওয়া হচ্ছে এভারকেয়ার হাসপাতালে

১৬ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে
বাংলাদেশের মাছের ব্যাপক চাহিদা ভারতের সাত রাজ্যে

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস
ওসমান হাদিকে দেখতে ঢামেকে মির্জা আব্বাস

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

১২ ঘণ্টা আগে | রাজনীতি

চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন
ঈশ্বরদীতে অল্পের জন্য রক্ষা পেল দুটি আন্তঃনগর ট্রেন

১৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ
হাদিকে গুলি অশনিসংকেত : আসিফ মাহমুদ

১৭ ঘণ্টা আগে | রাজনীতি

খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল
খালেদা জিয়া-ওসমান হাদিকে দেখতে এভারকেয়ারে মির্জা ফখরুল

৩ ঘণ্টা আগে | রাজনীতি

হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ
হাদিকে দেখতে হাসপাতালে নাহিদ

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে

১৩ ঘণ্টা আগে | শোবিজ

পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল
পশ্চিমবঙ্গের নির্মাণাধীন বাবরি মসজিদে জুমার নামাজে মানুষের ঢল

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা
হাদিকে দেখতে হাসপাতালে তিন উপদেষ্টা

১০ ঘণ্টা আগে | জাতীয়

রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন
রুশ এস-৪০০ ছাড়বে না তুরস্ক, যুক্তরাষ্ট্রের সঙ্গে টানাপোড়েন

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা
ওসমান হাদি গুলিবিদ্ধ, ছাত্রদলের তীব্র নিন্দা

২০ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান
বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ আটক করল ইরান

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের
বাংলাদেশসহ চার দেশে ভ্রমণ সতর্কতা যুক্তরাষ্ট্রের

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩৯ পুলিশ কর্মকর্তাকে বদলি

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি
ওসমান হাদিকে প্রকাশ্যে গুলি

প্রথম পৃষ্ঠা

৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!
৩৫ কেজি কাতলার দাম ১ লাখ ২২ হাজার টাকা!

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম
ব্ল্যাক ট্রায়াঙ্গেলের অস্ত্রে কাঁপছে চট্টগ্রাম

পেছনের পৃষ্ঠা

কড়াইল লেক দখলের মহোৎসব
কড়াইল লেক দখলের মহোৎসব

পেছনের পৃষ্ঠা

২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান
২৫ ডিসেম্বর ফিরছেন তারেক রহমান

প্রথম পৃষ্ঠা

৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের
৩২ মৃতদেহ নিয়ে টানাটানি শিয়াল-কুকুরের

প্রথম পৃষ্ঠা

যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত
যশোরে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত

পেছনের পৃষ্ঠা

বল এখন রাজনৈতিক দলের কোর্টে
বল এখন রাজনৈতিক দলের কোর্টে

প্রথম পৃষ্ঠা

কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের
কুয়াকাটা সৈকতে ভিড় বেড়েছে পর্যটকের

পেছনের পৃষ্ঠা

টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!
টি-২০তে ডাবল সেঞ্চুরির রেকর্ড!

মাঠে ময়দানে

হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের
হ্যাটট্রিক শিরোপার মিশন শুরু আজিজুলদের

মাঠে ময়দানে

দেব-সুরাইয়ার প্রেমকাহিনি
দেব-সুরাইয়ার প্রেমকাহিনি

শোবিজ

দেশে নতুন মাদক এমডিএমবি
দেশে নতুন মাদক এমডিএমবি

নগর জীবন

লাস্ট সিকোয়েন্স
লাস্ট সিকোয়েন্স

শোবিজ

দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার
দুর্নীতির কারণে সংকুচিত হচ্ছে শ্রমবাজার

প্রথম পৃষ্ঠা

সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে
সন্ত্রাসীদের পেছনের শক্তি কারা স্পষ্ট করতে হবে

প্রথম পৃষ্ঠা

আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু
আইসিসিবিতে ‘আলু উৎসব’ শুরু

নগর জীবন

দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ
দল নয়, স্বতন্ত্র লড়বেন আসিফ

প্রথম পৃষ্ঠা

একটি জাতির নিঃশব্দ কান্না
একটি জাতির নিঃশব্দ কান্না

সম্পাদকীয়

ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা
ওয়েলিংটনে ক্যারিবীয়দের উড়িয়ে সিরিজে এগিয়ে কিউইরা

মাঠে ময়দানে

রাজনীতি এখন ভোটের মাঠে
রাজনীতি এখন ভোটের মাঠে

প্রথম পৃষ্ঠা

ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না
ধর্মের বড়ি বিক্রি করে ভোট চাওয়া যাবে না

প্রথম পৃষ্ঠা

দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা
দেশের অস্তিত্বের ওপর আঘাত এ হামলা

প্রথম পৃষ্ঠা

সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা
সর্বোচ্চ সতর্কতায় চলছে চিকিৎসা

প্রথম পৃষ্ঠা

জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড
জঙ্গির পক্ষে ফেসবুক পোস্ট, বাংলাদেশির ১০ বছর কারাদণ্ড

পেছনের পৃষ্ঠা

নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই
নির্বাচন বানচাল করার মতো শক্তি পৃথিবীতে নেই

প্রথম পৃষ্ঠা

যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি
যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬ শতাধিক শিল্পকর্ম চুরি

পূর্ব-পশ্চিম

ইসির সম্মতি ছাড়া বদলি নয়
ইসির সম্মতি ছাড়া বদলি নয়

প্রথম পৃষ্ঠা

সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে

প্রথম পৃষ্ঠা