দেশের বাজারে সোনার দাম আবার বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বাড়ানো হয়েছে ৫ হাজার ২৪৮ টাকা। এতে এক ভরি সোনার দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। আজ থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। গতকাল রাতে বাজুস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়। নতুন দামে ২১ ক্যারেট সোনার ভরি ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকায় বিক্রি হবে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেট রুপার ভরি বিক্রি হবে ৪ হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি ২ হাজার ৬০১ টাকা।
শিরোনাম
- মহান বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের শ্রদ্ধা
- কানাডায় মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী
- সিরাজগঞ্জে ফুলের শ্রদ্ধায় শহীদদের স্মরণ
- পিরোজপুরে নানা আয়োজনে বিজয় দিবস পালন
- যথাযোগ্য মর্যাদায় জামালপুরে মহান বিজয় দিবস পালন
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা পুলিশের ফুলেল শ্রদ্ধা
- বিজয় দিবস উপলক্ষে সিডনিতে প্রীতি ক্রিকেট ম্যাচ
- যথাযথ মর্যাদায় মানিকগঞ্জে মহান বিজয় দিবস পালিত
- বিজয় দিবসে মুন্সীগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের শ্রদ্ধা
- আসন্ন নির্বাচনে বিতর্ক এড়াতে হবে
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ ডিসেম্বর)
- সুপ্রিম কোর্টের ক্যান্টিনে অগ্নিকাণ্ড
- বায়ুদূষণের শীর্ষে লাহোর, ঢাকার অবস্থান কত?
- বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা প্রধান উপদেষ্টার
- বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা
- বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা রাশিয়ান হাউসের
- রাজধানীর দক্ষিণখানে একজনকে কুপিয়ে হত্যা
- হাসিনাসহ প্রত্যেক খুনিকে বাংলাদেশে হস্তান্তর করতে হবে : আখতার
- ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করবে বিএনপি : মির্জা ফখরুল
- কোচের কথায় স্টেগেনের ভবিষ্যৎ আরও অনিশ্চিত
আরও বাড়ল সোনার দাম
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর