খাগড়াছড়িতে গামারীঢালা এলাকায় জোরপূর্বক বসতবাড়ি ও বাগানের গাছ কেটে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।
রবিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো মানববন্ধন অংশ নেয়।
এসময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বলেন, আমরা খাগড়াছড়ির সদরস্ত গামারীঢালা এলাকায় যুগ যুগ ধরে বসবাস করে আসছি। সম্প্রতি কিছু লোক জোরপূর্বক বসতবাড়ি-বাগানের গাছ কেটে নেন। পাশাপাশি আমাদেরকে অপহরণ ও প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছেন। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসব দুর্বোত্তরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।
মানববন্ধনে বক্তব্য রাখেন, গামারীঢালা এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য লাল মিঞা, মো. আসলাম, কুলসুম বেগম।
বিডি-প্রতিদিন/এমএল