চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের অভিযানে লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দুপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয় কর্তৃক মহামায়া বাজার ও কুমারডুগী মাজার গেট এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে প্রাণিসম্পদ অধিদফতরের লাইসেন্স ব্যতীত গবাদিপশুর ভিটামিন প্রস্তুত করার অপরাধে এপি এগ্রোভেটকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন এবং জরিমানার অর্থ তাৎক্ষণিক প্রতিষ্ঠানটি স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠানটি প্রাণিসম্পদ অধিদফতরের লাইসেন্স ব্যতীত উৎপাদন হতে বিরত থাকার অঙ্গীকার করেন।
এছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং জনসচেতনত বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
অভিযানে প্রাণিসম্পদ জেলা অফিসের প্রশিক্ষণ কর্মকর্তা ডা. বিপ্লব কুমার দে এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর টিম সার্বিক সহায়তা প্রদান করেন।
বিডি-প্রতিদিন/এমএল