যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে ট্রাকচাপায় রাকিব হোসেন (১৬ ) নামে এক মানসিক ভারসাম্যহীন কিশোর নিহত হয়েছে।
রবিবার সকালে মহাসড়কের সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার মফিজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাকিব হোসেন উপজেলার কোনাবাড়ী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
যমুনা সেতু পশ্চিম থানার ওসি আমিনুল ইসলাম জানান, যুবক রাকিব মানসিক ভারসাম্যহীন হওয়ায় অধিকাংশ সময় মহাসড়কের আশপাশে ঘোরাফেরা করত। মাঝে মাঝে মহাসড়কের ডিভাইডারের ওপর দাঁড়িয়ে থাকতো। সকালে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্বজনরা মরদেহ নিয়ে গেছে।
বিডি-প্রতিদিন/এমএল