শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ০১ এপ্রিল, ২০২৩ আপডেট:

ছেলেবেলার তারাবির দিনগুলো

মাওলানা সেলিম হোসাইন আজাদী
Not defined
প্রিন্ট ভার্সন
ছেলেবেলার তারাবির দিনগুলো

তখনো মাদরাসায় ভর্তি হইনি। পড়ালেখার চাপ নেই। ভোরে ঘুম থেকে উঠে কাছারিতে বিসমিল্লাহর সবক দিয়ে শুরু হতো দিন। মক্তব থেকে ফিরে নাস্তা খেয়ে সারাদিনের জন্য বেরিয়ে পড়তাম। মক্তবের পর তখন একটাই বড় কাজ ছিল- খেলাধুলা। বাবা বলতেন, ‘যত খুশি খেল কোনো আপত্তি নেই, তবে       খাওয়ার সময় এসে ঠিকমতো খেয়ে যেও।’ খাওয়ায় অনিয়ম হলে স্বাস্থ্য খারাপ করবে বলে বাড়তি সতর্ক থাকতেন বাবা। এক দুপুর পর্যন্ত খেলাধুলা করে বাড়ি আসতাম। কোনো কোনো দিন মা খুঁজে আনতেন। মা ঠিক জানতেন সন্তান কখন কোথায় থাকতে পারে। গোসল করার পর খাওয়ার পালা। গোসল করতে গেলেও এক-দুই ঘণ্টা অনায়াসেই পার হয়ে যেত পুকুরে ডুবাতে ডুবাতে। দুপুরের খাওয়া শেষে কিছুক্ষণ বিশ্রামের জন্য বলতেন আম্মা। আমাকে ঘুম পাড়াতে গিয়ে তিনি ঘুমিয়ে পড়েছেন আর আমি ফাঁকি দিয়ে খেলার মাঠে চলে এসেছি এমন অনেকদিন হয়েছে। সন্ধ্যা পর্যন্ত খেলা চলত তারপর ঘরে ফেরা। সন্ধেবেলায় কুপির আলোতে দাদা-দাদুর কোলে বসে গল্প শোনা। এশার আজানের পরপরই ঘুমিয়ে পড়া। এই ছিল আমাদের সময়কার শৈশবের পরিচিত দৃশ্য। এর মধ্যে হঠাৎ একদিন শবেবরাত চলে আসে। আম্মা সুন্দর করে সাজিয়ে মসজিদে পাঠান। মিলাদ-দোয়া শেষে অনেক রাতে ঘরে ফিরি। তখন রাত ৯টাই অনেক রাত ছিল। শবেবরাতের পর থেকেই সবার চোখে-মুখে রমজান রমজান ভাব চলে আসে। চারপাশের পরিবেশটাও রোজার অপেক্ষায় প্রহর গুনতে থাকে। একদিন আব্বা অনেক বাজার নিয়ে আসেন। সেখানে খেজুর, ছোলা, আলু থাকে। আমার জিজ্ঞাসু চেহারার দিকে তাকিয়ে আম্মা বলেন, ‘এগুলো রোজার বাজার।’ আম্মা বাজারের ব্যাগ খুলে সদাই গুছিয়ে রাখেন। আমি পাশে বসে দেখতাম। তবে আমরা ছোটরা সেভাবে রোজার অপেক্ষায় থাকতাম না। মাঠেঘাটে ছুটে চলার ফাঁকে রোজার কথা মনেই থাকত না। হঠাৎ একদিন শুনি আজ চাঁদ ওঠবে। রমজানের চাঁদ। আজানের পরপরই মাঠে দৌড় দিতাম চাঁদ দেখার জন্য। এক ফালি বাঁকা ফিনফিনে চিকন চাঁদ দেখে সে কী আনন্দ! সে কী উল্লাস! তারপর বাড়ি এলে আম্মা পরিপাটি করে সাজিয়ে দিতেন তারাবির জন্য। ছোটবেলার তারাবি ছিল মিষ্টি দুষ্টুমিতে ভরা। তারাবির জন্য সেজদায় যাওয়ার সময় এ ওর পিঠে কিল দিয়ে নিপাট ভদ্র ছেলের মতো নামাজ শেষ করতে অনেক ছেলেকে দেখতাম। আমাদের ঠিক পেছনে যারা দাঁড়াত কেন যেন তারা হঠাৎ শব্দ করে হেসে ওঠত। হাসি চাপানোর চেষ্টা সত্ত্বেও শব্দটা আটকাতে পারত না। সামনে থেকে আমরা বুঝতে পারতাম না কেন হাসছে তারা। এভাবে শৈশবের রোজা, তারাবি, ঈদ কাটিয়ে আজ একবিংশ শতাব্দীর সব সুবিধাসংবলিত মসজিদগুলোতে তারাবি পড়ছি, পড়াচ্ছি। আজকের তারাবির সঙ্গে সেদিনের তারাবির প্রেমের মিল নেই। সেদিনের তারাবি ছিল যেন একটি মাসুম শিশুর আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ার ফুটফুটে দৃশ্য। আর আজকের কিছু কিছু তারাবি দেখলে মনে হয় এ যেন একজন পাপী ব্যস্ত মানুষের তাড়াহুড়োয় তারাবি শেষ করার রোবটিক চিত্র। তারাবি পড়তে হয়, না পড়লে গুনাহ হবে, সুন্নতে মুয়াক্কাদা ছুটে যাবে- এ ভয়ে তারাবি পড়েন আমাদের অনেকে। কিন্তু যে প্রেম ও আবেগ নিয়ে নবীজি (সা.) তারাবি পড়েছেন, কিয়ামুল্লাইল করেছেন, সাহাবিরা সারা রাত নামাজে দাঁড়িয়েছিলেন, আল্লাহর ভয়ে জার জার কেঁদেছেন- আমাদের তারাবিতে, তাহাজ্জুদে তো সে অনুভূতি জাগে না। এটা সত্যি যে, এ লেখা যারা পড়ছেন তাদের অনেকেরই হুজুরি কালব আছে। নামাজে দাঁড়ালে চোখে পানি আসে। কিন্তু আমাদের বেশিরভাগ মুসল্লিই প্রেমহীন তারাবি-তাহাজ্জুদ আদায় করে রমজান কাটিয়ে দেই। ছেলেবেলার যে মাসুম মন ছিল অন্তত সে মন নিয়েও যদি আল্লাহর কদমে সেজদায় লুটিয়ে পড়তে পারতাম, কেঁদে বলতে পারতাম- হে আল্লাহ! নফসের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি, তুমি আমাদের ক্ষমা করে দাও। আল্লাহ অবশ্যই আমাদের ক্ষমা করতেন।

বর্তমানে তারাবির রাকাত নিয়ে বিতর্ক, ঝগড়াঝাটি, গালাগালি, নোংরামির চূড়ান্ত পর্যায়ও দেখছি আমরা। তারাবির রাকাত নিয়ে বিভিন্ন মত আছে। যে যার মাজহাব মতো তারাবি আদায় করবেন। কিন্তু তারাবি নিয়ে ঝগড়া করাটা কোন ইসলামের শিক্ষা? আমাদের মাজহাব মতে তারাবি সুন্নতে মুয়াক্কাদা। কোনো কোনো মাজহাবে সুন্নত। কিন্তু এ নিয়ে ঝগড়া করতে হবে এমনটা কোথায় বলা আছে? একশ্রেণির মানুষের কর্মতৎপরতা দেখে মনে হয় ফেতনা বা ঝগড়া সৃষ্টি করে হলেও মুসলমানদের মধ্যে বিভক্তি সৃষ্টির এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন তারা। তাদের বলার ভঙ্গি, ভাষা খুবই আক্রমণাত্মক। এটা উচিত নয়। আসুন! বিভেদ ভুলে আমরা ভ্রাতৃত্বের সমাজ গড়ে তুলি। এতে আল্লাহর নবী খুশি হবেন। নবী খুশি হলে আল্লাহও খুশি হবেন। হে আল্লাহ! আপনি আমাদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্বের হারানো নেয়ামত ফিরিয়ে দিন, আমিন।

লেখক : চেয়ারম্যান, বাংলাদেশ মুফাসসির সোসাইটি পীর সাহেব, আউলিয়ানগর।

এই বিভাগের আরও খবর
ভোটে যাব কি না ভাবার সময় এসেছে
ভোটে যাব কি না ভাবার সময় এসেছে
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
লুটের অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না
লুটের অস্ত্র নির্বাচনকালে ব্যবহার হবে না
‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থনের ব্যাখ্যা
‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থনের ব্যাখ্যা
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
সাভারে সিরিয়াল কিলার!
সাভারে সিরিয়াল কিলার!
সেনা-বিজিবি মোতায়েন নির্বাচন ভবন ঘিরে
সেনা-বিজিবি মোতায়েন নির্বাচন ভবন ঘিরে
ইসির আপিল শুনানি শেষ
ইসির আপিল শুনানি শেষ
বিএনপির প্রতি পক্ষপাত প্রশাসনিক কর্মকর্তাদের : তাহের
বিএনপির প্রতি পক্ষপাত প্রশাসনিক কর্মকর্তাদের : তাহের
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে : ফখরুল
ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে : ফখরুল
সর্বশেষ খবর
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ২১
স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ২১

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল
হট্টগোল ও বিতর্কের ম্যাচে চ্যাম্পিয়ন সেনেগাল

৪৪ মিনিট আগে | মাঠে ময়দানে

ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান
ধাপে ধাপে ইন্টারনেট চালু করবে ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে
প্লে-অফে কে কার বিপক্ষে খেলবে

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে
নির্ধারিত সময়েই শাকসু নির্বাচন হবে

৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ
আগামী নির্বাচন কোনোভাবেই সহজ হবে না : শামা ওবায়েদ

৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার
তারেক রহমানের গাড়িতে রহস্যময় কাগজ সেঁটে উধাও বাইকার

৩ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা
ট্রাম্পের অবস্থান বদলে প্রতারিত বোধ করছেন ইরানের বিক্ষোভকারীরা

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

৪ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু

৪ ঘণ্টা আগে | নগর জীবন

নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ
নিরাপত্তা বাড়াতে শাকসু নির্বাচনে মোতায়েন হবে তিন শতাধিক পুলিশ

৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার
বাংলাদেশের বিশ্বকাপ ইস্যুতে আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত বুধবার

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আল্লাহর রহমত ও দয়া অপরিসীম
আল্লাহর রহমত ও দয়া অপরিসীম

৫ ঘণ্টা আগে | ইসলামী জীবন

লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত
লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত

৫ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত
বিফলে কোহলির সেঞ্চুরি, ওয়ানডে সিরিজ হারল ভারত

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি
নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি

৫ ঘণ্টা আগে | ক্যাম্পাস

এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৬ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামীর প্রতিনিধিদলের বৈঠক

৬ ঘণ্টা আগে | জাতীয়

ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর
ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর

৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী
যেভাবে 'গোপন কারাগার' থেকে লিবিয়ায় মুক্ত দুই শতাধিক অভিবাসী

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩
মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার
৩০ বছরের বন্দি জীবনের অবসান বৃদ্ধা রাহেলার

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২
মুন্সীগঞ্জে যৌথবাহিনীর অভিযানে মাদকসহ আটক ২

৭ ঘণ্টা আগে | দেশগ্রাম

অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা
অপরাধ প্রতিরোধে দিঘীরপাড়ে আইনশৃঙ্খলা সভা

৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?
ঘরের খাবারেও হচ্ছে এসিডিটি, সমাধান কী?

৮ ঘণ্টা আগে | জীবন ধারা

সর্বাধিক পঠিত
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?
জানুয়ারিতেই পে স্কেল কার্যকর, সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত?

১৭ ঘণ্টা আগে | জাতীয়

আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা
আমির হামজার বিরুদ্ধে বিক্ষোভ, কুশপুত্তলিকায় জুতার মালা

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ
আইসিসিকে এবার নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু
যে কারণে ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে অনুরোধ করেন নেতানিয়াহু

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব
আয়ারল্যান্ডের ‘না’ : ভারতে বিশ্বকাপ না খেলার জন্য গ্রুপ বদলের প্রস্তাব

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ
বিয়ে করলে ৫০ হাজার দিরহাম অনুদান, সন্তানের জন্মে দ্বিগুণ

১৫ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ
প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ হতে পারে আজ

২০ ঘণ্টা আগে | জাতীয়

শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস
শীতে কাঁপুনি কমবে নাকি বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত
সাড়ে ১২ ঘণ্টার বৈঠক: কী আলোচনা করল জামায়াত

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা
৩২টি আসন নিয়ে ইসলামী আন্দোলনের নতুন বার্তা

১৩ ঘণ্টা আগে | রাজনীতি

খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন
খালি পেটে খেজুর ভেজানো পানি পানের উপকারিতা জেনে নিন

২০ ঘণ্টা আগে | জীবন ধারা

বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও
বাংলাদেশের দাবি না মানলে বিশ্বকাপ থেকে সরে আসতে পারে পাকিস্তানও

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ
বৈশ্বিক ইন্টারনেট ছাড়ছে ইরান, নিজস্ব সার্চ ইঞ্জিন ও মেসেজিং অ্যাপ চালুর উদ্যোগ

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ
যে কারণে ইরানে জয়ের সহজ কোনও পথ নেই ট্রাম্পের: আল-জাজিরার বিশ্লেষণ

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!
বিয়ে করলেই মিলবে ১৬ লাখ, সন্তান জন্ম দিলে দ্বিগুণ!

১৩ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?
কে এই ভেনেজুয়েলার ‘বিশ্বাসঘাতক’?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী
যুক্তরাষ্ট্রকে তোয়াক্কা না করে প্রধান তেল-গ্যাসক্ষেত্র দখলে নিলো সিরীয় বাহিনী

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ
আমেরিকার বিদ্যুৎ খরচ করে ভারতকে সেবা, ট্রাম্পের উপদেষ্টার ক্ষোভ

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা
আর্জেন্টাইন তারকাকে দলে ভেড়াতে চায় বার্সেলোনা

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল
কুমিল্লা-১০ আসনে বিএনপি প্রার্থী গফুর ভূঁইয়ার প্রার্থিতা বাতিল

১১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৮ জানুয়ারি)

২১ ঘণ্টা আগে | জাতীয়

পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ
পার্টিকে নিষিদ্ধ করেছে, ব্যক্তিকে তো নিষিদ্ধ করেনি: আইনজীবীকে ইসি মাছউদ

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন
২৭ আসনে এনসিপির প্রার্থী ঘোষণা, কে কোথায় প্রার্থী হচ্ছেন

১১ ঘণ্টা আগে | রাজনীতি

বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল
বিসিবির শোকজ নোটিশের জবাব দিয়েছেন নাজমুল

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি
রাশিয়া থেকে ফিরলেন চাকরিচ্যুত ৩৫ বাংলাদেশি

৮ ঘণ্টা আগে | জাতীয়

৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত
৭ কলেজ নিয়ে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ চূড়ান্ত

১২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ

৮ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত
ইউএনওকে ‘শাসানো’ সেই ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

১২ ঘণ্টা আগে | জাতীয়

এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ

৬ ঘণ্টা আগে | জাতীয়

আজকের বাজারে স্বর্ণের দাম
আজকের বাজারে স্বর্ণের দাম

২০ ঘণ্টা আগে | অর্থনীতি

প্রিন্ট সর্বাধিক
বৈধ প্রার্থী ২২৫৩ জন
বৈধ প্রার্থী ২২৫৩ জন

প্রথম পৃষ্ঠা

ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের
ইসলামী আন্দোলন না এলে আসন বাড়বে অন্যদের

প্রথম পৃষ্ঠা

ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি
ভোটের মাঠে অস্তিত্ব সংকটে এনসিপি

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ
স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের জন্মদিন আজ

প্রথম পৃষ্ঠা

উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট
উপদেষ্টারা ছাড়ছেন লাল পাসপোর্ট

প্রথম পৃষ্ঠা

তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি
তিস্তা প্রকল্প দ্রুত সম্পন্ন করতে সম্মতি

পেছনের পৃষ্ঠা

হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু
হেরিটেজ কাবাব অ্যান্ড রেস্টুরেন্টের যাত্রা শুরু

নগর জীবন

সুন্দরবনে আবারও বনদস্যুর হানা
সুন্দরবনে আবারও বনদস্যুর হানা

পেছনের পৃষ্ঠা

সাভারে সিরিয়াল কিলার!
সাভারে সিরিয়াল কিলার!

প্রথম পৃষ্ঠা

ভিন্ন লুকে কেয়া পায়েল
ভিন্ন লুকে কেয়া পায়েল

শোবিজ

জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে
জুলাই যোদ্ধাদের জন্য আলাদা বিভাগ হবে

প্রথম পৃষ্ঠা

প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক
প্রধান উপদেষ্টার সঙ্গে আমিরের বৈঠক

প্রথম পৃষ্ঠা

দৈন্যতা তো কিছুটা চলছেই
দৈন্যতা তো কিছুটা চলছেই

শোবিজ

কোনালের ‘ও জান’
কোনালের ‘ও জান’

শোবিজ

তমার নতুন অধ্যায়
তমার নতুন অধ্যায়

শোবিজ

খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’
খুলনার বেশির ভাগ কেন্দ্রই ‘ঝুঁকিপূর্ণ’

নগর জীবন

দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে
দেশের জন্য সবার আন্তরিকতা থাকতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি
নির্বাচন উপলক্ষে নীরব চাঁদাবাজি

প্রথম পৃষ্ঠা

সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন
সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন

প্রথম পৃষ্ঠা

বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান
বিশ্বসেরা কনটেন্ট ক্রিয়েটরের তালিকায় তারেক রহমান

পেছনের পৃষ্ঠা

বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!
বিয়ে করলেই কর্মীরা পাবেন ১৬ লাখ, সন্তান নিলে দ্বিগুণ!

পূর্ব-পশ্চিম

সিনেমা হল কেন ছাড়লেন দর্শক
সিনেমা হল কেন ছাড়লেন দর্শক

শোবিজ

মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ
মার্চে আসছে পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ

পেছনের পৃষ্ঠা

চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামে স্ত্রী খুনে স্বামী গ্রেপ্তার

পেছনের পৃষ্ঠা

করুণ দশায় যমুনা-বাঙালি নদী
করুণ দশায় যমুনা-বাঙালি নদী

দেশগ্রাম

বাণী
বাণী

সম্পাদকীয়

লিখুন আপনিও
লিখুন আপনিও

রকমারি রম্য

অরক্ষিত সুন্দরবন
অরক্ষিত সুন্দরবন

সম্পাদকীয়

যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিগারদের লড়াই শুরু
যুক্তরাষ্ট্রকে হারিয়ে নিগারদের লড়াই শুরু

মাঠে ময়দানে