শিরোনাম
প্রকাশ: ০০:০০, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫ আপডেট: ০০:১৫, রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

সামরিক বাহিনীর সংস্কারে কমিশন গঠনের প্রস্তাব

কাজী সোহাগ
প্রিন্ট ভার্সন
সামরিক বাহিনীর সংস্কারে কমিশন গঠনের প্রস্তাব

গত ১৬ বছরে সামরিক বাহিনীর ওপর হওয়া অন্যায় ও অবিচারের ন্যায্য বিচার পেতে স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশনের প্রস্তাব করা হয়েছে। আর এটি করেছেন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। সম্প্রতি সংস্কার কমিশন গঠনের প্রস্তাব প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেওয়া হয়েছে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসিরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ওই সংস্কার প্রস্তাবনা জমা দেন।

প্রস্তাবনায় পুরনো সামরিক আইন ও বিধি বাতিল করে নতুন আইন প্রবর্তনের দাবি জানানো হয়েছে। এ ছাড়া সামরিক সদস্যদের ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধি করতে সংবিধানের ৪৫ অনুচ্ছেদ সংশোধন করারও কথা বলেছে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা। সামরিক বিচারব্যবস্থাকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলা হয়েছে। সংস্কার কমিশনের যৌক্তিকতা তুলে ধরে লিখিত প্রস্তাবে বলা হয়েছে- সামরিক বাহিনীর সদস্যদের ন্যায্য অধিকার এবং তাদের পেশাগত জীবনকে সম্মানিত করা ও  বিদ্যমান আইন সংস্কার করে নতুন আইন প্রবর্তন করার জন্য একটি স্বাধীন কমিশন অত্যন্ত জরুরি। এই কমিশন অবসরপ্রাপ্ত বিচারপতি, মানবাধিকার কর্মী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং স্বশস্ত্র বাহিনীর প্রাক্তন ও বর্তমান সদস্যদের সমন্বয়ে গঠিত হতে পারে। তারা জানান, আমরা দৃঢ়ভাবে প্রস্তাব করছি যে, একটি স্বাধীন সামরিক সংস্কার কমিশন গঠন করা হোক যা ভবিষ্যতে স্বশস্ত্র বাহিনীর সব সদস্যের ন্যায্য অধিকার রক্ষা করবে এবং শাস্তি, পদোন্নতি, রাজনীতি করণসহ এবং অন্যান্য বিষয় নিয়ে সামরিক সদস্যদের মধ্যে যে কোনো ধরনের অবিচার রোধ করবে।

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাসির গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আশা করি খুব শিগগিরই আমাদের প্রস্তাবনা অনুযায়ী সংস্কার কমিশন গঠন করা হবে। প্রতিরক্ষা সচিবের কাছে প্রস্তাব জমা দেওয়ার পর মন্ত্রণালয় থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারা প্রস্তাবনার কয়েকটি বিষয় সম্পর্কে জানতে চান এবং সংশোধন করেন। পরে আশ্বাস দেন এ নিয়ে সংস্কার কমিশন গঠনের। তিনি বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয় দ্রুত বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে পাঠাবে বলে জানানো হয়েছে। তার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। 

হাসান নাসির বলেন, গত ১৬ বছরে স্বশস্ত্র বাহিনীর ওপর যা হয়েছে তা কমিশন গঠন করেই সমাধান করতে হবে। কোনো ধরনের ছোটখাটো কমিটি করে কাজ হবে না। আমরা যেসব প্রস্তাবনা দিয়েছি সেটা কোনো কমিটির পক্ষে কিংবা কোনো বাহিনীর পক্ষে কাজ করা সম্ভব নয়। সামরিক আইন পরিবর্তনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, আমাদের দেশে যে সামরিক আইন আছে সেটা ব্রিটিশ আমলের। ব্রিটিশ আমলের আইনটা পাকিস্তান, ভারত নিয়েছে। পরে পাকিস্তান থেকে আমরা নিয়েছি। গত ১৬ বছরে এই সেনা আইনের চরম অপব্যবহার হয়েছে। এ জন্যই আমরা এর পরিবর্তন চাচ্ছি। এমন আইন করতে হবে যেটার অপব্যবহারের সুযোগ থাকবে না। আমরা সবাই অন্যদের হিউম্যান রাইটস নিয়ে কথা বলি। কিন্তু সেনাবাহিনীর হিউম্যান রাইটস নিয়ে কোনো কথা বলি না।   

লিখিত প্রস্তাবে সামরিক কর্মকর্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, স্বশস্ত্র বাহিনীর সদস্যরা দীর্ঘকাল ধরে গুরুতর অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়ে আসছেন। এই অবিচারের কারণে তাদের পেশাগত জীবন ও ব্যক্তিগত জীবনে ব্যাপক প্রভাব পড়েছে। ২০০৯ সাল থেকে আজ পর্যন্ত বহু সামরিক কর্মকর্তা ও সদস্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কার্যক্রমের শিকার হয়েছেন। অযৌক্তিকভাবে তাদের বরখাস্ত, বাধ্যতামূলক অবসর এবং আর্থিক বা সামাজিক হয়রানি করা হয়েছে। এসবের মূল কারণ হিসেবে বলা হয়েছে- বর্তমানে পুরনো সামরিক আইন ব্যবহৃত হচ্ছে যা আধুনিক পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সংবিধানের ৪৫ অনুচ্ছেদ সামরিক সদস্যদের ন্যায়বিচারের সুযোগকে সীমিত করেছে এবং সামরিক বিচার ব্যবস্থায় স্বচ্ছতার অভাব রয়েছে। প্রস্তাবনায় পাঁচটি দাবি জানানো হয়েছে। এগুলো হচ্ছে- ২০০৯ সাল থেকে সব বিতর্কিত বরখাস্ত এবং কোর্ট মার্শাল পর্যালোচনা করা। যারা অবিচারপূর্ণভাবে পদচ্যুত হয়েছেন, তাদের পদোন্নতিসহ সব ধরনের আর্থিক সুবিধা প্রদান করা। যাদের অবিচারে বরখাস্ত করা হয়েছে তাদের পুনর্বহাল করা। পুনর্বহালকৃত কর্মকর্তাদের সরকারি বা সামরিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দেওয়া। অবিচারের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

এই বিভাগের আরও খবর
পেটে এক কেজি ওজনের ৮০ কোকেন ক্যাপসুল
পেটে এক কেজি ওজনের ৮০ কোকেন ক্যাপসুল
বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
বনশ্রীতে মাদ্রাসা শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
৭১ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ
৭১ কোটি ডলার সহায়তা চেয়েছে জাতিসংঘ
পে-স্কেল নিয়ে আজ বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
পে-স্কেল নিয়ে আজ বৈঠক, আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
বেতন-বোনাসের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
চীনের ভিসা আবেদনে নতুন নিয়ম
চীনের ভিসা আবেদনে নতুন নিয়ম
১০ টাকা চাঁদা না দেওয়ায় হত্যা
১০ টাকা চাঁদা না দেওয়ায় হত্যা
ট্রান্সফরমার চুরিতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু যুবকের
ট্রান্সফরমার চুরিতে গিয়ে গণপিটুনিতে মৃত্যু যুবকের
দুই অ্যাম্বুলেন্সে এলো চার সহোদরের লাশ পাশাপাশি দাফন
দুই অ্যাম্বুলেন্সে এলো চার সহোদরের লাশ পাশাপাশি দাফন
দেশের ১০ জেলা দাবদাহের কবলে
দেশের ১০ জেলা দাবদাহের কবলে
শেবাচিমে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা
শেবাচিমে নবজাতকের মৃত্যু ঘিরে উত্তেজনা
বিদিশার কারাদণ্ড গ্রেপ্তারি পরোয়ানা
বিদিশার কারাদণ্ড গ্রেপ্তারি পরোয়ানা
সর্বশেষ খবর
আপিল খারিজ, প্লে-অফে খেলা হচ্ছে না সাউদাম্পটনের
আপিল খারিজ, প্লে-অফে খেলা হচ্ছে না সাউদাম্পটনের

৮ মিনিট আগে | মাঠে ময়দানে

হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই:  ট্রাম্প
হরমুজ প্রণালি খুলতে চাই, চুক্তিতে পৌঁছাতে তাড়াহুড়ো নেই:  ট্রাম্প

২৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

৩০ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা
৩০ বছর পর ইউরোপা লিগের শিরোপা জিতল অ্যাস্টন ভিলা

৪৭ মিনিট আগে | মাঠে ময়দানে

গোপন তথ্য ফাঁস: গ্রিনল্যান্ডে ‘চিরস্থায়ী’ সামরিক ঘাঁটি চান ট্রাম্প
গোপন তথ্য ফাঁস: গ্রিনল্যান্ডে ‘চিরস্থায়ী’ সামরিক ঘাঁটি চান ট্রাম্প

৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস
‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস

১ ঘণ্টা আগে | শোবিজ

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

১ ঘণ্টা আগে | জাতীয়

নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঋণ খরায় ব্যবসা-শিল্প
ঋণ খরায় ব্যবসা-শিল্প

২ ঘণ্টা আগে | অর্থনীতি

বিবিসি মিডিয়া অ্যাকশনের আলোচনায় উঠে এলো গণমাধ্যম সংস্কার, বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়
বিবিসি মিডিয়া অ্যাকশনের আলোচনায় উঠে এলো গণমাধ্যম সংস্কার, বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়

২ ঘণ্টা আগে | নগর জীবন

আটক কর্মীদের নিয়ে উপহাসের ভিডিও ভাইরাল, চটলেন নেতানিয়াহু
আটক কর্মীদের নিয়ে উপহাসের ভিডিও ভাইরাল, চটলেন নেতানিয়াহু

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কুষ্টিয়ায় সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ মে)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ মে)

৩ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক
চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করলেন আমির
ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করলেন আমির

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিদিনের সড়কযুদ্ধ: আর কত প্রাণ গেলে বদলাবে বাস্তবতা?
প্রতিদিনের সড়কযুদ্ধ: আর কত প্রাণ গেলে বদলাবে বাস্তবতা?

৩ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

বিশ্বকাপ শেষ ফারমিন লোপেজের
বিশ্বকাপ শেষ ফারমিন লোপেজের

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরাফা দিবসের ফজিলত
আরাফা দিবসের ফজিলত

৪ ঘণ্টা আগে | ইসলামী জীবন

শেরপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫
শেরপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

দৌলতপুরে পরীক্ষায় জালিয়াতি, তিন শিক্ষক আটক
দৌলতপুরে পরীক্ষায় জালিয়াতি, তিন শিক্ষক আটক

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ পেসার
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ পেসার

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০৩০ বিশ্বকাপে চ্যাম্পিয়নস লিগের আদল হবে ইউরোপের বাছাই
২০৩০ বিশ্বকাপে চ্যাম্পিয়নস লিগের আদল হবে ইউরোপের বাছাই

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খাগড়াছড়িতে পিলাক ও তৈইমাতাই খাল খননের উদ্বোধন
খাগড়াছড়িতে পিলাক ও তৈইমাতাই খাল খননের উদ্বোধন

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর
বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

৪ ঘণ্টা আগে | জাতীয়

সিরাজগঞ্জের কারাগারে থাকা সেই পিআইওকে বরখাস্ত
সিরাজগঞ্জের কারাগারে থাকা সেই পিআইওকে বরখাস্ত

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

শেরপুরে বিপুল ভেজাল পণ্য জব্দ, গ্রেফতার ১
শেরপুরে বিপুল ভেজাল পণ্য জব্দ, গ্রেফতার ১

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

জুলাই সনদ নিয়ে মাঠ গরম করার সুযোগ নেই: খায়রুল কবির খোকন
জুলাই সনদ নিয়ে মাঠ গরম করার সুযোগ নেই: খায়রুল কবির খোকন

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক
সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

১৯ ঘণ্টা আগে | নগর জীবন

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

২১ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)

২২ ঘণ্টা আগে | নগর জীবন

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান
ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ
শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

১১ ঘণ্টা আগে | জাতীয়

অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি
অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি

১৮ ঘণ্টা আগে | জাতীয়

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

১৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

২২ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১১ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

১৫ ঘণ্টা আগে | জাতীয়

‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী
‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী

১১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি
রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’
‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি
আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?
স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সফল অধিনায়ক
বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সফল অধিনায়ক

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী

১৫ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি
গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি, হারলে সারাজীবন ঘরের কাজ করতে হবে
বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি, হারলে সারাজীবন ঘরের কাজ করতে হবে

১০ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?
ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সকালের পদোন্নতি রাতে বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমানের পরিচালক মিজানুর রশীদ
সকালের পদোন্নতি রাতে বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমানের পরিচালক মিজানুর রশীদ

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!
বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড
সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৯ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
রোমহর্ষক জবানবন্দি
রোমহর্ষক জবানবন্দি

প্রথম পৃষ্ঠা

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই
আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

প্রথম পৃষ্ঠা

কেন বাড়ছে খুনাখুনি
কেন বাড়ছে খুনাখুনি

প্রথম পৃষ্ঠা

গঙ্গার পানিবণ্টনে নতুন চিন্তা ভারতের
গঙ্গার পানিবণ্টনে নতুন চিন্তা ভারতের

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ভিতর থেকে ভেঙে যাচ্ছে সমাজ
ভিতর থেকে ভেঙে যাচ্ছে সমাজ

সম্পাদকীয়

রহস্যঘেরা তেঁতুল গাছ
রহস্যঘেরা তেঁতুল গাছ

পেছনের পৃষ্ঠা

ফ্লাইওভারের নিচে দখলের উৎসব
ফ্লাইওভারের নিচে দখলের উৎসব

রকমারি নগর পরিক্রমা

জুলাই শহীদ ও আহত উপকারভোগী বাড়ছে
জুলাই শহীদ ও আহত উপকারভোগী বাড়ছে

পেছনের পৃষ্ঠা

অচল দুদক, সচল হয়রানি
অচল দুদক, সচল হয়রানি

প্রথম পৃষ্ঠা

ফারাক্কা বাঁধ, দরকার কূটনৈতিক উদ্যোগ
ফারাক্কা বাঁধ, দরকার কূটনৈতিক উদ্যোগ

সম্পাদকীয়

শুকনা মরিচে বাজিমাত
শুকনা মরিচে বাজিমাত

নগর জীবন

তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার

প্রথম পৃষ্ঠা

বেগুনের দামেও সেঞ্চুরি
বেগুনের দামেও সেঞ্চুরি

নগর জীবন

ঢাকনা খোলা ম্যানহোলে দুর্ঘটনার শঙ্কা
ঢাকনা খোলা ম্যানহোলে দুর্ঘটনার শঙ্কা

রকমারি নগর পরিক্রমা

সারচার্জের বদলে আসছে সম্পদকর
সারচার্জের বদলে আসছে সম্পদকর

পেছনের পৃষ্ঠা

গ্রামীণ ডানোন ফুডসকে জরিমানা
গ্রামীণ ডানোন ফুডসকে জরিমানা

দেশগ্রাম

শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর
শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর

প্রথম পৃষ্ঠা

অর্থনৈতিক চাপ ও সামাজিক অবক্ষয়
অর্থনৈতিক চাপ ও সামাজিক অবক্ষয়

প্রথম পৃষ্ঠা

এক মৌসুমে তিন শিরোপা
এক মৌসুমে তিন শিরোপা

প্রথম পৃষ্ঠা

বিচারহীনতার সংস্কৃতি দায়ী
বিচারহীনতার সংস্কৃতি দায়ী

প্রথম পৃষ্ঠা

উচ্ছেদ অভিযানে হামলা সাংবাদিক-পুলিশসহ আহত ৮
উচ্ছেদ অভিযানে হামলা সাংবাদিক-পুলিশসহ আহত ৮

পেছনের পৃষ্ঠা

আরাফা দিবসের ফজিলত
আরাফা দিবসের ফজিলত

সম্পাদকীয়

এ তরকারি বাসায় রান্না হলে খেতেন?
এ তরকারি বাসায় রান্না হলে খেতেন?

নগর জীবন

আবার কমল সোনার দাম
আবার কমল সোনার দাম

নগর জীবন

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে
জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে

প্রথম পৃষ্ঠা

চামড়ার বাজার পুনরুদ্ধার করতে হবে
চামড়ার বাজার পুনরুদ্ধার করতে হবে

নগর জীবন

আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৈয়দপুর
আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৈয়দপুর

নগর জীবন

চোরের দৌরাত্ম্যে উদ্বিগ্ন নগরবাসী
চোরের দৌরাত্ম্যে উদ্বিগ্ন নগরবাসী

রকমারি নগর পরিক্রমা

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

দেশগ্রাম