শিরোনাম
প্রকাশ: ০০:০০, শনিবার, ২১ জুন, ২০২৫ আপডেট: ১২:০২, শনিবার, ২১ জুন, ২০২৫

ভয়াবহ মামলাজট

নিষ্পত্তির তুলনায় দায়ের বেশি

♦ চলতি বছরের প্রথম তিন মাসে বেড়েছে ৫৪ হাজার ♦ মোট মামলার সংখ্যা ৪৫ লাখ ৭১ হাজার ১৬৮
আরাফাত মুন্না
প্রিন্ট ভার্সন
নিষ্পত্তির তুলনায় দায়ের বেশি

দেশে এখন ভয়াবহ মামলাজট। বিচারাধীন মামলা বৃদ্ধির গতি যেন কমানোই যাচ্ছে না। চলতি বছর প্রথম তিন মাসেই জটের খাতায় নতুন করে যুক্ত হয়েছে ৫৪ হাজার মামলা। সব মিলিয়ে বিচারাধীন মামলার সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ লাখ ৭১ হাজার ১৬৮টি। গত বছর শেষে এ সংখ্যা ছিল ৪৫ লাখ ১৭ হাজার ২০১। সংশ্লিষ্টরা বলছেন, মামলা নিষ্পত্তির তুলনায় দায়েরের সংখ্যা বেশি হওয়ায় জট বেড়েই চলেছে। পাশাপাশি মামলার তুলনায় বিচারকের সংখ্যা কম থাকায় নিষ্পত্তিও বাড়ছে না। তাই এখনই মহাপরিকল্পনা করে পাহাড়সম এ মামলার জট নিরসন করতে হবে। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদনে মামলাজট নিরসনে বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়েছে। এসব সুপারিশ পুরোপুরি বাস্তবায়ন হলে জট কমতে পারে বলেও মনে করেন সংশ্লিষ্টরা। সুপ্রিম কোর্টের বিবরণী শাখার চলতি বছর ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, এ সময়ের মধ্যে দেশে নতুন করে মামলা দায়ের হয়েছে ৪ লাখ ১২ হাজার ৮৬০টি। একই সময়ে প্রাপ্ত ও পুনর্জীবিত মামলার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৮৮২টি। অন্যদিকে প্রথম তিন মাসে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা ৩ লাখ ২৩ হাজার ৭৯৮টি। একই সময়ে বদলি করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ৯৮১টি মামলা। ত্রৈমাসিক এ হিসাবে জটের খাতায় নতুন করে যুক্ত হয় ৫৩ হাজার ৯৬৭টি মামলা।

পরিসংখ্যান অনুযায়ী, মোট বিচারাধীন ৪৫ লাখ ৭১ হাজার ১৬৮ মামলার মধ্যে অধস্তন আদালতের জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে ৩৯ লাখ ৩৭ হাজার ৬১টি। অন্যদিকে আপিল বিভাগে ৩৪ হাজার ৯৮১ এবং হাই কোর্ট বিভাগে ৫ লাখ ৯৯ হাজার ১২৬টি মামলা বিচারাধীন রয়েছে। অথচ গত বছর শেষে অধস্তন আদালতে ৩৮ লাখ ৯৫ হাজার ৮৩২, আপিল বিভাগে ৩১ হাজার ১২০টি এবং হাই কোর্ট বিভাগে ৫ লাখ ৮৯ হাজার ৬৫১টি মামলা বিচারাধীন ছিল। অর্থাৎ চলতি বছর প্রথম তিন মাসে অধস্তন আদালতে ৪১ হাজার ২২৯, আপিল বিভাগে ৩ হাজার ৮৬১ এবং হাই কোর্ট বিভাগে ৯ হাজার ৪৭৫টি মামলা নতুন করে জটের খাতায় যুক্ত হয়েছে। সুপ্রিম কোর্টের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শেষে দেশে মোট বিচারাধীন মামলার সংখ্যা ৪৫ লাখ ১৬ হাজার ৬০৩টি। এর মধ্যে অধস্তন আদালতের জেলা ও দায়রা জজসহ সব ধরনের ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা রয়েছে ৩৮ লাখ ৯৫ হাজার ৮৩২টি। এখানে ১৬ লাখ ৩৬ হাজার ২৪৭ দেওয়ানি ও ফৌজদারি ২২ লাখ ৫৯ হাজার ৫৮৫টি। অন্যদিকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত আপিল বিভাগে বিচারাধীন মামলার সংখ্যা ছিল ৩১ হাজার ১২০টি। যার মধ্যে দেওয়ানি ১৯ হাজার ২৯১, ফৌজদারি ১১ হাজার ৬১৯ ও অন্য ২১০টি। একই সময় পর্যন্ত হাই কোর্ট বিভাগে বিচারাধীন মামলা ৫ লাখ ৮৯ হাজার ৬৫১টি। এর মধ্যে দেওয়ানি ৯৮ হাজার ৬১৯ ও ফৌজদারি ৩ লাখ ৫৪ হাজার ৯৮১, রিট ১ লাখ ১৫ হাজার ২১২ এবং আদিম মামলা (অন্যান্য) ২০ হাজার ৮৩৯টি।

জানতে চাইলে সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোছাইন বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘বিচার বিভাগ সংস্কারে প্রধান বিচারপতি ইতোমধ্যে রোডম্যাপ ঘোষণা করেছেন। রোডম্যাপ পুরোপুরি বাস্তবায়ন হলে মামলাজট নিরসনেও ভূমিকা রাখবে।’

বিচার বিভাগ সংস্কার কমিশনের অন্যতম সদস্য, সাবেক জেলা জজ মাসদার হোসেন বলেন, ‘মামলাজটের অন্যতম কারণ মামলা দায়ের অনেক বেশি হচ্ছে। ছোট ছোট বিষয়েও মামলা হয়।’ তিনি বলেন, ‘আবার বিচারকসংখ্যা কম থাকায় মামলা নিষ্পত্তিও বাড়ছে না। ফলে জট বাড়ছে।’

সমস্যা থেকে উত্তরণের উপায় হিসেবে তিনি বলেন, ‘মামলাজট নিরসনে আমরা বেশ কিছু সুপারিশ দিয়েছি কমিশনের প্রতিবেদনে। এর মধ্যে দ্রুত মামলা নিষ্পত্তির জন্য আমরা অবসরপ্রাপ্ত বিচারকদের চুক্তিভিত্তিক নিয়োগের পরামর্শ দিয়েছি। এটা করতে পারলে খুব দ্রুত অনেক বিচারাধীন মামলা কমানো যাবে। একই সঙ্গে আরও অধিকসংখ্যক বিচারক নিয়োগের সুপারিশও করা হয়েছে সংস্কার কমিশনের প্রতিবেদনে।’ জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সরকার ও বিচার বিভাগের উদ্যোগের ফলে মামলা নিষ্পত্তির হার বেড়েছিল। তবে সে সময়ও নিষ্পত্তির হার দায়েরের তুলনায় কম ছিল। ২০১৬ সালে মামলাজট অপেক্ষাকৃত কমতে শুরু করে। ২০২২ সালে প্রথম ও সর্বশেষ মামলা দায়ের অপেক্ষা নিষ্পত্তি বেশি হয়। এরপর মামলাজট বাড়ার লাগাম টানা গিয়েছিল। কিন্তু গত বছরের শেষ ছয় মাসে বিচার বিভাগে কার্যত অচলাবস্থা দেখা দেয়। গত বছর প্রথম ছয় মাসে ৮১ হাজার ৩৬৩টি মামলা জটের খাতায় যুক্ত হলেও শেষ ছয় মাসে বেড়েছে ১ লাখ ৩৫ হাজারের বেশি। গত বছরের ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অ্যাটর্নি জেনারেলসহ সারা দেশে সরকারি আইন কর্মকর্তা পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অধস্তন আদালতে ব্যাপক হারে রদবদল করা হয়েছে। হাই কোর্টে নিয়োগ দেওয়া হয়েছে ২৩ জন অতিরিক্ত বিচারপতি। বিচার বিভাগের সংস্কারে গঠন করা হয়েছিল কমিশনও। গত ৫ ফেব্রুয়ারি বিচার বিভাগ সংস্কার কমিশনের দেওয়া ৩৫২ পৃষ্ঠার প্রতিবেদনে মামলাজট কমানোসহ ৩২ বিষয়ে সুপারিশ তুলে ধরা হয়েছে। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমানের নেতৃত্বে গঠন করা বিচার বিভাগ সংস্কার কমিশনের সুপারিশে মামলাজট নিরসনের বিষয়ে অবসরপ্রাপ্ত জেলা জজদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়াসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে। অধস্তন আদালতের বিচারকসংখ্যা অন্তত ৬ হাজারে উন্নীত করার তাগিদ দেওয়া হয়েছে সুপারিশে। অন্য সুপারিশগুলোর মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের প্রাতিষ্ঠানিক স্বাধীনতা নিশ্চিত করা ও বিচারক নিয়োগে কমিশন গঠন; অধস্তন আদালতে বিচারক নিয়োগ, পদোন্নতি, বদলি, শৃঙ্খলা ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সংস্কার করা। স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস প্রতিষ্ঠা, বিচার বিভাগের জন্য প্রয়োজনীয় বাজেট বরাদ্দ, বিচার বিভাগকে যথাসম্ভব নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত রাখা। বিচার বিভাগের যথাযথ বিকেন্দ্রীকরণ এবং মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ। এসব সুপারিশের মধ্যে উচ্চ আদালতে বিচারক নিয়োগ অধ্যাদেশসহ বেশ কিছু সুপারিশ এরই মধ্যে বাস্তবায়ন হয়েছে। আইন সংশোধনসংক্রান্ত সুপারিশগুলো বাস্তবায়নেও কাজ চলছে বলে জানা গেছে।

এই বিভাগের আরও খবর
হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ইসির চিঠি
হিসাব জমা দিতে বিএনপিসহ ২৩ দলকে ইসির চিঠি
করহার কমলে স্বর্ণ খাতে রাজস্ব আদায় ১৮ গুণ বাড়বে
করহার কমলে স্বর্ণ খাতে রাজস্ব আদায় ১৮ গুণ বাড়বে
পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল
পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল
স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ
চিকিৎসকের নিরাপত্তায় হাসপাতালে বসবে অ্যালার্ম সিস্টেম
চিকিৎসকের নিরাপত্তায় হাসপাতালে বসবে অ্যালার্ম সিস্টেম
কার্ড ও এমএফএস অ্যাকাউন্ট একই নামে না হলে অ্যাড মানি বন্ধ
কার্ড ও এমএফএস অ্যাকাউন্ট একই নামে না হলে অ্যাড মানি বন্ধ
কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!
কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!
ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩
ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩
প্রেমিকার বান্ধবীর স্বীকারোক্তি কারাগারে প্রেরণ
প্রেমিকার বান্ধবীর স্বীকারোক্তি কারাগারে প্রেরণ
পদ্মার চরে গোলাগুলি একজনের লাশ তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
পদ্মার চরে গোলাগুলি একজনের লাশ তুলে নিয়ে গেল দুর্বৃত্তরা
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা
গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা
সর্বশেষ খবর
এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল
এ দেশের মানুষ কখনো জামায়াতকে ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

এই মাত্র | মন্ত্রীকথন

জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা
জয়পুরহাটে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন ও শোভাযাত্রা

২ মিনিট আগে | দেশগ্রাম

বাউবিতে আউটকাম বেইজড এডুকেশন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ
বাউবিতে আউটকাম বেইজড এডুকেশন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ

৪ মিনিট আগে | ক্যাম্পাস

প্রথম বেতনের টাকা মাদরাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর
প্রথম বেতনের টাকা মাদরাসা ও এতিমখানায় বিতরণ করলেন এমপি জাহাঙ্গীর

৭ মিনিট আগে | দেশগ্রাম

দেশে হাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যু
দেশে হাম উপসর্গে নিয়ে ৬ শিশুর মৃত্যু

৭ মিনিট আগে | জাতীয়

মিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
মিরপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

৯ মিনিট আগে | নগর জীবন

মুন্সীগঞ্জে মেধা যোগ্যতা স্বচ্ছতায় পুলিশে চাকরি
মুন্সীগঞ্জে মেধা যোগ্যতা স্বচ্ছতায় পুলিশে চাকরি

১১ মিনিট আগে | দেশগ্রাম

আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন সালমান আগা
আচরণবিধি ভঙ্গে শাস্তি পেলেন সালমান আগা

১২ মিনিট আগে | মাঠে ময়দানে

কুবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে প্রসেনজিত–হিমু
কুবি রিপোর্টার্স ইউনিটির নেতৃত্বে প্রসেনজিত–হিমু

১৩ মিনিট আগে | ক্যাম্পাস

ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
ফুলবাড়ীতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

১৪ মিনিট আগে | দেশগ্রাম

নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান
নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

১৮ মিনিট আগে | দেশগ্রাম

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

১৯ মিনিট আগে | মাঠে ময়দানে

আবার হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: হুঁশিয়ারি আইআরজিসি’র
আবার হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: হুঁশিয়ারি আইআরজিসি’র

২০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ডিবি পুলিশের পোশাক পরে গরু ডাকাতির প্রস্তুতি, অতঃপর...
ডিবি পুলিশের পোশাক পরে গরু ডাকাতির প্রস্তুতি, অতঃপর...

২২ মিনিট আগে | দেশগ্রাম

নিউইয়র্কে ম্যানহোলে পড়ে প্রাণ গেল নারীর
নিউইয়র্কে ম্যানহোলে পড়ে প্রাণ গেল নারীর

২৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ধর্ষণ-হত্যা-সহিংসতা বন্ধে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন
ধর্ষণ-হত্যা-সহিংসতা বন্ধে কলাপাড়ায় শিক্ষার্থীদের মানববন্ধন

২৪ মিনিট আগে | দেশগ্রাম

লিথুয়ানিয়ায় ড্রোন অনুপ্রবেশ, নাগরিকদের আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ
লিথুয়ানিয়ায় ড্রোন অনুপ্রবেশ, নাগরিকদের আশ্রয়স্থলে যাওয়ার নির্দেশ

২৫ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

খাগড়াছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে ওয়াটার পয়েন্ট স্থাপন
খাগড়াছড়ির দুর্গম জনপদে সেনাবাহিনীর উদ্যোগে ওয়াটার পয়েন্ট স্থাপন

২৬ মিনিট আগে | দেশগ্রাম

নিয়ন্ত্রিত হাম বাংলাদেশে যেভাবে ভয়ংকর হয়ে উঠল
নিয়ন্ত্রিত হাম বাংলাদেশে যেভাবে ভয়ংকর হয়ে উঠল

২৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঈদুল আজহায় জনসাধারণকে পুলিশের নিরাপত্তা পরামর্শ
ঈদুল আজহায় জনসাধারণকে পুলিশের নিরাপত্তা পরামর্শ

২৭ মিনিট আগে | নগর জীবন

জামালপুরে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ
জামালপুরে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে ধান ও সবজি বীজ বিতরণ

২৯ মিনিট আগে | দেশগ্রাম

রাজশাহীতে ২ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৯
রাজশাহীতে ২ হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৯

২৯ মিনিট আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২
যাত্রাবাড়ী থানার বিশেষ অভিযানে গ্রেফতার ১২

৩০ মিনিট আগে | নগর জীবন

হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী
হামের প্রাদুর্ভাব কমেছে, দ্রুত সময়ে স্বাভাবিক হয়ে আসবে: স্বাস্থ্যমন্ত্রী

৩১ মিনিট আগে | মন্ত্রীকথন

পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি
পঞ্চগড়ে টমেটো চাষিদের হাহাকার, বিদেশি টমেটো আমদানি বন্ধের দাবি

৩৩ মিনিট আগে | কৃষি ও প্রকৃতি

শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের
শিক্ষার্থীদের শতভাগ নির্ভুল পাঠ্যবই দেওয়ার নির্দেশ শিক্ষা সচিবের

৩৪ মিনিট আগে | জাতীয়

গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ফায়ার সপ্তাহ’ উদ্বোধন
গাইবান্ধায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‘ফায়ার সপ্তাহ’ উদ্বোধন

৩৫ মিনিট আগে | দেশগ্রাম

মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ
মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদে গিয়ে হামলার মুখে পুলিশ

৩৬ মিনিট আগে | নগর জীবন

লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক
লন্ডনে শিক্ষামন্ত্রীর সঙ্গে গুগলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক

৩৯ মিনিট আগে | জাতীয়

‘ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত’
‘ফায়ার সার্ভিস ২৪ ঘণ্টা জনগণের সেবায় নিয়োজিত’

৪০ মিনিট আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

৭ ঘণ্টা আগে | নগর জীবন

আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম
আওয়ামীলীগ ব্যাক করেছে, দেখো নাই? বললেন মাহফুজ আলম

১৫ ঘণ্টা আগে | জাতীয়

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

৯ ঘণ্টা আগে | জাতীয়

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

৩ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা
বিশ্বকাপের জন্য পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)

৯ ঘণ্টা আগে | নগর জীবন

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর
মুখ্যমন্ত্রী হয়েই ‘চিকেনস নেক’ মোদি সরকারের কাছে হস্তান্তর শুভেন্দুর

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান
ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

১০ ঘণ্টা আগে | নগর জীবন

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা
বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গায়িকাকে কানাডা থেকে এসে হত্যা

১৮ ঘণ্টা আগে | শোবিজ

যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
শ্রেণিকক্ষে অনৈতিক আচরণের অভিযোগে জবির দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১৩ ঘণ্টা আগে | ক্যাম্পাস

‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’
‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত
সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে কর্মকর্তাদের মন্ত্রণালয়ে ফেরত

১৪ ঘণ্টা আগে | জাতীয়

‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান এফ রহমান
‘ইন্টারনেট চালু করবা না’, পলকের কাছে জানতে চেয়েছিলেন সালমান এফ রহমান

২১ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক ওমর ফারুকের নিয়োগ বাতিল

১৪ ঘণ্টা আগে | জাতীয়

আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি
আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

২ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?
ট্রাম্পের পরপরই পুতিন কেন চীনে, ভিতরে কী চলছে?

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি
রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক যুদ্ধেই নাজেহাল ভারতীয় রুপি
এক যুদ্ধেই নাজেহাল ভারতীয় রুপি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

১৬ ঘণ্টা আগে | নগর জীবন

মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য
মাদারীপুরে তিন মরদেহ উদ্ধারের ঘটনায় বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

২২ ঘণ্টা আগে | দেশগ্রাম

স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?
স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প
ইরানে আবারও বড় ধরনের হামলার ইঙ্গিত দিলেন ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?
ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
সিরিজ খুনের খুনি কে
সিরিজ খুনের খুনি কে

প্রথম পৃষ্ঠা

গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা
গুলিবিদ্ধদের ইনজেকশন দিয়ে মারতে বলত নেতারা

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’
আতঙ্কের সলিমপুর হচ্ছে ‘স্মার্ট হাব’

নগর জীবন

কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!
কাঁচা পেঁপের কেজি ১২০ টাকা!

পেছনের পৃষ্ঠা

স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের
স্থায়ী যুদ্ধ বন্ধে নতুন শর্ত ইরানের

প্রথম পৃষ্ঠা

অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী
অপপ্রচারের টার্গেটে সশস্ত্র বাহিনী

প্রথম পৃষ্ঠা

ব্যাংকে নগদ অর্থের সংকট
ব্যাংকে নগদ অর্থের সংকট

পেছনের পৃষ্ঠা

বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা
বিশ্ব মেট্রোলজি দিবস প্রসঙ্গে কিছু কথা

সম্পাদকীয়

আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও
আলোর মুখ দেখেনি পাঁচ বছরেও

নগর জীবন

ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩
ছাত্রীর বাড়িতে গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ, আটক ৩

পেছনের পৃষ্ঠা

হজে যাচ্ছেন জামায়াত আমির
হজে যাচ্ছেন জামায়াত আমির

প্রথম পৃষ্ঠা

কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ
কারিনা কায়সারের মৃত্যু ও গরুর জন্মসনদ

সম্পাদকীয়

কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা
কিংসের হ্যাটট্রিক না কি মোহামেডানের ফেরা

মাঠে ময়দানে

ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব
ফরিদপুরে খাল খননের আড়ালে গাছ কাটার মহোৎসব

নগর জীবন

স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ
স্বামীর সহযোগিতায় সাধুর আস্তানায় নারীকে ধর্ষণের অভিযোগ

পেছনের পৃষ্ঠা

বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস
বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা হাত কেটে উল্লাস

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস
প্রধানমন্ত্রীকে ঘিরে শিশুদের উচ্ছ্বাস

পেছনের পৃষ্ঠা

ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা
ধর্ষণের পর শিশুকে গলা কেটে হত্যা

প্রথম পৃষ্ঠা

বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের
বৈষম্যমুক্ত বিশ্ব গঠনের আহ্বান ইসলামী সমাজের

নগর জীবন

ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা
ভারত-যুক্তরাষ্ট্র পারমাণবিক ইস্যুতে যা বললেন শ্রিংলা

প্রথম পৃষ্ঠা

রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি
রূপগঞ্জে দুই মহাসড়ক নির্মাণে ধীরগতি, যানজটে ভোগান্তি

নগর জীবন

অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন
অস্ট্রেলিয়ায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যা করে পুলিশে ফোন

প্রথম পৃষ্ঠা

ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে
ঠুঁটো জগন্নাথ বানানোর চেষ্টা মানবাধিকার কমিশনকে

প্রথম পৃষ্ঠা

মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের
মার্কিন শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শামা ওবায়েদের

প্রথম পৃষ্ঠা

পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল
পয়লা জুলাই থেকেই নতুন পে-স্কেল

পেছনের পৃষ্ঠা

রাবিতে যত অনিয়ম
রাবিতে যত অনিয়ম

পেছনের পৃষ্ঠা

অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!
অতি দরিদ্র কর্মসংস্থান প্রকল্পে শ্রমিকদের বাদ দিয়ে ভেকু!

দেশগ্রাম

ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু
ঢাকার সড়ক ঘেঁষে মলমূত্র ছড়াচ্ছে রোগজীবাণু

পেছনের পৃষ্ঠা

বর্জ্যে দূষিত শীতলক্ষ্যার পানি
বর্জ্যে দূষিত শীতলক্ষ্যার পানি

পেছনের পৃষ্ঠা