শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

তত্ত্বাবধায়ক ব্যবস্থার শুরু যেভাবে

রফিকুল ইসলাম রনি
প্রিন্ট ভার্সন
তত্ত্বাবধায়ক ব্যবস্থার শুরু যেভাবে

দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে ১৯৯৬ সালে প্রথমবারের মতো এ ব্যবস্থা চালু হয়েছিল। সময়ের পালাবদলে পরে নির্বাচনকালীন এ সরকার নিয়ে রাজনৈতিক বিতর্ক বাড়তে থাকে। এরপর ২০১১ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে রদ করা হয়।

যে আওয়ামী লীগের আন্দোলনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়েছিল, সেই আওয়ামী লীগই সরকারে এসে এ ব্যবস্থা বিলোপ করেছিল। গতকাল আবারও উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এসেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নয়, চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

জানা যায়, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার প্রবর্তন হয়েছিল এক বিশেষ রাজনৈতিক প্রেক্ষাপটে। স্বৈরাচার হুসেইন মুহম্মদ এরশাদ সরকারের পতনের পর ১৯৯১ সালের নির্বাচনে বিচারপতি সাহাবুদ্দীন আহমদের নেতৃত্বে একটি অনানুষ্ঠানিক অন্তর্বর্তী সরকারের অধীনে ভোট হয়। সে নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে। ১৯৯৪ সালে মাগুরা উপনির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ পরিস্থিতি পাল্টে দেয়। ১৯৯৬ সালে ক্ষমতাসীন দলের অধীনে কোনোভাবেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়, এ অভিযোগ তুলে আওয়ামী লীগের নেতৃত্বে বিরোধী দলগুলো তীব্র আন্দোলন শুরু করে। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ক্ষমতাসীন বিএনপি সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি পুনরায় ক্ষমতায় আসে। পরে প্রবল আন্দোলনের মুখে ওই বছরই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাকে সাংবিধানিক রূপ দেওয়া হয়। এতে বলা হয়, নির্বাচনকালীন ৯০ দিনের জন্য একটি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার দেশ পরিচালনা করবে। প্রধান উপদেষ্টা হবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি বা যোগ্য কেউ না থাকলে পরবর্তী সিনিয়র বিচারপতি। সরকারের কাজ হবে নির্বাচন পরিচালনার জন্য উপযোগী পরিবেশ তৈরি করা। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার অধীনে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৯৬ সালের ১২ জুন। এ ব্যবস্থার অধীনে ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তুলনামূলক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়। ২০০৭ সালে সেনাসমর্থিত ফখরুদ্দীন সরকার ক্ষমতায় আসে। এ সরকার ২০০৮ সালে নির্বাচন দেয়। এ নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলনকারী আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ২০১১ সালে ১৫তম সংশোধনীর মাধ্যমে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে দেয়। এ পর্যন্ত চারজন ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারপ্রধানের দায়িত্ব পালন করলেও তিনজনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ নির্বাচন ও ক্ষমতা হস্তান্তর সম্ভব হয়েছিল। ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, ২০০১ সালে বিচারপতি লতিফুর রহমান এবং সর্বশেষ ২০০৮ সালে ড. ফখরুদ্দীন আহমদ। দেশে ২০০৬ সালের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থার কাঠামো নিয়ে জটিলতা তৈরি হয়। অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ নিয়ে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়।

এ সময় রাষ্ট্রপতি মো. ইয়াজউদ্দিন আহমেদ তত্ত্বাবধায়ক সরকারপ্রধান হন। হরতাল-অবরোধসহ নানান কর্মসূচির কারণে রাজনৈতিক অচলাবস্থা আরও প্রকট আকার ধারণ করলে দেশে জরুরি অবস্থা জারি হয় এবং একটি সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয়, যা ‘১/১১ সরকার’ নামে পরিচিত হয়। তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন ড. ফখরুদ্দীন আহমদ। তিন মাসের জন্য ক্ষমতা গ্রহণের কথা বলা হলেও এ সরকার দীর্ঘ দুই বছর ক্ষমতায় থেকে নিজেদের সাংবিধানিক এখতিয়ারের বাইরেও কাজ করে। দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতাকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনী অবৈধ ঘোষণা করে। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। ওই রায়ে বলা হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা অর্থাৎ সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন অগণতান্ত্রিক এবং তা সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক। এরপর সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এ ব্যবস্থা স্থায়ীভাবে বাতিল করা হয়।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলুপ্ত হওয়ার পর দেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনেই ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনগুলোর গ্রহণযোগ্যতা ও স্বচ্ছতা নিয়ে দেশের ভিতরে ও বাইরে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়। বিরোধী দলের পক্ষ থেকে দিনের ভোট রাতে করা, একতরফা নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন, ‘আমি ও ড্যামি ভোট’, প্রশাসনিক কারচুপির অভিযোগ করা হয়।

গতকাল প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় অবৈধ ঘোষণা করেছেন। একই সঙ্গে ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। এর ফলে নির্বাচনের সময় থাকবে তত্ত্বাবাধয়ক সরকার। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে। চতুর্দশ জাতীয় নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

এই বিভাগের আরও খবর
স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে
স্টারলিংক ব্যবহার করে অপতথ্য ছড়ানো হয়েছে
রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকেট
রাজধানীতে বাসে চড়লে কাটতে হবে ই-টিকেট
২৪ বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড
২৪ বাংলাদেশি জেলেকে গ্রেপ্তার করেছে ভারতীয় কোস্টগার্ড
শেষ মুহূর্তে স্থগিত শাকসু নির্বাচন
শেষ মুহূর্তে স্থগিত শাকসু নির্বাচন
প্রতারণায় ১৫ মাসের কারাদণ্ড ইভ্যালির রাসেল-শামীমার
প্রতারণায় ১৫ মাসের কারাদণ্ড ইভ্যালির রাসেল-শামীমার
সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ
সড়ক অবরোধ করে ব্যাটারিচালিত রিকশা চালকদের বিক্ষোভ
হাবিবসহ আট পুলিশের ভাগ্য নির্ধারণ আজ
হাবিবসহ আট পুলিশের ভাগ্য নির্ধারণ আজ
শুল্ক প্রত্যাহার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
শুল্ক প্রত্যাহার দাবি বিজিএমইএ ও বিকেএমইএর
সংখ্যালঘুদের ঘিরে ৬৪৫ সহিংস ঘটনা ৭১টি সাম্প্রদায়িক
সংখ্যালঘুদের ঘিরে ৬৪৫ সহিংস ঘটনা ৭১টি সাম্প্রদায়িক
৩৮ টুকরা লাশের রহস্য জানাল পুলিশ
৩৮ টুকরা লাশের রহস্য জানাল পুলিশ
গুমের ঘটনায় প্রথম মামলার বিচার শুরু
গুমের ঘটনায় প্রথম মামলার বিচার শুরু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সর্বশেষ খবর
বইয়ের অতিরিক্ত চাপ কমিয়ে প্রতিভার বিকাশে জোর দিতে হবে: শিক্ষা উপদেষ্টা
বইয়ের অতিরিক্ত চাপ কমিয়ে প্রতিভার বিকাশে জোর দিতে হবে: শিক্ষা উপদেষ্টা

৫ মিনিট আগে | জাতীয়

ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল
ধর্মকে ব্যবহার না করে সোজাপথে রাজনীতি করেন : মির্জা ফখরুল

৫ মিনিট আগে | রাজনীতি

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

৬ মিনিট আগে | ক্যাম্পাস

নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি
নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউপি চেয়ারম্যানসহ আট জনপ্রতিনিধি

১১ মিনিট আগে | দেশগ্রাম

সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী
সরকারের জবাবদিহিতার অভাবে দেশে সংকট : রিজভী

১৬ মিনিট আগে | রাজনীতি

স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের
স্বর্ণার ছক্কার রেকর্ডের ম্যাচে সহজ জয় বাংলাদেশের

২৩ মিনিট আগে | মাঠে ময়দানে

শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ
শেখ হাসিনার পিয়ন জাহাঙ্গীরের ফ্ল্যাট-জমি জব্দ, স্ত্রীর ব্যাংক হিসাব অবরুদ্ধ

২৬ মিনিট আগে | জাতীয়

২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির
২ বছরের আগে বাড়ি ভাড়া না বাড়ানোর নির্দেশনা ঢাকা উত্তর সিটির

৩১ মিনিট আগে | নগর জীবন

সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
সাবেক গভর্নর ড. আতিউরসহ ২৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

৩১ মিনিট আগে | জাতীয়

সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬
সারাদেশে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩০৬

৩৩ মিনিট আগে | জাতীয়

মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা
মালয়েশিয়ায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

৩৪ মিনিট আগে | পরবাস

কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের
কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে, যে জীবন গানের

৩৯ মিনিট আগে | শোবিজ

ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা
ইতিহাস সাক্ষ্য দেয়—একবার ‘ক্ষমতার চেয়ারে বসলে’ আর ছাড়তে চাই না: ধর্ম উপদেষ্টা

৪৪ মিনিট আগে | জাতীয়

সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার
সিলেটে বস্তাভর্তি মাদক উদ্ধার

৪৫ মিনিট আগে | চায়ের দেশ

গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে আইএসইউর উদ্যোগে এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

৪৫ মিনিট আগে | ক্যাম্পাস

বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা
বাংলাদেশের চাল আমদানির খবরে খুশি ভারতীয় ব্যবসায়ীরা

৪৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা
কুষ্টিয়া জামায়াত আমিরের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

৪৯ মিনিট আগে | দেশগ্রাম

শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ
শাকসু নির্বাচন পেছানোর প্রতিবাদে রাবি শিবিরের প্রতিবাদ

৪৯ মিনিট আগে | ক্যাম্পাস

নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা
নেপালের চলচ্চিত্র উৎসবে দেশের দুই স্বল্পদৈর্ঘ্য সিনেমা

৫৭ মিনিট আগে | শোবিজ

গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা
গণভোট বাস্তবায়ন করা এ সরকারের ‘বিশেষ দায়িত্ব’: গণশিক্ষা উপদেষ্টা

১ ঘণ্টা আগে | জাতীয়

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা বন্ড প্রযোজ্য নয় : মার্কিন দূতাবাস

১ ঘণ্টা আগে | নগর জীবন

গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?
গ্যাস সংকটে ভরসা ইলেকট্রিক চুলা: ইনডাকশন ও ইনফ্রারেড কোনটি সেরা?

১ ঘণ্টা আগে | জীবন ধারা

মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ
মালয়েশিয়ার সুলতানের কাছে বাংলাদেশের রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

১ ঘণ্টা আগে | পরবাস

সংসদ গান শোনানো কিংবা ব্যক্তিপূজা করার জায়গা নয়: রিজওয়ানা হাসান
সংসদ গান শোনানো কিংবা ব্যক্তিপূজা করার জায়গা নয়: রিজওয়ানা হাসান

১ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে রুশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১ ঘণ্টা আগে | রাজনীতি

‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’
‘ভারতের চাপে আইসিসি কোনো অযৌক্তিক শর্ত চাপিয়ে দিলে মানবো না’

১ ঘণ্টা আগে | জাতীয়

ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ নয় : মার্কিন দূতাবাস
ভিসা সাক্ষাৎকারের আগে বন্ড পরিশোধ নয় : মার্কিন দূতাবাস

১ ঘণ্টা আগে | জাতীয়

নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা
নরসিংদীতে জেল পলাতক শীর্ষ সন্ত্রাসী অপুকে কুপিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ
ওয়ালটনের সঙ্গে যুক্ত হলেন ক্রিকেটার তাসকিন আহমেদ

১ ঘণ্টা আগে | কর্পোরেট কর্নার

কনে বদলের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, বর কারাগারে
কনে বদলের অভিযোগে পাল্টাপাল্টি মামলা, বর কারাগারে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা
ম্যাজিস্ট্রেটকে ‘বৃদ্ধাঙ্গুলি দেখানোর’ বিষয়ে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৮ ঘণ্টা আগে | রাজনীতি

'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'
'আমি স্ত্রীকে হত্যা করেছি, তবে আমি খুনি নই'

১৪ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি

১৯ ঘণ্টা আগে | ইসলামী জীবন

‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’
‘এমন শক্তি দিয়ে হামলা চালাবো, যা সে কখনও চোখে দেখেনি’

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ
ভারতীয়দের ভিসামুক্ত ভ্রমণ সুবিধা কেড়ে নিল দুই দেশ

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া
শীত কমবে নাকি বাড়বে, সারাদেশে যেমন থাকবে আবহাওয়া

১৭ ঘণ্টা আগে | জাতীয়

নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা
নাটকীয়ভাবে ইসরায়েল ছাড়ছে ইহুদিরা

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা
পৌনে ২ কোটি টাকার মনোনয়ন বাণিজ্য, দুদকের জালে জাতীয় পার্টির রাঙ্গা

২০ ঘণ্টা আগে | জাতীয়

মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান
মামুনুল হকের দুই আসনে প্রার্থী দেবে না ইসলামী আন্দোলন: গাজী আতাউর রহমান

১৯ ঘণ্টা আগে | রাজনীতি

স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?
স্পেনের হাই-স্পিড ট্রেন দুর্ঘটনা: কী ঘটেছিল?

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া
ট্রাম্পের গ্রিনল্যান্ড দখল পরিকল্পনায় যে কারণে মহাখুশি রাশিয়া

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!
পাকিস্তানের মহা-উপকার করেছে ভারত, অস্ত্র ব্যবসা রমরমা!

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা
১২ আসনে নাগরিক ঐক্যের প্রার্থী ঘোষণা

২১ ঘণ্টা আগে | রাজনীতি

গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু
গাজায় তুরস্ক-কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান
বিশ্বকাপে বাংলাদেশ ইস্যুতে যে সিদ্ধান্ত নিলো পাকিস্তান

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান
বাংলাদেশের সমর্থনে বিশ্বকাপ থেকে সরে যাবে না পাকিস্তান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প
এবার কানাডা নিয়ে চিন্তায় ট্রাম্প

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত
শাকসু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত

২৩ ঘণ্টা আগে | জাতীয়

‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল
‘জনপ্রিয় হয়ে গেছি’, বিসিবিকে নাজমুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

স্বর্ণের দাম আবারও বেড়েছে
স্বর্ণের দাম আবারও বেড়েছে

১৭ ঘণ্টা আগে | অর্থনীতি

এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ
এস আলমের সম্পত্তি দেখভালে রিসিভার নিয়োগ

১৮ ঘণ্টা আগে | জাতীয়

শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত
শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে : চীনা রাষ্ট্রদূত

২১ ঘণ্টা আগে | জাতীয়

ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!
ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশোধ নিতে ‘ট্রেড বাজুকা’ প্রয়োগ করতে যাচ্ছে ইউরোপ!

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস
২১ জানুয়ারি থেকে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ড কার্যকর: মার্কিন দূতাবাস

২৩ ঘণ্টা আগে | জাতীয়

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কুমিল্লা-৬ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল
কুমিল্লা-৩ আসনে কায়কোবাদের প্রার্থিতা বহাল

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

খেলা শেষে কাঁদলেন দিয়াজ
খেলা শেষে কাঁদলেন দিয়াজ

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক
উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ
ইসলামি ফ্রন্টের প্রার্থী গিয়াস উদ্দিন আত তাহেরিকে শোকজ

২২ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি
রাউজানে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে চূড়ান্ত মনোনয়ন দিলো বিএনপি

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

প্রিন্ট সর্বাধিক
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি
ইরান অভিমুখে মার্কিন বিমানবাহী রণতরি

প্রথম পৃষ্ঠা

ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট
ছদ্মবেশী কিলার ভবঘুরে সম্রাট

প্রথম পৃষ্ঠা

গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক
গণভোটে সরকারের নিরপেক্ষতা নিয়ে বিতর্ক

প্রথম পৃষ্ঠা

মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’
মাদকের আখড়া প্যারিস রোডের ‘ভূতুড়ে মার্কেট’

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত
চট্টগ্রামে সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত

প্রথম পৃষ্ঠা

আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ
আজ প্রত্যাহার কাল প্রতীক বরাদ্দ

প্রথম পৃষ্ঠা

ফুলের রাজ্যে রঙের উৎসব
ফুলের রাজ্যে রঙের উৎসব

পেছনের পৃষ্ঠা

এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ
এখনো অনিশ্চয়তায় বাংলাদেশের টি-২০ বিশ্বকাপ

প্রথম পৃষ্ঠা

প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প
প্রযুক্তিনির্ভর রূপান্তরে দেশের পোশাকশিল্প

শিল্প বাণিজ্য

প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ
প্রার্থী হতে জাতীয় পার্টির রাঙ্গাকে পনিরের ঘুষ

প্রথম পৃষ্ঠা

১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা
১০-দলীয় জোটের আসন চূড়ান্ত, আজ ঘোষণা

প্রথম পৃষ্ঠা

শিরোপার দৌড়ে সাবিনারা
শিরোপার দৌড়ে সাবিনারা

মাঠে ময়দানে

ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো
ইউরোপে পোশাক রপ্তানি ১৮০৫ কোটি ইউরো

পেছনের পৃষ্ঠা

‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা
‘সিটি গভর্নমেন্ট’-এ বাঁচবে ঢাকা

নগর জীবন

রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন
রোগীবাহী অ্যাম্বুলেন্সে আগুন

দেশগ্রাম

পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে
পোশাক খাত এক বছর ধরে আইসিইউতে

প্রথম পৃষ্ঠা

পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি
পবিত্র শবেবরাত ৩ ফেব্রুয়ারি

প্রথম পৃষ্ঠা

সমস্যা বাড়ছেই ঢাকায়
সমস্যা বাড়ছেই ঢাকায়

পেছনের পৃষ্ঠা

তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের
তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ মার্কিন ও ইইউ রাষ্ট্রদূতদের

প্রথম পৃষ্ঠা

বিপিএলে প্লে-অফের লড়াই
বিপিএলে প্লে-অফের লড়াই

মাঠে ময়দানে

টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!
টি-২০ বিশ্বকাপ বয়কট করছে কি পাকিস্তান!

মাঠে ময়দানে

‘ফুল গিয়ারে’ প্রশাসন
‘ফুল গিয়ারে’ প্রশাসন

পেছনের পৃষ্ঠা

‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে
‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে

প্রথম পৃষ্ঠা

শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন
শ্রদ্ধা-ভালোবাসায় শহীদ জিয়ার জন্মদিন উদ্‌যাপন

প্রথম পৃষ্ঠা

উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ
উইজডেন বর্ষসেরা টি ২০ একাদশে মুস্তাফিজ

মাঠে ময়দানে

লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই
লেভেল প্লেয়িং ফিল্ডের অভাব নেই

প্রথম পৃষ্ঠা

আফ্রিকাসেরা সেনেগাল
আফ্রিকাসেরা সেনেগাল

মাঠে ময়দানে

ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল
ফর্টিসের কাছে সব ম্যাচই ফাইনাল

মাঠে ময়দানে

সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু
সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতির মৃত্যু

পেছনের পৃষ্ঠা