সৌদি আরবের রিয়াদে চলমান ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসের টেবিল টেনিসের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে অন্তত রৌপ্য নিশ্চিত হলেও সোনার হাতছানি বাংলাদেশের সামনে। গতকাল রাতে আসরের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাহরাইনকে ৩-১ সেটে হারান লাল-সবুজের জাবেদ ও খই খই মারমা। আজ রাতে ফাইনালে তাদের প্রতিপক্ষ তুরস্ক। হারাতে পারলেই সোনার পদক জিতবে বাংলাদেশ। ফলে অন্তত রৌপ্য পদক নিশ্চিত জাবেদ ও খই খই জুটির। কোয়ার্টার ফাইনালে মালদ্বীপ দলের বিরুদ্ধে সরাসরি ১৪-১২, ১১-৫ এবং ১১-৮ গেমে (৩-০ সেটে) জয়লাভ করে বাংলাদেশ। এবারের প্রতিযোগিতায় এখন পর্যন্ত তিনটি তামা, একটি রৌপ্য নিশ্চিত হয়েছে বাংলাদেশের। টেবিল টেনিস ছাড়া অন্য তিনটি তামার পদক এসেছে ভারোত্তোলনে। ভারোত্তোলনের ৫৩ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ, ক্লিন অ্যান্ড জার্ক ও টোটাল (দুই লিফটের যোগফল) তিন ক্যাটাগরিতে তিনটি পদক জেতেন বাংলাদেশের মারজিয়া আক্তার।
শিরোনাম
- গ্রিসের উপকূলে নৌকা ডুবি, ১৪ মিসরীয় নিহত
- আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে ৪-৫ বছর লাগে: গভর্নর
- ইইউ থেকে ২০০ পর্যবেক্ষক আসতে পারে: ইসি সচিব
- আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২২ ডিসেম্বর
- শিশু শ্রমিকদের মধ্যে সর্বোচ্চ ৬৬.৬ শতাংশ শিল্প-কারখানায় নিয়োজিত
- সব শিক্ষাপ্রতিষ্ঠানের সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
- মুন্সীগঞ্জে ৪৩ লক্ষ টাকার জাটকা জব্দ
- নির্বাচন নিয়ে টকশো-সংলাপে কটূক্তি না করার নির্দেশ ইসির
- খালেদা জিয়ার সুস্থতা কামনায় ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির দোয়া
- মুন্সীগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
- লালবাগে প্লাস্টিকের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
- ভাতার দাবিতে আন্দোলন : সচিবালয়ের ১৪ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত
- বিগত দিনে দখলদারিত্বের রাজনীতি ও ভোট হয়েছে: এ্যানি
- নাশকতা মামলায় মির্জা আব্বাসসহ বিএনপির ৪৫ নেতা-কর্মীকে অব্যাহতি
- একাত্তর ও চব্বিশের গণহত্যাকারীদের চরিত্র এক : দুদু
- কানাডার ক্যালগেরিতে মহান বিজয় দিবস উদযাপন
- কয়েক সপ্তাহে দেশে রাজনৈতিক আবহাওয়া বদলেছে দ্রুত: জিল্লুর রহমান
- ফার্মগেটে ব্লকেড কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার
- রাজধানীর তেজগাঁও কলেজের সামনে পুলিশ মোতায়েন
টিটিতে সোনার হাতছানি বাংলাদেশের সামনে
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর