যুক্তরাষ্ট্রে অভিযানে আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ দিয়েছেন মার্কিন ফেডারেল বিচারক। মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এ রায় দেওয়া হয়। অবশ্য আদালতের এ রায় নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ও মার্কিন স্বরাষ্ট্র দপ্তর। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযানে আটক ৬১৫ জনকে মুক্তির নির্দেশ দিয়েছেন ফেডারেল বিচারক জেফ্রি কামিংস। বুধবার দেওয়া এ রায়ের পর ২১ নভেম্বরের মধ্যেই তাদের মুক্তি দিতে হবে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইমিগ্রেশন জাস্টিস সেন্টার (এনআইজেসি) ও আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের (এসিএলইউ) দাখিল করা মামলার রায়ে মার্কিন জেলা আদালতের বিচারক জেফ্রি কামিংস এ আদেশ দেন। এ মামলায় বাদীপক্ষ অভিযোগ করেছিল, ট্রাম্প প্রশাসনের ‘অপারেশন মিডওয়ে ব্লিটজ’ নামে পরিচালিত অভিযানে অভিবাসন কর্তৃপক্ষ আইসিই বেআইনিভাবে বহু মানুষকে আটক করেছে। এসিএলইউ ও এনআইজেসি জানায়, গত জুনে ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান শুরুর পর থেকে অন্তত তিন হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে প্রায় ১ হাজার ১০০ জন স্বেচ্ছায় দেশ ছেড়ে চলে গেছেন বলে ধারণা করছে সংগঠনটি। বিচারক কামিংসের নির্দেশ অনুযায়ী, যেসব ব্যক্তির বিরুদ্ধে বাধ্যতামূলক আটকাদেশ নেই এবং যারা সমাজের জন্য কোনো বড় ঝুঁকি সৃষ্টি করেন না, তাদের মুক্তি দিতে হবে। -সিএনএন
শিরোনাম
- হবিগঞ্জ–বানিয়াচং সড়কে সিএনজি মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
- সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
- বিজয় দিবসে ফটিকছড়ি প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন
- রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- মেহেরপুরে নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপিত
- লৌহজংয়ে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
- বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- যথাযোগ্য মর্যাদায় জাবিতে বিজয় দিবস উদযাপন
- নানা কর্মসূচিতে লক্ষ্মীপুরে মহান বিজয় দিবস উদযাপিত
- হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন
- পাঁচ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- বিজয় দিবসে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্ণাঢ্য আয়োজন
- সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিংয়ে বাংলাদেশের বিশ্বরেকর্ড
- ফ্যাসিস্ট শক্তি নির্বাচন বানচালের চক্রান্ত করছে : নাহিদ ইসলাম
- বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
- আইপিএল নিলাম: সবচেয়ে বেশি টাকা কেকেআর'র, অন্য দলের হাতে কত?
- সংসদ নির্বাচন : প্রবাসী নিবন্ধন ছাড়ালো ৪ লাখ ৩৫ হাজার
- ব্রাহ্মণবাড়িয়ায় বিজয় দিবসে রেড ক্রিসেন্ট ইউনিটের শ্রদ্ধা
- নারায়ণগঞ্জে বিজয় দিবসে ছাত্রশিবিরের সাইকেল র্যালি
- রাজশাহীতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালন
আটক ৬১৫ অভিবাসীকে মুক্তির নির্দেশ মার্কিন আদালতের
মানবাধিকার সংস্থার আবেদনের ভিত্তিতে এ রায় দেওয়া হয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর