শিরোনাম
প্রকাশ: ১২:০২, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা

চলমান ফুটবল বিশ্বকাপের টিকেট কিনে শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়েই স্বপ্নভঙ্গ হচ্ছে হাজার হাজার ফুটবলপ্রেমীর। সেকেন্ডারি মার্কেটপ্লেস বা টিকেট পুনর্বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলোর চরম অব্যবস্থাপনার কারণে কোটি টাকা খরচ করে বিভিন্ন দেশ থেকে আসা সমর্থকেরা খেলা না দেখেই ফিরে যাচ্ছেন। বিশেষ করে ‘স্টাবহাব’ নামের জনপ্রিয় টিকেট বিক্রয়কারী ওয়েবসাইটের বিরুদ্ধে বিশ্বজুড়ে ক্ষোভের আগুন জ্বলছে। ভুক্তভোগী দর্শকেরা একে টিকেট ইতিহাসের অন্যতম বড় বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর ১৬টি শহরে বসেছে এবারের বিশ্বকাপের আসর। আর একে কেন্দ্র করেই শুরু হয়েছে টিকেট নিয়ে চরম নৈরাজ্য। ডালাসের বাসিন্দা সের্হিও এনরিকে আলভারাদো মোনতালভো তার বাবাকে নিয়ে লিওনেল মেসির খেলা দেখানোর জন্য স্টাবহাব থেকে ১৭০০ ডলারে আর্জেন্টিনার ম্যাচের টিকেট কিনেছিলেন। মেক্সিকো থেকে বাবা-মাকে উড়িয়ে আনা, হোটেল ও যাতায়াত বাবদ তার খরচ হয়েছিল প্রায় ৬০০০ ডলার। কিন্তু ভ্রমণের ঠিক আগের দিন স্টাবহাব তাকে জানায় যে বিক্রেতা টিকেট সরবরাহ করতে পারছে না। টিকেটের চড়া দামের অজুহাতে তারা কোনো বিকল্প টিকেটও দিতে রাজি হয়নি। ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে দাঁড়িয়ে ফোনে অনবরত যোগাযোগ করেও শেষ রক্ষা হয়নি মোনতালভোর। একই রকম নির্মম অভিজ্ঞতার শিকার হয়েছেন বোস্টনের ইবেন পিংরে। তার স্ত্রী ২৮০০ ডলার দিয়ে স্কটল্যান্ড বনাম হাইতি ম্যাচের টিকেট কিনেছিলেন ১১ বছরের ছেলেকে চমকে দেওয়ার জন্য। কিন্তু ম্যাচের দিন সেই টিকেট স্রেফ গায়েব হয়ে যায়, যার ফলে স্টেডিয়ামের বাইরে কান্নায় ভেঙে পড়ে শিশুটি।

খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই সংকটের মূল কারণ হলো ‘স্পেকুলেটিভ টিকেটিং’ বা ফাটকা কারবার। অনেক অসাধু বিক্রেতা নিজের কাছে টিকেট না থাকা সত্ত্বেও টিকেট বিক্রির বিজ্ঞাপন দেয়। পরে যখন টিকেটের দাম আকাশচুম্বী হয়ে যায়, তখন তারা সাধারণ ক্রেতাদের টিকেট না দিয়ে বেশি লাভের আশায় অন্য কোথাও তা চড়া দামে বিক্রি করে দেয়। এর ফলে সাধারণ ক্রেতারা টিকেটের মূল টাকা ফেরত পেলেও বিমান ভাড়া বা হোটেলের পেছনে নষ্ট হওয়া মোটা অঙ্কের টাকা আর ফিরে পান না।

এই চরম জালিয়াতির বিরুদ্ধে ইতোমধ্যে জুলি রিকার মোগাল এবং রুবেন রেনতেরিয়া নামের দুই ফুটবল অনুরাগী স্টাবহাবের বিরুদ্ধে একটি যৌথ দেওয়ানি মামলা দায়ের করেছেন। আদালতে জমা দেওয়া নথিতে তারা অভিযোগ করেছেন যে, টিকেট দেওয়ার নাম করে হাজার হাজার দর্শকের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়ে শেষ মুহূর্তে প্রতারণা করা হয়েছে। স্টাবহাবের এই কর্মকাণ্ডকে গ্রাহক সুরক্ষার ইতিহাসে ‘নতুন এক চরম বিপর্যয়’ হিসেবে উল্লেখ করা হয়েছে মামলায়।

পরিস্থিতি বেগতিক দেখে এখন শুরু হয়েছে দায় চাপানোর খেলা। ফিফা স্পষ্ট জানিয়ে দিয়েছে, বিশ্বকাপের একমাত্র বৈধ টিকেট তাদের অফিশিয়াল অ্যাপ বা ওয়েবসাইটেই পাওয়া যায় এবং তৃতীয় কোনো পক্ষের কাছ থেকে কেনা টিকেটের দায় তারা নেবে না। অন্যদিকে স্টাবহাব দাবি করেছে, ফিফার নতুন টিকেট ট্রান্সফার অ্যাপটিতে কারিগরি ত্রুটির কারণেই এই সমস্যা তৈরি হয়েছে। তবে টিকেট বাজারের বিশেষজ্ঞরা স্টাবহাবের এই অজুহাত পুরোপুরি নাকচ করে দিয়েছেন। টিকেট টক নেটওয়ার্কের সহ-প্রতিষ্ঠাতা স্কট ফ্রিডম্যান জানিয়েছেন, তিনি ইতিমধ্যে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে ৬০০-র বেশি লিখিত অভিযোগ সংগ্রহ করেছেন এবং এর জন্য সম্পূর্ণভাবে স্টাবহাবের নীতিহীন ব্যবসাকেই দায়ী করেছেন।

আইনজীবীরা বলছেন, স্টাবহাবের জটিল রিফান্ড বা ক্ষতিপূরণ নীতি সাধারণ মানুষকে ক্লান্ত ও নিরুৎসাহিত করার জন্য তৈরি, যাতে মানুষ একপর্যায়ে টাকা দাবি করা ছেড়ে দেয়। স্টাবহাবের পক্ষ থেকে তাদের ‘ফ্যানপ্রটেক্ট গ্যারান্টি’র কথা বলা হলেও হাজার হাজার ডলারের অ-ফেরতযোগ্য ভ্রমণ খরচ হারিয়ে নিঃস্ব হওয়া ফুটবল ভক্তদের ক্ষোভ কোনোভাবেই কমছে না। 

বিডি প্রতিদিন/এনএইচ

এই বিভাগের আরও খবর
ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?

ক্রোয়েশিয়া পর্তুগালকে রুখে দিতে পারবে কি?

লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিজা

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

ক্রোয়েশিয়ার বিপক্ষে কি মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ

সেনেগাল কাকে দায়ী করবে, নিয়তি নাকি বিতর্কিত পেনাল্টিকে?

পেনাল্টি নিয়ে ইংল্যান্ড-কঙ্গো ম্যাচে বিতর্ক কেন?

বসনিয়া বিদায় নিলেও বিশ্বরেকর্ড জেকোর
বসনিয়া বিদায় নিলেও বিশ্বরেকর্ড জেকোর
উড়তে থাকা ফ্রান্সকে মাটিতে নামাতে পারে ‌‘অতি-আত্মবিশ্বাস’

সর্বশেষ খবর
আদাবরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১ মিনিট আগে | নগর জীবন

রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

৯ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস
বড় পর্দায় ‘শিকার’ করবেন অপু বিশ্বাস

১৩ মিনিট আগে | শোবিজ

জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

১৫ মিনিট আগে | মন্ত্রীকথন

বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের ওষুধ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ

১৬ মিনিট আগে | দেশগ্রাম

ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?
ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা

২৫ মিনিট আগে | শোবিজ

রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

৩৪ মিনিট আগে | নগর জীবন

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

৩৪ মিনিট আগে | জাতীয়

জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

৩৯ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৪৭ মিনিট আগে | অর্থনীতি

টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?
টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?

৫০ মিনিট আগে | মাঠে ময়দানে

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

৫১ মিনিট আগে | জাতীয়

দুরেফিশানের ‘গোপন বাগদান’ জল্পনায় জল ঢাললেন মেকআপ আর্টিস্ট

৫২ মিনিট আগে | শোবিজ

স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও
স্বর্ণের সঙ্গে বাড়লো রুপার দামও

৫৪ মিনিট আগে | অর্থনীতি

ক্রোয়েশিয়া পর্তুগালকে রুখে দিতে পারবে কি?
ক্রোয়েশিয়া পর্তুগালকে রুখে দিতে পারবে কি?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সম্পর্ক ভেঙে গেলে উৎসব করে উদযাপন করা উচিত: জেনিফার লোপেজ

১ ঘণ্টা আগে | শোবিজ

এম্পায়ার স্টেটের চূড়ায় শান্তি আর ভালোবাসার ব্যানার

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা
বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিজা
লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিজা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

১ ঘণ্টা আগে | জাতীয়

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার
আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ক্রোয়েশিয়ার বিপক্ষে কি মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?
ক্রোয়েশিয়ার বিপক্ষে কি মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ
এইচএসসি পরীক্ষা শুরু আজ : অংশ নেয়নি নিয়মিত শিক্ষার্থীদের ৩৬ শতাংশ

১ ঘণ্টা আগে | জাতীয়

একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত
একই দিনে দুই নারীপ্রধান চলচ্চিত্র, অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত

১ ঘণ্টা আগে | শোবিজ

এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ
এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৩২ বিশ্ববিদ্যালয়ের লড়াইয়ে চ্যাম্পিয়ন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

গ্যাস বিল পরিশোধে গ্রাহকদের সতর্ক করলো তিতাস

২ ঘণ্টা আগে | নগর জীবন

আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত
আট অঞ্চলের নদীবন্দরে সতর্ক সংকেত

২ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি

১৮ ঘণ্টা আগে | অর্থনীতি

নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন
নতুন ৩ উপজেলা ও ১ থানা অনুমোদন

২৩ ঘণ্টা আগে | জাতীয়

পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পেলেকে ছাড়িয়ে  নতুন উচ্চতায় হ্যারি কেইন

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!

২০ ঘণ্টা আগে | রাজনীতি

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

২২ ঘণ্টা আগে | জাতীয়

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

৪ ঘণ্টা আগে | জাতীয়

‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা

১৫ ঘণ্টা আগে | জাতীয়

মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করলো আমিরাত

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি

১৫ ঘণ্টা আগে | রাজনীতি

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

১ ঘণ্টা আগে | জাতীয়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

২২ ঘণ্টা আগে | জাতীয়

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিশুকে চিড়িয়াখানার কুমিরের খাঁচায় নিক্ষেপ, অতঃপর…

২০ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক
বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী

১৭ ঘণ্টা আগে | জাতীয়

হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

৪ ঘণ্টা আগে | অর্থনীতি

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী

২২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!

১৬ ঘণ্টা আগে | শোবিজ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

২৩ ঘণ্টা আগে | অর্থনীতি

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন নেতানিয়াহু: সাবেক ইসরায়েলি সেনাপ্রধান
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন নেতানিয়াহু: সাবেক ইসরায়েলি সেনাপ্রধান

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রিন্ট সর্বাধিক
নতুন পোশাকে মাঠে পুলিশ
নতুন পোশাকে মাঠে পুলিশ

পেছনের পৃষ্ঠা

চার মেগা প্রকল্পের আশায় বরিশাল
চার মেগা প্রকল্পের আশায় বরিশাল

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু
পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু

প্রথম পৃষ্ঠা

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার
এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

পেছনের পৃষ্ঠা

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

প্রথম পৃষ্ঠা

নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে  মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স

কালের সাক্ষী বলিহার হাউস
কালের সাক্ষী বলিহার হাউস

পেছনের পৃষ্ঠা

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের
পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

প্রথম পৃষ্ঠা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নগর জীবন

দুর্বলের ওপর সবলের অত্যাচার
দুর্বলের ওপর সবলের অত্যাচার

পেছনের পৃষ্ঠা

গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত
গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত

প্রথম পৃষ্ঠা

ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি
ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি

পেছনের পৃষ্ঠা

আলু চাষ এখন গলার কাঁটা
আলু চাষ এখন গলার কাঁটা

নগর জীবন

সেতুটি এখন গলার কাঁটা
সেতুটি এখন গলার কাঁটা

দেশগ্রাম

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রকমারি নগর পরিক্রমা

পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স

প্রথম পৃষ্ঠা

কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে
কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে

পেছনের পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

সম্পাদকীয়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

প্রথম পৃষ্ঠা

রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি
রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি

নগর জীবন

নজরুল ইসলাম খান হাসপাতালে
নজরুল ইসলাম খান হাসপাতালে

নগর জীবন

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ

প্রথম পৃষ্ঠা

গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক

শোবিজ

খেলার সময়সূচি
খেলার সময়সূচি

মাঠে ময়দানে

হলান্ড যেন গোলের গন্ধ পান
হলান্ড যেন গোলের গন্ধ পান

প্রথম পৃষ্ঠা

সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে
সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে

নগর জীবন

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ

ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান