শিরোনাম
প্রকাশ: ১৩:০৯, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬ আপডেট: ১৩:৩৭, বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

দূরত্ব প্রায় ১৭ হাজার কিলোমিটার। অথচ লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনার ফুটবল ম্যাচকে কেন্দ্র করে যে উন্মাদনা, তা দেখলে মনে হতেই পারে এটি বুঝি বুয়েনস আইরেসেরই কোনো চত্বর। দীর্ঘ চার দশক ধরে ফুটবল বিশ্বকাপের মঞ্চে লালিত এই ভালোবাসা আজ রূপ নিয়েছে এক অনন্য ঐতিহ্যে।

১৯৮৬ সালে দিয়াগো ম্যারাডোনার হাত ধরে যে আবেগের বীজ বুনেছিল এই দেশের মানুষ, তা আজ লিওনেল মেসির জাদুতে নতুন প্রজন্মের মাঝে এক মহীরুহে পরিণত হয়েছে। বাংলাদেশ কখনো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে না পারলেও প্রতি চার বছর পর পর আলবিসেলেস্তেদের সমর্থনে পুরো দেশ যেন মেতে ওঠে এক নীল-সাদা উৎসবে।

বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার প্রতিটি ম্যাচকে কেন্দ্র করে ঢাকার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে পাড়া-মহল্লায় বসানো হচ্ছে জায়ান্ট স্ক্রিন। গভীর রাতে ম্যাচ হলেও দর্শকদের ভিড় আর ভুভুজেলা বাঁশির আওয়াজে মুখরিত হয়ে উঠছে চারপাশ। বয়স্ক ফুটবলপ্রেমীদের মতে, এই ভালোবাসার শুরুটা হয়েছিল ম্যারাডোনার একক নৈপুণ্য এবং ফকল্যান্ড যুদ্ধের পর ইংল্যান্ডের বিরুদ্ধে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক জয় থেকে। পরবর্তীতে ১৯৯০ সালের ফাইনালে ম্যারাডোনার কান্না সাধারণ বাংলাদেশিদের হৃদয় ছুঁয়ে যায়, যা এই সমর্থনকে আরও স্থায়ী রূপ দেয়। এরপর ২০২২ সালে কাতারে মেসির হাতে বিশ্বকাপের ট্রফি ওঠার পর ভক্তদের দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটে এবং সেই ধারাবাহিকতা চলছে বর্তমান বিশ্বকাপেও।

এই ফুটবল উন্মাদনা শুধু মাঠের খেলাতেই সীমাবদ্ধ নেই বরং তা রূপ নিয়েছে কূটনৈতিক সাফল্যে। ২০২২ বিশ্বকাপে বাংলাদেশি সমর্থকদের এই বাঁধভাঙা উল্লাস বিশ্ববাসীর নজর কাড়ার পর, দীর্ঘ ৪৫ বছর পর ঢাকায় পুনরায় নিজেদের দূতাবাস চালু করেছে আর্জেন্টিনা সরকার। দেশটির রাষ্ট্রদূত স্বয়ং ঢাকার বিভিন্ন পাবলিক স্ক্রিনিংয়ে সাধারণ সমর্থকদের সাথে বসে খেলা দেখছেন, যা দুই দেশের মানুষের মধ্যকার সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। ঘরে ঘরে এখন এই ফুটবল নিয়ে তৈরি হয় খুনসুটি, যেখানে বাবা আর্জেন্টিনা তো মা ব্রাজিল সমর্থক। এমনকি প্রিয় ফুটবলারের নামে পোষা বিড়ালের নাম মেসি রাখার মতো ভালোবাসার বহিঃপ্রকাশও দেখা যায় এখানে।

তবে এই আকাশচুম্বী উন্মাদনার সমান্তরালে দেশের ফুটবলপ্রেমীদের মনে এক বড় আক্ষেপও রয়ে গেছে। ফিফা র‍্যাঙ্কিংয়ে পেছনের সারিতে থাকা বাংলাদেশের ফুটবল নিয়ে ক্রীড়া বিশ্লেষক ও সাবেক কোচদের মনে প্রশ্ন জাগে, কেন এই বিপুল উদ্দীপনা দেশের ফুটবলের উন্নয়নে কাজে লাগানো যাচ্ছে না। পর্যাপ্ত মাঠ, আধুনিক একাডেমি ও সঠিক পরিকল্পনার অভাবে তরুণ ফুটবলাররা তাদের প্রতিভা বিকাশের পথ খুঁজে পাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। ক্রিকেটের মতো ফুটবলেও যদি সঠিক বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি রোডম্যাপ তৈরি করা যায়, তবে হয়তো একদিন এই দেশের মানুষ নিজেদের লাল-সবুজ পতাকার জন্যও একইভাবে গর্জে উঠতে পারবে বলে আশা প্রকাশ করেন ফুটবল সংশ্লিষ্টরা।

সূত্র: আল জাজিরা

বিডি প্রতিদিন/এনএইচ

এই বিভাগের আরও খবর
মেসির ভাগ্য সুপ্রসন্ন কিন্তু বালোগান লাল কার্ড, সমালোচনার মুখে ফিফা

জোতার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়া ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা

স্পেনের সামনে কঠিন পথ, শেষ ষোলোর টিকেট জুটবে কি?

আলভারেজকে বার্সেলোনায় চান ইয়ামাল, দিলেন খোলামেলা বার্তা

টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?

ক্রোয়েশিয়া পর্তুগালকে রুখে দিতে পারবে কি?

বিশ্বকাপে টিকেট প্রতারণা, ভয়াবহ ক্ষতিতে ফুটবল ফ্যানরা

লাল কার্ডে পোয়াবারো, মিলিয়ন ডলারের ফ্রি পিজা

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের দায়িত্বে সেই বিতর্কিত রেফারি ড্রিউ ফিশার

ক্রোয়েশিয়ার বিপক্ষে কি মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো?

এটা রোনালদোর লাস্ট ড্যান্স নয়: পর্তুগাল কোচ

সর্বশেষ খবর
ভারত ভ্রমণের পর ব্রিটিশ নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী

২ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

মেসির ভাগ্য সুপ্রসন্ন কিন্তু বালোগান লাল কার্ড, সমালোচনার মুখে ফিফা
মেসির ভাগ্য সুপ্রসন্ন কিন্তু বালোগান লাল কার্ড, সমালোচনার মুখে ফিফা

৩ মিনিট আগে | মাঠে ময়দানে

জোতার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়া ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা
জোতার মৃত্যুবার্ষিকীতে ক্রোয়েশিয়া ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা

৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বিমানের দুবাই ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ

৮ মিনিট আগে | জাতীয়

ক্ষেতলালে অসহায় সুশিল চন্দ্রের পাশে বসুন্ধরা শুভসংঘ

১৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

রাজধানীর তিন এলাকায় র‍্যাবের অভিযানে গ্রেপ্তার ৮

১৫ মিনিট আগে | নগর জীবন

‘নজরুল বর্ষ ২০২৬-২৭’ উদযাপন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২১ মিনিট আগে | জাতীয়

চকবাজারে পলিথিন কারখানায় বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

২৫ মিনিট আগে | নগর জীবন

মালাক্কার মডেলে হরমুজে টোল আদায়ের ছক ওমানের, বিশ্লেষকদের সংশয়

২৮ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিইউবিটিতে নতুন একাডেমিক ভবন উদ্বোধন
বিইউবিটিতে নতুন একাডেমিক ভবন উদ্বোধন

৩৫ মিনিট আগে | ক্যাম্পাস

ডেলয়েট টেক ফাস্ট ৫০-এ শীর্ষ ফিনটেক ফান্ডেডনেক্সট

৩৭ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

স্পেনের সামনে কঠিন পথ, শেষ ষোলোর টিকেট জুটবে কি?
স্পেনের সামনে কঠিন পথ, শেষ ষোলোর টিকেট জুটবে কি?

৩৮ মিনিট আগে | মাঠে ময়দানে

হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচবেন যেভাবে

৪১ মিনিট আগে | টেক ওয়ার্ল্ড

সাইবার সুরক্ষা আইন সংশোধনে পাঁচ সদস্যের মন্ত্রিসভা কমিটি

৫০ মিনিট আগে | জাতীয়

যাত্রাবাড়ীতে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১

৫৪ মিনিট আগে | নগর জীবন

আলভারেজকে বার্সেলোনায় চান ইয়ামাল, দিলেন খোলামেলা বার্তা
আলভারেজকে বার্সেলোনায় চান ইয়ামাল, দিলেন খোলামেলা বার্তা

৫৪ মিনিট আগে | মাঠে ময়দানে

‘নির্বাচন করতে চাইলে চাকরি ছেড়ে দিন’, শিক্ষকদের কড়া বার্তা দিলেন মন্ত্রী

৫৫ মিনিট আগে | মন্ত্রীকথন

আদাবরে সন্ত্রাসী হামলায় বিএনপি নেতা নিহত

১ ঘণ্টা আগে | নগর জীবন

রাশিয়ার ভয়াবহ হামলায় কাঁপল কিয়েভ, নিহত ১৩

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’
বড় পর্দাতেই আসবে অপু বিশ্বাসের ‘শিকার’

১ ঘণ্টা আগে | শোবিজ

জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

বান্দরবান জেলা স্বাস্থ্য বিভাগের ওষুধ ক্রয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?
ম্যারাডোনা থেকে মেসি, বাংলাদেশিরা কেন আর্জেন্টিনা ফুটবলে মগ্ন?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা
পেছন থেকে অশ্লীল ছবি তোলে কারা, এমনটা করবেন না: নেহা

১ ঘণ্টা আগে | শোবিজ

রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩
রাজধানীর কলাবাগানে সেপটিক ট্যাংকের গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৩

১ ঘণ্টা আগে | নগর জীবন

তিস্তা প্রকল্পে সামর্থ্য অনুযায়ী বাংলাদেশকে সহায়তা করবে চীন : রাষ্ট্রদূত

১ ঘণ্টা আগে | জাতীয়

জনবান্ধব বাজেট হয়েছে, জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখবে : চিফ হুইপ

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?
টরন্টোতে কার বিশ্বকাপ যাত্রার ইতি হচ্ছে, রোনালদো নাকি মদ্রিচ?

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী
মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ : প্রধানমন্ত্রী

১ ঘণ্টা আগে | জাতীয়

সর্বাধিক পঠিত
বাংলা কিউআর কোডে লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, সার্কুলার জারি

১৯ ঘণ্টা আগে | অর্থনীতি

পেনাল্টি নিতে ৪ জার্মান ফুটবলারের অস্বীকৃতি, রাখলেন না অধিনায়ক কিমিচের অনুরোধও

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পেলেকে ছাড়িয়ে  নতুন উচ্চতায় হ্যারি কেইন

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৮ মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে উধাও এনসিপির শীর্ষ ৫ নেতা!

২১ ঘণ্টা আগে | রাজনীতি

ভারত সফরে গিয়ে মস্তিষ্কে ৩৮ পরজীবী নিয়ে ফিরলেন নারী, অতঃপর…

১৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হৃদয়ের নেতৃত্বে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

৫ ঘণ্টা আগে | জাতীয়

প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের তারিখ চূড়ান্ত

১৭ ঘণ্টা আগে | জাতীয়

জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন
জাতীয় ঔষধ উপদেষ্টা পরিষদ পুনর্গঠন

২ ঘণ্টা আগে | জাতীয়

‘আমার শেখানোকে গুরুত্বই দেয়নি’, পদত্যাগের পর উরুগুয়ে কোচ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আজ থেকে ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার সদস্য মোতায়েন

২৩ ঘণ্টা আগে | জাতীয়

মনিবের অবাধ্য হলে শিক্ষা দেবে ইরান: ইসরায়েলকে আরাগচির হুঁশিয়ারি

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দিব, পার পিস ৫০ টাকা: উমামা ফাতেমা

১৬ ঘণ্টা আগে | জাতীয়

মরুর দেশে রেল বিপ্লব, প্রথম জাতীয় ট্রেনসেবা চালু করলো আমিরাত

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

লিখিত দলিল না থাকলে জামায়াত বলত, দেশটাও তারা স্বাধীন করেছে: উর্মি

১৬ ঘণ্টা আগে | রাজনীতি

‘ইরানের পরমাণু অস্ত্র রয়েছে বলে ইসরায়েলি জনগণকে ভয় দেখাচ্ছেন নেতানিয়াহু’

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ
সেনেগালের জয় ছিনতাই করা হয়েছে : ইব্রাহিমোভিচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হরমুজে নিয়ন্ত্রণে অনড় ইরান, সমঝোতা না মানলে যুদ্ধের হুঁশিয়ারি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রত্যাবর্তনের অবিশ্বাস্য গল্প লিখে শেষ ষোলোতে বেলজিয়াম

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এলপিজির নতুন দাম ঘোষণা আজ
এলপিজির নতুন দাম ঘোষণা আজ

৫ ঘণ্টা আগে | অর্থনীতি

শিশুকে চিড়িয়াখানার কুমিরের খাঁচায় নিক্ষেপ, অতঃপর…

২১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক
বল এখন আমেরিকার কোর্টে: ইরানি বিশ্লেষক

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ফ্রান্সকে থামাতে পারবে শুধু আর্জেন্টিনা : গ্যারি নেভিল

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হ্যারি কেইনের ম্যাজিকে শেষ ষোলোতে ইংল্যান্ড

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানী ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতি কতটা, জানলেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

থালাপাতি বিজয়ের সরকার উৎখাতের ষড়যন্ত্র!

১৭ ঘণ্টা আগে | শোবিজ

রেজাল্ট খারাপ করলে শিক্ষার্থীরা পরীক্ষার খাতাও চেক করতে পারবে : শিক্ষামন্ত্রী

২৩ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন নেতানিয়াহু: সাবেক ইসরায়েলি সেনাপ্রধান
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে মিথ্যা বলছেন নেতানিয়াহু: সাবেক ইসরায়েলি সেনাপ্রধান

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

চলচ্চিত্র শিল্পী সমিতি এই পর্যন্ত কী কাজে লেগেছে : মিষ্টি জান্নাত

১৬ ঘণ্টা আগে | শোবিজ

প্রিন্ট সর্বাধিক
নতুন পোশাকে মাঠে পুলিশ
নতুন পোশাকে মাঠে পুলিশ

পেছনের পৃষ্ঠা

চার মেগা প্রকল্পের আশায় বরিশাল
চার মেগা প্রকল্পের আশায় বরিশাল

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু
পিতৃপরিচয়ের খোঁজে ৪ হাজার শিশু

প্রথম পৃষ্ঠা

এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার
এখনো স্মার্ট কার্ডের বাইরে সাড়ে ৫ কোটি ভোটার

পেছনের পৃষ্ঠা

ট্রমা সেন্টার নিজেই ট্রমায়
ট্রমা সেন্টার নিজেই ট্রমায়

প্রথম পৃষ্ঠা

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত সরকারের

নিখুঁত ও দ্রুতগতির ফুটবলে  মুগ্ধতা ছড়াচ্ছে ফ্রান্স

কালের সাক্ষী বলিহার হাউস
কালের সাক্ষী বলিহার হাউস

পেছনের পৃষ্ঠা

ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী

নগর জীবন

গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত
গণতন্ত্র ধ্বংসের খেলায় মাঠে নেমেছেন হাসনাত

প্রথম পৃষ্ঠা

দুর্বলের ওপর সবলের অত্যাচার
দুর্বলের ওপর সবলের অত্যাচার

পেছনের পৃষ্ঠা

ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি
ভাঙছে নদী, বিলীন হচ্ছে বসতি

পেছনের পৃষ্ঠা

আলু চাষ এখন গলার কাঁটা
আলু চাষ এখন গলার কাঁটা

নগর জীবন

সেতুটি এখন গলার কাঁটা
সেতুটি এখন গলার কাঁটা

দেশগ্রাম

অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা
অল্প বৃষ্টিতেই ডুবছে ঢাকা

রকমারি নগর পরিক্রমা

পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স
পূর্বাচলে চার থানা ও ৪১ পুলিশ বক্স

প্রথম পৃষ্ঠা

প্রধানমন্ত্রীর জাদুকরী সফর ও সমতার ভূরাজনীতি

সম্পাদকীয়

কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে
কম্পিউটার ফুটবল খেলছেন এমবাপ্পে

পেছনের পৃষ্ঠা

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের
পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে আম উপহার বাংলাদেশের

প্রথম পৃষ্ঠা

বিশ্বকাপের ফলাফল
বিশ্বকাপের ফলাফল

মাঠে ময়দানে

রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি
রাজধানীতে জুনে গ্রেপ্তার ২৩১৪ শীর্ষে মাদক কারবারি

নগর জীবন

নজরুল ইসলাম খান হাসপাতালে
নজরুল ইসলাম খান হাসপাতালে

নগর জীবন

হলান্ড যেন গোলের গন্ধ পান
হলান্ড যেন গোলের গন্ধ পান

প্রথম পৃষ্ঠা

গঠনতন্ত্রের তোয়াক্কা না করেই নতুন ৪০ সদস্য, বিতর্ক

শোবিজ

হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ
হোলি আর্টিজান হামলায় নিহতদের স্মরণ

প্রথম পৃষ্ঠা

খেলার সময়সূচি
খেলার সময়সূচি

মাঠে ময়দানে

সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে
সংসদে সংবিধান সংস্কার না হলে যাব জনগণের কাছে

নগর জীবন

ছাত্রদলের আন্দোলনের ফল জুলাই গণ অভ্যুত্থান

প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভেচ্ছায় সিক্ত বাংলানিউজ