শিরোনাম
- তিস্তা প্রকল্প নিয়ে ভারতের উদ্বেগের জবাবে যা বলল চীন
- বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
- স্কুলছাত্র ইথানকে গুলির ঘটনায় আরও ৩ জন গ্রেফতার
- অর্থবিল ২০২৬ সংসদে পাস
- কৃষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা সম্প্রসারণে সরকার বদ্ধপরিকর : ডেপুটি স্পিকার
- নানা কর্মসূচিতে যশোরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুবার্ষিকী পালিত
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে : অর্থমন্ত্রী
- নাঙ্গলকোটে খাল থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের আয়কর নথি জব্দের আদেশ
- হরমুজ নিয়ে উত্তেজনায় ঝুঁকিতে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা
- বিদেশে পাচার করা অর্থ ফিরিয়ে আনতে ১৩ দেশে অনুরোধ
- চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
- শিশুশ্রম নিজের ঘর থেকে বন্ধ করতে হবে : শ্রমমন্ত্রী
- ইরানের সঙ্গে মঙ্গলবার দোহায় বৈঠক হবে, দাবি ট্রাম্পের
- জামিনে কারামুক্ত হলেন ডা. সামির হোসেন মিশু
- কালো টাকা সাদা করার বিধান বাতিলের প্রস্তাব প্রধানমন্ত্রীর
- প্রধানমন্ত্রীর নির্দেশে ডিএনসিসি’র ২৯ খাল দখলমুক্ত করা হবে : প্রশাসক
- প্রবাসীদের ওয়ার্ক পারমিট নিয়ে সৌদি সরকারের জরুরি নির্দেশনা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৪
সখীপুরে রাস্তায় নিম্নমানের কাজ বন্ধ করলেন এলাকাবাসী
সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
অনলাইন ভার্সন
টাঙ্গাইলের সখীপুরে সড়কের নিম্নমানের কাজ দেখে ক্ষুব্ধ হয়ে রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে এলাকাবাসী। উপজেলার কিত্তন খোলা টু ইছাদিঘী সড়কের ডাবাইলপাড়া চৌরাস্তা এলাকায় সোমবার বিকেলে এ কাজ বন্ধ করে দেয়। ১ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে দুই কিলোমিটার সড়কের নির্মাণ কাজটি পেয়েছেন মো. আব্দুস সালাম খান নামের এক ঠিকাদার প্রতিষ্ঠান।
এলাকাবাসী জানায়, ৩২ ফিট প্রস্থ ও দুই কিলো মিটার লম্বা সড়কের ডাবাইলপাড়া চৌরাস্তা এলাকায় খোয়া না দিয়েই মাটির উপর ইট বসায় শ্রমিকরা। মূল রাস্তার ড্রয়িং থেকে এক ফিট দূর দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ ফিট রাস্তায় মাটির উপর দিয়ে রাস্তার পাশের ইট বসায়। সোমবার বিকেলে বিষয়টি লক্ষ্য করে স্থানীয়রা কাজটি বন্ধ করে দেয়। সংবাদ পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা (এলজিডি) সহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেন কাজটি দেখতে আসে।
এ বিষয়ে ঠিকাদার মো. আব্দুস সালাম খান মোবাইল ফোনে বলেন, আমার লাইসেন্স দিয়ে সখীপুরের আ. কাদের ও হারুন নামের দুইজন ঠিকাদার কাজটি করতেছে। বিষয়টি উপজেলা ইঞ্জিনিয়ার অফিসকে জানান।
এ কাজের দেখাশোনার দায়িত্বে থাকা উপজেলা (এলজিডি) সহকারী প্রকৌশলী মো. ফরিদ হোসেন বলেন, সামান্য একটু রাস্তা বাঁকা ছিলো সেইটুকু সোজা করার জন্যই আমার অজান্তেই শ্রমিকরা এই কাজটি করতেছিলো। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীদের মতামত নিয়ে ইটের নিচে খোয়া ও বালি দিয়ে কাজ করতে বলে আসছি।
বিডি প্রতিদিন/হিমেল
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর
ভারতে তাজিয়া মিছিলে ১৫ হাজার মানুষকে হত্যার পরিকল্পনা, আটক ‘মাস্টারমাইন্ড’
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নখের সমান চিপে ১০০ বিলিয়ন ট্রানজিস্টর, নতুন প্রযুক্তিতে আইবিএমের বড় অগ্রগতি
১৬ ঘণ্টা আগে | টেক ওয়ার্ল্ড