প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে বিশ্বকে যুদ্ধ ও নিষেধাজ্ঞার নীতি পরিহারের আহ্বান জানিয়েছেন। দৃঢ়ভাবে বলেছেন, বাংলাদেশ সংবিধানের আলোকে গণতন্ত্র, আইনের শাসন ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে যাবে। বাংলাদেশের সংবিধান সবার মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা প্রদান করে। একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে জনগণের মানবাধিকার রক্ষায় বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। বিগত কয়েক বছরের আন্তসংযুক্ত সংকটগুলোর কারণে বিশ্বব্যাপী খাদ্য, জ্বালানি ও পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে এবং জ্বালানি ও খাদ্য আমদানিকারক দেশ হিসেবে বাংলাদেশের আমদানি বিল উল্লেখযোগ্যভাবে বেড়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে দেশের প্রতিটি মানুষের জন্য খাদ্য অধিকার নিশ্চিত করা হয়েছে। সরকার নিম্ন আয়ের ১ কোটি মানুষকে সাশ্রয়ী দামে চাল ও অন্যান্য সামগ্রী সরবরাহ করছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণকে নিজেদের খাদ্য উৎপাদন করতে এবং কোনো জমি অনাবাদি না রাখার আহ্বান জানানো হয়েছে। দেশের বিজ্ঞানীরা খরা, লবণাক্ততা, জলমগ্নতাসহ বিরূপ আবহাওয়া উপযোগী ফসলের জাত উদ্ভাবন করেছেন। প্রধানমন্ত্রী জাতিসংঘে এ নিয়ে ১৭ বছর বাংলায় বক্তব্য দিয়েছেন। বিশ্বসমাজের সামনে তাঁর বক্তব্য খুবই প্রাসঙ্গিক ও সময়োপযোগী। বিশ্ব আজ যে অর্থনৈতিক মন্দা মোকাবিলা করছে তার পেছনে শক্তিধর দেশগুলোর যুদ্ধ ও নিষেধাজ্ঞার অপখেলা প্রধানত দায়ী। এ অপখেলা বিশ্বের ৮০০ কোটি মানুষের মধ্যে ৭০০ কোটির জীবনে বিড়ম্বনা ডেকে এনেছে। বাংলাদেশ বিশ্বজুড়ে কভিড মহামারির মধ্যেও প্রবৃদ্ধির সাফল্য দেখিয়েছে। কিন্তু ইউক্রেনে রুশ হামলা এবং পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে যে অর্থনৈতিক ধকল সৃষ্টি করেছে তাতে ওই সংকটের কোনো পক্ষ না হওয়া সত্ত্বেও বাংলাদেশের মানুষকে ভুগতে হচ্ছে। গরিব দেশগুলোয় নেমে এসেছে ক্ষুধা ও বেকারত্বের অভিশাপ। মানবতার স্বার্থেই যুদ্ধ ও নিষেধাজ্ঞার অপখেলা বন্ধ হওয়া উচিত এখনই।
- সারা দেশে হামের টিকা কার্যক্রম শুরু ২০ এপ্রিল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ইরানে আসলে কী করতে চায় ইসরায়েল, খোলাসা করলেন নেতানিয়াহু
- আফগানিস্তানে পিকনিক স্পটে গুলি, নিহত বেড়ে ১১
- রাজধানীর শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষামূলক অনলাইন ক্লাস শুরু
- হাসপাতালে অনেকটা সুস্থ আছেন ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু: একান্ত সচিব
- ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩
- রাজধানীতে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী
- ইরানের সঙ্গে চুক্তি ছাড়াই পাকিস্তান ছাড়লেন ভ্যান্স
- ঢাকাসহ ৪ সিটিতে হামের টিকা দেওয়া হবে আজ
- ২১ ঘণ্টার আলোচনায়ও ইরানের সঙ্গে সমঝোতা হয়নি: ভ্যান্স
- ইসলামাবাদে সংবাদ সম্মেলন করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, আসতে পারে ‘গুরুত্বপূর্ণ ঘোষণা’
- দ্বিতীয় দিনে গড়াল যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা বৈঠক, উভয়পক্ষই ‘নমনীয়’
- কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
- হরমুজ দিয়ে সামরিক জাহাজ চলাচল নয়, সতর্ক করল ইরান
- ইরানকে অস্ত্র দিলে চীনের জন্য ‘বড় সমস্যা’ তৈরি হবে, ট্রাম্পের হুঁশিয়ারি
- ইরান চুক্তি করুক বা না করুক ‘জয় আমাদেরই’: ট্রাম্প
- যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
- যুদ্ধবিরতি পরবর্তী পরিস্থিতি নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ও সৌদি যুবরাজের ফোনালাপ
- ইরাকের নতুন প্রেসিডেন্ট নিজার আমেদি
- বিজু, সাংগ্রাই, বৈসু, চাংক্রান, বিষু ও চাংলান উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
যুদ্ধ ও নিষেধাজ্ঞা
এ অপখেলা বন্ধ হোক
টপিক
২০ হাজার টাকার বিনিময়ে ‘আয়াতুল্লাহ’ নামে একজনের নির্দেশে পিস্তল-গুলি বহন করছিলেন তারা
৩৭ মিনিট আগে | দেশগ্রাম
লেবাননে নিহত নারীর মরদেহ দেশে আনার ব্যাপারে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৪২ মিনিট আগে | মন্ত্রীকথন
ফিলিস্তিন অ্যাকশন গ্রুপ নিষিদ্ধের প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ, গ্রেপ্তার ৫২৩
৫৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম
যুদ্ধবিরতি আলোচনার মধ্যেই পাকিস্তানে ইরানের তিন কার্গো বিমানের রহস্যময় অবতরণ
৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
অস্তিত্ব টেকাতে যুদ্ধবিরতি ‘ভিক্ষা’ করছে ইরানের শাসকগোষ্ঠী, টেলিভিশন ভাষণে নেতানিয়াহু
১০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
পাকিস্তানে শুরু যুক্তরাষ্ট্র–ইরান শান্তি আলোচনা, ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বললেন ট্রাম্প
১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানে হামলার জন্য বুশ-ওবামা-বাইডেনকেও চাপ দিয়েছিলো ইসরায়েল, ফাঁদে পড়লেন শুধু 'ট্রাম্প'
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ছবিতে দেখুন: যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার আগে ইসলামাবাদে নিশ্ছিদ্র নিরাপত্তা
২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
ইরানের কাছে এখনও হাজার হাজার ক্ষেপণাস্ত্র মজুত: মার্কিন গোয়েন্দা প্রতিবেদন
১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
কুকুরের বিষ্ঠা পরিষ্কার করতে বলায় বৃদ্ধাকে মারধর, অভিযুক্ত তরুণীকে খুঁজছে পুলিশ
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম