বিপিএলে বরিশালের পক্ষে প্রথম খেলছেন সাকিব আল হাসান। নেতৃত্ব পেয়ে ফ্র্যাঞ্চাইজিদের আশ্বস্ত করেছিলেন। স্বপ্ন দেখতে বলেন, শিরোপা জয়ের। ক্রিস গেইল, ডুইন ব্রাভোদের নিয়ে গড়া দল নিয়ে শিরোপা জয়ের স্বপ্ন দেখাটা আকাশছোঁয়া নয়। গতকাল বিপিএলের অষ্টম আসর শুরু হয়েছে সাকিবের ফরচুন বরিশালের জয়ে। ৮ বল হাতে রেখে বরিশাল ৪ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে। দিনের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৫ উইকেটে হারিয়েছে খুলনা টাইগার্স। আসরের প্রথম হাফসেঞ্চুরি করেন টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। ৫০ রানের ইনিংস খেলেন ২০ বলে। তার হাফসেঞ্চুরিতে মিনিস্টার গ্রুপ ঢাকার সংগ্রহ ছিল ২০ ওভারে ৬ উইকেটে ১৮৩। দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ৩৯ রান করেন মাত্র ২০ বলে ২ চার ও ৩ ছক্কায়। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে দুপুর দেড়টায় শুরু হয় খেলা। টস হেরে ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করে চট্টগ্রাম। প্রথম বলেই স্কোর কার্ডে ছক্কা যোগ করেন কেনার উইলিয়ামস। কিন্তু ২ বল পর ফিরে যান সাজঘরে। এরপর সেই ধাক্কা আর সামলে নিতে পারেনি চট্টগ্রাম। সাকিব, আলঝারি জোসেফের বোলিংয়ে ধারাবাহিকভাবে উইকেট হারিয়ে ধুঁকতে থাকে। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা চট্টগ্রামকে পথ দেখান ইংলিশ অলরাউন্ডার বেনি হাওয়েল। পাল্টা আঘাত হেনে হাওয়েল ৪১ রানে ছোট্ট ঝড়ো ইনিংসটি খেলে ৩ চার ও ৩ ছক্কায় ২০ বলে। তার দুরন্ত ব্যাটিংয়ে চট্টগ্রামের সংগ্রহ দাঁড়ায় ২০ ওভারে ১২৫ রান। ১২৬ রানের টার্গেটে সৈকত আলি একাই বরিশালকে টেনে নিয়ে যান। এক পর্যায়ে ৯২ রান সংগ্রহ করে ৩ উইকেট হারিয়ে। সেখান থেকে ১৫ নম্বর ওভারে আঘাত হানেন মেহেদী হাসান মিরাজ। টানা ২ বলে সৈকত ও ইরফান শুক্কুরকে আউট করে হ্যাটট্রিকের আশা জাগিয়ে তোলেন। কিন্তু সালমান ঠেকনা দিলে হ্যাট্রিক হয়নি। তবে ওভারের শেষ বলে তিনি রান আউট হন। ৩ উইকেটে ৯২ থেকে মুহূর্তে ৬ উইকেটে ৯২ রান। এরপর সপ্তম উইকেট জুটিতে ডুইন ব্রাভো ও জিয়াউর রহমান অবিচ্ছিন্ন থেকে ৩৪ রান করে দলকে জয় উপহার দেন। ম্যাচ হারলেও দারুণ বোলিং করে সেরা হন চট্টগ্রামের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। ৪ ওভারে ১৬ রানের খরচে নেন ৪ উইকেট। তিনি সাজঘরে ফেরান সৈকত, ইরফান, নাজমুল হোসেন শান্ত ও সাকিবকে। এই ম্যাচে সাকিব ১৬ বলে ১৩ রানের পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে মাত্র ৯ রান দেন।
শিরোনাম
- আবারও রাশিয়ার তেল অবকাঠামোয় হামলা ইউক্রেনের
- এপস্টেইন এস্টেট থেকে নতুন ছবি প্রকাশ, ট্রাম্প-ক্লিনটনসহ আছেন যারা
- তারেক রহমান ‘নিজে’ মনোনয়নপত্র জমা দেবেন: আমীর খসরু
- অনির্দিষ্টকালের জন্য রুশ সম্পদ জব্দে সম্মত ইইউ
- চীন থেকে ইরানগামী জাহাজে মার্কিন বাহিনীর অভিযান
- ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পরও সীমান্তে বোমাবর্ষণের অভিযোগ কম্বোডিয়ার
- ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মার্কিন ২০ অঙ্গরাজ্যে মামলা
- এই হামলা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত : প্রধান উপদেষ্টা
- ৭২ ঘণ্টা অতি ঝুঁকিপূর্ণ, হাদির ব্রেইন স্টেম ক্ষতিগ্রস্ত : বিশেষ সহকারী
- এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন
- হাদির ওপর হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম
- বাঞ্ছারামপুরে পারিবারিক কলহে নারীর আত্মহত্যা
- গোপালগঞ্জ আদালত এলাকায় দুই পটকা বিস্ফোরণ
- হাদির পরিবারের পাশে জুবাইদা রহমান
- প্রথমবার কনসার্টে মায়ের সাথে গাইলো শাকিরার দুই ছেলে
- জনতার দলের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ
- ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান : মির্জা ফখরুল
- চট্টগ্রামে ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ
- ৫ ঘণ্টা পর চালু মেট্রোরেল চলাচল
- রাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি
সহজ জয়ে বিপিএল শুরু বরিশাল খুলনার
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর