বাংলাদেশে তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন শেষে নিজ দেশে ফিরে গেলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। গত সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেন। ঢাকা ত্যাগের আগে এক বিদায়ী বার্তায় আর্ল রবার্ট মিলার বলেন, আমার সবচেয়ে প্রিয় স্মৃতি হয়ে থাকবে বাংলাদেশের জনগণের উষ্ণতা ও সৌজন্যবোধ। যুক্তরাষ্ট্রের কূটনীতিক হিসেবে গত ৩৫ বছরে আমি এমন কোনো দেশে কখনো কাজ করিনি, যেখানকার মানুষ এত অতিথিপরায়ণ, চিন্তাশীল ও অমায়িক। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় তিন বছরের বেশি সময় দায়িত্ব পালন করেন আর্ল রবার্ট মিলার। ২০১৮ সালের ১৩ নভেম্বর ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন আর্ল আর মিলার। এর আগে ২০১৪-২০১৮ সাল পর্যন্ত মিলার বতসোয়ানায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। মিলার বিদায়ের আগে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ও প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার বার্তা দিয়েছেন তিনি।
শিরোনাম
- কোনালের ‘ও জান’
- রাজধানীতে যুবকের রহস্যজনক মৃত্যু
- লাইটারেজ সংকটে চট্টগ্রাম বন্দরে পণ্য খালাস ব্যাহত
- ব্যবসাবাণিজ্যে এখনো দুর্দিন
- ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু
- নিরাপদ ও বৈষম্যহীন ক্যাম্পাসের দাবিতে ঢাবিতে ব্যতিক্রমী কর্মসূচি
- এলপিজি আমদানির অনুমতি পেল বিপিসি
- রূপগঞ্জে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
- এনসিপি নির্বাচনে যাবে কি না পুনর্বিবেচনা করছে: আসিফ মাহমুদ
- ইসিতে শেষদিনে ২৩ আপিল মঞ্জুর
- মিয়ানমারে পাচারকালে সিমেন্টসহ আটক ১১
- মোংলায় মাদকের আখড়ায় অভিযান, মাদকসহ আটক ৩
- নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নাহিদ ইসলামকে শোকজ
- মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ বুড়িচং থানার দুই পুলিশ কর্মকর্তা
- ওপেনিং পজিশনে হৃদয়ের বাজিমাত
- নোবেল পুরস্কার হস্তান্তর করা যায় না : নোবেল ফাউন্ডেশন
- মাদারীপুরে ইজিবাইকে বাসের চাপা, নিহত বেড়ে ৭
- চট্টগ্রামে শিক্ষককে হেনস্তার অভিযোগ
- ভুটানকে হারিয়ে ফুটসালে বাংলাদেশের প্রথম জয়
- গণভোট ও নির্বাচনে বাংলাদেশ বেতার শীর্ষক আলোচনা সভা
ঢাকা থেকে বিদায় নিলেন আর্ল মিলার
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর