সবুজ গাছের ফাঁকে টকটকে লাল ড্রাগন। খেতে সুস্বাদু ও পুষ্টিকর ড্রাগন চাষে ভাগ্য বদল হয়েছে অনেক তরুণ-যুবকের। চাষে খরচ কম, লাভ বেশি। গত ১০ বছরে খুলনা ও যশোরের বিভিন্ন উপজেলায় ড্রাগন ফলের আবাদ বেড়েছে প্রায় পাঁচ গুণ। উচ্চশিক্ষিত তরুণ-যুবকদের বাণিজ্যিকভাবে ড্রাগন চাষে আগ্রহ দিনদিন বাড়ছে। ২০০৪ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দুবাইয়ে ছিলেন যশোরের কেশবপুরের যুবক আইয়ুব হোসেন। দেশে ফিরে শখের বসে ৫৯ শতাংশ জমিতে ড্রাগন ফলের বাগান করেন। বর্তমানে সেই জমি থেকে বছরে আয় করছেন ৬ থেকে ৭ লাখ টাকা। তার দেখাদেখি গ্রামের অসংখ্য যুবক-তরুণ ড্রাগন চাষে উদ্বুদ্ধ হচ্ছেন। শুরুতে ৫৯ শতাংশ জমিতে আইয়ুব হোসেন সাড়ে চার হাজার ড্রাগনের চারা রোপণ করেন। ওপরে নেট দিয়ে মাটিতে সারি সারি পিলারের প্রতিটিতে চারটি চারা ও পিলারের ফাঁকে বাঁশের চটায় আরও দুটি করে চারা লাগান। লাভজনক হওয়ায় গত বছর আরও ৪৩ শতাংশ জমিতে একইভাবে সাড়ে ৩ হাজার চারা রোপণ করেন। বাগান থেকে প্রতিবার কয়েক মণ করে বছরে ১০-১২ বার ড্রাগন বিক্রি করা হয়। আইয়ুব হোসেন বলেন, কোনো রাসায়নিক বা কীটনাশক ছাড়া প্রাকৃতিকভাবে উৎপন্ন ড্রাগন ফলের চাহিদা রয়েছে। শুরুতে জমি প্রস্তুত, সার দেওয়া, চারা লাগানো ও সেড তৈরির জন্য অনেক টাকার প্রয়োজন হয়। আগ্রহ থাকলেও অনেক তরুণই ড্রাগন চাষে আসতে পারেন না। সরকার এ ক্ষেত্রে প্রশিক্ষণ ও ঋণ সহায়তা দিয়ে আগ্রহীদের সহায়তা করলে ড্রাগন চাষের পরিধি বাড়বে। আইয়ুব হোসেনের সফলতা থেকে ড্রাগন চাষে উদ্বুদ্ধ হওয়ার কথা জানান স্থানীয় চাষিরা। কেশবপুর উপসহকারী কৃষি কর্মকর্তা শুভংকর মোড়ল বলেন, ড্রাগন চাষের ক্ষেত্রে সাধারণত কিছুটা উঁচু জমি প্রয়োজন হয়। বিদেশি ফলের উচ্চমূল্যের বিপরীতে পুষ্টিগুণ সম্পন্ন ও সুস্বাদু হওয়ায় ড্রাগন ফলের চাহিদা রয়েছে। লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবেও ড্রাগন চাষ বাড়ছে।
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত
প্রকাশ:
০০:০০, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
আপডেট:
০০:৩১, সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
লাল ড্রাগনে স্বপ্নপূরণ
সামছুজ্জামান শাহীন, খুলনা
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর