শিরোনাম
প্রকাশ: ১২:৪৭, বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫

ফল দিয়ে হোক রূপচর্চা

লাইফস্টাইল ডেস্ক
অনলাইন ভার্সন
ফল দিয়ে হোক রূপচর্চা

রূপচর্চা কেবল পার্লার, স্পা অথবা দামি প্রসাধনে আবদ্ধ নয়। জৌলুসহীন ত্বক বা রুক্ষ চুলের যত্নে যে এসবের বিকল্প আছে, তা কখনো ভেবেছেন? আর সেগুলো যে মৌসুমি কিংবা ১২ মাসের ফল, তা অনেকেই খেয়াল করেন না।  আপেল, কলা, তরমুজ, পেঁপের মতো সাধারণ ফল দিয়ে ত্বক ও চুলের নানা সমস্যার সমাধান করতে পারেন সহজে-

রূপচর্চার কথা বললেই মাথায় আসে পার্লার বা কেমিকেল সমৃদ্ধ কসমেটিক্স ব্যবহার করার কথা। তবে এর বিকল্পও আছে, তাও সাধারণ ফলে। অর্থাৎ যে ফলটা খাচ্ছেন তার এক টুকরো মুখে ঘষে নিলেন অথবা কোনো ফলের বাটা কিছু অংশ মুখে মাস্ক হিসেবে ব্যবহার করলেন। দেখবেন ফ্রেশ লাগছে। ত্বক ও চুলের সমস্যা অনুযায়ী কোন ফল উপযোগী, সেসব ফল নিয়ে রইল আজকের আয়োজন-

আপেল

আপেল শরীরের জন্য যেমন উপকারী তেমনি কাজের রূপচর্চায়ও। এটি শরীরের পানির অভাব দূর করে। এর ভিটামিন সি, যা চামড়া টানটান করতে সাহায্য করে। অ্যান্টিএজিং উপাদান ত্বকের বলিরেখা কমায়। একটা আপেল বেটে নিন। এক টেবল চামচ ওটমিল, এক চা-চামচ মধু, এক চা-চামচ লেবুর রস এবং সামান্য ময়দা মিশিয়ে প্যাক তৈরি করে মুখে ও গলায় লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। কেবল বলিরেখা নয়, চোখের নিচে কালো দাগও দূর হবে।  অর্ধেক আপেল বেটে নিন। তাতে দেড় চা-চামচ লেবুর রস, সামান্য শসার রস, একটা ডিমের সাদা অংশ মিশিয়ে নিন। কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশাতে পারেন। মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। ত্বক হবে কোমল ও মৃসণ।

কমলালেবু

কমলালেবু যেমন ক্লিনজার হিসেবে দারুণ, তেমনি ত্বকের ময়েশ্চার ব্যালেন্সও বজায় রাখতে সাহায্য করে। এতে আছে ভিটামিন-সি, ভিটামিন-এ, ভিটামিন-ই, ক্যালশিয়াম, পটাশিয়াম ও মিনারেলস। যা ত্বকে উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। সকালে ঘুম থেকে উঠে মুখ ধোয়ার পর কমলালেবুর  রসের সঙ্গে গোলাপজল ও মধু মিশিয়ে তুলোয় করে মুখে লাগান। শুকিয়ে গেলে ভেজা তুলো দিয়ে মুছে নিন। এতে ত্বকের রক্ত সঞ্চালন ভালো হবে। ত্বকের রুক্ষভাব কমে ত্বক হবে কোমল ও মোলায়েম। একটি কমলালেবু চটকে নিন। সঙ্গে সামান্য দই মিশিয়ে মুখ লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সানট্যান বা রোদে পোড়া ভাব কমে আসবে। কমললেবুর খোসা শুকিয়ে গুঁড়ো করে এক টেবল চামচ দই ও সামান্য চালের গুঁড়ো মিশিয়ে পেস্ট  তৈরি করে নিন। এটা স্ক্র্যাবার হিসেবে দারুণ।

স্ট্রবেরি

শুষ্ক, তৈলাক্ত বা স্বাভাবিক- সব ধরনের ত্বকের জন্যই স্ট্রবেরি কার্যকরী। এর আলফা হাইড্রেক্সিল অ্যাসিড ত্বকের এক্সফোলিয়েশনে সাহায্য করবে। ফলে ত্বকের মরা কোষ ঝরে যাবে। কালো দাগছোপ কমে গিয়ে ত্বকের উজ্জ্বলতা ফিরে আসবে। কয়েকটা স্ট্রবেরি হাতে চটকে নিন। সঙ্গে সামান্য ফ্রেশ ক্রিম (শুষ্ক ত্বকের জন্য) ও এক টেবল চামচ মধু মিশিয়ে মাস্ক তৈরি করে নিন। এটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক হবে উজ্জ্বল ও মৃসণ। এ ছাড়া সানট্যানের সমস্যাও দূর করতে এটি ভীষণ উপকারী। স্ট্রবেরির সঙ্গে সামান্য চালের গুঁড়ো, লেবুর রস মিশিয়ে মুখ, গলা, কাঁধ ও পিঠে লাগাতে পারেন। ১৫ মিনিট পর ঘষে ধুয়ে ফেলুন। ব্রণের সমস্যাতেও এই প্যাক দারুণ কার্যকর।

কলা

কলাতে আছে ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়োডিন  এবং আয়রন। যা ত্বকের এক্সফোলিয়েশনের জন্য দারুণ কাজ করবে।  ফলে ত্বকের মৃত কোষ, ধুলো-ময়লা ও দাগছোপ দূর হয়ে যাবে। বিশেষত শুষ্ক ত্বক। পাকা কলা চটকে সঙ্গে ২ টেবল চামচ মধু, ২ টেবল চামচ গ্লিসারিন, ডিমের সাদা অংশ মিশিয়ে ফেস মাস্ক তৈরি করে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ধুয়ে নিন। ইচ্ছা হলে এর সঙ্গে সামান্য ওটসও মেশাতে পারেন। চুলের জন্য কলা তত ভালো। দুটো পাকা কলা চটকে নিন। সঙ্গে দই, অলিভ অয়েল ও মধু মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগিয়ে নিন। শুকিয়ে এলে শ্যাম্পু করে নিন। প্যাকটি চুলকে ময়েশ্চারাইজ করবে।

পেঁপে

পাকা পেঁপে ত্বককে সুন্দর রাখতে কতটা উপযোগী, তা অনেকেরই অজানা। এমনকি ত্বকের বিভিন্ন সমস্যার সমাধান হতে পারে পাকা পেঁপে। এর ভিটামিন এ এবং ভিটামিন সি ত্বককে বলিরেখা ও অনুজ্জ্বল থেকে মুক্তি দেয়। পেঁপে টুকরো করে কেটে চটকে নিন। এতে সামান্য দুধ, লেবুর রস মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে এলে ধুয়ে ফেলুন। ত্বকের ক্লান্তি কেটে উজ্জ্বলতা বাড়বে।

শসা

গরমকালে ত্বককে হাইড্রেটেড রাখাটা খুব জরুরি। আর ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতে শসার বিকল্প নেই। একটা শসা কেটে ভালো করে বেটে নিন। দই ও ওটমিলের সঙ্গে মিশিয়ে মুখে ও গলায় লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ভিজে হাতে ঘষে ধুয়ে ফেলুন। এটির স্ক্রাবার দারুণ। ত্বকের ভিতর থেকে পুষ্টি জোগাবে। চোখের ক্লান্তি ও চোখের নিচের কালো দাগ কমাতে শসা গোল করে কেটে চোখের ওপর রেখে রিলাক্স করুন। ক্লান্তি কেটে যাবে।

তরমুজ

কয়েক টুকরো তরমুজ সামান্য চটকে নিয়ে চোখের নিচে লাগিয়ে নিন। ১০ মিনিট পর ভেজা তুলো দিয়ে মুছে নিন। ত্বকের জেদি দাগ দূর হবে। তরমুজের রসের সঙ্গে শসার রস মিশিয়ে ফেসপ্যাক তৈরি করে মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। ফেসপ্যাকটি যেমন ত্বককে হাইড্রেট করবে তেমনি স্কিনটোনও লাইট হবে।

আমলকী

আমলকীর রস ও আঙুরের রস একসঙ্গে মিশিয়ে মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। ত্বক উজ্জ্বল হবে। আমলকী চুলের জন্যও খুব উপকারী। শুকনো আমলকী দুধে তিন-চার ঘণ্টা ভিজিয়ে রাখুন। নরম হলে বেটে চুলের গোড়ায় লাগিয়ে ঘণ্টাখানেক পর শ্যাম্পু করে নিন। চুল পড়া কমবে।

লেখা : ফেরদৌস আরা।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর
ঢাকায় শুরু দ্য সেকেন্ড স্টুডিওর বেস্ট শো এভারেস্ট প্রদর্শনী
ঢাকায় শুরু দ্য সেকেন্ড স্টুডিওর বেস্ট শো এভারেস্ট প্রদর্শনী
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
পাকা পেঁপে কী রাসায়নিকমুক্ত? চেনার সহজ উপায়
চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের অপরাধে ভগ্নিপতির যাবজ্জীবন
চট্টগ্রামে শ্যালিকাকে অপহরণের পর ধর্ষণের অপরাধে ভগ্নিপতির যাবজ্জীবন
রুক্ষ চুলের ঘরোয়া যত্ন
রুক্ষ চুলের ঘরোয়া যত্ন
‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু
‘অবসর’ জীবনের শেষ নয়, নতুন শুরু
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
সকালে খালি পেটে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
বিশ্ব বাবা দিবস আজ
বিশ্ব বাবা দিবস আজ
কক্সবাজারে নারীদের জন্য জব ফেয়ার, অংশ নিল ২০ প্রতিষ্ঠান
কক্সবাজারে নারীদের জন্য জব ফেয়ার, অংশ নিল ২০ প্রতিষ্ঠান
‘হারিয়ে যাওয়া কাউ ঢেউয়া চালতা ফিরিয়ে আনতে হবে’
‘হারিয়ে যাওয়া কাউ ঢেউয়া চালতা ফিরিয়ে আনতে হবে’
মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন
মিরপুরে ‘দোহরা’র শোরুম উদ্বোধন করলেন মেহজাবীন
গরমে স্ক্যাল্পের সমস্যা এড়াতে যা করবেন
গরমে স্ক্যাল্পের সমস্যা এড়াতে যা করবেন
গরমে চুলের যত্নের সঠিক নিয়ম
গরমে চুলের যত্নের সঠিক নিয়ম
সর্বশেষ খবর
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ
গুলশান সোসাইটির উদ্যোগে নিম্ন আয়ের মানুষের মাঝে ফল বিতরণ

৪ মিনিট আগে | নগর জীবন

সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!
সিঁথির কণ্ঠে ‘বসন্তের কোকিল’, প্রথম দিনেই ৮১ হাজার ভিউ!

৪ মিনিট আগে | শোবিজ

সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন
সাইবার নিরাপত্তা জোরদারে ‘ফিনিক্স সামিট ২০২৬’-এর উদ্বোধন

৮ মিনিট আগে | কর্পোরেট কর্নার

ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী
ব্রিটিশ কাউন্সিলের সহায়তায় জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী

১০ মিনিট আগে | কর্পোরেট কর্নার

লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত
লালমনিরহাটে মাদক কারবারিদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত

১৪ মিনিট আগে | দেশগ্রাম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩
গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৭৩০৪৩

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম

১৮ মিনিট আগে | পরবাস

নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার
নকআউট ম্যাচ থেকে ছিটকে গেলেন ইংলিশ ডিফেন্ডার

২৭ মিনিট আগে | মাঠে ময়দানে

দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ
দক্ষিণ কোরিয়ার আকাশ প্রতিরক্ষা অঞ্চলে চীন-রাশিয়ার সামরিক বিমান প্রবেশ

৩৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট
চুক্তির পরও লেবানন সীমান্তে বোমাবর্ষণ ইসরায়েলের: রিপোর্ট

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু
ঢাকা কেন্দ্রীয় কারাগারে হাজতির মৃত্যু

৪৫ মিনিট আগে | নগর জীবন

রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল
রোহিঙ্গা সংকট সমাধানে চীন ইতিবাচক ইঙ্গিত দিয়েছে : মির্জা ফখরুল

৪৭ মিনিট আগে | জাতীয়

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৪৯ মিনিট আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা
নকআউট নিশ্চিতের পর সালাহর চোট ঘিরে শঙ্কা

৫২ মিনিট আগে | মাঠে ময়দানে

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফরে সফলতার জন্য সংসদে ধন্যবাদ

৫৩ মিনিট আগে | জাতীয়

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

৫৯ মিনিট আগে | অর্থনীতি

দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর
দেশে ফিরে বাবা-মায়ের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’
‘নতুন কর আবাসন ব্যবসার পথ বন্ধ করে দিবে’

১ ঘণ্টা আগে | নগর জীবন

মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান
মিশরের সঙ্গে ড্র করেও নকআউটে আশা বাঁচিয়ে রাখল ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জাবিতে বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

মেহেরপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার
মেহেরপুরে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম
দেশকে সিঙ্গাপুর বানাতে চাই না, বাসযোগ্য করতে চাই : প্রতিমন্ত্রী শাহে আলম

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট
রাতে চলাচলে প্রক্টর অফিসের নীতিমালা পোস্ট, সমালোচনায় ডিলিট

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা
দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা

১ ঘণ্টা আগে | জাতীয়

কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা
কালিয়াকৈরে বসুন্ধরা শুভসংঘের নতুন কমিটির আয়োজনে সচেতনতামূলক সভা

১ ঘণ্টা আগে | বসুন্ধরা শুভসংঘ

মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম
মার্কিন হামলার পরও সিরিক বন্দরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি: ইরানি গণমাধ্যম

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

৫ ঘণ্টা আগে | জাতীয়

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

৪ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল
বিসিবির অর্থায়ন বন্ধে আইসিসির দ্বারস্থ আমিনুল

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা
পর্যটন ভিসা চালুর খবরে কলকাতায় স্বস্তির হাওয়া, যা বলছেন ব্যবসায়ীরা

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত
বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা
ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা
ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান
মিশরের ৯২ বছরের অপেক্ষা শেষ হবে, নাকি ইতিহাস গড়বে ইরান

১৭ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার
রাজধানীর আজিজ সুপার মার্কেট থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত
প্রথমবারের মতো ‘অপারেশন সিন্দুর’-এ নিহত সেনাদের নাম প্রকাশ করল ভারত

২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী

১৮ ঘণ্টা আগে | জাতীয়

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা
তিন দেশের নাগরিকদের সৌদি আরব ভ্রমণে নিষেধাজ্ঞা

১৬ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া
যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের
বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বেইজিংয়ের

২২ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক