শিরোনাম
প্রকাশ: ১৩:০৪, শনিবার, ০৮ নভেম্বর, ২০২৫

বিবিসি বাংলার প্রতিবেদন

পপি সিড বা পোস্ত দানা কী, আইন কী বলে?

অনলাইন ডেস্ক
অনলাইন ভার্সন
পপি সিড বা পোস্ত দানা কী, আইন কী বলে?

চট্টগ্রাম বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে ২৪ হাজার ৯৬০ কেজি নিষিদ্ধ পপি সিড (পোস্ত দানা) আটক করেছে কাস্টম হাউস। মিথ্যা ঘোষণার মাধ্যমে আমদানি করা এই চালানটি আটকের পর থেকেই অনলাইনে এই বীজটি নিয়ে ব্যাপক কৌতূহল দেখা গেছে। পপি সিডই পোস্ত দানা কি না তা-ও জানার চেষ্টা করেছেন অনেকে।

সাধারণভাবে পোস্তদানা খাবারের মসলা হিসেবেই ব্যবহৃত হয়ে থাকে। বাঙালি রন্ধনশৈলীতে কমবেশি প্রচলিত হলেও, মুঘল ঘরানার রান্নায় এর প্রচলন আর দশটা নিত্য উপাদানের মতো। 'ইউরোপিয়ান কুকারিতে'ও তার রমরমা উপস্থিতি। তো সেই পোস্ত দানা তথা পপি সিড কেন আমদানি নিষিদ্ধ হবে, এমন জিজ্ঞাসাও রয়েছে। কেউ কেউ জানতে চান এটি খেলে কী হয়?

পপি সিড বা পোস্ত দানার পরিচয়
উদ্ভিদ হিসেবে পপি হাজার হাজার বছরের পুরনো। নেচার সাময়িকীতে প্রকাশিত এক নিবন্ধে বলা হয়েছে, কার্বন ডেটিং পদ্ধতিতে পশ্চিম ইউরোপে অন্তত পাঁচ হাজার নয় শ বছর আগে পপির উপস্থিতির নিশ্চিত প্রমাণ পাওয়া গেছে। এদিকে, বাংলাপিডিয়া প্রত্নতাত্ত্বিক প্রমাণ ও ফসিলের কথা উল্লেখ করে বলছে, ত্রিশ হাজারেরও বেশি সময় ধরে এই উদ্ভিদটির সঙ্গে চেনাজানা ছিল নিয়ান্ডারথাল মানুষদের। মিসরীয় সভ্যতায় পপির অবস্থান মর্যাদাপূর্ণ ছিল— এমন ধারণা পাওয়া যায় ফারাও তুতেনখামুনের মমির পোশাক ও অলংকারের বর্ণনা শুনলে। বিবিসির রেডিও ফোরের ন্যাচারাল হিস্ট্রিজের একটি পর্ব করা হয়েছিল এই উদ্ভিদটি নিয়ে।

সেখানে উঠে আসে – তুতেনখামুনের পোশাক তৈরিতে পপিগাছ ব্যবহার করা হয়েছিল। তার সঙ্গে রাখা পোশাক ও আসবাবপত্রেও পপির অলংকরণ ছিল। খ্রিষ্টপূর্ব ১৩২৫ সালে সমাধিস্থ করা হয়েছিল তাকে। নানা প্রজাতির পপির মধ্যে প্যাপাভার সোমনিফেরাম প্রজাতিটাই পপি হিসেবে বেশি পরিচিতি পেয়েছে। কারণ, এই উদ্ভিদ থেকে তৈরি হয় অপিয়াম বা আফিম। যা স্থান, কাল ও সংস্কৃতিভেদে চিকিৎসার উপকরণ কিংবা শক্তিশালী মাদক হিসেবে ব্যবহার হয়ে এসেছে ইতিহাসের বিভিন্ন পর্যায়ে।

শুধু আফিমই নয়, আরো কয়েকটি ওষুধ মতান্তরে মাদকের উৎস এই পপি। এ ক্ষেত্রে নাম করতে হবে মরফিন, হেরোইন ও কোডিনের। এগুলোর উদ্ভব শক্তিশালী ব্যথানাশক ওষুধ হিসেবে যদিও মাদক ও চোরাচালানের বস্তু হিসেবে বেশি প্রচার পেয়েছে। অবশ্য, আফিমসহ অন্য ওষুধগুলো তৈরি হয় পপির ফলের গায়ে আঁচড় কেটে সংগ্রহ করা রস থেকে। বীজের সঙ্গে এর সম্পৃক্ততা নেই। তবে, রস সংগ্রহের সময় বীজেও খানিকটা লেগে যাওয়া অসম্ভব নয়।

চাষ বা আমদানি নিষিদ্ধ
বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ - এ মাদকদ্রব্যের তিনটি শ্রেণির কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো ক, খ ও গ। ধারাক্রমই বলে দিচ্ছে সবচেয়ে গুরুতর মাদক হিসেবে বিবেচনা করা হয়েছে 'ক'-কে। 'ক' শ্রেণির মাদকদ্রব্যের শীর্ষে রাখা হয়েছে ‘অপিয়াম পপিগাছ, অপিয়াম পপি ফল কিংবা অপিয়াম পপির অঙ্কুরোদগম উপযোগী বীজ।’ এটা স্পষ্ট যে, অঙ্কুরোদগম উপযোগী বীজ হলে তা থেকে পপি চাষ করা সম্ভব। আইনের মাদকদ্রব্য নিষিদ্ধকরণ ও নিয়ন্ত্রণ অধ্যায়ে বলা আছে, ‘অ্যালকোহল ব্যতীত অন্যান্য মাদকদ্রব্য অথবা মাদকদ্রব্যে উৎপাদন অথবা প্রক্রিয়াজাতকরণে ব্যবহৃত হয় এইরূপ কোনো দ্রব্য অথবা উদ্ভিদের চাষাবাদ, উৎপাদন বা প্রক্রিয়াজাতকরণ, বহন, পরিবহন বা স্থানান্তর; এবং আমদানি বা রপ্তানি করা যাইবে না।’

মাদক আইনে নির্দিষ্টভাবে 'অঙ্কুরোদগম উপযোগী' বীজের কথা বলা হলেও বাণিজ্য মন্ত্রণালয় সব ধরনের পপি সিড বা পোস্ত দানাকেই আমদানি নিয়ন্ত্রিত পণ্যের তালিকায় রেখেছে। এসংক্রান্ত আদেশে বলা হয়েছে, ‘মসলা অথবা অন্য কোনোভাবেও পোস্ত দানা আমদানিযোগ্য হইবে না।"

মাদক নিয়ন্ত্রণ আইন বা বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় যা-ই থাকুক, বাংলাদেশে মসলার দোকান থেকে শুরু করে সাধারণ মুদি দোকানেও পোস্ত দানা পাওয়া যায়। দেশে উৎপাদন বা আমদানি নিষিদ্ধ হলে বাজারে আসে কিভাবে? এ প্রশ্নের একটা জবাব হতে পারে, সম্প্রতি চট্টগ্রাম বন্দরে আটক হওয়া পণ্যের চালানটি। যদিও সেটি নিশ্চিত করে বলা কঠিন।

চট্টগ্রাম বন্দরের ঘটনা
বৃহস্পতিবার পাকিস্তান থেকে পাখির খাদ্যের সঙ্গে আসা বিপুল পরিমাণ মাদক আটকের খবর বাংলাদেশে চাঞ্চল্য তৈরি করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম কাস্টমস জানায়, বন্দরে পাকিস্তান থেকে আসা দুটি কনটেইনারে প্রায় ২৫ হাজার কেজি বা ২৫ টন পপি সিড আটক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আমদানি নথি অনুযায়ী গত ৯ অক্টোবর পাকিস্তান থেকে ৩২ হাজার ১০ কেজি পাখির খাদ্য আমদানি করা হয় চট্টগ্রামের আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স আদিব ট্রেডিংয়ের নামে।

গোপন সংবাদের ভিত্তিতে কনটেইনার দুটির খালাস প্রক্রিয়া স্থগিত করে চট্টগ্রাম কাস্টমসের এআইআর শাখা। পরে সিঅ্যান্ডএফ এজেন্টের উপস্থিতিতেই কনটেইনার দুটি পরীক্ষা করা হয়।

কনটেইনারের দরজার পাশে শুরুর দিকে সাত হাজার ২০০ কেজি পাখির খাবার রেখে এর পেছনে প্রায় ২৫ হাজার কেজি পপি সিড ঢেকে রেখে কৌশলে আমদানি করা হয়, বলছে কাস্টমস্। আমদানীকৃত এই পণ্যের বাজারমূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা বলেও জানানো হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি নিষিদ্ধ এই পণ্য যারা বাংলাদেশে এনেছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিল কাস্টমস কর্তৃপক্ষ।

বিডি-প্রতিদিন/শআ

টপিক

এই বিভাগের আরও খবর
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
বিজয় দিবসে সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
বিজয় দিবসে সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
সামিটের আজিজ পরিবারে ৭১১ কোটি অবৈধ টাকা
সামিটের আজিজ পরিবারে ৭১১ কোটি অবৈধ টাকা
এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এস আলমসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকের মামলা
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
সিঙ্গাপুরের উদ্দেশে এভারকেয়ার ছাড়লেন ওসমান হাদি
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
সাংবাদিক আনিস আলমগীর,শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
সাংবাদিক আনিস আলমগীর,শাওনসহ চারজনের বিরুদ্ধে থানায় অভিযোগ
‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান প্রশংসিত’
‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান প্রশংসিত’
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
সর্বশেষ খবর
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান
বাজুসের প্রধান উপদেষ্টা সায়েম সোবহান আনভীর, প্রেসিডেন্টের দায়িত্বে এনামুল হক খান

এই মাত্র | অর্থনীতি

চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা
চাঁপাইনবাবগঞ্জ মুক্ত দিবসে বসুন্ধরা শুভসংঘের আলোচনা সভা

৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু
কলমাকান্দায় ডোবায় পড়ে শিশুর মৃত্যু

৪ মিনিট আগে | দেশগ্রাম

রেললাইনের পাশে মিলল যুবকের লাশ
রেললাইনের পাশে মিলল যুবকের লাশ

৪ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান
বিজয় দিবস ও জাতীয় দিবস উপলক্ষে নৌবাহিনীতে অনারারী কমিশন প্রদান

৫ মিনিট আগে | জাতীয়

কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়
কলাপাড়ায় খাল খননে পানি উন্নয়ন বোর্ডের মতবিনিময়

৬ মিনিট আগে | দেশগ্রাম

রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ
রাশিয়ার অর্থ জব্দ করে ইউক্রেনকে দিচ্ছে ইইউ

১০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা
পটুয়াখালীর ৪৪ জলমহাল ইজারা যোগ্য নয়: ভূমি উপদেষ্টা

১৪ মিনিট আগে | জাতীয়

বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ
বিজয় দিবসে স্মৃতিসৌধের ফুলের বাগান ক্ষতি না করার অনুরোধ

১৫ মিনিট আগে | জাতীয়

‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল
‘ফেলানী অ্যাভিনিউ’ সড়কের ফলক উন্মোচন কাল

১৬ মিনিট আগে | নগর জীবন

হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক
হবিগঞ্জে সংকটাপন্ন জুলাই যোদ্ধার পাশে জেলা প্রশাসক

১৬ মিনিট আগে | দেশগ্রাম

রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল
রাজতন্ত্র ফেরাতে নেপালে একীভূত হচ্ছে দুই দল

১৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩
আ.লীগের পক্ষে দেয়ালে লিখনকালে যুবলীগ কর্মীসহ আটক ৩

২১ মিনিট আগে | চট্টগ্রাম প্রতিদিন

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৯৫৫ মামলা

২৩ মিনিট আগে | নগর জীবন

আনিস আলমগীর গ্রেফতার
আনিস আলমগীর গ্রেফতার

২৪ মিনিট আগে | নগর জীবন

থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা
থাইল্যান্ডের নির্বাচনের তারিখ ঘোষণা

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর
বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের প্রস্তাব অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর

২৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে পাঠ সমাপনী উৎসব
বসুন্ধরা শুভসংঘ স্কুল ক্যাম্পাসে পাঠ সমাপনী উৎসব

২৯ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা
তিন দফা দাবিতে জবির প্রশাসনিক ভবন অবরোধ করলেন শিক্ষার্থীরা

৩২ মিনিট আগে | ক্যাম্পাস

নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা
নেত্রকোনায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা

৩৭ মিনিট আগে | দেশগ্রাম

ইউক্রেনের জাপোরিঝিয়ার একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার
ইউক্রেনের জাপোরিঝিয়ার একটি গ্রাম দখলের দাবি রাশিয়ার

৩৭ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ
দেশে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ভারত থেকে আনা পিস্তুল-গুলি জব্দ

৩৯ মিনিট আগে | দেশগ্রাম

পিছিয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি
পিছিয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের নতুন বিমান ডেলিভারি

৪০ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

গাংনীতে তিন প্রতিষ্ঠানকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা
গাংনীতে তিন প্রতিষ্ঠানকে দেড় লক্ষাধিক টাকা জরিমানা

৪৩ মিনিট আগে | দেশগ্রাম

দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির
দুর্নীতির প্রমাণ পেলে পদত্যাগের ঘোষণা আফ্রিদির

৪৪ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

বিজয় দিবসে সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা
বিজয় দিবসে সড়ক ব্যবহারে ডিএমপির নির্দেশনা

১ ঘণ্টা আগে | জাতীয়

উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা
উপ-উপাচার্যের বিতর্কিত মন্তব্য ঘিরে চবির প্রশাসনিক ভবনে তালা

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে বসুন্ধরা সিটিতে
১৭ দিনব্যাপী বিজয় মেলা শুরু হয়েছে বসুন্ধরা সিটিতে

১ ঘণ্টা আগে | নগর জীবন

চরফ্যাশনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চিঠি পাঠ’
চরফ্যাশনে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ‘মুক্তিযুদ্ধের চিঠি পাঠ’

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

গুয়াতেমালায় ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা
গুয়াতেমালায় ১৫ দিনের জরুরি অবস্থা ঘোষণা

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সর্বাধিক পঠিত
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড
হাদির সর্বশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

২২ ঘণ্টা আগে | জাতীয়

বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬
বাবা ও ছেলে মিলে ঘটিয়েছে অস্ট্রেলিয়ার বন্ডি বিচ হামলা, নিহত ১৬

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী
ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাচ্ছেন জামায়াতের প্রার্থী

১৭ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান
হাদিকে গুলি : ৩ দিনের রিমান্ডে মোটরসাইকেল মালিক হান্নান

২০ ঘণ্টা আগে | জাতীয়

মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা
মির্জা আব্বাসের কাছে চাঁদা দাবি, ঢাকার আদালতে মামলা

২১ ঘণ্টা আগে | নগর জীবন

মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা
জামায়াত নেতারা অনুষ্ঠানে, বর্জন করলেন মুক্তিযোদ্ধারা

৫ ঘণ্টা আগে | দেশগ্রাম

পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন
পুত্রদের নিয়ে কারিনার মেসি-দর্শন

১৬ ঘণ্টা আগে | শোবিজ

হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)
হাদির ওপর হামলাকারী আসামি দেশেই আছে: ডিএমপি (ভিডিও)

২২ ঘণ্টা আগে | জাতীয়

৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত
৯১ দশমিক ২৫ নম্বর পেয়ে মেডিকেল ভর্তি পরীক্ষায় শীর্ষে শান্ত

২০ ঘণ্টা আগে | ক্যাম্পাস

মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে
মুসলিম যুবকের সাহসিকতায় বহু প্রাণ রক্ষা অস্ট্রেলিয়ার সৈকতে

৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে হাদিকে

১৭ ঘণ্টা আগে | জাতীয়

১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান
১০ বিলিয়ন ইউরোতে বার্সা কিনতে আগ্রহী যুবরাজ সালমান

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত
সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

২৩ ঘণ্টা আগে | ভোটের হাওয়া

হাদিকে গুলির ঘটনায় আরও দু’জন গ্রেফতার
হাদিকে গুলির ঘটনায় আরও দু’জন গ্রেফতার

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ
প্রধান উপদেষ্টাকে ফোন করে জাতিসংঘ মহাসচিবের শোক প্রকাশ

১৯ ঘণ্টা আগে | জাতীয়

বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম
বন্ডি বিচে সন্ত্রাসী হামলায় শনাক্ত কে এই নাভিদ আকরাম

২১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা
হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

৭ ঘণ্টা আগে | জাতীয়

কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ
কঠোর হুঁশিয়ারি দিল ইনকিলাব মঞ্চ

১৫ ঘণ্টা আগে | নগর জীবন

হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়ল এয়ার অ্যাম্বুলেন্স

২ ঘণ্টা আগে | জাতীয়

কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?
কলা খাওয়ার সঙ্গে সর্দি-কাশির কি সম্পর্ক?

৪ ঘণ্টা আগে | জীবন ধারা

আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান
আনিস আলমগীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন: ডিবি প্রধান

৩ ঘণ্টা আগে | জাতীয়

শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ
শিশু সাজিদের মৃত্যু, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স
হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

৪ ঘণ্টা আগে | জাতীয়

বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ
বিসিএসের নন-ক্যাডার ৮৫০১ পদ সংরক্ষণে হাইকোর্টের নির্দেশ

২১ ঘণ্টা আগে | জাতীয়

হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন
হাসিনার আমৃত্যু থেকে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করল প্রসিকিউশন

৩ ঘণ্টা আগে | জাতীয়

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শাহবাগ ব্লকেড

৩ ঘণ্টা আগে | নগর জীবন

সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?
সিডনির সৈকতে হামলাকারী বাবা-ছেলের পরিচয় কি?

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে
দুপুরে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে

৭ ঘণ্টা আগে | জাতীয়

সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ
সন্দেহভাজনদের পালানো ঠেকাতে ভারতের সহযোগিতা চাইল বাংলাদেশ

২৩ ঘণ্টা আগে | জাতীয়

প্রিন্ট সর্বাধিক
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন
বিউটিকুইন শাবানার বিস্ময়কর জীবন

শোবিজ

খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল
খালেদা জিয়ার অবস্থা কিছুটা স্থিতিশীল

প্রথম পৃষ্ঠা

কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস
কিশোরগঞ্জের ছয়টি আসনেই ত্রিমুখী ভোটযুদ্ধের পূর্বাভাস

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

নিরাপত্তার সংকটে রাজনীতি
নিরাপত্তার সংকটে রাজনীতি

প্রথম পৃষ্ঠা

সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী
সীমান্ত দিয়ে পালিয়েছে দুই হামলাকারী

প্রথম পৃষ্ঠা

নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি
নির্বাচন, রাজনীতি এবং মানুষের ক্লান্তি

সম্পাদকীয়

ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে
ব্রাশফায়ারের পর আগুন দেওয়া হয় লাশে

পেছনের পৃষ্ঠা

ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ
ঈদের দিনে হত্যাযজ্ঞে অর্ধশত শহীদ

পেছনের পৃষ্ঠা

তটিনীর স্বপ্নচোখ
তটিনীর স্বপ্নচোখ

শোবিজ

আরও অনেকে হিটলিস্টে
আরও অনেকে হিটলিস্টে

প্রথম পৃষ্ঠা

সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা
সেনাদের ওপর হামলায় তীব্র নিন্দা

প্রথম পৃষ্ঠা

দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা
দেড় বছরে দেড় কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা

প্রথম পৃষ্ঠা

কক্সবাজার রেলপথেই মাদক পাচার
কক্সবাজার রেলপথেই মাদক পাচার

নগর জীবন

মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার
মৃত্যুর ৩৯ বছর পার : যেভাবে অকাল বিদায় স্মিতার

শোবিজ

মনে হয়েছে মাথায় বাজ পড়েছে
মনে হয়েছে মাথায় বাজ পড়েছে

প্রথম পৃষ্ঠা

বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে
বিচারকদের রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে

প্রথম পৃষ্ঠা

নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা
নির্বাচনকালীন অর্থনীতি নিয়ে উৎকণ্ঠা

পেছনের পৃষ্ঠা

কিশোর মনে দেশ মাতৃকার চেতনা
কিশোর মনে দেশ মাতৃকার চেতনা

শোবিজ

দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি
দুর্নীতি বন্ধে দরকার সরকারের নিয়ন্ত্রণে জনশক্তি রপ্তানি

পেছনের পৃষ্ঠা

পর্দা নামল প্যাডেল স্ল্যামের
পর্দা নামল প্যাডেল স্ল্যামের

মাঠে ময়দানে

হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে
হাদির মতো ঘটনা আরও ঘটতে পারে

প্রথম পৃষ্ঠা

গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল
গাড়িতে ডাকাতি, ভিডিও ভাইরাল

দেশগ্রাম

আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা
আসিয়ানের সদস্যপদ পেতে সমর্থন চাইলেন প্রধান উপদেষ্টা

প্রথম পৃষ্ঠা

কঠিন সময়ে গণমাধ্যম
কঠিন সময়ে গণমাধ্যম

সম্পাদকীয়

গ্রাহকের টাকা নিয়ে উধাও
গ্রাহকের টাকা নিয়ে উধাও

দেশগ্রাম

এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব
এনইউবির ইইই ফেস্টে উদ্ভাবনের উৎসব

প্রাণের ক্যাম্পাস

বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে
বিএনপির ৭ নেতা-কর্মী জামায়াতে

দেশগ্রাম

যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান
যুব এশিয়া কাপে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ৩৬৩ রান

মাঠে ময়দানে

আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা
আইনশৃঙ্খলা নিয়ে উৎকণ্ঠা

সম্পাদকীয়