দুই টেস্ট ও তিন টি-২০ ম্যাচ খেলতে আয়ারল্যান্ড ক্রিকেট দল এখন সিলেটে। আড়াই বছর আগে বাংলাদেশ সফরে এসেছিল ইউরোপীয় দলটি। ২০২৩ সালের সফরে এক টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-২০ ম্যাচের সিরিজ খেলেছিল। আইরিশ দলটি এবার সফর শুরু করবে সিলেটে টেস্ট খেলে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট ১১-১৫ নভেম্বর। এরপর দ্বিতীয় টেস্ট মিরপুরে ১৯-২৩ নভেম্বর। টি-২০ সিরিজের প্রথম দুটি খেলবে চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে যথাক্রমে ২৭ ও ২৯ নভেম্বর। তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচ ২ ডিসেম্বর মিরপুরে। দুই দল এখন পর্যন্ত টেস্ট খেলেছে মাত্র একটি। ২০২৩ সালের ওই টেস্ট ম্যাচটি বাংলাদেশ জিতেছিল ৭ উইকেটে। এ ছাড়া দুই দল টি-২০ খেলেছে আটটি। বাংলাদেশের পাঁচ জয়ের বিপরীতে আয়ারল্যান্ডের জয় দুটি। একটি পরিত্যক্ত হয় বৃষ্টিতে। দুই দলের সর্বশেষ মুখোমুখিতে আবার ৭ উইকেটে জিতেছিল আয়ারল্যান্ড। এবারের টেস্ট সিরিজটি সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের জন্য বিশেষ কিছু। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার ক্লাবে নাম লিখবেন মুশফিক। বর্তমানে তিনি ৯৮ টেস্টের ১৮১ ইনিংসে ৬৩২৮ রান করেছেন। ১২ সেঞ্চুরির তিনটি ডাবল সেঞ্চুরি এবং হাফ সেঞ্চুরি ২৭টি।
শিরোনাম
- ৩০ ফুট গভীরে ক্যামেরা পাঠিয়েও শিশুটিকে দেখতে পায়নি ফায়ার সার্ভিস
- দীপাবলি শুধু একটি উৎসব নয়, জীবন্ত ঐতিহ্য : প্রণয় ভার্মা
- ইইউ’র দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশনে যোগ দেবেন ৭ জার্মান নাগরিক
- খালেদা জিয়া চিকিৎসায় রেসপন্স করছেন: ডা. জাহিদ
- কুমিল্লার নির্বাহী প্রকৌশলী আবদুল মতিনকে বদলি
- ‘মানুষ জানতে চায় ক্ষমতায় গেলে রাজনৈতিক দলগুলো জনগণের জন্য কী করবে’
- মৎস্য অধিদপ্তরকে আরও উদ্যোগ গ্রহণ করতে হবে : ফরিদা আখতার
- আনঅফিশিয়াল ফোন নিবন্ধনে মার্চ পর্যন্ত স্বয়ংক্রিয় সুবিধা
- খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ারে স্বরাষ্ট্র উপদেষ্টা
- আসিফ ও মাহফুজের পদত্যাগপত্র গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা
- এনইআইআর সংস্কারের দাবিতে কারওয়ান বাজারে সড়ক অবরোধ
- সেন্টমার্টিনের আদলে পর্যটনের নতুন সম্ভাবনা কুতুবদিয়ায়
- ব্রাহ্মণবাড়িয়ার দুই আসনে এনসিপির প্রার্থী ঘোষণা
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠায় গণমাধ্যমকর্মীদের অবদান রয়েছে: প্রধান বিচারপতি
- সূচক কমলেও ডিএসইর লেনদেন বেড়েছে
- বেসরকারি শিক্ষক নিবন্ধন বিধিমালার নতুন গেজেট প্রকাশ
- জবি শিক্ষক সমিতির নির্বাচন ২৪ ডিসেম্বর
- ১৫৯ জুলাইযোদ্ধার বিদেশে চিকিৎসা নিশ্চিত করেছে সরকার
- পদত্যাগপত্র জমা দিলেন উপদেষ্টা আসিফ ও মাহফুজ
- ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখলেন রোহিত