শিরোনাম
প্রকাশ: ০০:০০, শুক্রবার, ১৮ এপ্রিল, ২০১৪

জাতীয় পার্টিতে নতুন মেরুকরণ

শফিকুল ইসলাম সোহাগ
প্রিন্ট ভার্সন
জাতীয় পার্টিতে নতুন মেরুকরণ

হঠাৎ মহাসচিব পরিবর্তনের ঘটনায় হুসেইন মুহম্মদ এরশাদের জাতীয় পার্টিতে নতুন মেরুকরণ হচ্ছে। দলের বিভিন্ন স্তরে শুরু হয়েছে নেতৃত্বের লড়াই। একদিকে ক্ষমতা ধরে রাখতে তৎপর নতুন মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু। অন্যদিকে হারানো পদ ও ক্ষমতা ফিরে পেতে চেষ্টা চালাচ্ছেন রুহুল আমিন হাওলাদার।

নাম প্রকাশে অনিচ্ছুক জাতীয় পার্টির একজন প্রভাবশালী প্রেসিডিয়াম সদস্য বলেন, 'মহাসচিব পরিবর্তন করায় দলের শীর্ষস্থানীয় নেতৃত্বে ঝড় বয়ে যাচ্ছে। বিশেষ করে সদ্য সাবেক মহাসচিবের অনুগতরা হঠাৎ করেই দলে কোণঠাসা হয়ে গেছেন। পদ ঠিক রাখতে অনেকেই রাতারাতি পক্ষ পরিবর্তন করে নতুন মহাসচিব তোষণে ব্যস্ত হয়ে পড়েছেন। আর নতুন মহাসচিবও এ সুযোগে তার অবস্থান পোক্ত করার চেষ্টা চালাচ্ছেন।' জানা গেছে, দূরত্ব ঘুচিয়ে জাতীয় পার্টি চেয়ারম্যান এইচএম এরশাদ তার স্ত্রী বিরোধীদলীয় নেতা রওশনকে সঙ্গে নিয়ে নতুন করে পথচলার ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় তরুণ নেতৃত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে দলকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে চান সাবেক এ রাষ্ট্রপতি। এ জন্য এক যুগেরও বেশি সময় ধরে দায়িত্বে থাকা এবিএম রুহুল আমিন হাওলাদারকে ১০ এপ্রিল রাতে হঠাৎ করেই দলের মহাসচিব পদ থেকে সরিয়ে দেন। দায়িত্ব দেন অপেক্ষাকৃত তরুণ ডাকসুর সাবেক জিএস জিয়াউদ্দিন আহমেদ বাবলুকে। মহাসচিব পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুর পাল্টাচ্ছেন জাতীয় পার্টির অনেক নেতা-কর্মী। তারা আগের মহাসচিবের গ্রুপ ত্যাগ করে নতুন মহাসচিবের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছেন। এতদিন হাওলাদারের খুব কাছের ছিলেন, এমন অনেকে মহাসচিব হওয়ার পরপরই জিয়াউদ্দিন বাবলুর আশীর্বাদ নিতে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকেই তার বাসায় ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। নেতা-কর্মীর পদচারণায় মুখর থাকত গুলশানে রুহুল আমিন হাওলাদের বাড়ি 'হাওলাদার কমপ্লেক্স'। কিন্তু সেখানে এখন নীরবতা। নেতা-কর্মীদের যাওয়া আসা নেই। স্রোত এখন মহাসচিব জিয়া উদ্দিন আহমেদের গুলশানের বাড়িতে। মহাসচিব পরিবর্তনের একদিন পরই এরশাদের বনানী কার্যালয় ও কাকরাইলের কেন্দ্রীয় কার্যালয়ের দৃশ্য পাল্টে গেছে। বেড়েছে নেতা-কর্মীদের আনাগোনা। নিজেদের যোগ্যতা প্রমাণে তারা নতুন করে মাঠে নেমেছেন। এরশাদ-রওশন ও নতুন মহাসচিবকে খুশি করে পছন্দের পদ বাগিয়ে নিতে চান নেতারা। গত শুক্রবার বিকালে নতুন মহাসচিবের আগমনের খবর ছড়িয়ে পড়লে জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ছুটে আসেন সেখানে। কিন্তু কিছুক্ষণ পর খবর আসে তখনই তিনি আসছেন না। পরবর্তীতে গত রবিবার এইচ এম এরশাদ নতুন মহাসচিবকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় নেতা-কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়, যা অনেক সময় এরশাদের আগমনের খবরেও দেখা যায় না। নেতা-কর্মীদের অনেকে মনে করছেন, জিয়াউদ্দিন বাবলুর সঙ্গে সরকারের উচ্চ পর্যায়ে ভালো যোগাযোগ ও বোঝাপড়া আছে। তাই তার সঙ্গে সখ্য কিংবা সম্পর্ক তৈরি করতে পারলে সুবিধা পাওয়া যাবে। এজন্য এতদিন হাওলাদারের সঙ্গে ঘনিষ্ঠ দলের অনেক শীর্ষস্থানীয় নেতাও এখন বাবলুর কাছে ভিড়ার চেষ্টা করছেন। অন্যদিকে, পার্টির চেয়ারম্যানের প্রতি অনুগত এবিএম রুহুল আমিন হাওলাদার প্রায় ১৪ বছরের মহাসচিবের পদ হারানোসহ আরও বেশ কিছু ব্যাপারে টেনশনে পড়েছেন। তিনি চেয়ারম্যানের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু আকস্মিক এ পরিবর্তনে প্রস্তুত ছিলেন না। তবে কয়েকজন প্রেসিডিয়াম সদস্য হাওলাদের মহাসচিব পদ ফিরিয়ে দেওয়ার জন্য তদবির চালিয়ে যাচ্ছেন। তারা পার্টি চেয়ারম্যান এরশাদ, সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এবং সরকারের সন্তুষ্টির মাধ্যমে রুহুল আমিন হাওলাদারের মহাসচিব পদ ফিরিয়ে দিতে মরিয়া হয়ে কাজ করছেন। সূত্র জানায়, রুহুল আমিন হাওলাদার নিজেও পদ ফিরে পেতে কৌশল অবলম্বন করছেন। এরশাদ যেদিন মহাসচিব পদে পরিবর্তন আনার ঘোষণা দেন, সেদিন সংসদে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আশীর্বাদ কামনা করেন। এরশাদের নেতৃত্বে দলকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন জিয়াউদ্দিন আহমেদ বাবলু। মহাসচিবের পদ পেয়ে তিনি দলের ভেতরে একটা অবস্থান তৈরির সুযোগ কাজে লাগাবেন বলে আভাস পাওয়া গেছে। জানতে চাইলে মোবাইল ফোনে তিনি বাংলাদেশ প্রতিদিনকে বলেন, 'আমার প্রথম চ্যালেঞ্জ হলো পার্টি চেয়ারম্যানের নেতৃত্বে, বিরোধীদলীয় নেতার সার্বিক নির্দেশনায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ করে দল তৃণমূল পর্যায়ে শক্তিশালী করা। দলকে সংগঠিত করে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া।' সব স্তরের নেতা-কর্মীর সহযোগিতা চেয়ে জিয়াউদ্দিন বাবলু আরও বলেন, 'দশম সংসদে বিরোধী দল হয়ে জাতীয় পার্টি গত ২৪ বছরের সংসদীয় গণতন্ত্রের ইতিহাস পাল্টে দিয়েছে।' তবে দলের অনেক নেতা-কর্মী এও বলছেন, দুর্নীতি দমন কমিশনের (দুদক) অভিযোগ ওঠার একদিন পরই মহাসচিব পদ থেকে রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেওয়া হয়েছে। অভিযোগ উঠতেই পারে। এটা প্রমাণ হয়নি। তাছাড়া এরশাদ বলেছেন, তার ও রওশন এরশাদের দূরত্ব ঘোচাতে তিনি মহাসচিব পরিবর্তন করেছেন। তাদের দূরত্ব ঘোচানোর জন্য রুহুল আমিন হাওলাদারকে বলি দেওয়া হবে কেন? এখানে রুহুল আমিন হাওলাদারের দোষ বা ব্যর্থতা কোথায়?

নিশ্চয়ই মহাসচিব পরিবর্তনের জন্য সরকারের পক্ষ থেকে চাপ ছিল। জানতে চাইলে রুহুল আমিন হাওলাদার এ বিষয়ে কোনো কথা বলবেন না বলে জানান।

এই বিভাগের আরও খবর
প্রার্থীদের ব্যয়ের তথ্য চায় সুজন
প্রার্থীদের ব্যয়ের তথ্য চায় সুজন
সহযোগিতা বাড়াতে চায় জার্মানি
সহযোগিতা বাড়াতে চায় জার্মানি
জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে
জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে
অন্তর্বর্তী সরকারকে টিকা বিষয়ে সতর্ক করে ৫-৬টি চিঠি
অন্তর্বর্তী সরকারকে টিকা বিষয়ে সতর্ক করে ৫-৬টি চিঠি
এক মৌসুমে তিন শিরোপা
এক মৌসুমে তিন শিরোপা
অপমৃত্যু স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের
অপমৃত্যু স্বাধীন বিচার বিভাগীয় সচিবালয়ের
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার
রোমহর্ষক জবানবন্দি
রোমহর্ষক জবানবন্দি
আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই
আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই
অচল দুদক, সচল হয়রানি
অচল দুদক, সচল হয়রানি
বিচারহীনতার সংস্কৃতি দায়ী
বিচারহীনতার সংস্কৃতি দায়ী
শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর
শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর
সর্বশেষ খবর
‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস
‘রকস্টার’ টিজারে শাকিব-মিথিলার রোমান্স, রহস্যের আভাস

২০ মিনিট আগে | শোবিজ

প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর
প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর

৩৩ মিনিট আগে | মাঠে ময়দানে

কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ

৩৫ মিনিট আগে | জাতীয়

নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’
নরওয়ের সংবাদপত্রে ‘সাপুড়ে মোদী’

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ঋণ খরায় ব্যবসা-শিল্প
ঋণ খরায় ব্যবসা-শিল্প

১ ঘণ্টা আগে | অর্থনীতি

বিবিসি মিডিয়া অ্যাকশনের আলোচনায় উঠে এলো গণমাধ্যম সংস্কার, বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়
বিবিসি মিডিয়া অ্যাকশনের আলোচনায় উঠে এলো গণমাধ্যম সংস্কার, বাস্তবতা ও ভবিষ্যৎ করণীয়

১ ঘণ্টা আগে | নগর জীবন

আটক কর্মীদের নিয়ে উপহাসের ভিডিও ভাইরাল, চটলেন নেতানিয়াহু
আটক কর্মীদের নিয়ে উপহাসের ভিডিও ভাইরাল, চটলেন নেতানিয়াহু

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
নৌপথে ঈদ যাত্রার প্রস্তুতি দেখতে সদরঘাটে পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী

১ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

কুষ্টিয়ায় সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন
কুষ্টিয়ায় সেতুতে টোল আদায় বন্ধের দাবিতে মানববন্ধন

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ মে)
একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (২১ মে)

২ ঘণ্টা আগে | জাতীয়

চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক
চট্টগ্রামে আওয়ামীপন্থী আইনজীবীদের নির্বাচন বর্জনের ডাক

২ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করলেন আমির
ব্রিটিশ নাগরিকত্বে আইপিএলে খেলার যোগ্যতা অর্জন করলেন আমির

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রতিদিনের সড়কযুদ্ধ: আর কত প্রাণ গেলে বদলাবে বাস্তবতা?
প্রতিদিনের সড়কযুদ্ধ: আর কত প্রাণ গেলে বদলাবে বাস্তবতা?

২ ঘণ্টা আগে | মুক্তমঞ্চ

বিশ্বকাপ শেষ ফারমিন লোপেজের
বিশ্বকাপ শেষ ফারমিন লোপেজের

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আরাফা দিবসের ফজিলত
আরাফা দিবসের ফজিলত

২ ঘণ্টা আগে | ইসলামী জীবন

শেরপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫
শেরপুরে অটোরিকশা-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৫

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

দৌলতপুরে পরীক্ষায় জালিয়াতি, তিন শিক্ষক আটক
দৌলতপুরে পরীক্ষায় জালিয়াতি, তিন শিক্ষক আটক

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ পেসার
বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন আইরিশ পেসার

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

২০৩০ বিশ্বকাপে চ্যাম্পিয়নস লিগের আদল হবে ইউরোপের বাছাই
২০৩০ বিশ্বকাপে চ্যাম্পিয়নস লিগের আদল হবে ইউরোপের বাছাই

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

খাগড়াছড়িতে পিলাক ও তৈইমাতাই খাল খননের উদ্বোধন
খাগড়াছড়িতে পিলাক ও তৈইমাতাই খাল খননের উদ্বোধন

৩ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর
বাঞ্ছারামপুরে বাড়ছে সড়কে মৃত্যু, এবার প্রাণ গেল ৬ বছরের শিশুর

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ
বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ

৩ ঘণ্টা আগে | জাতীয়

সিরাজগঞ্জের কারাগারে থাকা সেই পিআইওকে বরখাস্ত
সিরাজগঞ্জের কারাগারে থাকা সেই পিআইওকে বরখাস্ত

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

শেরপুরে বিপুল ভেজাল পণ্য জব্দ, গ্রেফতার ১
শেরপুরে বিপুল ভেজাল পণ্য জব্দ, গ্রেফতার ১

৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

জুলাই সনদ নিয়ে মাঠ গরম করার সুযোগ নেই: খায়রুল কবির খোকন
জুলাই সনদ নিয়ে মাঠ গরম করার সুযোগ নেই: খায়রুল কবির খোকন

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক
সরাইলে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ হারালেন ৪ শ্রমিক

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ফের হামলা চালালে যুদ্ধ ‘মধ্যপ্রাচ্যের বাইরেও ছড়িয়ে পড়বে’: আইআরজিসি

৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘পরিমাপে আস্থা তৈরিতে সম্মিলিত উদ্যোগ জরুরি’
‘পরিমাপে আস্থা তৈরিতে সম্মিলিত উদ্যোগ জরুরি’

৪ ঘণ্টা আগে | চট্টগ্রাম প্রতিদিন

ঝিনাইদহে ট্রাকে মিলল চালকের মরদেহ
ঝিনাইদহে ট্রাকে মিলল চালকের মরদেহ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

জয়পুরহাটে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক ও শিক্ষাসামগ্রী বিতরণ
জয়পুরহাটে জেলা পরিষদের আর্থিক অনুদানের চেক ও শিক্ষাসামগ্রী বিতরণ

৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না
রামিসা হত্যাকাণ্ড : স্বামী জাকিরকে নিয়ে ভয়ংকর তথ্য দিলেন স্বপ্না

১৮ ঘণ্টা আগে | নগর জীবন

বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা
বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না: রামিসার বাবা

১৪ ঘণ্টা আগে | নগর জীবন

রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ
রামিসা হত্যাকাণ্ড: আরও যে চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ

২০ ঘণ্টা আগে | জাতীয়

পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ
পাকিস্তানকে টানা দুবার হোয়াইটওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)
রামিসা হত্যাকাণ্ড: স্বামীকে পালাতে সময় দিতেই দরজা খোলেননি স্ত্রী স্বপ্না! (ভিডিও)

২০ ঘণ্টা আগে | নগর জীবন

ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের
ইরানে আহমাদিনেজাদকে ক্ষমতায় বসানোর পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্র-ইসরায়েলের

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান
ট্রাম্পের ইরান যুদ্ধ নীতির বিপক্ষে ভোট দিলেন ৪ রিপাবলিকান

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা
আরব আমিরাতের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে সরাসরি হামলা হলে বড় বিপর্যয়ের শঙ্কা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ
শিশু রামিসাকে হত্যার আগে ধর্ষণ করা হয়: পুলিশ

১০ ঘণ্টা আগে | জাতীয়

অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি
অব্যবস্থাপনায় ম্লান ৪ ঘণ্টার সুফল, ঢাকা-চট্টগ্রাম রুটে ফিরেছে ৮-১০ ঘণ্টার ভোগান্তি

১৬ ঘণ্টা আগে | জাতীয়

সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন
সেনা কর্মকর্তা তানজিম হত্যা : ৪ জনের মৃত্যুদণ্ড, ৯ জনের যাবজ্জীবন

১৪ ঘণ্টা আগে | দেশগ্রাম

যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২
যাত্রাবাড়ী মোড়ে স্বর্ণের দুল ছিনতাই, সার্জেন্টের সাহসিকতায় আটক ২

২১ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম
বাংলাদেশকে প্রশংসায় ভাসালেন ওয়াসিম আকরাম

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি
শিশু রামিসা হত্যায় গ্রেফতার সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

১০ ঘণ্টা আগে | জাতীয়

যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা
যুদ্ধের প্রস্তুতির মাঝে ইরানে গণবিয়ে অনুষ্ঠিত, ‘আত্মত্যাগে’ প্রস্তুত নবদম্পতিরা

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড
প্রতারণার মামলায় বিদিশার ২ বছরের কারাদণ্ড

১৩ ঘণ্টা আগে | জাতীয়

‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী
‘এ তরকারি কি আপনারা বাসায় খেতেন’, হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী

১০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি
রোমে ‘মেলোডি’ ম্যাজিক, ভাইরাল মোদি-মেলোনির ছবি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’
‘নতুন করে হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য আরও বড় সারপ্রাইজ অপেক্ষা করছে’

১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি
আবার হামলা হলে নতুন অস্ত্রে জবাব দেবে ইরান, তেহরানের কড়া হুঁশিয়ারি

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?
স্যাটেলাইট থেকে ড্রোন- ইরানকে কতটা সামরিক সহায়তা দিচ্ছে রাশিয়া?

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সফল অধিনায়ক
বাংলাদেশের টেস্ট ইতিহাসে শান্তই সফল অধিনায়ক

৮ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী
পুঁজিবাজার, এনবিআর ও ব্যাংক বিকেন্দ্রীভূত করা হবে : অর্থমন্ত্রী

১৪ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি
গরু বেচাকেনা বিতর্কে বিপাকে বিজেপি

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?
ট্রাম্পের পরপরই বেইজিংয়ে পুতিন, বৈঠকের মূল এজেন্ডা কী?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি, হারলে সারাজীবন ঘরের কাজ করতে হবে
বিয়ের মঞ্চে বর-কনের কুস্তি, হারলে সারাজীবন ঘরের কাজ করতে হবে

৮ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

সকালের পদোন্নতি রাতে বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমানের পরিচালক মিজানুর রশীদ
সকালের পদোন্নতি রাতে বাতিল; পরদিন সাময়িক বরখাস্ত বিমানের পরিচালক মিজানুর রশীদ

১৭ ঘণ্টা আগে | নগর জীবন

বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!
বিশ্বের সবচেয়ে তপ্ত ১০০ শহরের সবগুলোই ভারতে!

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড
সৌদি আরবে মাটির নিচে মিলল আব্বাসীয় আমলের শতাধিক স্বর্ণখণ্ড

১২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন

১৮ ঘণ্টা আগে | দেশগ্রাম

প্রিন্ট সর্বাধিক
রোমহর্ষক জবানবন্দি
রোমহর্ষক জবানবন্দি

প্রথম পৃষ্ঠা

আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই
আসিফ নজরুলের হস্তক্ষেপে সিমিনের রেহাই

প্রথম পৃষ্ঠা

কেন বাড়ছে খুনাখুনি
কেন বাড়ছে খুনাখুনি

প্রথম পৃষ্ঠা

গঙ্গার পানিবণ্টনে নতুন চিন্তা ভারতের
গঙ্গার পানিবণ্টনে নতুন চিন্তা ভারতের

পেছনের পৃষ্ঠা

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

ভিতর থেকে ভেঙে যাচ্ছে সমাজ
ভিতর থেকে ভেঙে যাচ্ছে সমাজ

সম্পাদকীয়

রহস্যঘেরা তেঁতুল গাছ
রহস্যঘেরা তেঁতুল গাছ

পেছনের পৃষ্ঠা

ফ্লাইওভারের নিচে দখলের উৎসব
ফ্লাইওভারের নিচে দখলের উৎসব

রকমারি নগর পরিক্রমা

অচল দুদক, সচল হয়রানি
অচল দুদক, সচল হয়রানি

প্রথম পৃষ্ঠা

জুলাই শহীদ ও আহত উপকারভোগী বাড়ছে
জুলাই শহীদ ও আহত উপকারভোগী বাড়ছে

পেছনের পৃষ্ঠা

ফারাক্কা বাঁধ, দরকার কূটনৈতিক উদ্যোগ
ফারাক্কা বাঁধ, দরকার কূটনৈতিক উদ্যোগ

সম্পাদকীয়

তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার

প্রথম পৃষ্ঠা

শুকনা মরিচে বাজিমাত
শুকনা মরিচে বাজিমাত

নগর জীবন

ঢাকনা খোলা ম্যানহোলে দুর্ঘটনার শঙ্কা
ঢাকনা খোলা ম্যানহোলে দুর্ঘটনার শঙ্কা

রকমারি নগর পরিক্রমা

বেগুনের দামেও সেঞ্চুরি
বেগুনের দামেও সেঞ্চুরি

নগর জীবন

সারচার্জের বদলে আসছে সম্পদকর
সারচার্জের বদলে আসছে সম্পদকর

পেছনের পৃষ্ঠা

শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর
শাস্তি নিশ্চিত করতে হবে অপরাধীর

প্রথম পৃষ্ঠা

গ্রামীণ ডানোন ফুডসকে জরিমানা
গ্রামীণ ডানোন ফুডসকে জরিমানা

দেশগ্রাম

অর্থনৈতিক চাপ ও সামাজিক অবক্ষয়
অর্থনৈতিক চাপ ও সামাজিক অবক্ষয়

প্রথম পৃষ্ঠা

এক মৌসুমে তিন শিরোপা
এক মৌসুমে তিন শিরোপা

প্রথম পৃষ্ঠা

বিচারহীনতার সংস্কৃতি দায়ী
বিচারহীনতার সংস্কৃতি দায়ী

প্রথম পৃষ্ঠা

আরাফা দিবসের ফজিলত
আরাফা দিবসের ফজিলত

সম্পাদকীয়

এ তরকারি বাসায় রান্না হলে খেতেন?
এ তরকারি বাসায় রান্না হলে খেতেন?

নগর জীবন

আবার কমল সোনার দাম
আবার কমল সোনার দাম

নগর জীবন

চামড়ার বাজার পুনরুদ্ধার করতে হবে
চামড়ার বাজার পুনরুদ্ধার করতে হবে

নগর জীবন

জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে
জুলাই সনদ নিয়ে জামায়াত মিথ্যাচার করছে

প্রথম পৃষ্ঠা

চোরের দৌরাত্ম্যে উদ্বিগ্ন নগরবাসী
চোরের দৌরাত্ম্যে উদ্বিগ্ন নগরবাসী

রকমারি নগর পরিক্রমা

ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

দেশগ্রাম

ওয়াশ খাতে তিন বছরে বরাদ্দ কমেছে ৪০ শতাংশ
ওয়াশ খাতে তিন বছরে বরাদ্দ কমেছে ৪০ শতাংশ

নগর জীবন

আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৈয়দপুর
আন্তর্জাতিক বিমানবন্দর হবে সৈয়দপুর

নগর জীবন