শিরোনাম
প্রকাশ: ১৪:০১, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫

লসএঞ্জেলেসের দাবানল গ্রাস করছে নতুন এলাকা

লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
অনলাইন ভার্সন
লসএঞ্জেলেসের দাবানল গ্রাস করছে নতুন এলাকা

লসএঞ্জেলেস কাউন্টিতে শনিবার সন্ধ্যা নাগাদ দাবানলে ছাই হয়ে যাওয়া ১২ হাজারের অধিক বাড়ি-ব্যবসা-শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রবাসীদের সহায়-সম্পদও রয়েছে। মঙ্গলবার শুরু ভয়ংকর এই দুর্যোগের লেলিহান শিখা শনিবার অপরাহ্নে আরো নতুন এলাকায় বিস্তৃত হয়েছে। শনিবার বিকেল পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ১৬ জন। তবে এ সংখ্যা আরো বাড়বে বলে দমকল কর্মীরা আশংকা করছেন। লসএঞ্জেলেস কাউন্টির মেডিক্যাল এক্সামিনার জানান, প্যাসাডোনা সংলগ্ন ইটন সিটিতে ১১ জন এবং ৫ জনের মৃত্যু হয়েছে লসএঞ্জেলেসের পশ্চিমে প্যালিসেডসে। ক্ষতির পরিমাণ ক্রমান্বয়ে বাড়ছে। প্রাথমিকভাবে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো ধারণা করেছে (শনিবার সন্ধ্যায়) যে ক্ষতির পরিমাণ ২০০ বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এটিকে ক্যালিফোর্নিয়ার সবচেয়ে ভয়ংকর ১০টি প্রাকৃতিক দুর্যোগের অন্যতম বলে বিবেচনা করা হচ্ছে। এবং এহেন পরিস্থিতিকে জলবায়ু পরিবর্তনের ভয়ংকর প্রভাব হিসেবে দেখছেন পরিবেশবিদরা। 

স্থানীয় সাংবাদিক তপন দেবনাথ জানান, প্যালাসেডস, আলটাডিনাসহ আশেপাশের আগুন নেভাতে মেক্সিকো এবং কানাডা থেকেও দমকল বাহিনী এসেছে। উড়োজাহাজে পানি ছিটানো হচ্ছে কিন্তু ততটা সাফল্য আসছে না। কারণ বাতাসের গতি ক্রমান্বয়ে বাড়ছে। এমনি একটি ভয়াবহ পরিস্থিতিতে নিপতিত আলটাডিনার গৃহহারাগণের অন্যতম বাংলাদেশি মাহবুব মোরশেদ। যুক্তরাষ্ট্র (পশ্চিমাঞ্চলীয়) আওয়ামী লীগের সভাপতি ডা: রবি আলমের আত্মীয় মাহবুব মোরশেদ ৪ বছর আগে স্বপ্নের দুটি বাড়ি ক্রয় করেছিলেন ১.৮ মিলিয়ন (প্রায় ২৪ কোটি টাকা) ডলারে। করোনা থেকে জেগে উঠার পরিক্রমায় মাহবুবও ৩ কন্যা ও স্ত্রীকে নিয়ে সেখানে কঠোর শ্রমে নিয়োজিত হয়েছিলেন। নিজের মত করে সাজিয়েছিলেন দুটি বাড়ি। শুক্রবার এ সংবাদদাতাকে তিনি জানালেন যে, সবকিছু ছাই ভস্মে পরিণত হয়েছে। দুঃস্বপ্নের মত মনে হচ্ছে। আগুনের তান্ডব কিছুটা কমায় গাড়ি নিয়ে সেখানে গিয়েছিলেন। আগুনে ছাই হওয়া দৃশ্য দেখতে হয় ৫০/৬০ ফুটি দূর রাস্তায় গাড়িতে বসে। কারণ, সে এলাকায় তখোন কার্ফ্যু জারি করা হয়েছে লুটতরাজ বন্ধে। মোরশেদ জানালেন যে, স্ত্রী-সন্তান নিয়ে কিছু দূরে ছোট ভাইয়ের বাসায় অবস্থান করছেন। 

লসএঞ্জেলেস এলাকার সমাজ-সংগঠক মোমিনুল হক বাচ্চু এ সংবাদদাতাকে জানান, আগুনে পুরোপুরি ছাই হয়ে না গেলেও মারাত্মকভাবে ক্ষতি হয়েছে আরো অনেক প্রবাসীর বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। এরফলে আমরা কেউই স্বস্তিতে নেই। হলিউডের ব্যবসায়ী বিশ্বখ্যাত জাদুকর জুয়েল আইচের ছোট ভাই শংকু আইচ জানালেন, আগুনের ছাই এবং ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছাদিত হওয়ায় বাইরে বের হতে সাহসী হচ্ছি না। অসহনীয় পরিবেশ বিরাজ করছে। ক্যালিফোর্নিয়ায় দাবানলের ঘটনা এটা নতুন না হলেও লসএঞ্জেলেস কাউন্টিতে আগে কখনো এমন অবস্থা দেখিনি বা শুনিনি। ঘন, বিষাক্ত ধোঁয়ার কারণে জরুরি জনস্বাস্থ্য পরিস্থিতি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্যালিসেডস এলাকা।

দমকল বাহিনীর প্রধান ক্রিস্টিন ক্রাউলি শনিবার জানান, এ সিটিতে ৫৩০০টি স্থাপনাসহ ২৩ হাজার ৬৫৪ একর জমির ওপর বাড়ি ও গাছপালা পুড়েছে। ইটন সিটির পূর্বে প্যাসাডোনায় ৭ সহস্রাধিক স্থাপনাসহ ১৪ সহস্রাধিক বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই। বৃক্ষরাজি পুড়ে গোটা এলাকা শশ্মানে পরিণত হয়েছে। লুটেরার উৎপাতে সেখানেও কার্ফ্যু জারি করা হয়েছে। এই সিটি সংলগ্ন গেটি সেন্টারসহ ব্রেন্টউডে ছড়িয়ে পড়েছে আগুনের লেলিহান শিখা।  ক্যালাবেস এবং হিডেন হিল এলাকার আগুন শনিবার পর্যন্ত নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। কেনেথ ফায়ারের এই তান্ডবে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে গ্রেফতারের তথ্য দিয়েছেন লসএঞ্জেলেস পুলিশের সহকারী চিফ ডোমিনিক চৈ। সান ফার্নান্দোর আগুণ শুরু হয়ছে শুক্রবার সন্ধ্যায়। এভাবে আরো কটি নতুন স্থানে আগুনের বিস্তার ঘটায় ক্যালিফোর্নিয়া স্টেটের এই অঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নাগরিকদেরকে জরুরী সতর্কবার্তা অনুযায়ী অবস্থান অথবা নিরাপদ আশ্রয়ে যাবার আহবান জানানো হয়েছে। ১ লাখ ৫৩ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার আদেশ রয়েছে। এছাড়া আরও ১ লাখ ৬৬ হাজার ৮০০ জন ঘরবাড়ি ছাড়ার সতর্কতার মধ্যে রয়েছে। খালি করা সব জায়গায় কারফিউ জারি করা হয়েছে। দাবানলের দিক পরিবর্তনের কারণে আরও মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে, আগুন নেভাতে নতুন চ্যালেঞ্জ তৈরি হচ্ছে।

প্যালেসেইডসের আগুন ব্রিটনউডস ও সানফার্নান্দো ভ্যালির দিকে মোড় নিয়েছে বলে শনিবার রাতে জানা গেছে। লস অ্যাঞ্জেলেস ফায়ার ডিপার্টমেন্টের ক্যাপ্টেন এরিক স্কট বলেন, প্যালেসেইডসের আগুন পূর্বাঞ্চলের দিকে নতুন করে ছড়াচ্ছে এবং উত্তর-পূর্ব দিকে অব্যাহত রয়েছে।
লস অ্যাঞ্জেলেসের ইতিহাসে সব থেকে ধ্বংসাত্মক এই দাবানল আশেপাশের গোটা এলাকাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। বাড়িঘর ও স্থাপনাগুলো থেকে ধোঁয়া উড়ছে।
প্রতিবেশি সাতটি স্টেট ও কানাডা ক্যালিফোর্নিয়ার এ দুঃসময়ে সহযোগিতা করছে। আকাশ থেকে হেলিকপ্টারে করে পানি ফেলতে এবং আগুন নেভানোর কর্মী, ঘোড়া ও অন্যান্য সরঞ্জাম দিয়ে সহায়তা করছে।
ন্যাশনাল ওয়েদার সার্ভিস বলেছে, সপ্তাহান্তে লস অ্যাঞ্জেলেসের অবস্থার উন্নতি ঘটতে পারে। একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় প্রায় ৩২ কিলোমিটার বেগে বইতে পারে, যা ৩৫ কিলোমিটার থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে। আসছে মঙ্গলবার শক্তিশালী বাতাসের সম্ভাবনার কথা জানিয়েছে ক্যালিফোর্নিয়া ফায়ার বিভাগ। 

ক্যালিফোর্নিয়া স্টেট গভর্ণর, প্রেসিডেন্ট জো বাইডেন দাবানল পরিস্থিতির সার্বক্ষণিক মনিটরিং করছেন। শনিবার সকালে প্রশাসনের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্তদেরকে যথাযথ অর্থ সহায়তার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্টদের অনলাইনে আবেদনের আহবান জানানো হয়েছে। তাৎক্ষণিকভাবে নগদ অর্থ মঞ্জুরি ছাড়াও সুদমুক্ত ঋণের প্রকল্প রয়েছে বলেও জানানো হয়েছে। অর্থাৎ পুনর্গঠন প্রক্রিয়ায় কালক্ষেপণ করা হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন। উল্লেখ্য, পুড়ে যাওয়া প্রতিটি বাড়িরই ইন্স্যুরেন্স থাকলেও প্রকৃত ক্ষতির সাথে সমন্বয় ঘটবে না জেনেই ফেডারেল সরকার বাড়তি সহায়তার ঘোষণা দিয়েছে। সে আলোকে স্টেট গভর্ণর এবং সিটি কর্তৃপক্ষও ক্ষতির পরিমাণ নিরূপণের পদক্ষেপ নেবে বলে জানা গেছে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
আমিরাতে বাংলাদেশ সিআইপি বিজনেস অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, নোয়াখালীতে শোকের মাতম
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
মালদ্বীপে বাংলাদেশি যুবকের আত্মহত্যা
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর নিয়ে বিএনপি মালয়েশিয়ার সংবাদ সম্মেলন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
সম্প্রীতির বন্ধনে সদ্বীপ পৌরসভার বনভোজন
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
গ্রিস-বাংলাদেশ বাণিজ্যিক সহযোগিতা ও শ্রমবাজার সম্প্রসারণে বৈঠক
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
যুক্তরাষ্ট্রে ট্রাক চাপায় বাংলাদেশির মৃত্যু
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
সিডনিতে বিএওএর বার্ষিক ডিনার ও সাংস্কৃতিক সন্ধ্যা উপলক্ষে সংবাদ সম্মেলন
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে ক্যালগেরি বাংলা স্কুল গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে মালদ্বীপে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় ও গণশুনানি
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সিডনিতে ক্যাম্বেলটাউন বাংলা স্কুলের চলচ্চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
সর্বশেষ খবর
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল
বাবার হাত ধরে রোনালদোর গোল ‘দেখল’ দৃষ্টিহীন শিশু, ভিডিও ভাইরাল

১ সেকেন্ড আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৭ মিনিট আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের অপূর্ণতার গল্প
বিশ্বকাপের অপূর্ণতার গল্প

১৮ মিনিট আগে | মাঠে ময়দানে

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

২৬ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’
‘দলে মেসি থাকতেই পারেন, আমরা ভয় পাই না’

৩১ মিনিট আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

৫১ মিনিট আগে | পূর্ব-পশ্চিম

রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু
রোনালদোই এবার বিশ্বকাপ জিতবেন: ঘানার ধর্মীয় গুরু

৫৬ মিনিট আগে | মাঠে ময়দানে

কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী
কালীগঞ্জে ১০ দিনে ১০ গরু চুরি, পাহারায় গ্রামবাসী

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪
যুক্তরাষ্ট্রে কেপ ভার্দিয়ানদের আনন্দে গোলাগুলিতে আহত ৪

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ
অনুশীলনে দুই ফুটবলারের মারামারি, তবুও খুশি পানামা কোচ

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ
কৃষিবিদ পারভেজের ওপর হামলা, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

১ ঘণ্টা আগে | ক্যাম্পাস

পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা
পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

১ ঘণ্টা আগে | নগর জীবন

গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ
গারো পাহাড়ে লাকড়ি সংগ্রহকারী বৃদ্ধের মরদেহ উদ্ধার, ধারণা বন্যহাতির আক্রমণ

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান
সমঝোতার একাধিক শর্ত ভঙ্গের জন্য যুক্তরাষ্ট্রকে দুষল ইরান

১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে
যুবককে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ নারীর বিরুদ্ধে

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
শিশুকে ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা
মানুষ ও বনমানুষের হাসির ধরন লাখ লাখ বছর ধরে একই: গবেষণা

১ ঘণ্টা আগে | পাঁচফোড়ন

ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়
ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

২ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক
পাইপ দিয়ে পানি খাইয়ে ছাগল মোটাতাজা, গা ঢাকা দিলেন মালিক

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা
বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালুর খবরে খুশি কলকাতার ব্যবসায়ীরা

২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়
কেরানীগঞ্জে সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচ, আর্জেন্টিনাকে হারিয়ে ব্রাজিলের জয়

২ ঘণ্টা আগে | নগর জীবন

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত
ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাত

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট ম্যাচ যেভাবে দেখা যাবে

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ
জাবিতে ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট পাশ

২ ঘণ্টা আগে | ক্যাম্পাস

কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ
কুড়িগ্রামের চরাঞ্চলে বাল্যবিবাহ রোধ ও শিক্ষায় ফেরাতে অভিনব উদ্যোগ

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম
মায়ের শেষকৃত্য শেষে দলে ফিরছেন দেশম

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?
বিশ্বকাপ উন্মাদনার মাঝেও কেন নীরব ট্রাম্প?

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬
নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধের জেরে গুলি, আহত ৬

২ ঘণ্টা আগে | দেশগ্রাম

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

৭ ঘণ্টা আগে | জাতীয়

ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা
ড্রাইভিং লাইসেন্স নিয়ে বিআরটিএ’র জরুরি বার্তা

১৪ ঘণ্টা আগে | জাতীয়

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে
নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ ইতিহাস গড়া কেপ ভার্দে

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা
যুক্তরাষ্ট্রের হামলার পর মার্কিন সামরিক স্থাপনায় ইরানের পাল্টা হামলা

১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ
নকআউট নিশ্চিত করে আর্জেন্টিনা প্রশ্নে যা বললেন কেপ ভার্দে কোচ

১১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি
এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পরিকল্পনায় ইসি

১৩ ঘণ্টা আগে | জাতীয়

গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়
গোলরক্ষকের ভুলে বিশ্বকাপ থেকে উরুগুয়ের বিদায়

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না
এমবাপে-হালান্ড কেন কখনোই মেসি-রোনালদোর উচ্চতায় পৌঁছাতে পারবেন না

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী
জর্ডানের বিপক্ষে একাদশে খেলবেন না মেসি, কারণ কী

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল
আইসিসির কাছে বিসিবির অর্থায়ন বন্ধের আবেদন, আলোচনায় বুলবুল

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা
হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১০ ঘণ্টা আগে | অর্থনীতি

যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে
যে তিন কারণে হালান্ডকে খেলাচ্ছে না নরওয়ে

২২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি

১১ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে
গ্রুপ চ্যাম্পিয়ন স্পেন, ইতিহাস গড়ে নকআউটে কেপ ভার্দে

১৫ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস
ভারতকে প্রথমবারের মতো হারিয়ে আয়ারল্যান্ডের ইতিহাস

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর
দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বেলজিয়াম, ইরানের সঙ্গে ড্রয়ে দ্বিতীয় মিশর

১২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের
৭২ বছরে বিশ্বকাপে দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের

১৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

রামিনের গোলে সমতায় ফিরল ইরান
রামিনের গোলে সমতায় ফিরল ইরান

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা
কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে ঘানার তান্ত্রিকের বার্তা

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প
চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের
ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় আয়ারল্যান্ডের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান
যে সমীকরণে নকআউটে যেতে পারে ইরান

১০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী
অভিষেক হলো না, শচিনের ৩৬ বছরের রেকর্ড ভাঙার অপেক্ষায় সূর্যবংশী

১৯ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল
ইরাককে ৫-০ গোলে উড়িয়ে আশা বাঁচিয়ে রাখল সেনেগাল

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ
গোলশূন্য ড্রয়ে সৌদি আরবের বিশ্বকাপ যাত্রা শেষ

১৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক