ফুটবল যেখানে আবেগের সমার্থক, সেই ব্রাজিলে আসন্ন ২০২৬ বিশ্বকাপ নিয়ে বইছে বিপরীত হাওয়া। রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ঘিরে এখন আর নেই সেই চিরচেনা উন্মাদনা, বরং ভর করেছে চরম হতাশা। সম্প্রতি ‘জেনিয়াল/কুয়েস্ট’-এর এক জরিপ বলছে, ব্রাজিলের ফুটবল ইতিহাসে এটিই নেতিবাচকতার সর্বোচ্চ রেকর্ড। গত ১০ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পরিচালিত এ জরিপে উঠে এসেছে এক বিস্ময়কর চিত্র। ১৬ বছর ঊর্ধ্ব ২ হাজার চারজন ব্রাজিলিয়ানের ওপর চালানো এ গবেষণায় ৬৮ শতাংশই সাফ জানিয়ে দিয়েছেন, আসন্ন বিশ্বকাপে শিরোপা জেতার সম্ভাবনা নেই সেলেকাওদের। শুধু শিরোপার স্বপ্নভঙ্গই নয়, বিশ্বকাপ ঘিরে নেই সাধারণ মানুষের বিশেষ আগ্রহ। জরিপের ৫৪ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে নেই কোনো উত্তেজনা; যেখানে মাত্র ১২ শতাংশ মানুষ টুর্নামেন্টটি নিয়ে রোমাঞ্চিত এবং ৩২ শতাংশের মাঝে কোনো আগ্রহই নেই। এদিকে, ইতালিয়ান কোচের অধীনে ১০ ম্যাচে ৫ জয়, ২ ড্র ও ৩ হারের পারফরম্যান্স নিয়ে দ্বিধাবিভক্ত সমর্থকরা। কোচকে নিয়ে সন্তুষ্ট ৪১ শতাংশ মানুষ, তবে ২৯ শতাংশের রয়েছে স্পষ্ট অসন্তোষ। সব মিলিয়ে, ফুটবলের সাম্বায় এখন যেন সুর কেটেছে, আর এ অনাগ্রহের আবহ বড় ধরনের চ্যালেঞ্জে ফেলেছে ব্রাজিলিয়ান ফুটবলকে।
শিরোনাম
- ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
- স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
- কপাল পুড়ল ইরানের, অস্ট্রিয়া-আলজেরিয়ার নাটকীয় ড্রয়ে বিদায় বিশ্বকাপ থেকে
- মহানাটকীয় ৩-৩ ড্রয়ে নকআউটে অস্ট্রিয়া ও আলজেরিয়া
- অদম্য মেসি, বিশ্বকাপে টানা সাত ম্যাচে গোলের নতুন কীর্তি
- পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
- মেসি-নির্ভরতা কাটিয়ে ওঠার ইঙ্গিত, তবে শেষ পর্যন্ত ত্রাতা সেই চেনা জাদুকরই
- মেসি-জাদুতে জর্ডান বধ, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ৩২-এ আর্জেন্টিনা
- ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
- বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
- উজবেকিস্তানকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করল কঙ্গো
- পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
- বিশ্বকাপ থেকে স্কটল্যান্ডের বিদায়, কোচের পদত্যাগ
- ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
- আক্রমণ-পাল্টা আক্রমণ, তবু গোলশূন্য বিরতিতে পর্তুগাল-কলম্বিয়া
- হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
- হেরেও নকআউট পর্বে উঠল ঘানা
- এক পরিবর্তন নিয়ে কলম্বিয়ার মুখোমুখি পর্তুগাল
- ঘানাকে হারিয়ে নকআউটে মদ্রিচের ক্রোয়েশিয়া
- বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বি শ্ব কা প ২ ০ ২ ৬
ব্রাজিলে নেই উন্মাদনা
ক্রীড়া ডেস্ক
প্রিন্ট ভার্সন
সর্বশেষ খবর
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অবসর সুবিধার ৬৭ হাজার আবেদন অনিষ্পন্ন রয়েছে: শিক্ষামন্ত্রী
৮ মিনিট আগে | মন্ত্রীকথন
ঢাবির ভিসি চত্বরে তরুণকে আটকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি, সাবেক শিক্ষার্থীসহ গ্রেফতার ৩
২৯ মিনিট আগে | ক্যাম্পাস
স্কালোনির ‘বেঞ্চ পাওয়ার’: ৯ পরিবর্তন নিয়েও জর্ডানকে ওড়ালো বিশ্বচ্যাম্পিয়নরা
৫৭ মিনিট আগে | মাঠে ময়দানে
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
নতুন হামলা যুক্তরাষ্ট্রের জন্য ‘পিছু হটা ও অনুতাপের’ কারণ হবে: ইরানি এমপি
২৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম