জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে গঙ্গাধর পট্টি এলাকায় জেমস-আমেনা টাওয়ার ভবনে এই কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশীদ খান, সিভিল সার্জন আইভী ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক নাজমুন হাসান, বিশিষ্ট সমাজ সেবক শামীম চৌধুরী ও সরকার মাসুদ।
সিভিল সার্জন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুদের একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে।
বিডি-প্রতিদিন/টিএ