শিরোনাম
প্রকাশ: ১২:৩৮, রবিবার, ২৮ জুন, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় প্রবাসী ও বিত্তবানদের নাম

মৌলভীবাজার প্রতিনিধি
অনলাইন ভার্সন
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় প্রবাসী ও বিত্তবানদের নাম

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার তালিকা প্রণয়নে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের বাদ দিয়ে তালিকায় স্থান পেয়েছেন প্রবাসী, বিত্তবান ও কৃষিকাজের সঙ্গে সংশ্লিষ্ট নন—এমন ব্যক্তিরাও। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বঞ্চিত প্রান্তিক ও বর্গাচাষিরা।

স্থানীয় কৃষকদের দাবি, প্রকৃত ক্ষতিগ্রস্ত অনেক কৃষকের নাম তালিকায় না থাকলেও এমন অনেক ব্যক্তি সহায়তা পেয়েছেন, যাদের কৃষিজমি নেই কিংবা বন্যায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তালিকায় প্রবাসী পরিবারের সদস্যদের নামও অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ রয়েছে।

অভিযোগ অনুযায়ী, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য এবং বিএনপির ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতার যোগসাজশে স্বজনপ্রীতির মাধ্যমে তালিকা তৈরি করা হয়েছে। এ ছাড়া ইউনিয়ন পর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা যথাযথ যাচাই-বাছাই না করেই তালিকা চূড়ান্ত করেছেন বলেও অভিযোগ উঠেছে।

সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা প্রদানের লক্ষ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহায়তায় এ তালিকা প্রস্তুত করা হয়। তালিকা তৈরির শুরু থেকেই মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের নাম অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে আসছিলেন। তবে সেই নির্দেশনা উপেক্ষা করে অনেক প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকের নাম বাদ পড়েছে বলে অভিযোগ রয়েছে।

গত ২৩ জুন বরমচাল ও ব্রাহ্মণবাজার ইউনিয়নে কৃষকদের মধ্যে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। ব্রাহ্মণবাজার ইউনিয়নে বিএনপির সভাপতি আফতাব মিয়া ও ইউপি সদস্য ছয়ফুল ইসলামের বিরুদ্ধে তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ তুলেছেন বঞ্চিত কৃষকরা।

তাদের অভিযোগ, তালিকায় দাউদপুর গ্রামের মো. মতিন মিয়ার নাম রয়েছে। তাঁর দুই ছেলে ফ্রান্সে অবস্থান করছেন এবং অপর এক ছেলে সরকারি চাকরিতে কর্মরত। একইভাবে দক্ষিণ আফ্রিকাপ্রবাসী জলিল মিয়া ও তাঁর ভাই খালিক মিয়া, সাতরা গ্রামের নাদির মিয়া—যাঁর এক ছেলে কানাডায় এবং অন্য ছেলে বিদেশে থাকেন—তাঁরাও সহায়তা পেয়েছেন। এছাড়া ইউসুফ তৈয়বুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুদ আহমদ এবং জামাল মিয়া নামের আরেক ব্যক্তি বোরো মৌসুমে কোনো আবাদ না করলেও সহায়তা পেয়েছেন বলে অভিযোগ রয়েছে।

অন্যদিকে বরমচাল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে খালেদ নামে এক ব্যক্তি বোরো জমি না থাকা সত্ত্বেও সহায়তা পেয়েছেন। একই ওয়ার্ডের ইমাম তরিকুল ইসলাম আকুল, সাবেক ইউপি সদস্য মহরম আলী এবং ইউনিয়নের বাসিন্দা শাহিন আহমদ নাছির ও তাঁর ভাই সেলিম আহমদও সহায়তা পেয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছয়ফুল আলম বলেন, আমাদের ইউনিয়নের কৃষকদের তালিকা তৈরিতে অনেক অনিয়ম হয়েছে। প্রকৃত কৃষকদের বাদ দিয়ে অনেক প্রবাসী ও বিত্তবান পরিবারের সদস্যদের সহায়তা দেওয়া হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব মিয়াসহ সংশ্লিষ্টদের কারণে অনেক প্রকৃত দরিদ্র কৃষক বঞ্চিত হয়েছেন। বিষয়টি খতিয়ে দেখার জন্য এমপিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে ব্রাহ্মণবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আফতাব মিয়া বলেন, চেয়ারম্যান ও দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তাসহ যাচাই-বাছাই কমিটি ৫১৮ জনের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছিল। কিন্তু বরাদ্দ এসেছে মাত্র ১৯০ জনের জন্য। তাড়াহুড়ো করে তালিকা প্রস্তুত করতে গিয়ে কিছু ত্রুটি হয়ে থাকতে পারে। বঞ্চিতরা অভিযোগ করতেই পারেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ২০২৫-২৬ অর্থবছরে কুলাউড়ায় প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসনের জন্য পরিবারপ্রতি ১৫ কেজি চাল ও ৩ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা এবং পরবর্তী মৌসুমে চাষাবাদে উৎসাহিত করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

এ কর্মসূচির আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১ হাজার ৫৩৭ জন কৃষকের জন্য ৪৬ দশমিক ১ মেট্রিক টন চাল এবং ৯২ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বরমচাল ইউনিয়নে ১৪৫, ভূকশিমইলে ৪৩৭, ভাটেরা ১৫০, জয়চণ্ডী ৯০, ব্রাহ্মণবাজার ১৯০, কাদিপুর ১৯৫, কুলাউড়া সদর ৪০, রাউৎগাঁও ৬০, টিলাগাঁও ৩৫, হাজীপুর ৬৫, পৃথিমপাশা ৩০ এবং কুলাউড়া পৌরসভায় ১০০টি পরিবারের মধ্যে সহায়তা বিতরণ করা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, চলতি বছরের বন্যায় অনেক কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের পুনর্বাসনের জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে। তবে বরাদ্দ কম পাওয়ায় কিছু প্রকৃত কৃষকের নাম বাদ পড়েছে, এটি সত্য। অনিয়মের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ অনেক কম পাওয়া গেছে। যাচাই-বাছাই কমিটির স্বাক্ষরিত তালিকার ভিত্তিতেই ইউনিয়ন পর্যায়ে সহায়তা বিতরণ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনিয়মের অভিযোগ দেখেছি। বিষয়টি কৃষি কর্মকর্তা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সঙ্গে আলোচনা করা হয়েছে। কেউ ক্ষতিগ্রস্ত না হয়েও তালিকাভুক্ত হয়ে থাকলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়নে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা বিতরণে নানা অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনগণের ভোটে নির্বাচিত এই গণতান্ত্রিক সরকার সবসময় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে থাকবে।’

বিডি-প্রতিদিন/এমএল

এই বিভাগের আরও খবর
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে মন্ত্রীর নেতৃত্বে কমিটি
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সীমান্তে পুশইন ঠেকাতে সচেতনতামূলক বৈঠক
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
ঐতিহ্যের বাঁশ-বেত শিল্পে টিকে থাকার সংগ্রাম
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
হবিগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবককে ন্যাড়া করে জুতার মালা
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেটে শিশু ফাহিমা হত্যা মামলার আসামিকে গণপিটুনি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেট মহানগর বিএনপির সভাপতিকে হত্যার হুমকি
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
সিলেটে সাড়াশি অভিযানে ৪ ছাত্রলীগ নেতা গ্রেফতার
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
শাহজালাল মাজারের দানবাক্সে ৪ দিনেই মিললো সাড়ে ১৭ লাখ টাকা
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
ফের খুললো সাদাপাথর পর্যটনকেন্দ্র
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
প্রকাশ্যে খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা
সর্বশেষ খবর
দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল
দুর্নীতি মামলায় টিউলিপসহ ২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

১ সেকেন্ড আগে | জাতীয়

মুন্সীগঞ্জে ইলিয়াস হত্যার বিচার ও আসামিদের গ্রেফতার দাবি
মুন্সীগঞ্জে ইলিয়াস হত্যার বিচার ও আসামিদের গ্রেফতার দাবি

৯ মিনিট আগে | দেশগ্রাম

ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ
ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ

১১ মিনিট আগে | মন্ত্রীকথন

ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত
ভাঙ্গুড়ায় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ৪০০ শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্ত

১৪ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৬ মিনিট আগে | জাতীয়

এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর
এক কিউআরেই সব পেমেন্ট: যা বললেন গভর্নর

১৯ মিনিট আগে | জাতীয়

লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
লক্ষ্মীপুরে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

২৬ মিনিট আগে | দেশগ্রাম

মিশন গ্রুপ পর্ব শেষ, এবার কেপ ভার্দে বধের ছক কষছেন স্কালোনি
মিশন গ্রুপ পর্ব শেষ, এবার কেপ ভার্দে বধের ছক কষছেন স্কালোনি

৩৮ মিনিট আগে | মাঠে ময়দানে

চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু
চাঁদপুরের কচুয়ায় বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা চালু

৪০ মিনিট আগে | দেশগ্রাম

হাতীবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন
হাতীবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক ক্যাম্পেইন

৪৩ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে গাছের চারা বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে নোয়াখালীতে গাছের চারা বিতরণ

৪৭ মিনিট আগে | বসুন্ধরা শুভসংঘ

গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ
গ্যাস সংযোগসহ ৬ দফা দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ

৪৭ মিনিট আগে | দেশগ্রাম

মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৮
মোহাম্মদপুরে পাটালি গ্রুপের সেকেন্ড ইন কমান্ডসহ গ্রেফতার ৮

৪৯ মিনিট আগে | নগর জীবন

সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান
সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান

৫০ মিনিট আগে | রাজনীতি

শ্বশুরবাড়ি এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, অতঃপর...
শ্বশুরবাড়ি এসে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে জখম, অতঃপর...

৫৩ মিনিট আগে | দেশগ্রাম

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত
যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

৫৭ মিনিট আগে | দেশগ্রাম

রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন
রাজশাহীতে আঞ্চলিক ডাক জাদুঘরের উদ্বোধন

১ ঘণ্টা আগে | নগর জীবন

বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার

১ ঘণ্টা আগে | অর্থনীতি

মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের
মানুষের আয়ু বাড়াবে এই ওষধ, দাবি জাপানি বিজ্ঞানীদের

১ ঘণ্টা আগে | বিজ্ঞান

ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা
ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় প্রবাসী ও বিত্তবানদের নাম
বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় প্রবাসী ও বিত্তবানদের নাম

১ ঘণ্টা আগে | চায়ের দেশ

সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
সাবেক কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড

১ ঘণ্টা আগে | জাতীয়

চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু
চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন, লক্ষ্যমাত্রা ৪৫ হাজার ৮৪৫ শিশু

১ ঘণ্টা আগে | দেশগ্রাম

এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি
এমবাপে-হালান্ড-ভিনি পিছনে : গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
মহাকাশ গবেষণায় আধুনিক ও স্বনির্ভর প্রতিষ্ঠান গড়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘণ্টা আগে | জাতীয়

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে মেসি, রোনালদোদের যত রেকর্ড
বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ দিনে মেসি, রোনালদোদের যত রেকর্ড

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

অবশেষে কাটলো আক্ষেপ: বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লাউতারো
অবশেষে কাটলো আক্ষেপ: বিশ্বকাপের মঞ্চে প্রথম গোলের দেখা পেলেন লাউতারো

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হারলেও মন জিতলো জর্ডান: মেসিদের কাঁপিয়ে মাথা উঁচু করে বিদায় নবাগতদের
হারলেও মন জিতলো জর্ডান: মেসিদের কাঁপিয়ে মাথা উঁচু করে বিদায় নবাগতদের

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

সর্বাধিক পঠিত
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব
বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে জনপ্রতি ট্যাক্স নেওয়ার প্রস্তাব

২১ ঘণ্টা আগে | জাতীয়

বসতবাড়ির এসিতে চার কালনাগিনী
বসতবাড়ির এসিতে চার কালনাগিনী

১৩ ঘণ্টা আগে | দেশগ্রাম

ধর্ম উপদেষ্টা খালিদ একাই  চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা
ধর্ম উপদেষ্টা খালিদ একাই চিকিৎসা বিল নিয়েছেন ৮২ লাখ টাকা

৪ ঘণ্টা আগে | জাতীয়

দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু
দেশের হয়ে ইতিহাস গড়লেন লুকাকু

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি
ভারতে প্রবেশে মানতে হবে নতুন নির্দেশনা, জানাল নয়াদিল্লি

১৫ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি
পেলে-ম্যারাডোনা-রোনালদো যা পারেননি, তা-ই করে দেখালেন মেসি

৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি
ইরান কখনোই শিক্ষা নেবে না, আমরাও ধৈর্য ধরব না: ট্রাম্পের হুঁশিয়ারি

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট
ইরানের মুহুর্মুহু হামলায় বাহরাইনের ঘাঁটি ছেড়ে পালিয়েছিল মার্কিন সেনারা: রিপোর্ট

২২ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
বাংলাদেশে ৯ দশমিক ২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের

১৩ ঘণ্টা আগে | জাতীয়

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন নিয়েছেন ৭৯ লাখ টাকা

৩ ঘণ্টা আগে | জাতীয়

যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে
যে ফুলকে ভুল নামে চেনেন অনেকে

২২ ঘণ্টা আগে | নগর জীবন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

১৬ ঘণ্টা আগে | দেশগ্রাম

পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া
পর্তুগালকে রুখে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে কলম্বিয়া

৬ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের
উরুগুয়ের হারে কপাল খুললো ইংল্যান্ডসহ ছয় দলের

২৩ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ

১৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প
হামলা অব্যাহত রাখলে বিশ্ব মানচিত্র থেকে ইরানের ‘অস্তিত্ব মুছে যাবে’: ট্রাম্প

৭ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ-চীন সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী

১৯ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী
গাজা ইস্যুতে মোদি সরকারকে একহাত নিলেন সোনিয়া গান্ধী

১৪ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০
বিধ্বস্ত ভেনেজুয়েলায় আবারও ভূমিকম্পের আঘাত, মৃতের সংখ্যা বেড়ে ১৪৩০

৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?
নেতানিয়াহুর কি রাজনৈতিক অধ্যায়ের তিক্ত সমাপ্তি ঘটতে যাচ্ছে?

১৮ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল
বেঞ্চ থেকে নেমেই ফ্রি কিকে মেসির গোল

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!
ইরানের ১ম সমীকরণ মিস, এখন বাকি মাত্র ২টা লাইফলাইন!

৪ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?
আফ্রিকার স্বর্ণে কোটি কোটি ডলারের লাভ যাচ্ছে কোথায়?

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের
মেসি-ইয়ামাল বিতর্কে বিস্ফোরক মন্তব্য সুয়ারেজের

২১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা
ব্রাজিল-জাপানের রেকর্ডে ভাগ বসালো আর্জেন্টিনা

২ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর
কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে রেখে যাওয়া পাকিস্তানি শিশুকে পরিবারের কাছে হস্তান্তর

২১ ঘণ্টা আগে | দেশগ্রাম

'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা
'বাপ কা বেটা': আর্জেন্টিনার জার্সিতে দুই প্রজন্মের অনন্য এক রূপকথা

১ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো
ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলো বুরকিনা ফাসো

২০ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী
করিডরে বাংলাদেশ যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পণ্য পৌঁছানো যাবে : বাণিজ্যমন্ত্রী

২০ ঘণ্টা আগে | মন্ত্রীকথন

১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮
১২ দেশের বিদায়ে বিশ্বকাপের নকআউটে ২৮ দল, অপেক্ষায় ৮

২০ ঘণ্টা আগে | মাঠে ময়দানে

প্রিন্ট সর্বাধিক
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা
হাসনাত আবদুল্লাহ : সাদা সাদা, কালা কালা

নগর জীবন

আজকের ভাগ্যচক্র
আজকের ভাগ্যচক্র

আজকের রাশি

তটিনীর প্রেম-বিয়ে...
তটিনীর প্রেম-বিয়ে...

শোবিজ

নাটক : সংকট যখন বাজেট
নাটক : সংকট যখন বাজেট

শোবিজ

স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ
স্থানীয় ভোট নিয়ে হচ্ছে রোডম্যাপ

পেছনের পৃষ্ঠা

সুখী হতে চান পপি...
সুখী হতে চান পপি...

শোবিজ

আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ
আর্জেন্টিনার এবার কেপ ভার্দে চ্যালেঞ্জ

মাঠে ময়দানে

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন
ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন

প্রথম পৃষ্ঠা

মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত
মন্ত্রীর মর্যাদা ভারতে, বাংলাদেশে নিছক রাষ্ট্রদূত

সম্পাদকীয়

উত্তম কুমারের শেষ ছবি
উত্তম কুমারের শেষ ছবি

শোবিজ

দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান
দিনেশ ত্রিবেদী, আপনি অচিরে দেশে ফিরে যান

নগর জীবন

এক মঞ্চে আট ব্যান্ড
এক মঞ্চে আট ব্যান্ড

শোবিজ

রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা
রূপায়ণ সিটি উত্তরা পরিদর্শন করেছেন রিহ্যাব নেতারা

নগর জীবন

মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া
মশা ও বর্জ্যমুক্ত সিটি হবে বগুড়া

নগর জীবন

বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!
বড় ভূমিকম্পের শঙ্কা কি সামনে!

সম্পাদকীয়

জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি
জর্ডানের বিপক্ষে বিশ্রাম পাচ্ছেন মেসি

প্রথম পৃষ্ঠা

অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!
অমিতাভের শার্টে বিন্দুর পানের পিক!

শোবিজ

ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক
ট্রেনের ইঞ্জিনে গাঁজা, চালক আটক

দেশগ্রাম

বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন
বিএনপির লোকাল নেতা-কর্মীরা মামলার ব্যবসা করছেন

নগর জীবন

বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট
বিয়ের পিঁড়িতে টেইলর সুইফট

শোবিজ

নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন
নিষিদ্ধ চায়না দুয়ারি রিং জালে মাছ নিধন

দেশগ্রাম

চলচ্চিত্রটির নাম কী?
চলচ্চিত্রটির নাম কী?

শোবিজ

সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব
সম্মিলিত উদ্যোগে টেকসই কিডনি প্রতিস্থাপন ব্যবস্থা গড়া সম্ভব

নগর জীবন

দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ
দেশের স্বার্থ অক্ষুণ্ন রেখে কাজ করবে বাংলাদেশ

নগর জীবন

ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ
ডোবায় শিশুর, নদীতে ভাসছিল যুবকের লাশ

দেশগ্রাম

সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার
সংসদে উপস্থাপনের আহ্বান বিরোধীদলীয় নেতার

নগর জীবন

ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর
ইভ টিজিংয়ের প্রতিবাদ যুবককে ছুরিকাঘাত বাবাকে মারধর

দেশগ্রাম

মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ
মেরামত হচ্ছে আশ্রয়ণের বাঁধ

দেশগ্রাম

খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে
খাদ্য নিরাপত্তায় সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে

নগর জীবন

যৌথ ইশতেহার
যৌথ ইশতেহার

সম্পাদকীয়